somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর্ঘটনার মহারাজা কনোকোফিলিপসের আরো গুনকীর্তন(চীনের ঘটনার লেটেস্ট আপডেট!) - সংগৃহীত

০৯ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার কনোকোফিলিপস তার খেল দেখিয়েছে বেইজিং এর সন্নিকটে অবস্থিত বোহাই সাগরের পেংলাই অঞ্চলে। চীনের রাষ্ট্রীয় সমুদ্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে ৮৪০ বর্গ কিলোমিটার এলাকার সমুদ্রে সে ছড়িয়ে দিয়েছে অপরিশোধিত তেল। পেংলাইএর ১৯-৩ নম্বর কূপে কনোকোফিলিপস কর্তৃক গভীর সমুদ্রে কূপ খননের সময় এই ঘটনা ঘটে।


এর ফলে লন্ডনের যা এলাকা তার অর্ধেক পরিমান সমুদ্র এলাকা দূষিত হয়েছে যা লুকিয়ে রাখা হয়েছে এক মাস। গত জুনের ৪ তারিখ এই ঘটনার প্রথম ধাপের সূচনা ঘটলেও প্রেসের সামনে তা প্রকাশিত হল ৫জুলাই। এই পুরো ৮৪০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ার পরে বোধোদয় হল কর্তৃপক্ষের।


এই ক্ষেত্রটির মালিকানার ৫১ ভাগ চাইনিজ ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন ও ৪৯ ভাগ কনোকোফিলিপসের। যে কুপটি থেকে তেল লিক করে সেই কূপে খনন কাজ করছিল কনোকো ফিলিপস। ঘটনার পুরো দায়ভার প্রেস কনফারেন্সে স্বীকার করেছে কনোকো ফিলিপস। তবে তেল পরিষ্কারের দায়িত্ব মাথায় তুলে নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।



স্টেট ওশানিক আডমিনিস্ট্রেশন এর মুখপাত্র লি জিয়াওমিন বলেছেন-‘ নর্থ সি এর তেল নির্গমনের ঘটনায় তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যেই নির্গমনমুখ বন্ধের কথা বলেছিলেন। অনেক ক্রিয়াকলাপের কারণেই কনোকোফিলিপসকে একাধিক বার সতর্ক করতে হয়েছিল।'


যে তেল ছড়িয়ে পড়েছে তার ফলে মাছ মরে ভেসে ওঠার খবর দিয়েছে সেই অঞ্চলের মাছ ধরা কর্তৃপক্ষ। ঘটনার ৪৫মাইল দূরে নানহুয়াচাং দ্বীপে ভেসে উঠেছে মরা মাছ ও ম্ররত সামুদ্রিক আগাছা। ধারণা করা হচ্ছে এই ঘটনার ফলাফল হবে সুদূরপ্রসারী।

ক্ষতিপূরণের অঙ্ক জানতে হলে তদন্তের ফলাফল জানতে হবে। তবে অনুমান করা হচ্ছে এই অঙ্ক ২ মিলিয়ন ডলারের সমতূল্য হতে পারে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান শিনহুয়ার মতে, এর দায় মার্কিন প্রতিষ্ঠানটির এবং এই খবর দেরীতে প্রকাশের জন্য এর কর্মকর্তারা ‘যান্ত্রিক সীমাবদ্ধতা’ স্বীকার করেন।

গ্লোবাল টাইমসের মতো শক্তিশালী পত্রিকা দাবী করে, ‘এই সকল বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে সরকারী রেগুলেটরি বা আইনপ্রয়োগকারী সংস্থার সম্পর্ক খুবই গাঘেঁষা’। ব্লগে দাবি করা হচ্ছে ২০০৯ থেকে ২০১০ সালের মাঝেই মার্কিন এবং ইউরোপিয়ান কূপগুলোতে ১০০এর অধিক অপ্রকাশিত তেল নির্গমনের ঘটনা ঘটেছে যা ধামাচাপা দেয়া হয়েছে সময়মতো। গ্রীনপিসের দাবি ক্ষতির মাত্রাগত পরিমান বর্ননার অন্তত ৬০ গুন বেশি।



বহুজাতিক প্রতিষ্ঠাঙ্গুলোর কর্তৃপক্ষের প্রথম কাজ এখন দূর্ঘটনাকবলিত কূপ বন্ধ করা নয়, সত্যকে প্রকাশ হওয়া থেকে প্রতিহত করা।



শেষ কথা লিখতে গিয়ে থমকে গেলাম। আজকেও একজনের সাথে তর্ক করতে হয়েছে, বিদেশী কোম্পানী মানেই তাহারা বিশাল অতিদক্ষ-সুপটু-মহৎ-ত্রুটির-উর্ধে কিছু না!



সুতরাং, আমরা সিদ্ধান্তে আসতে পারি--

১। বহুজাতিক প্রতিষ্ঠানের মুনাফালোভ তার দক্ষতা ছাপিয়ে ওঠে

২। পরিবেশ ধংস হলে তারা দেশীয় সহযোগী প্রতিষ্ঠান বা সাবকন্ট্রাকটর এর কাঁধে বন্দুক রেখে পাখি শিকার করে

৩। ক্ষতিপূরণের ধার এরা ধারে না(ঊকিল এবং ইনশুরেন্স তো আছেই এদের শেষ রক্ষাকবচ)

৪। নিয়ন্ত্রঙ্কারী প্রতিষ্ঠান গিলে খাওয়ায় এরা অতিশয় পটু(চীনে তার ছোট্ট নমুনা দেখিয়েছে, আমাদের মতো দেশে না জানি দেশটাই গিলে খায়!!)

৫। আপ্রাণ চেষ্টা করে দূর্ঘটনা চেপে যাওয়ার

সূত্র-

১।Bohai Sea Oil Leak Causes Long-Term Environmental Impact

View this link

২।Oil leak from ConocoPhillips' China field cleaned up

View this link

৩।State Oceanic Administration informed the Bohai Bay oil spill case

View this link

৪।China Oil Leaks: ConocoPhillips Defends Response

View this link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×