somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাপলের নতুন থ্রিজি আইফোন

২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোবাইল ফোন আমরা কেন ব্যবহার করে থাকি? জবাবে বেশিরভাগই বলবেন, ফোন করার জন্য৷ কিন্তু আর দিন কয়েকের মধ্যে হয়তো এই ফোন করার বিষয়টি একেবারেই গৌণ হয়ে পড়বে৷ নামকরা কোম্পানি অ্যাপলের নতুন থ্রি জি আইফোনের দিকে যদি তাকান৷

একটা সময় ছিলো যখন আমাদের বাড়ির কম্পিউটারটির হার্ডডিস্কের ধারণ ক্ষমতা ছিলো ১৬ গিগাবাইট৷ আর অ্যাপলের নতুন আইফোনের ধারণ ক্ষমতা বাড়ানো যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত৷ সাধারণত মোবাইল ফোনে কথা বলা ছাড়াও ছবি তোলা, ভিডিও করা, কিংবা গেমস খেলা এতটুকু পর্যন্তই আমাদের ব্যবহার৷ নতুন থ্রি জি আইফোনে এ ধরণের ৫০ হাজারেরও বেশি এ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ রয়েছে যার কথা হয়তো আমরা বেশিরভাগই শুনিনি৷



ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, জায়গাটি আপনার পরিচিত নয়, আপনার কাছে যদি থাকে থ্রিজি আইফোন তাহলে মোবাইলের স্ক্রিনের মধ্যেই ভেসে উঠবে আপনার বর্তমান জায়গাটির পুরো মানচিত্র৷ গাড়ির নেভিগেটরের মত এই মানচিত্র কেবল আপনার অবস্থানই বলে দেবে না আশপাশে রেস্তোঁরা কিংবা সিনেমাহল আছে কিনা তাও আপনাকে জানিয়ে দেবে৷

ফোনটি চুরি হয়ে গেছে, কোন সমস্যা নেই৷ আইফোন চুরি হলে বা হারিয়ে গেলে মালিক তার ফোনে মেসেজ পাঠানোর সুযোগ পাবেন৷ আর ফোনটি যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে অ্যালার্ম বাজতে থাকবে আইফোনটিতে৷ একইসঙ্গে পাওয়া যাবে হারানো আইফোনটির লোকেশন ম্যাপ৷



মোবাইল ফোনে গেমস খেলা অনেকেরই প্রিয়৷ নতুন প্রযুক্তির ফোনগুলোতে শত শত গেমস ডাউনলোড করার সুযোগ থাকে৷ অ্যাপলের থ্রি জি আইফোনে হাজার হাজার গেমস ডাউনলোড করতে পারবেন৷ তবে এসব কিছুর জন্য প্রয়োজন অ্যাপলের অপারেটিং সিস্টেম৷ সেটি যদি আপনার আইফোনটিতে থাকে তাহলেই এসব সুবিধা আপনি পাবেন৷ গত ৮ই জুন নতুন আইফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় অ্যাপল৷ ঘোষণা দেওয়ার পরপরই এর ব্যাপক চাহিদা দেখা যায় বাজারে৷

১৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন থ্রি জি পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ মার্কিন ডলারে৷ আর ক্ষমতা যদি বাড়িয়ে ৩২ গিগাবাইট চান তবে খরচ করতে হবে ২৯৯ মার্কিন ডলার৷


source: Deutsche Welle
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×