আমার প্রিয় পোস্ট
- আসুন এই মুক্তিযোদ্ধার মৃত্যুকে অসম্ভব করে দেই । - থার্ডআই
- বাংলা ব্লগ সম্পর্কিত গবেষণায় আপনার সহায়তা চাই (অধিক তথ্য সংগ্রহের জন্য ২য় ও শেষ রিপোস্ট) - ফাহমিদুল হক
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( শেষ পর্ব ) - একরামুল হক শামীম
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রফেসর গোলাম আযম একজন মহাপরুষের জন্ম ১ম খন্ড - পল্লব মুনতাকা
- আমার কিছু প্রিয় পোস্ট (জ্বিনের বাদশা'র সেরা লেখা সংগ্রহের প্রচেষ্টায় মুকুলে'র দুই পয়সা)
- মুকুল
- এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুদ্ধাপরাধের বিচারের দাবী ও একটি রাজাকারী বিলাপ! আর ব্লগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন। - এস্কিমো
- সো দেসকা-দের দেশে-১ (সারমেয় কাহিনী) - রুখসানা তাজীন
- মুক্তিযুদ্ধের আরো কিছু ভিডিও ফুটেজ - অমি রহমান পিয়াল
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ১ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৭ - মিরাজ
- ভিডিও : গণহত্যা হয়েছে, বিচার সম্ভব : আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত - অমি রহমান পিয়াল
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
আন্তজাতিক মাতৃভাষা দিবসে ইউনেস্কোর তথ্য শূন্যতা !!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩
২১ ফেব্র“য়ারীকে আন্তজাতিক মাতৃভাষা দিবস বলেই জেনে আসছে বিশ্ববাসি। ১৯৫২ সনে ভাষার জন্য যারা প্রান দিয়েছে তাদের প্রতি ইউনেস্কো সম্মান প্রদর্শন করে দিবসটিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমার কাছে এটি অন্যন্য সংবাদ। "মাদার ল্যাংগুয়েজ অফ দ্যা ওর্য়াল্ড" নামে কানাডা প্রবাসী বাংলাদেশীদের যে সংগঠনটির প্রচেষ্টায় ২১ ফেব্রয়ারী দিবসটি ইউনেস্কোর কর্তাব্যক্তিদের নজরে আসে তার কৃতজ্ঞতাও ইউনেস্কোর অর্ন্তজালে গিয়ে আমি লিংকের পর লিংক আর তস্য লিংক খুঁজে কোথাও এর সুত্র পেলাম না !!! না আছে কোথাও বাঙালির কোন অবদানের কথা , না আছে কোন বাঙালি সংগঠনের প্রচেষ্টার কথা!! শুধু মাত্র একটা পেজে ফ্যাক্ট এন্ড ফিগারে চার লাইনে লিখা আছে ১৯৯৯ সনে ইউনেস্কার ৩০ তম অধিবেশনে বাংলাদেশ ও সৌদি আরব ২১ ফেব্র“য়ারীকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি জানানোর প্রস্তাব উত্থাপন করে এবং অপর ২৫ টিদেশের সদস্যরা সেটিকে অনুমোদন করে। ইন্টারনেট জুড়ে ২১ ফেব্র“য়ারী কেন মাতৃভাষা দিবস বাংলাদেশ সর্ম্পকেএই ই হলো তথ্য!
ঠিক কি কারনে আন্তজর্তিক মাতৃভাষা দিবস হিসাবে ২১ ফেব্রুয়রী দিনটিকে নির্বাচন করা হলো সেই তথ্যও আর পাওয়া গেলোনা , নেই বলেই হয়তো পাইনি !! কিন্তু আন্তজাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বানীতে কোথাও ১৯৫২ সনের বাঙালির ভাষার সংগ্রামের কথা লিখা নাই। এই দিনটি যে বাঙালির ভাষার আত্ন ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে নির্ধারন করা হয়েছে এটি আমারা বাঙালিরা যতটা বিশ্বাস করি পৃথীবীর তাবৎ লোক কি তাই জানে, তাদের জন্য আসলে কি তথ্য দেয়া আছে ইন্টারনেটে ??
১৯৯৯ সন হতে ২০০৭ সাল পর্যন্ত বিগত বছরগুলোতে পালন হওয়া ইউনেস্কোর জাতীয় অনুষ্ঠানমালার সংবাদগুলোতেও কোথাও ভাষা শহীদের এই আত্নত্যাগের কথা লিখা নাই। আরো হতাশার কথা হলো ২০০৮ সনেও একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এই প্রতিবেদন যখন লিখছিলাম তখনও পর্যন্ত ২০০৮ সনের সংবাদটি ইউনেস্কোর অন্তজালে ছিলো, ছিলো পোষ্টারটিও। কিন্তু লেখা শেষ করে দেখি সেই সংবাদটিও আর পাওয়া যাচ্ছেনা। ভাগ্যিস ছবিটা সেভ করে রেখেছিলাম!!
শুধু তাই নয় ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেলের শুভেচ্ছা বানীতেও ভাষা শহীদের প্রতি কোন কৃতজ্ঞতা কিংবা ভাষা সংগ্রামের নাম নাম গন্ধও পাওয়া যায়নি।
ধরে নিলাম দিবসটি ৮ বছর পুরোনো হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এই বিষটি হয়তো অনিচ্ছাকৃত ভাবে বাদ পড়েছে, না পাঠক ইউনেস্কো মহাসাচিবের বানীতেও প্রথমবারের মতো ১৯৯৯ সনে উদযাপিত আন্তজাতিক মার্তভাষা দিবসের বাংলাদেশের ভাষা শহীদদের আত্ন ত্যাগের কথা উল্লেখ নাই !!
বিষয়টি কি এমন যে,একটি দিনকে মাতৃভাষা দিবস হিসাবে বানাতে হবে তাই বানিয়ে দেয়া, নাকি অন্যকিছু?? শুধু মাত্র ভাষার জন্য একটি দেশের মানুষ এভাবে আত্নাহুতি দিয়েছে সেই দৃষ্টি ভঙ্গির প্রতি সম্মান রেখে,৫২ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি এই দিবসের স্বীকৃতি আসে তবে তাদের সেই সম্মান দিতে বাঁধা কোথায় ?? এটি কি ইউনেস্কোর অজ্ঞতা নাকি তথ্য গোপনের চেষ্টা ?? বিচক্ষণ কারো মনে কি এই প্রশ্ন জেগেছে? বাংলাদেশের বাইরে আর্ন্তজতিক ভাবে আয়োজিত সেমিনার ও অনুষ্ঠানমালায় কি বাংলাদেশের নামটি কিংবা ইতিহাস সঠিকভাবে উচ্চারিত হচ্ছে?? নতুন প্রজন্ম ও অবাঙালিরা কি জানতে পারছে কেন ২১ ফেব্রুয়ারীকে আন্তজর্তিক মাতৃভাষা দিবস করা হলো ? আমরা বাংলাদেশের পত্র পত্রিকায় যেভাবে আন্তজার্তিক মাতৃভাষা হিসাবে দিবসটিকে তুলে ধরছি আন্তজার্তিক গনমাধ্যম গুলোতে কি ঠিক সেইভাবে সংবাদগুলো প্রতিফলিত হচ্ছে ??
বিগত বছর গুলোতে আন্তজার্তিক ভাবে পালিত ইউনেস্কোর পোষ্টার লিফলেট কিংবা নিউজ লেটারে কোথাও বাংলাদেশের ১৯৫২ সনের এই আত্মত্যাগের সংবাদটি আমার চোখে পড়েনি।
শুধুমাত্র উইকিপিডিয়াতে এর খানিকটা ব্যতিক্রম। এখানে ভাষা শহীদের প্রতি কিছুটা হলেও সম্মান প্রদর্শন করা হয়েছে। কারন উইকির সংকলনটাতে রাগিব ভাইয়ের সহযোগিতা রয়েছে।
![]()
ইউনেস্কোর ২০০৪ সনের পোষ্টার
২০০০ সন থেকে আন্তজার্তিক মাতৃভাষা দিবসে উপলক্ষে কয়েকটি পোষ্টার আমার নজরে এসেছে এর কোন একটাতেও ১৯৫২ সনের একুশে ফেব্র“য়ারী কিংবা ভাষার জন্য লড়াইয়ের কোন নাম গন্ধ পেলামনা। আমি না হয় শিল্পী নই, শিল্পের মুল্য বুঝিনা ইতিপূর্বে ছাপা হওয়া পোষ্টারগুলো পর্যবেক্ষণ করে পাঠক আপনারাই বলুন এই পোষ্টারগুলোর শিল্পমান উপলব্দি করতে পারছেন ?? এই পোষ্টারগুলোর সাথে ’৫২ ভাষা সংগ্রামের কোন গন্ধকি খুঁজে পেয়েছেন কেউ ?? পোষ্টারের কোন একটাতেও কি বাংলাদেশের শহীদ মিনারের প্রতিকৃতি আঁকা যেতোনা ??
![]()
২০০৬ সনের পোষ্টার
এই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিবাদের চেয়ে বেশী প্রয়োজন আলোচনা । যুক্তি তর্কের চেয়ে বড় বেশী জরুরী সমাধানের পথ খোঁজা। ইউনেস্কোর যদি অজ্ঞতা থেকে থাকে তবে তাদেও অজ্ঞতা দূর করতে সহায়তা করা।
![]()
২০০৭ সনের পোষ্টার
আসলে আমাদের চাওয়া পাওয়া খুব সীমিত, এত সহনশীল জাতি পৃথীবীতে দ্বীতিয়টি আছে বলে আমার জানা নেই....অল্পতেই আমরা তুষ্ট থাকি। তাই আন্তজাতিক মাতৃভাষা দিবসটি ফেব্রুয়ারীর ২১ তারিখে পালিত হচ্ছে দেখেই আমরা অবিভূত !!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পান্জেরী বলেছেন:
এটা কি ইউনেস্কোর দায়িত্বহীনতা? খুব খারাপ লাগল।
লেখক বলেছেন: খারাপ লাগাটা একটু যদি পরিস্কার করে বলতেন...?? ইউনেস্কোর জন্য খারাপ লাগছে নাকি তথ্য শূণ্যতার জন্য খারাপ লাগছে??
নরাধম বলেছেন:
রাগিব ভাই মনে হয় এ বিষয়ে কিছু করতে পারবেন। রাগিব ভাইয়ের সাথে যোগাযোগ করা দরকার। আমি আরও মানুষকে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে গর্ব করতেছি। কেউ ইউনেস্কোর সাইটে এ বিষয়ে কি আছে সেটা দেখতে চাইলে তো লজ্জায় পড়ে যাব।
লেখক বলেছেন: গর্ব আমাদের সবার। কিন্তু নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার সংগ্রামটাও আমাদেরকেই করতে হবে। আপনাকে ও ধন্যবাদ সহযাত্রী হবার জন্য।
নরাধম বলেছেন:
ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম। ভাই এ বিষয়টা সবার নজরে আনার জন্য অনেক ধন্যবাদ।
আশাবাদী প্রান বলেছেন:
এটা ইউনেস্কোর দায়িত্বহীনতা।
বাঙাল যুবক বলেছেন:
সরকারের উচিত ইউনেস্কোর সাথে যোগাযোগ করা। বাংলাদেশে ইউনেস্কোর অফিসেও যে কেউ যোগাযোগ করতে পারে।
পান্জেরী বলেছেন:
ইউনেস্কোর দায়িত্বহীনতয় খারাপ লাগল।
উন্মনা রহমান বলেছেন:
২১শে ফেব্রুয়ারী কেন আন্তর্জাতিক ভাষা দিবস, সেটার ব্যাখ্যা দেয় নাই? তাজ্জব! ওখানে সামারি তৈরী করে পাঠানো দরকার, যাতে তারা ওয়েবে, পোস্টারে, প্রচারণায় সেটা ব্যবহার করতে পারে।
পোস্ট ভাল হইছে।
লেখক বলেছেন: হুম , পশ্চিমারা অনেক তাজ্জব কান্ডই ঘটায়ে রাখছে.....কিন্তু্ ঐযে.. আমরা অতি সহনশীল জাতি !!
পথিক!!!!!!! বলেছেন:
খুবই হতাশজনক
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















