এই পোস্ট দিয়ে হাফ সেঞ্চুরি করলাম। কেমন আছেন সবাই?
আজকের পোস্ট এ আপনাদেরকে বাংলাদেশের প্রাচীন কিছু মুদ্রার ছবি দেখাব। আমার নিজের কালেকশন এরও কয়েকটা আছে।
যদিও খুব একটা প্রাচীন ও না তবুও আশা করি আপনাদের দেখে ভাল লাগবে।
উপরের ছবি গুলি নেট থেকে পাওয়া। এগুলা স্বাধীন বাংলাদেশের ২৫ পয়সার ছবি। উপরের ২ টা ১৯৭৪ আর নিচের ২ টা ১৯৭৩ সালের।
এগুলোও নেট থেকে নেয়া। উপরের ২টা ১৯৭৮ সালের ৫ পয়সা আর নিচের ২ টা ১৯৭৪ সালের ১ পয়সা।
এবার বাংলাদেশ জন্ম নেয়ার আগের ২টা মুদ্রার ছবি।
বামেরটা ব্রিটিশ আমলের। ১৮৩৫ সালের মুদ্রা । দুঃখিত এটার মান অজানা।
______________________
এবার আমার কালেকশনের ৩ টা মুদ্রা দেখাব। আসলে আমার কাছে আছেই এই ৩ টা। যদিও এটাকে সত্যিকার অর্থে কালেকশন বলা যায়না।
তবে দেখুনঃ
উপরের টা ১৯৬১ সালের মানে পাকি আমলের ৫ পয়সা আর নিচেরটা বাংলাদেশের ১৯৭৪ সালের দশ পয়সা।
সব শেষে আমার কালেকশনের সবচেয়ে রহস্যময় মুদ্রা।
সমস্যা হল আমি অনেক চেস্টা করেও আজো এটা কত মানের বা কখন কার মুদ্রা টা বের করতে পারিনি। লেখা প্রায় কিছুই দেখা যায়না।
তবে আতসি কাচ দিয়ে বড় করে ডিজিটাল ক্যামেরায় এটার ছবি তুলে তারপর সফটওয়্যার দিয়ে একটু রঙ চং করে কয়েকটা অক্ষর চোখে পড়েছে।
নিচের ছবিতে দেখুনঃ
যে অক্ষর গুলা পড়তে পেরেছি সেগুলা পাশে লিখে দিয়েছি। দেখেন ত আপনারা কেউ বের করতে পারেন কিনা যে মুদ্রাটা কবেকার।আর কত মানের ।
সবাই ভাল থাকবেন। শুভরাত্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



