দিলু নাসের এর ছড়া ঃ মুম্বাই মেসাকার ২
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬
মুম্বাই শহরের সন্ত্রাসী দৃশ্য
মিডিয়ায় দেখে আজ
হতবাক বিশ্ব
সন্ত্রাসী ধরার এই
কমান্ড প্রহরা
দেখে লাগে বলিউড
সিনেমার মহড়া
জানিনা যে কবে হবে
এর অবসান
অকারনে যাবে কতো
মানুষের প্রান
বিশ্বের বাতাস কে
করে দিতে বৈরী
যারা আজ করছে এ
সিনেমাটা তৈরী
তাদের কে চিন্হিত
করা প্রয়োজন
নয় হবে বিপন্ন
বিশ্ব ভুবন ।
(২)
মোম্বে শহর চলছে এমন খেল
বিশ্ব জোড়া গোয়েন্দারা ফেল
র: এর মুখে পড়লো এখন ছাই
সি,আই, এ আজ
ব্যস্ত ভীষন তাই
যাচ্ছে পাওয়া অনেক রকম সুত্র
সন্ত্রাসীরা সব সি,আই, এ -র গোত্র ।
মোম্বে পুড়ে হয় যদি ছারখার
কার উপরে পড়বে এ দায় ভার ?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিডিয়ায় দেখে আজ
হতবাক বিশ্ব...
ধিক সমস্ত সন্ত্রাসবাদকে। ভাল আছ?
অরণ্য আনাম বলেছেন:
আমি খবর দেখিনা, পত্রিকা অতটা দেখি না, তবে আজ দুই দিন ধরে খবর দেখি এবং পত্রিকা পড়ি
নকীবুল বারী বলেছেন:
মিডিয়ায় দেখে আজহতবাক বিশ্ব...
ধিক সমস্ত সন্ত্রাসবাদকে।
ধিক ধিক.....................
মনির হাসান বলেছেন:
হুমমমমমম ..
ফারুক আহেমদ রনি বলেছেন:
তোমার লেখা পড়ছি। তাৎক্ষণিক এবং বিষয় ভিত্তিক লেখা- তবুও একটু সাবধাণী হও। সংবাদিকদের কাজ আর থাকলো কই! হা হা হাভাল লাগছে।
নুশেরা বলেছেন:
সবার শুভবুদ্ধি হোক। সন্ত্রাসবাদ নিপাত যাক। কড়া ছড়া...
ফকির ইলিয়াস বলেছেন:
এ গ্লানি আমাদের সবার
সৈয়দ নাসের বলেছেন:
ধন্যবাদ -কবি < এই গ্লানিকর পরিস্হিতি থেকে উত্তরণের কি কোন পথ আছে ?
সৈয়দ নাসের বলেছেন:
ঝুমি -ধন্যবাদ ছড়া পড়ার জন্য । যারা বার বার আমাদের মন খারাপ করে দেয় । তাদের দেয় তাদের কে ধিক্কার ।
অতনু ব্যানার্জী বলেছেন:
এই নৃশংসতার অবতল থেকে কি আমাদের মুক্তি নেই?
লেখক বলেছেন: ধর্মের নামে যারা করে হানাহানি
তারা তো মানুষ নয়
ইতর প্রাণী ।
এই অন্ধকার থেকে মুক্তির এক মাত্র উপায় পৃথিবীর সকল শান্তিকামি মানুষের মিলিত শ্লোগান ।
সৈয়দ নাসের বলেছেন:
ধন্যবাদ লীনা । আজকাল আমার এদিকে আপনি খুব কম আসছেন , ঘটনা কি ? ভালো আছেন তো ? বুশের মতো ইতর প্রাণীরা যতো দিন এই পৃথিবীতে বেচে থাকবে
তো দিন বিশ্বের আকাশে শান্তির হাওয়া বইবার কোন সম্ভাবনা নেই ।
ভালো থাকবেন -
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















ঘটনাটি সত্যিই অমানবিক ,
কিন্তু ওরাই যখন বিনা কারনে আমাদের বি ডি আর জওয়ান দের গুলি করে হত্যা করে তখন তাদের বিবেক থাকে কোথাই ।তারা তো আমাদের বিডিআর জওয়ান আর আমাদের দেশের নাগরিকদের এভাবেই বিনা কারনে পখির মত গুলি করে হত্যা করে।