ইদানিংকার মশা গুলা আবার একেকটা এমন শক্তিশালী যে কয়েলের ধোঁয়ার উপর নাচতে নাচতে উড়ে বেড়ায়।
তবে, এই মশাকে কিন্তু কয়েল ছাড়াও কাবু করার আরেকটা উপায় আছে। সেটা হল এদের সাথে ডাইরেক্ট মারামারি করা।
পদার্থবিজ্ঞান বলে যে, আকার , আকৃতি, উপাদান সাপেক্ষে প্রত্যেকটা কম্পনক্ষম বস্তুর সাথেই বৈশিষ্ট্যগত একটা নির্দিস্ট কম্পাঙ্কের তরঙ্গ থাকে। এবং যদি কোনভাবে বাহিরে থেকে ওই কম্পাঙ্কের তরঙ্গ সৃষ্টি করে একটা বস্তুর উপরে ফেলা যায় তাহলে ওই বস্তুটাও সেই নির্দিস্ট কম্পাঙ্কে তুমুলভাবে কাঁপতে থাকবে। এই ঘটনাকে বলা হয় অনুনাদ। অনুনাদের সবচেয়ে ভয়াবহ উদাহরন হল ১৯৪০ সালে ওয়াশিংটন এর ট্যাকোমা ন্যারো নামক ১ টি ঝুলন্ত ব্রিজের ভেঙ্গে যাওয়া।
যাই হোক, যেহেতু প্রাণীরাও বস্তু, সুতরাং প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই উপরের ব্যাপারটা সত্য। মশারও এরকম একটা কম্পাংক আছে। তাই আমরা যদি কোন যন্ত্রের সাহায্যে ঠিক সেই কম্পাংকের তরঙ্গ বানাতে পারি তাহলে তা স্পিকার এ বাজালে বাতাসেও একই রকম কম্পন তৈরি হবে। ফলে মশা ওখানে আসলেই ও ব্যাটার সাথে কি ঘটবে আশা করি বুঝতেই পারছেন।
আজকে আমরা এমন একটা সার্কিট বানাব যা এই কাজটা করে দেবে। সমস্যা হল একেক জাতের মশা একের কম্পাঙ্কের শব্দের প্রতি সংবেদনশীল। তাই আমাদেরকে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ ব্যাবহার করে দেখতে হবে কোনটা কাজ করে। তবে সুখের কথা এই যে এই শব্দের রেঞ্জ আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে।
তাহলে চলুন সার্কিট বানানো শুরু করিঃ
প্রথমেই আপনার যা যা লাগবে
১. ১টি 555 IC.
২. ২টা ১ কিলো ওহমের স্থির রোধক
৩. ১টা ১০ কিলো ওহমের পরিবর্তনশীল রোধক
৪. ১টা ৪.৭ ন্যানো ফ্যারাডের ক্যাপাসিটার
৫. শব্দ তৈরির জন্য পিয়েযো বাযার অথবা টুইটার।
আমি নরমাল স্পিকার ব্যবহার করতে বলবনা
সার্কিট টিকে আপনি ৫ থেকে ১৫ ভোল্ট পর্যন্ত যেকোনো ডিসি সোর্স দিয়ে চালাতে পারবেন। তবে ইনপুট যত বেশি দিবেন অউটপুট সাউন্ড ও তত জোরাল হবে।
সার্কিটের প্রধান জিনিসটি হল ১টা 555 IC আর এটা হল ৮ পিনের টাইমার আইসি। এটা দিয়েই আমরা শব্দ তৈরি করব।
কিভাবে একটা আইসি এর পিন সনাক্ত করতে হয় তা জানতে আমার এই পোস্ট টি দেখুনঃ
Click This Link
________________________________
এই সার্কিটে দেখবেন যে ১০ কিলো ওহমের পরিবর্তনশীল রোধক আছে সেটা দিয়ে আপনি শব্দের কম্পাংক পরিবর্তন করতে পারবেন। পরিবর্তনশীল রোধক এর পুরো রেঞ্জ এর জন্য এই যন্ত্রের আউটপুট শব্দের কম্পাংক হল ১৩ থেকে ৯০ কিলো হার্জ। এখন আপনি নব ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কোথায় সবচেয়ে ভাল কাজ হচ্ছে অর্থাৎ ।
তবে এখানে একটা সতর্কবার্তা রয়েছে। তা হল, কিছু কিছু কম্পাংক কিন্তু আবার মশাকে আকৃষ্ট ও করে। ওখানে আবার যন্ত্র সেট করেননা। তাহলে কিন্তু আশপাশের বাসা থেকে সব মশা আপনার বাসায় ছুটে আসবে।
আর আর দেরি কেন? ঝটপট বানিয়ে ফেলুন যন্ত্রটা আর মশা তাড়ান ইচ্ছামত।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
__________________________________________________
দাঁড়ান ! দাঁড়ান !! দাঁড়ান !!! একটা কথা। আচ্ছা এরকম ১টা যন্ত্র যদি মানুষের বেলায়ও বানানো যায়, তাহলে কেমন হয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



