আমার প্রিয় পোস্ট

লন্ডনে আড়াই মিলিয়ন পাউন্ড ব্যয়ে তৈরী হচ্ছে বাংলাদেশ হেরিটেজ সেন্টার।

২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৫

শেয়ারঃ
0 0 0

প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড ব্যয়ে লন্ডনে নির্মিত হচ্ছে বাংলাদেশ হেরিটেজ সেন্টার। লন্ডনের নটিংহিল গেটের ২৪, প্রেমব্রিজ গার্ডেনের যে স্থানে বাংলাদেশ সেন্টার রয়েছে সেখানেই নির্মিত হবে চারতলা বিশিষ্ট এই অত্যাধূনিক কমপ্লে¬ক্সটি। ১৯৭১ সালে ’বেঙলি কমিউনিটি অব বাংলাদেশ’ নামে বাঙালিদের এই সংগঠনটির মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসীদের সংগঠিত করে ও কুটনৈতিক প্রচার চালিয়ে বিশ্ব জনমত গঠনের উদ্যোগ নেয় এই বাংলাদেশ সেন্টার হতে। মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য প্রবাসীদের দানকৃত অথর্ও এই সেন্টারের মাধ্যমেই সংগৃহিত হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকাও উত্তলণ হয় এই বাংলাদেশ সেন্টারে ১৯৭২ সনের ৪ ফেব্রয়ারী। বাংলাদেশ স্বাধীন হবার পর সেন্টারটি দু’বছরের মতো বাংলাদেশের হাই কমিশন হিসাবে ব্যবহুত হয়, পরে হাই কমিশন অনত্র সরিয়ে নিলেও সেন্টারটি কমিউনিটির মানুষের নানা ধরনের সেবা অব্যাহত রাখে,তাই নানা কারণে বাংলাদেশ সেন্টারটি ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে। কিন্তু প্রয়োজনীয় অর্থ সংকট ও লোক বলের অভাবে সেন্টারটি ধীরে ধীরে তার প্রাণ হারাতে থাকে। জীর্ণ শীর্ণ এই পুরুনো ভবণটিকে দেখলে পরিত্যক্ত বাড়ী মনে হবে।

বাংলাদেশের ঐহিত্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে দেশ সম্পর্কে জানাতে ও দেশের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে বাংলাদেশ সেন্টারের জীর্ণ এই আদল, বাংলাদেশ সেন্টার হবে বাংলাদেশ হেরিটেজ সেন্টার। ’হেরিটেজ লটারী’, ’লন্ডন ডেভেলপমেন্ট এজেন্সি,ও লটোর মতো জায়েন্ট দাতা সংস্থাগুলো এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছে। নতুন এই প্রকল্পের চূড়ান্ত প্রস্তাবটি তৈরী শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। ইতিমধ্যে সম্পৃক্ত করা হয়েছে আড়াইশত কর্মী বাহিনী। প্রকল্পের প্রধান পরামর্শক শেখ আলিউর রহমান সোমবার বিকেলে বাংলাদেশ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গনমাধ্যমের প্রতিনিধির কাছে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, অর্থ কোন সংকট নয়, তবে আমাদের নিশ্চিত হতে হবে আমরা কি করতে যাচ্ছি, তবে এর জন্য সর্বস্তরের বাংলাদেশী কমিউনিটিকে প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আবেদন জানান তিনি। আলোচনা কালে বক্তারা চারতলা বিশিষ্ট নির্মিত কমপে¬ক্সটিতে ৭১ এর স্মৃতি বিজরিত একটি যাদুঘর, বাংলাদেশের পর্যটন সম্পর্কে পর্যপ্ত তথ্য সম্বলিত ’তথ্য ডেস্ক’ ও কমপক্ষে পাঁচশত আসন বিশিষ্ট মিলনায়তন নির্মানের দাবী জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি হাফিজ মজির উদ্দীন, ট্রেজারার খন্দোকার ফরিদ উদ্দীণ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৯
ত্রিভুজ বলেছেন: ছবি দিলে ভাল হতো.... জানানোর জন্য ধন্যবাদ। আরো বিস্তারিত আপডেট জানাবেন আশা করি।
২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫
সৈয়দ নাসের বলেছেন: তানভির - ঈদ মোবারক , কেমন আছেন , ভালো থাকুন শুভকামনা ।
দিলু নাসের ।
আমার ব্লগে আমন্ত্রন ।
১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: আপনার কবিতা পড়ার ইচ্ছে আছে ।

৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭
সাংবাদিক বলেছেন: তানভির ভাই, কেমন আছেন? আপনি তো মিডিয়া আর আমি সাংবাদিক?........ ফেইসবুকে ছবিটা কি স্কুলজীবনের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার .............
১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: আবার জিগায়।

 

মোট সময় লেগেছে ০.৯৫৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ