জলজ মানুষ আমি জলেতে আমার বসবাস
পাথুরে শহরে তাই -হাটার তো নেই অভ্যাস
জলজ মানুষ আমি জলেতে ছিলাম ভালো খুব
পাথুরে নগরে আজ কি করে গভীর দেই ডুব ।
২
হিমেল হাওয়ায় কতো স্সৃতি ভেসে এসে
আমাকে পোড়ায় এখানে নিরুদ্দেশে
আমি ভালো নেই- আমি আজ একা দুরে
ভেসে ভেসে চলি ব্যাথার সমুদ্দুরে ।
৩
পিছনে মাটির টান - করে আনচান
কাঁকনের অলীক গীতি
এই দুর পরবাসে -মনের মুকুরে ভাসে
ফেলে আসা দিনের স্সৃতি
মনে পড়ে প্রিয়জন .প্রিয়তমা মানসীর মুখ
আমি ঘুরি পরবাসে-বেদনায় ভারী হয় বুক ।
৪
রাত্রি ছিলো চাঁদ ঝলমল
বাতাস পাগল করা
তুমি এবং আমি ছিলেম
আকাশ জোস্না ভরা
রাত নিশিতে চাঁদের আলো
তোমার মুখে পড়ে
মারলো ঠোকা খুব নিভৃতে
আমার এই অন্তরে
সঙ্গে ছিলো অনেক জনা
জানলো না কেউ মোটে
চাঁদের আলোয় আমার এ প্রান
মরলো মাথা কুটে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



