আমার প্রিয় পোস্ট

শুধু স্বপ্নগুলোকে ছুতে চাই

অনির্বাণ-৩ (নচিকেতার গান)

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৫

শেয়ারঃ
0 0 0

শুরুর কথা: আমার বন্ধু অনির্বাণকে নিশ্চয় আপনাদের মনে আছে। অনির্বাণ, সেই যে সেই ছেলেটা, যে তার পড়াশুনা, ক্যারিয়ার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে মানুষের মুক্তির জন্য গ্রামে গঞ্জে হারিয়ে গেল, আর ফিরে এলনা। আজকে তার কথা বলব না। আজকে বলব শতরূপার কথা। শতরূপা অনির্বাণের বান্ধবী ছিল, আমরা সবাই জানতাম ওদের বিয়ে হবে। শতরূপা এখন একটা স্কুলে পড়ায়, আজও বিয়ে করেনি। আমার সাথে দেখা হল সেদিন। আমি বললাম "কিরে, কেমন আছিস?"
ও বলল "দিব্যি আছি।"
নানা কথার পর জিজ্ঞেস করলাম "অনির্বাণের কি খবর?"
ও বলল "জানি না, ওকে তো জানিস, তিন বছর আগে অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত একটা গ্রাম থেকে একটা চিঠি লিখেছিল, ব্যস।"
আমার খুব কৌতুহল হয়, চিঠিটা চাই। ও আমায় পাঠিয়েও দেয়। এখন আমি যে গানটা গাইব এই গানটা কোন গান নয়, এটা অনির্বাণের চিঠি শতরূপার উদ্দেশ্যে...

তোকে নিয়ে ঘর বাঁধবার
স্বপ্ন আমার অন্তহীন,
রাত্রিদিন।
তবু বাঁধ সাধে আরেক আশা,
ফুটপাতে যাদের বাসা
আগে তাদের জন্য একটা ঘর বানাই,
তারপরে তোর সিঁথিতে
তারার সিঁদুর রাঙিয়ে দিতে
করব ঋণ।
তোকে নিয়ে ঘর বাঁধবার
স্বপ্ন আমার অন্তহীন,
রাত্রিদিন।

তোর দুচোখ দেখে আমায়
আমার দুচোখ দেখে আকাশ,
সে আকাশ কালো করে
মানুষের দীর্ঘশ্বাস।
জানি তোর আমি অপরাধি
তুই বাদী তুই বিবাদী
তুই সিদ্ধি শক্তি
অপরিসীম।
কিস্তু যারা গঞ্জে গাঁয়ে,
বঞ্চনার উজান বাঁয়ে,
আগে তাদের জন্য,
যৌথ খামার বানাই।
তারপরে তোর সিঁথিতে
তারার সিঁদুর রাঙিয়ে দিতে
করব ঋণ।
তোকে নিয়ে ঘর বাঁধবার
স্বপ্ন আমার অন্তহীন,
রাত্রিদিন।

ফেলে আসা দিনের স্মৃতি
আমার বুকে বাড়ায় ক্ষত,
দুহাত তুলে আকাশপানে
শুধোই মহকাল আর কত?
হয়ত ফেরা যায় ঘরে,
পিঠ দেখানো রাস্তা ধরে,
কিন্তু মুখ দেখাবো
কি করে তোকে?
আজও মানুষ এ ভূখন্ডে,
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে,
আগে তাদের মুক্তির
ভাষা শেখাই।
তারপরে তোর সিঁথিতে
তারার সিঁদুর রাঙিয়ে দিতে
করব ঋণ।
তোকে নিয়ে ঘর বাঁধবার
স্বপ্ন আমার অন্তহীন,
রাত্রিদিন।

এখানে শুনুন

 

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: পোস্ট দিতে না দিতেই ... :)
ধন্যবাদ।

২. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৬
সিহাব চৌধুরী বলেছেন:
ডাউনলোড দিলাম । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
+ ।
১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: গানটা শুনছি, খুব ভাল লাগছিল, তাই...
আপনাকেও ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: হু ম ম :)

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: ওয়েলকাম...

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: হু ম ম :)

৬. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১১
মশিউর রহমান মেহেদী বলেছেন: plz ganta ki e-mail e pathano jai?
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: পাঠালাম...

৭. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৪
সিহাব চৌধুরী বলেছেন:
গায়ে কাটা দিল । আত্মত্যাগী এইসব মানুষের কথা কেউ মনে বলে না, কেউ মনে রাখে না ।
স্যালুট টু অনির্বাণ ।
৮. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৮
সামিউল জাহান বলেছেন: নামিয়ে শুনলাম,অসাধারণ!এলবামের নাম মনে হয় তির্যক,সবগুলা গান কই পাবো বলতে পারেন?আপনার জানা থাকলে লিঙ্ক দিয়েন!

"হয়ত ফেরা যায় ঘরে,
পিঠ দেখানো রাস্তা ধরে,
কিন্তু মুখ দেখাবো
কি করে তোকে?"-----অসাধারন!

তার আরেকটি গানে ছিলো--

"যে পৃথিবী গড়লাম আমি
তার আলো আজ অস্তগামী"

শতরুপাদের ধন্যবাদ।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: হ্যাঁ অ্যালবামের নাম তির্যক। সত্যিই অসাধারন ...
http://www.murchona.com এ দেখতে পারেন লেটেস্ট অ্যালবাম সেকশনে...

১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: সবাই দেখি হুমম বলে ... :)

১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: কারণ???!!! B:-) :-*

১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: :P :P :P

১২. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪২
রণদীপম বসু বলেছেন: এই লিংক থেকে কি অন্যান্য গানগুলো পাবো?
চমৎকার এই উদ্যোগের জন্য ধন্যবাদ।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: উদ্যোগ???!!!
মূচ্র্ছনার লেটেস্ট অ্যালবাম সেকশনে অ্যালবামের সবগুলো গান পাবেন...

১৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৩
আরিফ থেকে আনা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
১৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২৩
আরিফ থেকে আনা বলেছেন: অনির্বাণ ১ , ২ কোথায় পাব বলতে পারেন?
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: অনির্বাণ-১ পাবের বিষাক্ত মানুষের ব্লগে,
Click This Link

১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: অনির্বাণ ২ পাবেন এখানে
Click This Link.)

১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: আপনিও দেখি হুমম ... X((

১৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৩
প্রচেত্য বলেছেন: নচিকেতার বৃদ্ধাশ্রম নিয়ে গানটার ডাওনলোড লিংক দিতে পারবেন ?
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: Click This Link

১৭. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
বিহংগ বলেছেন: "ডালপাল নড়ে বারবার,
পৃথিবীর উঁচু উঁচু গাছে,
কথা আলোড়িত হয়,কেমন সে কথা।
অন্ধকার শংখ নুড়ি ঝিনুকের কাছে।
ফুটপাতের ওরা কেউ জানবেনা, মাথার ওপর ছাদের অনুভূতি কেমন।
কবিতার লাইনগুলো জীবনানন্দ থেকে নেয়া।
চমতকার গান ,অনেকদিন পর শুনে আবার ভালো লাগলো।
২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ ...

১৮. ২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৩
মাহি ইমতিয়াজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৯. ২২ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৪
রুবেল শাহ বলেছেন: ভাই আমি গরিব মানুষ আমারে শুধ্ধু একটা ভোট দেন এই খানে আইসা---

Click This Link
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: না এই ভোট পাওয়ার আপনের যোগ্যতা নাই ... :)

২০. ২২ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৫
রুবেল শাহ বলেছেন: গানটা আমার ভিষন ভাল লাগে----------- +
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: আমারও ...

২১. ২২ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৬
হাবীব ইমন বলেছেন: ওয়াহ !!!

টুইন ওয়ান . . .
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: বুঝি নাই ... :)

২২. ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৫
আকাশচুরি বলেছেন: স্যালুট টু অনির্বাণ । +
২৮ শে মে, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

২৩. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪০
দ্বিধা বলেছেন: হুম...B-)

একডা অ্যালগোরিদম পুস্ট দে...;)
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: আমারে ব্লগ ছাড়া করনের ধান্ধা ধরছ??? :P

৩০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ। টার্ম শেষ?

২৫. ০১ লা মে, ২০০৮ সকাল ৯:৩৭
আউলা বলেছেন: হুমম.... (সৌজন্যে: রাশেদ স্যার)
০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: :P

০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আমারও খুব ভাল লেগেছে গানটা...

০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ...

০৬ ই মে, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: খুব ভালো না, ঠান্ডা লেগেছে, জ্বর গলাব্যাথা...
আপনার কি খবর? অনেকদিন নতুন লেখা দেখিনা ...

২৯. ১০ ই মে, ২০০৮ বিকাল ৫:৫৯
রাহা বলেছেন: মানুষ তার স্বপ্নের চেয়েও বড়... স্বাপ্নিক ...
১২ ই মে, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: "মানুষ তার স্বপ্নের চেয়েও বড়" - একমত।

১২ ই মে, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ, কিন্তু আপনার টুইন ওয়ান এখনও বুঝি নাই ...

৩১. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৮
হাবীব ইমন বলেছেন: আপাতত থাক, টাইম নাই এখন। আগে ভুলইয়া গ্যাছি
১৩ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ঠিক আছে :)

২১ শে মে, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: আমারও ...

৩৩. ১৯ শে মে, ২০০৮ দুপুর ১:৩৫
উত্তরাধিকার বলেছেন:
অনেক প্রিয় গান।

কেমন আছেন ?
২১ শে মে, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: ভাল, ধন্যবাদ। আপনি?

৩৪. ২১ শে মে, ২০০৮ ভোর ৬:৪৫
রাশেদ বলেছেন: পোস্ট কি আর দিবেন না! :)
২২ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আশা করি ... :)

২১ শে মে, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ ...

৩৬. ২৩ শে মে, ২০০৮ সকাল ৯:২২
অদ্ভুত আঁধার এক বলেছেন: পোস্ট কি আর দিবেন না!

আমারও প্রশ্ন?
২৮ শে মে, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: দিছি তো ...

৩৭. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:২৬
শফিকুল বলেছেন: এত এনার্জি পান কিভাবে।

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিশ্বাস করি দেশের উন্নতির জনয শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিৎ।
রক্তের গ্রুপ: এ+
শেষ রক্তদান: ২০০৭ এর মাঝামাঝি
যোগাযোগ: towhid028@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই