আমার প্রিয় পোস্ট

মুজিব পরিবারে নতুন অতিথি রেজোয়ান বধূ পাপ্পিয়া।

১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৫

শেয়ারঃ
0 0 0


সকল আয়োজন সম্পন্ন হয়েছে । শেখ রেহানার পুত্র রেদোয়ান সিদ্দীকী অবশেষে তার প্রেমিকা ফিনল্যান্ডের নাগরিক পাপ্পিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন। শনিবার ফিনল্যান্ডে একান্ত ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হবে উভয়ের আকদ অনুষ্ঠান। ১২ জুলাই আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন হবে বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশীরা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা, রেজোয়ানের মা শেখ রেহানা, বোন টিউলিপ সিদ্দীকী ও রুপন্তী ও ফিনল্যান্ড গেছেন। একান্ত ঘরোয়াভাবেই রেজোয়ান পাপ্পিয়ার আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । পাপ্পিয়া বেলজিয়ামের ব্রাসেলস বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। চার বছর সময়কাল উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে। তবে রেজোয়ানের সাথে বিবাহের কথা ঠিক হওয়াতে পাপ্পিয়া ইসলাম ধর্ম গ্রহন করে নাম পরিবর্তন করে হয়েছেন খাদিজা সিদ্দীকী।

 

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: খাদিজা...আর কোন নাম পেল না!
২. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: পাপ্পিয়া নামটা কি দোষ করল!
১১ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: খাদিজা অনেক সম্মানিত নাম। মহানবীর স্ত্রীর নাম ছিলো বিবি খাদিজা।

 

মোট সময় লেগেছে ১.৮৯২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ