দিলু নাসের এর ছড়া >>হোক সুমতি নেত্রীদ্বয়ের
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
শুভ বুদ্ধির উদয় হয়েছে
নেত্রীদ্বয়ের মনে
নতুন স্বপ্নে মুখোমুখি বসে
হেসেছেন দুইজনে
ক্ষমতার মোহে তারা দুজনার
চোখ দুটি ছিলো অন্ধ
তাই বহু দিন তাহাদের মাঝে
কথা বলা ছিলো বন্ধ
দুজনার মাঝে হিংসা বিবাদ
রেশারেষী ছিলো খুব
মাঠে ময়দানে শাসনে ভাষনে
প্রকাশ পেয়েছে ক্ষোভ
ফের দুজনার মুখেতে দেখিয়া
মধুর মুচকি হাসি
নতুন স্বপ্নে পুলকিত আজ
আপামর দেশবাসী
সকলের আশা নেত্রীদ্বয়ের
বিষাক্ত এই মন
হাসি খুশী আর আনন্দময়
থাকবে সারাটাক্ষন
ভাবী বুবুজান ঠিক হয়ে যান
সময় এখনো বাকী
শাসনে ভাষনে চায়না মানুষ
শুভংকরের ফাঁকি ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
২. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
চাণক্য বলেছেন:
এই নিম্ন মানের কাব্য কি তুমি রচণা করিয়া.........?
চাণক্য বলেছেন:
এই নিম্ন মানের কাব্য কি তুমি রচণা করিয়া.........?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















চালিয়ে যাও....