'হাওয়ার দিকে ধরো ছাতি', লাগবে নাকো হাওয়া
আমার ছাতি শুরু করে উল্টোদিকে ধাওয়া
'বোবার কোন শত্রু নেই' আদ্যিকালের কথা
কথা বলে শত্রু বাড়াই বুকে লাগে ব্যথা
'ডেল কার্ণেগী ফলো করো', বন্ধুজনে বলে
আমার তবু জীবন-যাত্রা উল্টোদিকেই চলে
'ওদের সাথে আপোষ করো', বুদ্ধিজীবির মন্ত্র
তবুও আমি খুজেঁ ফিরি সেই সমাজতন্ত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

