কিছুদিন আগে অভ্র কি-বোর্ডের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করেছিলাম। কিন্তু আমি যে ভার্সনে জাতীয় কি-বোর্ড লে-আউটে টাইপ করে অভ্যস্ত, তার থেকে এই ভার্সনে কিছু পার্থক্য থাকায় ত্যক্ত বিরক্ত হয়ে আবার আগেরটাই ব্যবহার করতে থাকি। পরবর্তীতে ওপেন সোর্সের শেহাব ভাই, পরিবর্তনগুলো সম্পর্কে জানতে চাইলে আবার ডাউনলোড করে আগের লে-আউটের সাথে মিলিয়ে দেখি তফাত খুব একটা রাখা হয় নি। যে দু’একটি পরিবর্তন আনা হয়েছে তা এমন:
১. আগে Z কি তে “র-ফলা” ও “য-ফলা” যুক্ত ছিল। কিন্তু এখন এদের জন্য আলাদা কোন কি-নেই। তার মানে, কোন বর্ণের সাথে র-ফলা আর য-ফলা যুক্ত করতে চাইলে লিঙ্ক(g) দিয়ে র(v) এবং য(w) এর কি চাপতে হবে। যেমন: কোন বর্ণের সাথে যেমন “ব্র্যাক” লিখতে গেলে আগে লিখতে হত {f+z+(shift+Z)+h+j}। আর এখন লিখতে চাইলে লিখতে হবে {(f+g+v+g+w+h+j}। খুব সহজ।
2. আগের জাতীয় লে-আউটে (shift+2) চাপলে “চন্দ্রবিন্দু” ও (shift+6) চাপলে “বিসর্গ” আসত। এখন এই দুটি কি Z কিতে চলে গেছে। অর্থাত তাদের পেতে z (চন্দ্রবিন্দু) ও shift+Z(বিসর্গ) চাপতে হবে।
এই দুটি পরিবর্তনে অভ্যস্ত হতে পারলেই কেল্লা ফতে। আশাকরি খুব বেশি সমস্যা হবে না। মনের আনন্দে বাংলা টাইপ করুন।
অভ্র কি-বোর্ড এখান থেকে ডাউনলোড করুন।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



