আমার প্রিয় পোস্ট

সর্ব কনিষ্ঠ বীর প্রতীক

২২ শে মার্চ, ২০০৭ বিকাল ৩:৩৪

শেয়ারঃ
0 2 0

দশ বছর বয়সে এক কিশোরের চাওয়া পাওয়া আর কি হতে পারে? ধারনা করুন তো ? একখানা নতুন জামা , জুতা , মেলায় গিয়ে তাল পাতার একটা সেপাই কিংবা ডুগডুগি? তাও নয় , লালু চেয়েছিলো একটি পতাকা, একটি মানচিত্র , কি অদ্ভুত সম্বনয় হীণতা ! কি অসাধারন দেশ প্রেম! চোখে জল এসে যায়। জানতে ইচ্ছে করে কে সেই লালূ ? মুক্তিযুদ্ধের গোপালপুর থানা দখলের পুরো কৃতিত্বটাই টাঙ্গাইলের গোপালপুরের এই সূর্য সন্তানের। পুরো নাম শহিদুল ইসলাম। অনেক যুদ্ধেই লালু অংশ নিয়েছে , গ্রেনেড নিয়ে ঝপিয়ে পরেছে শত্রু বাহিনীর উপর। 16 ডিসেম্বর বাংলাদেশ নামের যে নতুন সূর্যের উদয় হয়েছিলো সেখানে লালুর মত কিশোরের শ্রম , ঘাম আর রক্ত মিশে আছে। দেশ মুক্ত হবার পর টাঙ্গাইলের বিন্দু বাসিনী স্কুলে কাদের সিদ্দিকীর সাথে লালুও অস্ত্র জমা দিতে গিয়ে নজরে পরেন বঙ্গ বন্ধুর , জাতির পিতা সেই বীরকে চিনতে ভুল করেননি , জড়িয়ে ধরে তুলে নিয়েছেন কোলে, চুমু খেয়েছেন গালে।
1973 সনের বাংলাদেশ সরকারের গেজেটে বীর প্রতীকের তালিকায় 425 নম্বর নাম টি লিখা হয়েছিলো শহীদ ইসলাম। যার ডাক নাম লালূ। স্বাধীনতার এতটা কাল পর আমি জানলাম লালুই সর্ব কনিষ্ঠ বীর প্রতিক। আমি যাকে মুক্তিযুদ্ধের চলমান বিশ্বকোষ বলেই জানি, আমার প্রিয় জালাল ভাই (এনওয়াই বাংলার) আমাকে দৈনিক ইওেফকের একটা লিংক দিয়ে আমাকে বললেন দেখো কিছু লিখতে পারোকিনা। লিখাটা পরে আমার চোখ ছল ছল করে উঠলো।
আমার গর্বে বুক ভরে যায় অগনিত লালুর ত্যাগে আমাদের এই লাল সবুজের পতাকা। আমার ঈর্ষা হয় আমি 71 দেখিনি, আমার শংকা হয় যারা বলে স্বাধীনতার 35 বছর পর স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি নিয়ে কথা বলা অযৌক্তিক !

তথ্য সুত্র ঃ সর্বকনিষ্ঠ বীর প্রতিক এক কিশোর মুক্তিযোদ্ধা; রশীদ সিদ্দিকী আমরা স্বাধীন হলাম ঃ কাজী শামসুজ্জামান, দৈনিক ইত্তেফাক 23 মার্চ ঃ খালেক বিন জয়েন উদ্দীন।
উৎসর্গ ঃ মাহবুবুর রহমান জালাল, এনওয়াই বাংলা ,ডালাস।

 

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৩৯
অতিথি বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধে কিশোর-কিশোরী যোদ্ধাদের অবদানটুকু বরাবরই উপেক্ষিত।

ধন্যবাদ এই বিষয়টা নজরে আনার জন্য। শহিদুল ইসলামকে নিয়ে আগেও পড়েছিলাম।
২. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৪২
অতিথি বলেছেন: আপনার রক্তীম মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৪৩
আলী বলেছেন: সালাম তোমায় হে বীর
৪. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৪৭
ফারহান দাউদ বলেছেন: আব্জ্বগ পড়িনি,অব্জ্বনব্জ্বকই এভাব্জ্বব নজর এড়িব্জ্বয় আব্জ্বছ,এই ধরব্জ্বণর ব্জ্বযাদ্ধাব্জ্বদর নিব্জ্বয় লিখুন,যারা জাব্জ্বননা তারা জানুক,ব্লব্জ্বগ লিখব্জ্বল অপ্পৃ্বব্জচ্ত 1টা ডকুব্জ্বমব্জগ্দটও ব্জ্বতা থাকব্জ্বব।
৬. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৪৭
অতিথি বলেছেন: জানতাম না। জেনে ভালো লাগল।
৮. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৫৬
আরশাদ রহমান বলেছেন: থার্ডআই ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।
জালাল ভাই আসলেই একজন অসাধারণ মানুষ।
৯. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৮:৫৯
অতিথি বলেছেন: যতদুর জানলাম লালু ঢাকার মিরপুরের মুক্তি যোদ্ধা পুণবাসন কেন্দ্রের সহায়তায় মাথা গুজার ঠাঁই পেয়েছেন।
১০. ২২ শে মার্চ, ২০০৭ রাত ৯:০৫
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ থার্ডআই। লালু ভাগ্যবান,অ্#353;
১১. ২২ শে মার্চ, ২০০৭ রাত ১০:৩০
অতিথি বলেছেন: মুক্তিযোদ্ধদের আমরাযে সম্মান দিতে জানিনা । তাই আমাদের অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন। শাসন ক্ষমতা আবারো কোন অপশক্তি গ্রাস করে নিতে চায়। যদি এমন কোন শক্তির প্রয়োজন হয়। আবারও যদি লালুদের প্রয়োজন হয়। আমরা কি তাদের পাবো?
১২. ২৩ শে মার্চ, ২০০৭ রাত ৩:৫৬
শুভ বলেছেন: লালু-তাঁকে নিয়ে অনেক আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম।
এবং ওখানে যেটা আমি বলতে চেয়েছিলাম, মুক্তিযুদ্ধ বলতে আমরা বুঝি গোটাকয়েক পরিচিত মুখের কথা, কিন্তু আমরা কি জানি লালু, ভাগিরথী, সুইপার রাবেয়াদের আত্মত্যাগের কথা...।

তবে লালুকে যে বীরপ্রতীক খেতাব দেয়া হয়েছিল এটা আমার জানা ছিল না- সম্ভবত 2জন একই ব্যক্তি হওয়ায় গুলিয়ে ফেলেছিলাম, নাকি!

ধন্যবাদ আপনাকে, অসাধারণ এই পোস্টটি দেয়ার জন্য।
১৪. ২৪ শে মার্চ, ২০০৭ বিকাল ৩:৫২
অতিথি বলেছেন: লালুকে নিয়ে শুভ ভাই আপনার লিখা পোস্টের লিংকটা পাঠাবেন? আমাদের তো আর কিছুই করার নেই লিখতে হবে। হাত খুলে। খুজতে হবে মন প্রান দিয়ে, ছড়িয়ে ছিটিয়ে খাকা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার কাজটা আমাদেরকেই করতে হবে।
১৫. ২২ শে জুন, ২০১০ সকাল ১১:৫১
কবি মৃত্যুময় বলেছেন: "'আমার গর্বে বুক ভরে যায় অগনিত লালুর ত্যাগে আমাদের এই লাল সবুজের পতাকা। আমার ঈর্ষা হয় আমি 71 দেখিনি, আমার শংকা হয় যারা বলে স্বাধীনতার 35 বছর পর স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি নিয়ে কথা বলা অযৌক্তিক !'"

 

মোট সময় লেগেছে ০.৯১৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ