দিলু নাসের এর ছড়া >.> ভূয়া রাজনীতি প্রথা
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
ভোটাভুটি দেশে হবে কি হবেনা
এ নিয়ে চলছে দ্বন্দ
মানুষ পাচ্ছে বাতাসে আবার
দুঃসময়ের গন্ধ
এতো জল আর মল খসায়ে
দেশ জুড়ে একি চিত্র
চোর লুটেরার পদচারনায়
কাঁপছে যে মানচিত্র
মিটিং মিছিলে ফের দেখা যায়
পুরনো সে সব মুখ
ক্ষমতার লাগি দুর্বৃত্তরা
হয়ে আছে উন্মুখ
এসবের লাগি কারা বেশী দায়ী
নেতারা না জনগন
দেশের মানুষ থাকলে সঠিক
হতোনা ঘটনা এমন
আমরা আসলে কাকড়া জাতি
শুধুই পিছনে টানি
সুখের বদলে তাইতো জীবনে
ফিরে আসে শুধু গ্লানি
এই গ্লানিকর জীবনের লাগি
আসেনি তো স্বাধিনতা
ভাঙা প্রয়োজন বাংলা দেশের
ভূয়া রাজনীতি প্রথা ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রতিদিন বলেছেন:
শিরোনামে ''দিলু নাসের এর ছড়া'' ক্যানরে ভাই? কপিরাইট নিয়া চিন্তিত? তাইলে এক্কেবারে ক্যাশ নিয়া ছাইড়েন, লেনদেনের আগে মাল ছাড়েন ক্যান?
সৈয়দ নাসের বলেছেন:
ধন্যবাদ তোমাকে ।কেমন আছো তুমি ।
ফারুক আহেমদ রনি বলেছেন:
প্রতিদিনকে তোমার জবাব দাও.......... কে তোমার নামে ব্লগ রেজিষ্টার করলো! হা হা হা............ভোট হবে। দ্বিধান্নিত আমাদের প্রতিহত করে- আবার জেগে উঠবে স্বদেশ আন্দোলনের বিপন্নতায়।
তবে একটি কথা সত্যি, মাইরের উপর আর কথা নেই!
লেখক বলেছেন: দিলু নাসের নামের ব্লগ চুরি হয়ে গেছে । তুমি জানো কোন খবর
লেখক বলেছেন: যতো দিন আমরা বুঝে ও না বুঝার ভান করবো -ততো দিন আমরা খোয়াড় থেকে বেরুতে পারবোনা
সৈয়দ নাসের বলেছেন:
কবি - ধন্যবাদ পর পর কয়েকটা মন্তব্যের জন্য আমরা যারা দেশকে সত্যিই ভালোবাসি তারা দেশের এই দুর্দিনে সবাই শন্কিত । কিন্তু যারা দেশ চালাচ্ছেন অথবা চালাবেন তারা কি সত্যিই দেশকে ভালোবাসেন ? আমরা ও সেই সব ভন্ড নেতাদেরকে আমাদের মুল্যবান ভোটটা দিয়ে নিজেরা ধন্যবলিয়া গন্য হই ।যে দিন ওদের মুখে থু দিতে পারবো - সে দিন এই দেশ সুখী হবে ।
ভালো থাকবেন -শুভ কামনা - আচ্ছা আমাকে কি দেখতে স্যারের মতো লাগে ?
ভাল থাকুন। অনেক অনেক। আর বেশি রে ছড়া লিখুন। অন্নদাশঙ্করের মতো।
সৈয়দ নাসের বলেছেন:
কেন ইচ্ছে করছিলো না ? যাই হোক ,যা ইচ্ছা তাই বলার অধিকার দিলাম । ভালো থেকো ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















