somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-৪

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শয়তান যে মানুষকে নেক সুরতে ধোকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খৃষ্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খৃষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা যার মূলে থাকে খৃষ্টীয় বৃটিশ সাম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন বৃটিশ গুপ্তচর- হ্যাম্পার। মিশর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য। বৃটিশ গোয়েন্দা হ্যাম্পার তুরস্কের শায়খ ইফেন্দীর নিকট ছদ্ধবেশী মুসলমান সেজে কুরআন শরীফ ও হাদীছ শরীফ চর্চা করে মুহম্মদ বিন আব্দুল ওহাবের একান্ত বন্ধু ও সহযোগী হিসেবে পরিগণিত হয়েছিল। দ্বীন ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে তাদের (উভয়ের) মধ্যে যে আলাপ-আলোচনা হয়, তা হ্যাম্পার তার ডায়েরীতে লিপিবদ্ধ করে। বৃটিশ গোয়েন্দা হ্যাম্পারের উক্ত ডায়েরীটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানীর হস্তগত হয়, তখন জার্মান পত্রিকা ইসপিগল তা "Memoirs of Hempher, The British Spy to The Middle East" শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশ করে। এতে বৃটিশদেরকে বিশ্ব সমাজের কাছে অত্যন্ত লজ্জিত হতে হয়। ডায়েরীটি ফরাসী পত্রিকায়ও প্রকাশিত হয়। জনৈক লেবাননী বুদ্ধিজীবী তা আরবীতে অনুবাদ করেন। তুরস্কের ওয়াকফ্ ইখলাছ প্রকাশনা হ্যাম্পাররের স্বীকারোক্তি মূলক উক্ত ডায়েরীটি "Confession of British Spy and British enmity against Islam" নামে গ্রন্থাকারে ও ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ ও প্রচার করে। হ্যাম্পারের স্বীকারোক্তির তুর্কী অনুবাদ এবং লেখক এম. সিদ্দিক গূমূজের ব্যাখ্যা মিলিয়ে ইংরেজীতে এটি প্রকাশিত হয়। সেই বইয়ের প্রথম অনুচ্ছেদ হতে বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তমূলক জবানবন্দীর বঙ্গাণুবাদ তুলে ধরা হলো।
▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
(ধারাবাহিক)
চতুর্থ পর্ব
বসরায় পৌছে, একটি মসজিদে আশ্রয় নিলাম। মসজিদের ইমামের নাম ছিল শেখ ওমর তাঈ। তিনি সুন্নী সম্প্রদায়ের এবং আরব বংশোদ্ভুত। তার সঙ্গে দেখা হবার পর থেকেই গল্প জুড়ে দিতে চাইলাম। তথাপি প্রথম থেকেই তিনি আমাকে সন্দেহের চোখে দেখতে লাগলেন এবং প্রশ্নের বানে জর্জরিত করলেন।
গল্পের মাঝেই এক ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করি এই বলে যে, “আমি তুরস্কের ঈগদীর এলাকা থেকে এসেছি। আমি ইস্তাম্বুলের আহমদ ইফেন্দীর একজন শিষ্য। সেখানে খালিদ নামের একজন মিস্ত্রীর নিকট কাজ করতাম। তুরস্কে থাকা অবস্থায় যা জেনেছিলাম তার থেকে কিছু তথ্য তাকে দিলাম। তুর্কী ভাষাতেও কিছু আলাপ আলোচনা করি। ইমাম একজনকে চোখের ইশারা করলেন আমি সঠিক তুর্কী ভাষা বলি কিনা তা পরীক্ষা করে দেখার জন্য। সে ইতিবাচক সম্মতি জানালো। ইমামকে সন্তুষ্ট করতে পেরে আমি খুব খুশী ছিলাম।
কিন্তু কিছুদিন পরই টের পেলাম তা ছিল মারাত্মক ভূল। চরম হতাশা নিয়ে উপলদ্ধি করলাম ইমাম আমাকে তুর্কী গুপ্তচর হিসেবে ধরে নিয়েছেন। পরে জানতে পারি, তুর্কী সুলতানের নিযুক্ত গভর্নর এবং ইমাম সাহেবের মধ্যে কিছু বিষয়ে রয়েছে মত বিরোধ এবং বৈরী মনোভাব।
শায়েখ উমর তাঈর মসজিদ ছাড়তে বাধ্য হলাম এবং বিদেশী পর্যটকদের জন্যে যে সরাইখানা আছে তাতে একটা রুম ভাড়া করে উঠে গেলাম। সেই সরাইখানার মালিক ছিল একটু গবেট প্রকৃতির নাম মুর্শিদ ইফেন্দী। প্রতিদিন সকালে আযানের সাথে সাথে আমার দরজায় জোরে জোরে আঘাত করতো এবং ঘুম থেকে উঠাবার জন্যে বিরক্ত করতো। আমাকে তার কথামত চলতে হত। সুতরাং প্রতিদিন সকালে উঠে আমাকে ফযরের নামায পড়তে হত। তারপর সে বলতো, “তোমাকে ফযরের নামাযের পর কুরআনুল কারীম পড়তে হবে।” যখন আমি তাকে বললাম এটাতো ফরয নয় তবুও তুমি কেন আমাকে এতটা পীড়াপীড়ি করছো? সে বললো, “এ সময় ঘুমিয়ে থাকলে সরাইখানা এবং এর বাসিন্দা সবার জন্যে দারিদ্রতা এবং দূর্ভোগ চলে আসবে।” তার এই আদেশও আমাকে পালন করতে হত। নইলে সরাইখানা থেকে সে আমাকে তাড়িয়ে দেবে। কাজেই সকালে ফযরের নামায পড়ে এক ঘন্টা কুরআনুল কারীম পাঠ করতাম।
একদিন মুর্শিদ ইফেন্দী এসে বললো, “তুমি যেদিন থেকে এই রুম ভাড়া নিয়েছো সেদিন থেকে আমার অমঙ্গল শুরু হয়েছে, আমি মনে করি এটা তোমার কোন গাফেলতির জন্য হচ্ছে। যেহেতু তুমি অবিবাহিত, এবং অবিবাহিত হবার কারণে এসব খারাপ লক্ষণ দেখা যাচ্ছে। হয় তুমি বিয়ে কর নতুবা আমার সরাইখানা ছেড়ে চলে যাও।” আমি তাকে বললাম, বিয়ে করার মত আমার পর্যাপ্ত ধন সম্পদ নেই।
আহমদ ইফেন্দীকে যা বলেছিলাম তা তাকে বলতে পারিনি কেননা মুর্শিদ ইফেন্দী এমন ধরণের লোক যে প্রয়োজনে আমাকে বিবস্ত্র করে পরীক্ষা করবে যে আমি সত্য বলছি কিনা। এসব বলার পর মুর্শিদ ইফেন্দী আমাকে ভৎর্সনা করলো এবং বললো কি দূর্বল বিশ্বাস তোমার, জানো না আল্লাহ্ পাক বলেন, “যদি তারা গরীব হয়, তবে আল্লাহ্ পাক তাঁর রহমত দ্বারা তাদেরকে সম্পদশালী করবেন।” (সূরা নূর ৩২)
আমি বিমূঢ় হয়ে পড়ি এবং শেষে বলি, “আমি বিয়ে করতে রাজি আছি। এ জন্যে তুমি কি প্রয়োজনীয় অর্থ দেবে? অথবা এমন একজন মেয়ে ঠিক করে দেবে যাকে বিয়ে করতে খুব একটা খরচ লাগবে না?” মুর্শিদ ইফেন্দী কিছু সময় তাকিয়ে থেকে বললো, “আমি ওসব বুঝিনা। রজব মাসের শুরুতে বিয়ে করবে নতুবা আমার সরাইখানা ছেড়ে চেলে যাবে।” তখন রজব মাস শুরু হবার ২৫ দিন বাকী। প্রসঙ্গত এখানে, আরবী মাসের নাম উল্লেখ করা যায় যেমন মুর্হরম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রজব, শাবান, রমাদ্বান, শাওয়াল, যিলক্বদ ও যিলহজ্ব। মাসগুলো ত্রিশ দিনের বেশী বা ২৯ দিনের কম নয়। এগুলো চাঁদের হিসেবের ভিত্তিতে করা। একজন কাঠমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ নিয়ে মুর্শিদ ইফেন্দীর সেই সরাইখানা ত্যাগ করলাম। খুব কম মজুরীতে আমি চুক্তিবদ্ধ হলাম তবে শর্ত ছিল আমার থাকা খাবার ব্যবস্থা নিয়োগদাতাই বহন করবে।
রজব মাস আসার পূর্বেই আমার মালামালসহ কাঠমিস্ত্রীর দোকানে গিয়ে তুললাম। কাঠমিস্ত্রী ছিল একজন ব্যক্তিত্বশালী লোক। এবং সে আমাকে ছেলের মত আদর করতো। সে ছিল শিয়া সম্প্রদায়ভূক্ত এবং ইরানের খোরাসান এলাকার, নাম তার আব্দুর রিদা। সেই কাঠমিস্ত্রীর সহচর্যে থেকে আমিও ফার্সী ভাষা শিখতে শুরু করি। প্রতি সন্ধ্যায় ইরানের শিয়া সম্প্রদায়ের লোকেরা ওখানে জড়ো হত এবং রাজনীতি থেকে অর্থনীতি সর্ববিষয়ের আলোচনা চলতো। প্রায়শ তারা নিজেদের সরকার এবং ইস্তাম্বুলের খলীফার বিরুদ্ধে বিরূপ সমালোচনা করতো। কিন্তু নতুন কেউ এলে বিষয় পাল্টে তারা ব্যক্তিগত ব্যাপারে আলোচনা শুরু করে দিত।
তারা আমাকে খুব বিশ্বাস করতো। যাই হোক পরে আমি বুঝতে পেরেছিলাম, যেহেতু আমি তুর্কী ভাষায় কথা বলতাম তারা আমাকে আজারবাইজানী মনে করতো। মাঝে মাঝে আমাদের কাঠমিস্ত্রীর দোকানে এক যুবক আসা-যাওয়া করতো। তার পোষাকে-আশাকে মতে হতো যে, বিজ্ঞান গবেষণায় রত একজন ছাত্র, কিন্তু আরবী, ফার্সী এবং তুর্কী ভাষা বুঝতো। তার নাম ছিল মুহম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী। এই যুবক ছিলো অত্যাধিক রূঢ় এবং খুব নার্ভাস প্রকৃতির। তুর্কী শাসকদের বিরুদ্ধে গালমন্দ করলেও সে ইরানী সরকারের বিরুদ্ধে কখনই কিছু বলতো না। আমার দোকানের মালিক আব্দুর রিদা এবং ওহাবী নজদীর মধ্যে সখ্যতা গড়ে ওঠার পিছনে মূল যে মিলটা ছিল, তাহলো তারা দু’জনেই ছিল ইস্তাম্বুলের খলীফার বিরোধী। তারপরেও এটা অবাক হবার মত ব্যাপার যে, ফার্সী জানা একজন সুন্নী লোকের সাথে আব্দুর রিদা নামক একজন শিয়ার কি করে এতটা সখ্যতা হয়। এ শহরে সুন্নীরা শিয়াদের সাথে বন্ধুত্বের এবং ভ্রাতৃত্বের ভান করে চলে। এ শহরে অধিকাংশ অধিবাসী আরবী এবং ফার্র্সী ভাষার পাশাপাশি তুর্কী ভাষাও বোঝে।
নজদের মুহম্মদ ছিল বাইরের দিক থেকে একজন সুন্নী লোক। যদিও বেশীর ভাগ সুন্নীরা শিয়াদের সাথে সহজে মেশেনা। কেননা, সুন্নীদের মতে শিয়ারা অবিশ্বাসী। নজদের মুহম্মদের মতে, সুন্নীদের চার মাযহাবের যে কোন একটি অনুসরণ করতেই হবে এমন কোন যুক্তি নেই। সে বলত “কুরআন শরীফে মাযহাব সম্পর্কে কোন প্রমান নেই।” সে ইচ্ছাকৃতভাবে কুরআন শরীফের এই সম্পর্কিত আয়াত শরীফের বর্ণনা দিত না এবং হাদীছ শরীফ পাশ কাটিয়ে যেত।
আখিরী রসূল, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওফাত মুবারকের শতবর্ষ পরে সুন্নী সম্প্রদায়ের মধ্যে চারজন দ্বীনদার জ্ঞানী ব্যক্তির আবির্ভাব ঘটে। তাঁরা হলেন হযরত ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রহমতল্লাহি আলাইহি এবং হযরত ইমাম মুহম্মদ বিন ইদ্রিস শাফিয়ী রহমতল্লাহি আলাইহি। এ চারজনের মাযহাবকেই মূলতঃ সুন্নী বলা হয়।
কোন কোন খলীফা সুন্নী সম্প্রদায়ের এই চারজন ইমামের যে কোন একজনকে অনুসরণ করার জন্য বাধ্য করেন। তাদের মতে এই চারজন ব্যতীত অন্য কেউ কুরআন শরীফ ও হাদীছ শরীফের ইজতিহাদ করতে পারবেনা। এ ধরনের সিদ্ধান্তের ফলে মুসলমানদের জ্ঞান লাভ ও তার উপলব্ধির বিষয়টি বন্ধ হয়ে পড়ে। ইজতিহাদ বন্ধের বিষয়টিকে বর্তমানে ইসলামের স্থবিরতার কারণ হিসেবে মনে করা হয়।
[মূলতঃ ইজতিহাদের দরজা বন্ধ হয়নি বরং চার মাযহাবের যে কোন একটির অনুসরণ ফরয হওয়ার ব্যাপারে উম্মতের আলিমদের মধ্যে ইজমা হয়েছে। কারণ, এ চারজন হচ্ছেন মুজতাহিদে মতলক্ব বা স্বয়ং সম্পূর্ণ ইজতিহাদকারী। পরবর্তী মুজতাহিদগণ তাদের নির্ধারিত মূলনীতি বা উছূল অনুসারে ইজতিহাদ করতে পারবেন। ]
শিয়ারা এই ভুল বক্তব্যকে কাজে লাগিয়ে তাদের সম্প্রদায়কে সংযত করার চেষ্টা করেছে। শিয়ারা ছিল সংখ্যায় সুন্নীদের দশভাগের একভাগেরও কম। কিন্তু বর্তমানে তারা বেড়ে সংখ্যায় প্রায় সুন্নীদের সমান হয়ে গিয়েছে। এরকম ফলাফল খুবই স্বাভাবিক। ইজতিহাদ হচ্ছে অস্ত্রের মত। এটা ইসলামের ফিক্বাহকে সমৃদ্ধ করবে। এবং কুরআন-সুন্নাহ্কে গভীর উপলদ্ধির সাথে বুঝতে সহায়তা করবে। ইজতিহাদ করার নিষেধাজ্ঞা হলো অকার্যকর অস্ত্রের মত। যা মাযহাবকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ করে ফেলে। এবং পরবর্তীতে উপলব্ধির দরজাকে বন্ধ করে দেয় এবং সময়ের চাহিদাকে উপেক্ষা করে। যদি তোমার হাতিয়ার হয় অকেজো, আর শত্রু থাকে সক্রিয় তবে আগে অথবা পরে তোমার শত্রুর কাছে ধরাশয়ী হতে হবে। আমার মনে হয়, সুন্নীদের মধ্যে যারা জ্ঞানী তারা ভবিষ্যতে পুনরায় ইজতিহাদের দরজা খুলে দেবে। আর যদি না করতে পারে, তারা পুনরায় সংখ্যালঘিষ্ট হয়ে যাবে এবং কয়েক শতাব্দীতে শিয়ারা সংখ্যায় যাবে বেড়ে।
[বস্তুতঃ চার মাযহাবের ইমামগণ একই দলভুক্ত এবং একই আক্বীদার অনুসারী। তাঁদের মধ্যে মৌলিক বিষয়ে কোন পার্থক্য নেই। যতটুকু পার্থক্য আছে তা আমলের ক্ষেত্রে। এতে মুসলমানদের মধ্যে সুবিধাই হয়েছে এবং ইজতিহাদের দরজাও বন্ধ হয়নি বরং নতুন নতুন বিষয়ে মাযহাবের উছূল বা মূলনীতির আওতায় পরবর্তী মুজতাহিদগণের জন্য মুনতাসিব ইজতিহাদ জায়িয রয়েছে শুধুমাত্র মতলক্ব বা স্বয়ং সম্পূর্ণ ইজতিহাদ জায়িয নেই, কারণ মুজতাহিদ মতলক্ব আর হবেনা। অপরদিকে, শিয়ারা বারোটি গোত্রে বিভক্ত এবং এতে তারা নির্জীব হয়ে পড়েছে। ‘মিলাল ওয়াল নিহল’ গ্রন্থে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।]
এই ঔদ্ধত যুবক অর্থাৎ নজদের মুহম্মদ কুরআন-সুন্নাহ্ বুঝার ক্ষেত্রে সব সময় নিজের অনুসরণ করতো। সমকালীন সকল আলিমদের মতামতকে সে অগ্রাহ্য করতো। শুধু তাই নয়, চার মাযহাবের ইমামগণ এমনকি বিখ্যাত ছাহাবী হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে মানতে চাইতো না। যখন কোন কুরআন শরীফের আয়াত শরীফের অর্থ, ছাহাবা আজমাঈন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ এবং ইমামগণের মতের সাথে মেলাতে ব্যর্থ হতো তখনই বলতো, আখিরী রসূল, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের জন্য কুরআন এবং সুন্নাহ্ রেখে গেলাম। তিনি তো বলেননি যে, আমি তোমাদের জন্য কুরআন, সুন্নাহ্, ছাহাবা এবং মাযহাবের ইমামদের রেখে গেলাম।” (এই উক্তিটি হাদীছ শরীফের খেলাফ। যে হাদীছ শরীফে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাহাবা আজমাঈন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের অনুসরণ করতে বলেছেন।)
কাজেই আলিম, ছাহাবা কিংবা মাযহাবের ইমামদের মতামতের সঙ্গে মিল থাকুক বা না থাকুক কুরআন-সুন্নাহ্র অনুসারী হতে হবে। (বর্তমানে সব ইসলামী দেশগুলোতে মূর্খ এবং মুনাফিক ব্যক্তিরা ধার্মিক ব্যক্তি সেজে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আলিমদের আক্রমণ করে যাচ্ছে। তারা ওহাবী মতবাদ প্রচার করছে এবং বিনিময়ে সৌদি আরব থেকে প্রচুর অর্থ পাচ্ছে। তারা ওহাব নজদীর এ সব বক্তব্যকে ব্যবহার করে। মূলতঃ কোন ছাহাবী এবং ইমামের উক্তি কুরআন-সুন্নাহ্র খিলাফ নয়। তাঁরা নতুন কিছু যোগ করেননি বরং সঠিক বর্ণনা ও ব্যাখ্যা করেছেন। ওহাবীরা তাদের বৃটিশ প্রভূদের মত মিথ্যার জাল বুনছে এবং মুসলমানদের ধোঁকা দিচ্ছে।) (চতুর্থ পর্ব-অসমাপ্ত)
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×