আমার প্রিয় পোস্ট

শুধু স্বপ্নগুলোকে ছুতে চাই

দক্ষিন আফ্রিকার দিনগুলি - ১

২৭ শে মে, ২০০৮ রাত ১০:০৫

শেয়ারঃ
0 0 0

দক্ষিন আফ্রিকা ক্রিকেট দল যখন বাংলাদেশে সিরিজ খেলছে ঠিক তখন আমরা ৬ জন উড়াল দিলাম দ: আফ্রিকার উদ্দেশ্যে। প্রজেক্টের কাজে ওখানে থাকতে হবে ৩ মাসের মত। দুবাই হয়ে জোহানেসবার্গ প্রায় ১৪ ঘন্টার জার্নি। যখন অবশেষে জোহানেসবার্গ পৌছুলাম তখন প্রায় রাত প্রায় ৯ টা। অ্যামিরেটস এর বিখ্যাত খাওয়া দাওয়া আর ইন্টারটেইনমেন্ট সত্ত্বেও সবার অবস্থা কাহিল। তারপর আবার ব্যাগেজ এর জন্য অপেক্ষা। বেল্ট সংক্রান্ত কি গোলযোগের কারণে ব্যাগেজ পেতে পেতে আরও দেড় ঘন্টা কেটে গেল। কাস্টমস পেরিয়ে বাইরে এলাম পুরো বিধ্বস্ত অবস্থায়। আমরা থাকব প্রিটোরিয়ায়। বাইরে সহকর্মী ইয়ান আমাদের জন্য অপেক্ষা করছিল। কপাল আর কাকে বলে, বের হতে গিয়ে দেখা গেল ইয়ান পার্কিং টিকিট হারিয়ে ফেলেছে। এবার জরিমানা থেকে রেহাই পাওয়ার জন্য ছুটাছুটি শুরু করল। আমরা গাড়িতে অপেক্ষা করছি। অবশেষে আরও ২০ মিনিট পর আমরা প্রিটোরিয়ার দিকে রওনা দিলাম।
জোহানসবার্গ থেকে প্রিটোরিয়া প্রায় এক ঘন্টার রাস্তা। রাতের অন্ধকার আর ক্লান্তি মিলিয়ে বাইরের দৃশ্য দেখার আর তেমন ইচ্ছা ছিলনা তখন। পথে ম্যাকডোনাল্ডে থামলাম রাতের খাবার খাওয়ার জন্য। সেখানে দুটো জিনিস ভালভাবে টের পেলাম। একটা হল সংস্কৃতির ভিন্নতা, কিউতে সামনে দাড়ানো এক কাপল আমাদের রীতিমত অস্বস্তিতে ফেলে দিল; অন্যটি হল খাবারের স্বাদ, এরা লবণ বেশি খায়। এরপর সোজা ফ্ল্যাটে।
ছোট একটা ডুপ্লেক্স ফ্লাটে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। নিচতলায় রান্নাঘর আর বসার ঘর, উপরতলায় দুটি শোবার ঘর, বাথরুম আর টয়লেট। তিনজন থাকব এখানে আর অন্য তিনজন আরেকটা ফ্ল্যাটে। তবে আজ রাতে সবাই এখানে থাকব। ইয়ান বাসা বুঝিয়ে দিয়ে চলে গেল, আমরা লাগেজ ছড়িয়ে বসে পড়লাম। রাত দেড়টা বেজে গেছে, সবাই মোটামুটি বিধ্বস্ত। এর মাঝেই আমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক মহি ভয়াবহ একটা আবিস্কার করল- টয়লেটে ফ্লাশ ছাড়া পানির কোন ব্যবস্থা নাই, এমনকি কোন পাত্রও নাই। আমাদের জন্য মহা সমস্যা বৈকি। উপায়ান্তর না দেখে সমাধানটা মহিই বের করল- এক বোতল পানি নিয়ে টয়লেটে ঢুকে গেল। আমরা টিভি ছেড়ে সোফায় গা এলিয়ে দিলাম। কিন্তু টিভিতে ছবি আসার সাথে সাথে আবার সোজা হয়ে গেলাম। রাহেদ ভাই অন্যদিকে মুখ ঘুরালো, আর অন্যরা চোখ বড় বড় করে ফেলল। টিভিতে তখন স্যাটারডে নাইট চলছে। চ্যানেল ঘুরিয়ে একটা স্পোর্টস চ্যানেলে এসে থামলাম। কিছুক্ষন পর ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম।

(চলবে)
পরের পর্ব

 

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মে, ২০০৮ রাত ১১:০৩
উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম। তারপর ...

অপেক্ষায় থাকলাম।
২৮ শে মে, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: চেষ্টা করব দ্রুত দিতে।

২. ২৭ শে মে, ২০০৮ রাত ১১:১৭
ফারহান দাউদ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
২৮ শে মে, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ২৭ শে মে, ২০০৮ রাত ১১:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায়
২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: জেনে আমারও ভাল লাগল

২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৮ শে মে, ২০০৮ ভোর ৬:৩৮
দূরন্ত বলেছেন: ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায়....
২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ। নতুন ছবির ধাঁধা দেন না কেন?

৬. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:২৮
রন্টি চৌধুরী বলেছেন: হা হাহ হা। টয়লেট নিয়ে যা মুসিবত হয় মাঝে মাঝে!! প্রথম প্রথম এসে তো আমার মেজাজই খারাপ হয়ে যেত!!
২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: আর বইলেন না। মহা যন্ত্রনা।

৭. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:০৮
দ্বিধা বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম...
আর দুস্ত অস্বস্তিতে কেন পড়লা, বুঝলাম না তো... ;)
২৮ শে মে, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: অত বুইঝা কাম নাই :D

২৮ শে মে, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: চলবে আশা করি

২৮ শে মে, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: :)

২৮ শে মে, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ২৮ শে মে, ২০০৮ রাত ১০:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো......
চলুক.......(তাড়আতাড়ি)।
শুভেচ্ছা।
২৮ শে মে, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। চেষ্টা করব তাড়াতাড়ি দেয়ার।

১২. ৩০ শে মে, ২০০৮ সকাল ৭:০৪
দূরন্ত বলেছেন: নতুন পর্ব কই?

ছবির ধাঁধা? দিব। ছবির স্টক শেষ প্রায়। নতুন ছবি তুলে তারপর দিব...
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম ...

১৩. ৩০ শে মে, ২০০৮ রাত ১১:২৬
পিচ্ছিল বলেছেন: ভাল লেগেছে। নতুন পর্ব পড়তে চাই।
১৪. ০১ লা জুন, ২০০৮ সকাল ৮:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: ভালো লাগলো
চলুক...........।

শুভেচ্ছা রইলো
ভালো থাকুন।
১৫. ০৪ ঠা জুন, ২০০৮ ভোর ৫:২৯
নিলা বলেছেন: তারপর কি হলো?! চুপ হয়ে গেলেন যে!
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: নতুন পর্ব দিব শিগগিরই। একটু ব্যস্ত ...

১৬. ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ৭:৩২
মানবী বলেছেন: সুন্দর বর্ণনা!

দক্ষিন আফ্রিকা সম্পর্কে এই সিরিজে বিস্তারিত জানা যাবে আশা করছি। পোস্টের জন্য অনেক ধন্যবাদ স্বাপ্নিক।


+
০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগল। চেষ্টা করব অভিজ্ঞতাগুলো শেয়ার করার।

০৫ ই জুন, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: :| ??!!

১৮. ০৬ ই জুন, ২০০৮ রাত ১২:১৩
যূঁথী বলেছেন: হি হি হি!!! সভ্যতার দোহাই দিলেও এনজয় যে করেছেন সেটা তো বুঝতেই পারছি। হে হে হে।
০৬ ই জুন, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: :`> :#)

২১. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:২৬
শফিকুল বলেছেন: আমি অভাগা , আমি আর কোথাও যেতে পারব না।

 

মোট সময় লেগেছে ২.৭৬০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিশ্বাস করি দেশের উন্নতির জনয শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিৎ।
রক্তের গ্রুপ: এ+
শেষ রক্তদান: ২০০৭ এর মাঝামাঝি
যোগাযোগ: towhid028@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই