আমার প্রিয় পোস্ট
- নবীনদের জন্য - নাদান
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার- (রিপোষ্ট) - বোঘদাদি হেকিম
- প্রিয় বল্গারদের জন্য গল্প ও একটি মোরাল,(প্লিজ গল্পটি পড়ুন,আমি আপনাদের ৫টি মিনিট চেয়ে নিলাম) - বিহংগ
- স্বপ্নচর্যা - রাজিব মোস্তাফিজ
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
দক্ষিন আফ্রিকার দিনগুলি - ২
০৫ ই জুন, ২০০৮ রাত ১১:৩৯
![]()
প্রথম পর্ব
পরদিন রবিবার, সকালে ইয়ান আসলো। তার সাথে বের হলাম সবাই। দিনের আলোতে প্রিটোরিয়া দেখার সুযোগ হল। মোটামুটি পরিচ্ছন্ন, প্রচুর গাছ আছে। রাস্তা বলতে গেলে ফাঁকা। মাঝে মাঝে প্রচন্ড দ্রুতগতিতে ছুটে যাওয়া কিছু গাড়ি ছাড়া। এখানকার ট্রাফিক ব্যবস্থা বেশ ভাল। তবে শহরের মাঝেই অনেক দ্রুতগতিতে গাড়ি চলে।
প্রথমে অফিসে গেলাম। আমাদের ফ্লাটের পাশের কম্পাউন্ডেই অফিস, সাজানো, ছুটির দিন বলে লোকজন নেই। বাড়িতে ফোন করে জানালাম। তারপর গেলাম হ্যাটফিল্ড প্লাজায়। আমাদের সবচেয়ে কাছের শপিং প্লেস। প্রায় ৫০০ মিটার দুরে। যেতে যেতে রাস্তার পাশের বাড়িঘর, চার্চ, খাবরের দোকান চোখে পড়ল। আসার আগেই এখানকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে অনেক নেতিবাচক কথা শুনেছি, বাড়িঘর দেখে সেটা আরো প্রকট হল। প্রতিটা বাড়িতেই আছে রিমোট কন্ট্রোল গেট, ইলেকট্রিক ফেন্স, অটোমেটিক অ্যালার্ম সিস্টেম। কিছু কিছু বাড়িতে কুকুরও আছে। 'আর্মড রেসপন্স' লেখা সাইনবোর্ড শোভা পাচ্ছে সব গেটেই, সাথে কোন এক সিকিউরিটি কোম্পানির নাম। এখানকার প্রতিটি বাড়িই কোন না কোন সিকিউরিটি কোম্পানির সুপারভিশনে থাকে। কোন কারনে অ্যালার্ম বাজলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
হ্যাটফিল্ড প্লাজা খুব বড় শপিং কমপ্লেক্স না, তবে মোটামুটি সব ধরনের দোকান আছে। একটু ঘুরে আমরা ঢুকলাম 'পিক এন্ড পে' তে। এটা একটা চেইন সুপারমার্কেট। নিত্যপ্রয়োজনীয় সবই পাওয়া যায়। হ্যাটফিল্ডের পিক এন্ড পে এখানকার হিসেবে মাঝারি হলেও আমাদের জন্য বেশ বড়ই। চাল, মুরগি, সবজি আরো কিছু কেনাকাটা করা হল। কাল খাবারের লবণাক্ততা দেখে আর বাইরে খাওয়ার উৎসাহ নেই কারো। ফ্লাটে ফিরে রাহেদ ভাই প্রধান শেফের দায়িত্ব নিল, আর আমরা তার সহকারী হিসেবে রান্নায় লেগে গেলাম। বিকেলে বের হব ভেবে দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙ্গে দেখি রাত সাড়ে আটটা।
সোমবার অফিসে প্রথম দিন। ডেস্ক প্রস্তুত হতে সময় লাগলেও সবার উষ্ণ অভ্যর্থনায় ভালোই লাগছিল। সবার সাথে পরিচিত হলাম। আগে এদের ৩ জনকে চিনতাম। লাঞ্চের সময় একজন ডিরেক্টরের সাথে কথা হচ্ছিল। টুকটাক কথা প্রসঙ্গে ক্রিকেট চলে এল, ক্রিকেটে আগ্রহ আছে জেনে বলল, "স্যরি অ্যাবাউট দ্য ম্যাচ টুডে"। তখন বাংলাদেশের সাথে দক্ষিন আফ্রিকার টেস্ট চলছিল, আর বাংলাদেশ ওই দিনই ১১৯ রানে অলআউট হয়ে ইনিংস পরাজয় বরন করছে। মেজাজ খারাপ হল। শান্ত গলায় বললাম, কোন সমস্যা নাই, এরকম হতেই পারে, বিশ্বকাপের জন্য আমরাও স্যরি আছি। বিশ্বকাপের কথা শুনেই বেচারার মুখ কালো হয়ে গেল। আলোচনাও অন্য দিকে মোড় নিল। আশায় ছিলাম, বাংলাদেশ ওয়ানডেতে জিতবে আর আমি ঐ ব্যাটাকে গিয়ে স্যরি বলে আসব। যদিও তা হয়নি।
![]()
(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ রাত ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুমমম ![]()
ঠিক করলাম।
লেখক বলেছেন: সত্যি? ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: আপনি মিথ্যা বলেন নাকি??? ![]()
লেখক বলেছেন: আগেই আসছে (আগের পর্ব দেখেন) ![]()
আপনি খেয়াল করেন নাই ...
bhalo lagche
choluk
লেখক বলেছেন: আমি যে সফটওয়্যার ফার্মে কাজ করি তার মূল অফিস দ: আফ্রিকায়।
পড়ার ও উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ। এখন অবশ্য নাম পরিবর্তন হইছে। AfriGISBD
~টক্স~ বলেছেন:
চলুক।ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রুখসানা তাজীন বলেছেন:
ভালো লাগলো তৌহিদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাডাম।
আপনার সো দেসকাদের দেশের নতুন পর্ব নেই অনেকদিন ধরে। কেমন আছেন?
রুখসানা তাজীন বলেছেন:
তুমি তো আমাকে তাজীন আপাই বলতে মনে হচ্ছে। আবার ম্যাডাম কেন?আজকে সো দেসকাদের ইংরিশ নিয়ে একটা পোস্ট দিয়েছি।
আছি ভালো আল্লার রহমতে।
লেখক বলেছেন: দুইটাই বলতাম ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার ঝামেলার কি অবস্থা? এখনও গড়াগড়ি না উঠে দাড়িয়েছেন?
লেখক বলেছেন: আপনি পড়ছেন জেনে খুবই ভাল লাগল ...
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম।পড়লাম। ভাল লাগছে।
তবে ঐ ডিরেক্টর সাহেব কে ওয়ান ডে জিতে স্যরি বলে আসতে পারলে জমতো।
আশরাফুলের টীমটা তে আসলে কন্সিসটেন্সি খুঁজে পাই না।
তথাপি, ওদের অনেক ভাল কামনা করেই খেলা দেখি - দেখতে থাকবো ইনশাআল্লাহ...।
আর সাথে আপনার এই লেখাও চলুক...।
সাথে আছি...।
লেখক বলেছেন: হুমমম, হয়নি কি আর করা। ![]()
তবে সমস্যা নেই এর পর যখনি দঃ আফ্রিকাকে হারাবে, এই ব্যাটাকে স্যরি মেইল পাঠাবো ![]()
তামিম ইরফান বলেছেন:
এতোদিন পরে পোষ্ট দিলেনলেখক বলেছেন: কি করব ভাই, ব্যস্ত থাকি, ব্লগে ঢুকে আগে সবার লেখা পড়তে ইচ্ছা করে, লেখার সময় আর হয়না ...
যূঁথী বলেছেন:
হা হা হা !!! ক্রিকেটের ব্যাপারটায় মজা পাইলাম। হাইরে সেই সুযোগ আমাদের কবে যে আসবে। কবে যে আমরা যেয়ে যেয়ে মানুষকে সরি বলতে পারব এক আল্লাহই জানেন।
লেখক বলেছেন: সেই দিন বেশি দূরে নয় ...
লেখক বলেছেন: ধন্যবাদ, আশা করি চলবে।
মানবী বলেছেন:
"প্রতিটা বাড়িতেই আছে রিমোট কন্ট্রোল গেট, ইলেকট্রিক ফেন্স, অটোমেটিক অ্যালার্ম সিস্টেম।"- আমেরিকার এলাকা বিশেষে গিয়েও এধরনের কিছু বৈশিষ্ট লক্ষ্য করে শহরের নিরাপত্তা সম্পর্কে ধারনা করা যায়! আবার কিছু শহর আছে যেখানে গিয়ে গেটেড কম্যুনিটি বা সিকিউরিটি এ্যালার্মের কথা বললে তাঁরা অবাক হয়ে তাকিয়ে থাকেন, যেন কি বলেছি বুঝতে/চিনতে পারছেননা
পোস্টের বর্ণনা ভালো লেগেছে পড়ে। এই সিরিজটি নিয়মিত পড়ার আগ্রহবোধ করছি। দক্ষিন আফ্রিকার কালচার বিশেষ করে ঐতিহ্যবাহী পোশাক, উৎসব, খাবার ইত্যাদি সম্পর্কে জানার আগ্রহ রইলো।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ স্বাপ্নিক।
লেখক বলেছেন: এখানে যে কয়টি শহরে গেছি, একই অবস্থা।
আপনি আগ্রহবোধ করছেন জেনে খুব ভাল লাগছে। উৎসাহ পাচ্ছি।
আমার অভিজ্ঞতা যা জানছি, পুরোটাই জানানোর চেষ্টা করব ...
ভোরের আলো বলেছেন:
ভাল লাগল!
রন্টি চৌধুরী বলেছেন:
খুবই ভাল লাগছে, চলতে থাকুক গতিতে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহের জন্য। চলবে আশা করি, তবে গতিতে একটু সমস্যা হতে পারে ![]()
সেকেতুরে বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: এত বিব্রত হওয়ার শখ কেন বাছা?
অপেক্ষা কর ![]()
দূরন্ত বলেছেন:
ভালো লাগছে। পরের পর্বের অপেক্ষায়......
শফিকুল বলেছেন:
আমি অভাগা , আমি আর কোথাও যেতে পারব না।
বিহংগ বলেছেন:
পড়ে ভালো লাগলো। প্রতিটি পর্ব পড়ার ইচ্ছা রইলো।ভালো থাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














(খাইয়ালামু)



