আমার প্রিয় পোস্ট

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!

আপনি আপনার XP operating system কে visually upgarde করতে পারেন.........

০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

শেয়ারঃ
0 2 0

কিছু ব্লগাররের বিরুপ প্রতিক্রিয়ার কারনে বাংলায় লিখতে বাধ্য হচ্ছি...... শুধু আফসোস একটাই যদি তারা জানত এইটুক বাংলা লিখতে আমার কতটা সময় ও শ্রম দিতে হয়......... যাই হোক আমার এই পোষ্টটা আপনার xp visual style নিয়ে...... অনেকেই হয়ত windows blind, stylish xp, transformac packs ইত্যাদি use করে পিসি slow করে ফেলেছেন। তাদের জন্যই কিছু link দিচ্ছি যেগুলো আপনার পিসিকে অতটা slow করবেনা যদি আপনার ram around 1G হয়। আর ভালো না লাগলে আপনি আবার completely uninstall ও করতে পারবেন।

windows 7 pack

download

crystal clear pack

download

vista inspirat pack 2

download

longhorn pack

download

crystal xp pack

download

Disclaimer:
The writer is NOT responsible at all for any unexpected operation or behavior!!

 

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পোস্টে বাংলা ইংরেজি দুইটাই লেখছেন। দেখেন কোনটা বেশি সুন্দর দেখায়...
অবশ্যই বাংলা। প্রথমে তো ইংরেজি টাইপ করে লেখতেও কষ্ট হইছে, তাই না? বাংলাতেও একটু সময় দেন। অভ্র ব্যবহার করেন।
২. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১১
রূপক  বলেছেন: পোষ্ট ভালো।

আমি বলব কোন দরকার নাই... উইন্ডোজের ক্লাসিক থিম ই ভালো... আমার একটা ওয়ালপেপার আছে... ডার্ক ব্যাকগ্রাউন্ডে লেখা "Do Your Work, Don't Be Stupid" সনি ভায়োর কাছ থেকে পেয়েছি ;)
৩. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
নাফিস ইফতেখার বলেছেন: খুশি হলাম বাংলা দেখে। তবে আমি কঠোরভাবে নিষেধ করবো সবাইকে এগুলো ইন্সটল না দেয়ার জন্য। এগুলোর আনইন্সটল পরবর্তী ঘটনাটা বেশ করুন।

@রূপক: Do Your Work, Don't Be Stupid এটা তুমি "ভায়োর" কাছ থেকে না এই "ভাইয়াটার" কাছ থেকে পাইসো! ;)
৪. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
নাফিস ইফতেখার বলেছেন:

The writer is NOT responsible at all for any unexpected operation or behavior

ভালো বলসেন। কারন unexpected behavior এর সম্ভাবনা ৯৫% :)
৫. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
সাইফুর বলেছেন: পোষ্টের সাথে নিজের ছবি দেবার ঘটনা বুঝলাম না
৬. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
রূপক  বলেছেন: আমি ভাইয়ার ভায়োর কাছ থেকে পেয়েছি ;)
৭. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০
রিফাত হোসেন বলেছেন: যেহেতু এটি বাঙলা ব্লগ আর আপনার মাতৃভাষা বাংলা তাই বাংলা ব্যবহার করাই উত্তম ।

খুব সূক্ষ শব্দ না হলে আমি নিজেও ইংরেজীকে ব্যতিরেখে লেখি ।

আর আপনার ছবি পোষ্টের অগ্রে কেন ? আপনি মনে হয় নিজের খুব প্রিয় । যাকে ইংরেজীতে বলে Favorite.

যাই হোক ... পোষ্টটি কাজের ।
৮. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২১
রূপক  বলেছেন: vista inspirat বা longhorn pack যদি কেউ নরম্যালি "completely uninstall" করে আবার ডিফল্ট এক্সপিতে নিয়ে যেতে পারে, তাহলে তাকে সিঙ্গারা খাউয়াবো :)
১০. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
রিফাত হোসেন বলেছেন: সূক্ষ এর জায়গায় সূক্ষ্ণ হবে ।
১১. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
নাফিস ইফতেখার বলেছেন: যেহেতু বিপদের সম্ভবনা ৯৫% তাই যারা ট্রাই করবেন তাদেরকে আগাম এই পোস্টটার লিংক: Click This Link
১২. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
রূপক  বলেছেন: বাংলা লিখতে কষ্ট হলে https://www.blogger.com বা http://www.wordpress.com এ দোকান খুলে অথবা আমারা যারা নাদান আছি, তাদের মত নিজের চাপাবাজির দুকান (ব্লগ পোর্টাল) খুলে শুরু করেন...বিসমিল্লাহ ;)

আমার দুকান হইল: http://blog.rupok.net (চামে প্রোমোশনটাও কইরা নিলাম ;) )
১৩. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: খুশি হলাম বাংলা দেখে। তবে আমি কঠোরভাবে নিষেধ করবো সবাইকে এগুলো ইন্সটল না দেয়ার জন্য। এগুলোর আনইন্সটল পরবর্তী ঘটনাটা বেশ করুন।
১৪. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
তানহা তাবাসসুম বলেছেন: Precautions to take :
- First, make sure that the pack is compatible with your system (to check you system�s information, right click on �my computer�, then, click on �proprieties�).
Here is the list of compatible systems :
- Windows XP
- Windows XP SP1
- Windows XP SP2
- Windows Server 2003
- Windows XP Media Center (SP1, SP2 or without SP)
- Windows XP Tablet Edition
Be careful, this pack isn�t compatible with 64 bit versions (x64) of Windows XP

- You must uninstall other software like Bricopack, ShellPack or CustoPack before the installation of a new Bricopack.
- We don�t guarantee the compatibility of our Bricopack with modified (Gold, Light, LSD�) versions of Windows
- You must have �administrator� rights in Windows XP to install this pack safely.
১৫. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
রাসেল মল্লিক বলেছেন: দেখিলাম.. জানিলাম... মজা পাইলাম...
ধন্যবাদ
১৬. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
রূপক  বলেছেন: সামুর দুইটা পপুলার ডায়লগ দিতে মন্চায় ;)
১. যাবতীয় আঙরেজী পুষ্ঠে মাইনাস দেয়া হয়
২. কেপি=কাঁঠাল পাতা, কেপি=কপি-পেষ্ট ;)

আংরেজী বুঝি না, বাংলায় বলেন প্লিজ...

গুগল মামারে দিয়া অনুবাদ করাইয়া কিছু কিছু বুঝলাম। আমি যদ্দূর বুঝি,

None of the following operating systems can be restored to it's original state without high level of system expertise.

- Windows XP
- Windows XP SP1
- Windows XP SP2
- Windows Server 2003
- Windows XP Media Center (SP1, SP2 or without SP)
- Windows XP Tablet Edition

Moreover, what about the tons of leftover files, these applications gift us?
১৭. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
সাইফুর বলেছেন: একটা মাইনাস আমার দেয়া
১৯. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: একটা কথা কই মাইন্ড খাইয়েন না।

আমি যতদূর জানি আপনি বুয়েট থিকা আর্কি তে পড়তাছেন। সেইডা ব্যাপার না। আমিও যখন কম্পু কিনছিলাম তখন মনে হইছিলো বাংলা টাইপ করা ২৩৭ ডাইমেনশনের পাজল সলভ করা একই কথা। আজকা প্রায় দুই বছর ১ মাস ধইরা বোলগাই। কম্পু সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি যদিও এই কম্পুদিয়াই আমি রোজী রোজগার চলে। তবু কই বাংলা টাইপ অখন ইংলিশের চেয়ে স হজ লাগে। আর আমার মতো লো আইকিউ এর পুলাপান যদি বাংলায় সমানে টাইপ করবার পারে, সেইখানে আপনেগো মতো এই প্রজন্মের ব্রিলিয়ান্ট পুলাপান পারবো না কেন, সেইটা বোধ গম্য নয়!

আরেকটা কথা, উইন্ডোজ এক্সপির এইসব আমারে খুব একটা টানে না। সেইদিন আমারে এক বন্ধু একটা জিনিস দেখাইলো। সেইটা এক্সপিতে এমপিএলএস কনফিগার করা। আমি দেইখা বড় ই প্রীত হইলাম। আমি খালি আইপিসেক করবার পারতাম। কিন্তু এইটা কেমনে করতো এল৩ তে সেইটা আমি পারতাম না। তারে অবশ্য থ্যানক্স দেই নাই, কারন দিলে ভাব বাইড়া যাইতো। তয় আমি আপনারে থ্যাংক্স দিমু, কারন আপনের ঐটা দরকার;) মুহা হা হা হাহা
২০. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৪
রূপক  বলেছেন: উদাসী ভাই কি ৩ নম্বর লেয়ারে ভিপিএন বানানোর কথা বলতেসেন? :) আরে এই আপাজানের কাছে এইসব তো দুধভাত ;)
২১. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: অমাবশ্যার চাঁন্দু বলেছেন: 请写您的博克在孟加拉语


তুমার এই কমেন্ট আমি বাধাইয়া রাখলাম। যদি আমি জার্মানী বা সুইডিশ বা এ্যান্টার্কটিকার ভাষা পারতাম, খোদার কসম লাগে, আমি ঐ ভাষায় জব্বর কিছু লিখতাম, পাবলিক বুঝুক কি নাই বুঝুক!
২২. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৭
রূপক  বলেছেন: @অমাবশ্যার চাঁদ: 我想说同样的事情
২৩. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: @ উদাসী স্বপ্ন ভাইডি এত ক্ষ্যাপলেন ক্যান?
২৪. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: @ উদাসী স্বপ্ন MPLS খুব ভালা পাই।
২৫. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:১১
উদাসী স্বপ্ন বলেছেন: আমি ক্ষেপলাম এইডাত কে কইলো?

আমি খালি নিজেরে নিয়া আফসোস করি, খালি ভাষা জানি তাও একখান। ভালো কইরা অন্যভাষা শিখলামও না। পড়ালেখা বলতে খালি সেই আদর্শলিপিই মনে আছে, এগো মতো এতকিছুও শিখলাম না। দিলে খালি আফসুস হয় আরেকটু জানলে সমস্যা কি হইতো!

তখনই আবার ভাবি, সমস্যা আছে, কারন:

আনতে আনতে আনোয়ার
জানতে জানতে জানো...র;)
২৭. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:১২
উদাসী স্বপ্ন বলেছেন: অমাবশ্যার চাঁদ বলেছেন: @ উদাসী স্বপ্ন MPLS খুব ভালা পাই।


আবার জিগস!
২৯. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: তয় বিজিপি ডা অখনও ভালো কইরা শিখবার পারলাম না, এইখানেই আফসুস ব্যাটা দিলে দরদ দেয়!
৩০. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:১৫
অমাবশ্যার চাঁদ বলেছেন: @ উদাসী স্বপ্ন আপনার মত মেধাবীরা সব সময় নিজেকে সিম্পল ভাবে। ভাইডি MPLS নিয়া যে কেউ কাজ করতে পারে না এইটা অন্তত বুঝি। ভাল থাকেন এই কামনায়........
৩১. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:১৯
রূপক  বলেছেন: @ অমাবশ্যার চাঁদ: 我们十分欢迎你们
৩২. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:২২
বিডি আইডল বলেছেন: si usted encontró tan difícil escribir en bengalí, cree su propio blog y escriba el inglés allí
৩৫. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: si usted encontró tan difícil escribir en bengalí, cree su propio blog y escriba el inglés allí



মেলা কস্টে বুঝলাম এইডা স্পেনের ভাষা। আল্লাহ রহম করো!
এইডার অর্থ গুগলায় কইলো:
if you found so difficult to write in Bengali, create your own blog and write the English there

আইডল ভাই, হইলো নি আওয়াজ দেন!
৩৬. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:২৮
বিডি আইডল বলেছেন: :) আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি :)
৩৭. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৩০
বিডি আইডল বলেছেন: @অমাবশ্যার চাঁদ Estoy seguro que esta mella es falsa, alguien trampa del ajuste para los luls
৩৮. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সবাই দেহি ভাষা জ্ঞান দেহাইতাছে। আমারও দেহাইতে ইচ্ছা করতাছে। দেহামু নাকি বুঝতাছিনা।
৪০. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৫
নিরক্ষর বলেছেন: সাইফুর বলেছেন: পোষ্টের সাথে নিজের ছবি দেবার ঘটনা বুঝলাম না
৪১. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:২৬
মামুনুর রহমান খাঁন বলেছেন: উইন্ডোজরে সাজাইয়া কোন লাভ নাই। যদি অরিজিনাল জিনিসের মজা পাইতে চান তাইলে একখান ম্যাক কিনা লন, আর যদি তা না পারেন তাইলে ইন্টেল মেশিনে ম্যাক ওএস ইনস্টল কইরা লন। গ্রাফিক্স কত চমৎকার হইতে পারে তা টের পাবেন। শুধু শুধু উইন্ডোজে এইসব হাবিজাবি ইনস্টল কইরা ম্যাশিনডারে গলা টিপা মাইরেন না।
৪২. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৩৪
শাহারিয়ার আহমেদ বলেছেন: Crystal XP ডাউনলোড দিয়েছি, দেখি কি হয়?
৪৩. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৫৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মামুনুর রহমান খাঁন ভাই আমি ম্যাকবুকে এক্সপি চালাই। ভুলেও ম্যাকে ঢুকি না।;) ম্যাকের মত ভেজাইলা জিনিস আর নাই।ম্যাকে একটা সি প্রোগ্রাম লেখলেন, সব ঠিক আছে কিন্তু চলে না। মনে চায় বাইড়াইয়া ভাইঙ্গা ফালাই।
৪৪. ০২ রা জুন, ২০০৯ রাত ২:৩০
সোজা কথা বলেছেন:
পোষ্টের কন্টেন্ট নিয়ে বলার কিছু নেই । কিন্তু বাংলায় লিখা শুরু করেছেন বলে ধন্যবাদ দিতে এলাম।
৪৫. ০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৫০
মামুনুর রহমান খাঁন বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ম্যাকে একটা সি প্রোগ্রাম লেখলেন, সব ঠিক আছে কিন্তু চলে না। মনে চায় বাইড়াইয়া ভাইঙ্গা ফালাই।

সি প্রোগ্রাম রান করতে হলে gcc থাকা লাগবে। চেক করে দেখেন সেটা আছে কিনা।
৪৬. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:১৯
ভাস্কর চৌধুরী বলেছেন:

একটু একটু করে লিখে যান। দেখবেন বাংলা লিখতে সমস্যা হচ্ছেনা।
এখানে সবাই বাংলা লিখাই চায়। কারণ এটা বাংলা ব্লগ।



ভালো থাকুন।
শুভেচ্ছা আপনায়।
৪৭. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: ভাস্কর চৌধুরী বলেছেন:

একটু একটু করে লিখে যান। দেখবেন বাংলা লিখতে সমস্যা হচ্ছেনা।
এখানে সবাই বাংলা লিখাই চায়। কারণ এটা বাংলা ব্লগ।



ভালো থাকুন।
শুভেচ্ছা আপনায়।

অনুকরনীয় এবং অনুসরনীয়!
৪৮. ০৩ রা জুন, ২০০৯ সকাল ৭:৪৮
অচেনা সৈকত বলেছেন: Si prega di provare a scrivere in bengali, perché tutti vogliono leggere Bengali qui ....
৪৯. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১:২১
মানুষ বলেছেন: আপনার কথা অনেক শুনেছি। আজ দেখে গেলাম। আপনি খুবই সৌন্দর্য।
৫০. ০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:১৫
..:: লিখন আহমেদ ::.. বলেছেন: সবই বুঝলাম। এই পোস্টের সাথে আপনার ছবি দেয়ার কারনটা কী তাই বুঝলাম না। নিজেকে এভাবে পোস্টের সাথেও হাইলাইট করার কি দরকার ছিল?

বাদ দিলাম। আপনার ব্লগ, আপনার ছবি, আপনার ইচ্ছে। ধন্যবাদ ফর নাইস টপিক।
৫১. ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: ..:: লিখন আহমেদ ::.. বলেছেন: সবই বুঝলাম। এই পোস্টের সাথে আপনার ছবি দেয়ার কারনটা কী তাই বুঝলাম না। নিজেকে এভাবে পোস্টের সাথেও হাইলাইট করার কি দরকার ছিল?

বাদ দিলাম। আপনার ব্লগ, আপনার ছবি, আপনার ইচ্ছে। ধন্যবাদ ফর নাইস টপিক।

ভাইজান আপনের কি সমস্যা? আমি আমার পোস্টে কত ফটুক দিছি, মাগার আফসুস আইজ পর্যন্ত কেউ আমারে এ্যাড করলো না, (চিপায় আমার ইমেইল আইডিও দিয়া রাখছি)! ইয়ে আপনকা চয়েস কা মামলা হ্যায়;)
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আপনি কি CSE ২০০২ batch?

৫২. ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
অমাবশ্যার চাঁদ বলেছেন: টুশকির মন্তব্যটা কোথায় গেল?
৫৩. ০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৩৬
কালপুরুষ বলেছেন: বাংলা ব্লগে সাইটে বাংলা লেখাটাই সবাই আশা করে। আর বাংলা লেখা এমনিতেই দৃষ্টিনন্দন লাগে। চেষ্টা করুন বাংলা লিখতে, আপনিও পারবেন। লিখেছেনতো, প্রথম প্রথম সময় একটু লাগতেই পারে, তবে সেটা দুটো পোস্ট যে সময়ের ব্যবধানে দেবেন বাংলা লেখার জস্যে তা যথেষ্ট সময়। আশা করি কিছু মনে করবেন না।
৫৪. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: আপনি কি CSE ২০০২ batch?

নারে বোইন, আমি কম্পু থিকা পাশ করি নাই। ইলেক্ট্রিক্যাল থিকা পাশ করছি। বুয়েটে ভর্তি হইবার পারি নাই, কারন ইন্টারে মার্ক আছিলো না। আফসুসও নাই, কারন টাইম মেশিন বানাইবার জন্য আমি এইটাই পড়তে চাইছি। আর আমি ফিজিক্স আর এ্যাস্ট্রনোমিক্যাল ফিজিক্সে এক্সপার্ট, এইসব কিছু তেমন জানি না, মাথায় ঢুকে না!
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: oh sorry........... thought you are someone i know....... his nick sounds almost the same......... anyway, sorry for bothering..........

৫৭. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: চিকনা, এত রাইত জাগলে তো পাটখড়ি হইয়া যাইবা! যাও, নিদ যাও!
৫৮. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:৩৬
চিকনমিয়া বলেছেন: ঠিকাচে গুরু, আফনে কইচেন , আমি অফ গেলাম :(
৫৯. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:৫৬
'লেনিন' বলেছেন: সবার এতো ক্ষ্যাপার কারণটা কী?

আর লেখকের প্রতি, নিজের মাতৃভাষা শিখে নিতে প্রাথমিক একটু কষ্ট নাহয় করলেনই।

আপনার পছন্দের ব্যাপার নিয়ে লিখুন। আমি কোনো সমস্যা দেখি না। কেননা অনেকেই এসব থীম লাগাতেই বেশি পছন্দ করে। ডিফল্ট থীম তাদের কোনো দরকারও নেই। তবে, আমি ব্যবহার করি উবুন্তু লিনাক্স তাই এগুলো কাজে আসবে না। :)

আপনি তো আর্কি'র তাইনা? সুতরাং আপনার নিজের আঁকা ছবি দিতে পারেন। গুগল স্কেচআপ ব্যবহার করে দৃষ্টিনন্দন কিছু তৈরির আইডিয়া দিতে পারেন। লেখায় মৌলিকত্ব না থাকলে সবাই একটু বাঁকা চোখেই দেখবে।

ভালো থাকবেন।
৬০. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:৫৯
উদাসী স্বপ্ন বলেছেন: লেখায় মৌলিকত্ব না থাকলে সবাই একটু বাঁকা চোখেই দেখবে।


চক্কু বেকায় কেমনে? একটু বুঝায় কন! ইন্টারে বায়োলজী না থাকলেও বডি বিল্ডিং রিলেটেড এনাটমি পড়ছি আর ফিজিওর কাছ থিকা ট্রেনিং ও নিছি!

অখন বুঝান লেলিন ভাই, রাশিয়ার মাইনষে চোখ বাকায় কেমনে?
৬১. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:২৭
'লেনিন' বলেছেন: @উদাসী স্বপ্ন: আপনি নিজেকে নতুন ব্লগার হিসেবে কল্পনা করুন ... আর সবার মন্তব্যগুলো একটা একটা করে পড়ে আসুন।

আর আমার নাম লেনিন হওয়াতে রাশিয়ার সাথে কোনো সম্পর্ক নেই তো ;)

রাশিয়ার মানুষ কেমনে চোখ বাঁকায় কমু কেমনে? :D
৬২. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: রাশিয়ার মানুষ কেমনে চোখ বাঁকায় কমু কেমনে?

ধরা খাই গেলেন ভাইডি!

পারলে আমার পয়লা পোস্ট খান পইড়েন! ঐটার আবার সিক্যুয়েলও রাখছিলাম মাস ছয়েক পর!
৬৩. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৪২
'লেনিন' বলেছেন: আমার পোস্টে গিয়া লিঙ্ক রেখে আইসেন পড়ে দেখা যাবে। আপনার আসল নাম শমশের নয়তো? ;)
৬৪. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: হাসাইলেন ভাইডি! দুই বছর পর আমার নাম যদি জিগান তাইলে এই দুঃখ রাখনের পকেট নাই!
৬৬. ০৫ ই জুন, ২০০৯ রাত ৯:১৭
মানুষ বলেছেন: আপনি আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না কেন? লজ্জা পেয়েছেন বুঝি?
৬৭. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৩১
নাজিরুল হক বলেছেন: কয়েকখান কমেন্ট পইড়া আনন্দ পাইলাম।
৬৮. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:০৫
শামীম দ্যা রক্ বলেছেন: আরে বাবা‍ ! মেলা হিরুর আগোমন দেক্লাম।
আমারে কেউ বুঝায়া বলবেন যে কেন ইঙরাজী সাপোর্ট রাখা হইসে? বাধ ভাংগার আওয়াজের নিচে দেখেন গিয়া।
৬৯. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৪:০৭
শামীম দ্যা রক্ বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: পোস্টে বাংলা ইংরেজি দুইটাই লেখছেন। দেখেন কোনটা বেশি সুন্দর দেখায়...
অবশ্যই বাংলা। প্রথমে তো ইংরেজি টাইপ করে লেখতেও কষ্ট হইছে, তাই না? বাংলাতেও একটু সময় দেন। অভ্র ব্যবহার করেন।
__________________________________
ভাংগা সাহেব: ইংরাজী ২৬টা অক্ষর বাংলা ৪৯টা।

তাবাসসুম আপু: এক। আপনার ছবিটি মুছে ফেলুন।
দুই। কয়েকদিন বাংলা লেখুন দেখবেন এমনিতেই হাতে এসে যাবে।
৭০. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১০
রাকিব বলেছেন: কম্পিউটার বাসায় আসে ২০০০ সালে এস.এস.সি পরীক্ষার পরে। তখন বিজয় দিয়েই দেখি কয়েকদিনের মধ্যে বাংলা হাতে এসে গেল, যদিও বিজয় কিবোর্ড ছিলনা। মাঝে অনেকদিন বাংলা লেখা হতো না। আবার তা ঝরঝরে করার সুযোগ এনে দিল সা.ইন। অভ্রকে ধন্যবাদ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য। এখন শুধু লেখা নয়; ফেসবুক, ব্রাউজার, ভিএলসি মিডিয়া প্লেয়ার - সব জায়গায় বাংলা ব্যবহার করি। এতে অভ্যস্থ হতে আমারও সময় লেগেছে।..........আপনিও একটু চেষ্টা করে দেখুন না।...বাংলাকে বাঙালি দেশে টিকিয়ে রাখার দায়িত্ব তো আমাদের এই তরুণ প্রজন্মেরই।
৭১. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪
রাকিব বলেছেন: কম্পিউটার বাসায় আসে ২০০০ সালে এস.এস.সি পরীক্ষার পরে। তখন বিজয় দিয়েই দেখি কয়েকদিনের মধ্যে বাংলা হাতে এসে গেল, যদিও বিজয় কিবোর্ড ছিলনা। মাঝে অনেকদিন বাংলা লেখা হতো না। আবার তা ঝরঝরে করার সুযোগ এনে দিল সা.ইন। অভ্রকে ধন্যবাদ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য। এখন শুধু লেখা নয়; ফেসবুক, ব্রাউজার, ভিএলসি মিডিয়া প্লেয়ার - সব জায়গায় বাংলা ব্যবহার করি। এতে অভ্যস্থ হতে আমারও সময় লেগেছে।..........আপনিও একটু চেষ্টা করে দেখুন না।...বাংলাকে বাঙালি দেশে টিকিয়ে রাখার দায়িত্ব তো আমাদের এই তরুণ প্রজন্মেরই।

 

মোট সময় লেগেছে ২.৫৩৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তানহা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই