একাত্তরের যুদ্ধে যারা
পাক বাহিনীর সঙ্গে
খুন -ধর্ষন করেছিলো খুব
আমাদের এই বঙ্গে
ইয়হিয়া এবং টিক্কা খানের
এই সব প্রিয় জ্ঞ্যাতি
রাজাকার নামে সে সময় খুব
পেয়েছিলো তারা খ্যাতি
টুপি পান্জাবী শরীরে জড়িয়ে
মুখে নিয়ে তারা ধর্ম
করেছে হাজার রাহাজানি আর
লুন্ঠন অপকর্ম
সে সময় এই পশুদের দেখে
মানুষেরা হতো ভীত
পশুবৃত্তি করে তারা সবে
হতো যে উল্লাসিত
উজার করতে বাংলা বাঙালী -
জাতির পুরনো কৃষ্টি
পাক সরকার করেছিলো এই
রাজাকার দল সৃষ্টি
অনেক দলে মুনাফিক সব
হয়ে এক দল ভুক্ত
করতে চেয়েছে শাসন শোষন
বাংলায় পাকা পুক্ত
কেউ রাজাকার -আল-সামস -আর
নাম রেখে আল বদর
আগুন লাগিয়ে পুড়িয়েছে তারা
শহর আর বন্দর
তাহাদের হাতে প্রান দিয়েছেন
জ্ঞ্যানি গুণী লোক কতো
শিশিরের ভেজা ঘাস কে করেছে
তাজা খুনে রন্জিত
একাত্তরের নয় মাস তারা
করেছিলো যেই কার্য্য
এর পরিণামে ছিলো তাহাদের
মৃত্যুই অনিবার্য
কিন্তু এখনো এই সব লোক
ধর্মের নাম করে
লক্ষ প্রানের বিনিময়ে গড়া
দেশটায় বাস করে
রক্তে রাঙানো ঘাসের উপরে
যখন লাফায় তারা
নিঝুম কবরে কেঁদে কেঁদে মরে
শহীদের আত্মারা ।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।