আচ্ছা বলুন তো, রেডিওতে গান, খবর ইত্যাদি শুনতে কে না পছন্দ করে। আমি করি, আপনি করেন, আমরা সবাই করি। আচ্ছা, কেমন হয় যদি নিজেই ১ টা রেডিও বানানো যায়?
আপনাকে আমি সহজ কিছু উপায় বলব। এতে আপনি মোটামুটি ভাল মানের ১ টা রেডিও বানাতে পারবেন।
যাই হোক, এ এম রেডিও বানাতে আমাদের লাগবে রেজনেটর সার্কিট আর ডিটেক্টর। তাহলেই আপনি উচ্চ রোধের পিয়েজো ইলেক্ট্রিক ইয়ারফোন দিয়ে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই জিনিষ জোগাড় করা রীতিমত দুঃসাধ্য। তাই আপনি সাধারন কম রোধের ইয়ারফোন বা চাইলে এমনকি ছোট স্পিকার ও ব্যবহার করতে পারেন তবে শর্ত হল আপনাকে সার্কিট এ ১ টা অ্যাম্পলিফায়ার লাগাতে হবে।
চলেন তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বানানো শিখি। আমি এই পোস্ট এ একটা হাই রেজোলুশন ছবি দিয়েছি ।
অ্যামপ্লিফায়ারঃ
চলুন প্রথমে আপনাকে অ্যাম্পলিফায়ার বানানো শিখাই। এজন্য শুরুতেই লাগবে ১ টা LM386 IC । এটা ৮ পিনের আইসি। ছবিতে দেখানো হয়েছে এটা দেখতে কেমন। পিনগুলা নিচে রেখে আইসি কে উপর থেকে দেখুন। দেখুন একদিকে ১ টা ছোট খাঁজ কাটা আছে। ওটা উপরের দিকে রেখে আইসি কে দেখুন।
এখন বামদিকের এক্কেবারে উপরের পিনটা হল ১ নম্বর পিন। তার নিচে ২, তার নিচে ৩, তার নিচে, ৪। ডানদিকের এক্কেবারে নিচের টা ৫, তার উপরে ৬ , তার উপরে ৭, আর সবচেয়ে উপরে টা ৮ নম্বর পিন । ঠিক মত পিন সনাক্ত করতে লেখার পাশাপাশি ছবির সাহায্য নিন।
আপনি ৪ থেকে ১৫ ভোল্ট পর্যন্ত যেকোনো ডিসি সোর্স দিয়ে এটা চালাতে পারবেন। ৩টা ১.৫ ভোল্ট ব্যাটারি হলেই কাজ হবে।
এবার আসুন ক্যাপাসিটর এর দিকে। এই সার্কিট এ ৩ টা ১০ মাইক্রো আর ১ টা ১০০ মাইক্রো ফ্যারাড (1uF and 100 uF) ক্যাপাসিটর ব্যাবহার করা হয়েছে। মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটর গুলা সাধারনত সবই দেখতে সিলিন্ডার এর মত হয়। এগুলা ইলেক্ট্রোলাইটিক টাইপের হয় এবং ২ টা পা থাকে এদের। লম্বাটা (+) আর খাটোটা (–) । আবার আপনি এদের দিকে তাকালে দেখতে পাবেন এদের মোড়কের একদিকে একটা ব্যান্ড আঁকানো আছে যার ভেতরে (-) চিহ্ন দেয়া আছে। ওটাই – আর অন্যটা + । এই ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর গুলা কিন্তু + - ঠিকমত লাগাতে হয়। নাহলে নষ্ট হয়ে যাবে।
আমরা এখানে ১০ ওহম এর ১ টা মাত্র স্থির রোধ ( resistance ) ব্যবহার করব। এর গায়ে কোন ১ দিকে বাম থেকে খয়েরি__কাল__কাল এভাবে দাগ দেয়া আছে। এটা না পেলে ২ টা ২২ ওহম ( লাল, লাল, কাল) বা ৪ টা ৪৭ ওহম (হলুদ, বেগুনি, কাল) প্যারালাল করে ( সবগুলার ১ মাথা একসাথে আর অন্য মাথা একসাথে ) লাগাতে পারেন।
বর্তনিতে আউটপুট হিসাবে ৮ ওহম এর স্পিকার লাগাতে পারেন। তবে ৮ এর চেয়ে কম ওহমের স্পিকার লাগাবেন না ( বেশি ওহমের লাগাতে পারেন)। কারন এই ছোট্ট আইসি ( LM386 ) উচ্চ লোড টানতে পারবেনা (স্পিকার এর ওহম কম হলে কারেন্ট তথা লোড বেশি হয়) এবং খুব গরম হয়ে যাবে (নষ্টও হতে পারে)।
তাহলে আপনার অ্যামপ্লিফায়ার বানানো হয়ে গেল। এখন আপনি রেডিও বানাবেন কিনা টা আপনার ব্যাপার। তবে এই অ্যামপ্লিফায়ার দিয়ে আপনি এখন ক্যাসেট বা এমপিথ্রি প্লেয়ার এ গান শুনতে পারবেন এবং সেটা স্পিকার এর মাধ্যমে।
সিগন্যাল ইনপুটঃ
সিগন্যাল ধরার জন্য আপনার লাগবে রেজনেটর আর ডিটেক্টর। আপনি যেকোনো ইলেক্ট্রনিক্স এর দোকান থেকে এ এম রেডিওর কয়েল আর ভেরিএবল ক্যাপাসিটর কিনে রেজনেটর বানাতে পারেন। ১টা কয়েল আর ১টা ভেরিয়েবল ক্যাপাসিটর প্যারালাল ভাবে লাগিয়ে খুব সহজেই রেজনেটর বানানো যায়। প্রাইমারি টিউনিং এর জন্য কয়েল এর ভেতরে ১টা ফেরাইট রড ও লাগবে। ভেরিয়েবল ক্যাপাসিটর এ দেখতে পাবেন ৩ টা পা আছে। মাঝেরটা সহ যেকোনো ১দিকেরটা (মোট ২টা পা ) ব্যবহার করুন। এবার এই ২ পা এর সাথে কয়েল এর ২ মাথা লাগিয়ে একটা লুপ বানান। ব্যস হয়ে গেল রেজনেটর।
যাই হোক, এরপর সাথে ডিটেক্টর হিসাবে ১ টা ডায়োড লাগবে। ডায়োড অনেক রকমের আছে। ভাল হয় আপনি যদি 1N4148 মডেলের ডায়োড লাগান। এটা ক্ষুদ্র সিগন্যাল এর বর্তনিতে অন্যগুলা থেকে ভাল কাজ করে।
তাহলে এখন রেজনেটর এর ২টা জোড়ার যেকোনো ১টাতে ডায়োড এর ১ মাথা লাগান। আপনার মনে প্রশ্ন জাগতে পারে এর + - নিয়ে সমস্যা হবে না ?
লক্ষণীয় বিষয় হল ডায়োড এর সাথে ব্যাটারি লাগালে তখন কিন্তু ডায়োড এর + আর – ঠিক মত লাগাতে হবে । না হলে কাজ হবেনা । ত্রুটি এড়াতে ছবির মত করে ডায়োড এর + এর সাথে রেজনেটর এর এক মাথা , ডায়োড এর - এর সাথে ব্যাটারির - , আর ব্যাটারির + এর সাথে অ্যামপ্লিফায়ার এর ১ মাইক্রো ক্যাপাসিটর এর সংযোগ দিন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার রেডিও। এবার কয়েল এর ভেতর রড ভরে দিয়ে ভেরিএবল ক্যাপাসিটর দিয়ে টিউনিং করুন। ও হ্যাঁ, একটা কথা বাজারে ফেরাইট রড না পেলে আপনার বাসার লোহার কোন রড ( যেমনঃ স্ক্রু ড্রাইভার এর রড, কোন লোহার অ্যান্টিক কাটার বা কোন স্টিল এর চামচ ,
মজার এক্সপেরিমেন্টঃ
পোস্ট এর শেষে এসে চলেন আপনাদেরকে একটা মজার জিনিস শিখাই।
শেষ কথাঃ
আমি তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্র হিসেবে পড়ার পাশাপাশি ছোটো খাটো এসব জিনিস বানাতে খুবই ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



