১.
এক সৈন্য ভুল করে তার মগ উলটে রেখে গেলো টেবিলে। জেনারেলের তেষ্টা পেয়েছে, সৈনিককে হুকুম
করলেন পানি আনার জন্য।
সৈনিক অনেক ক্ষন দেখে ফিরে এসে রিপোর্ট করলো
স্যার পানি আনতে পারবো না, মগের কোনো মুখ নেই।
জেনারেল গেলেন টেবিলের কাছে অনেক ক্ষন গবেষনা করে বললেন
কি আশ্চর্য এটার তো তলাও নেই
২.
দুই ভদ্রলোক আলাপ করছেন। এক পর্যায়ে একজন জিজ্ঞাসা করলেন,
-তা ভাই আপনি কি করেন?
-জ্বি আমি জেনারেল সাপ্লায়ার্স। এ কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক মহা উৎসাহে বললেন,
-বাব্বা! আপনি তো ভাই অনারেবল একটা পেশায় আছেন, যাকে বলে রীতিমত ইর্ষনীয় আর কি! ভাইরে একটা প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করেন।
প্রথম ভদ্রলোক একটু অবাক হলেন। তারপরও যতোটুকু সম্ভব, স্বাভাবিক ভাব বজায় রেখে বললেন,
-করুন, প্রশ্ন টা কি করুন?
-না ভাই আমি জানতে চাই, আপনি যে জেনারেল সাপ্লাই করেন, তা ওত জেনারেল পান কোথায়!
৩.
মেজর: তুমি যুদ্ধে যেতে চাইছো না কেনো?
সৈনিক: আমার স্ত্রী এখনো গর্ভবতী হয়নি যে
মেজর: ওর জন্য ভেব না, আমরা আছি না?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



