দুঃখেরা অসহ্য হয়ে করে হাপিত্যেশ -
মাগো, আতুর ঘরে মিছেই করিয়েছিলে মধুমুখ
যদি দিতে মুখে গুজে একমুঠো নুন
অঙ্কুর চেতনা ঘুমাতো নিশ্চিত সুখময় সারেগামায়।
চেতনা আলো চিনিয়েছে আমায় চূণী, পান্না, হীরা,
বসরার গোলাপ আর আলোআধাঁরী ভালোবাসা
জেনেছি পরম সত্য -
পৃথিবীর তিন ভাগ দুঃখ আর একভাগ সুখ;
ভালবাসলে চেতনা কাঁদে দুঃখ ধারাপাতে।
চেতনা আমার খুঁজছে ঘুম সুখময় সারেগামায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



