somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ কি বাকশালের পথে হাঁটছে?

২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীতে আগামী এক মাস সব রাজনৈতিক দল ও সংগঠনের সভা-সমাবেশ,মিছিল-মিটিং নিষিদ্ধ করেছে সরকার। এটা কি সরকারের এমন কোন টেস্ট কেস যে, দেখা যাক কি ধরনের প্রতিক্রিয়া হয়? যদি তাই হয় তাহলে আমরা ধরে নিতে পারি। সামনে এই সময় সীমা বর্ধিত করার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ বিএনপি’র বর্তমান যে সাংগঠনিক অবস্থা তাতে এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা সমাবেশ করার ক্ষমতা তাদের আছে বলে মনে হয় না। তারমানে নির্বিঘ্নেই কেটে যাবে একটি মাস। ফলে সরকার বিরোধীদের আন্দোলন ঠেকাতে হয়ত এই অগণতান্ত্রিক ব্যবস্থাকেই যুতসই বলে ধরে নিয়ে এর সময় এবং পরিধি আরও বাড়াতে চাইবে সরকার। কিন্তু তাতে আখেরে কে লাভবান হবে?

বিএনপি সুযোগ পাবে নিজেদের গুছিয়ে নেয়ার। মোক্ষম অস্ত্র পাবে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার। কারণ সাধারণ মানুষ দেখবে একদিকে লাগামহীন ছাত্রলীগ অস্ত্রবাজী করে চলছে অন্যদিকে আওয়ামী লীগ পুনরায় বাকশালের পথে হাটতে শুরু করেছে। যা এদেশের জনগণ একবার প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের অন্ধ ভক্ত ছাড়া কেউই এই আচরণকে সমর্থন করবে না। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নীরব সমর্থকরা তাদের সমর্থন প্রত্যাহার করে নেবে। আর আওয়ামীলীগ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার অর্থই হল তারা বিএনপিকে সমর্থন করবে। কেননা এ ছাড়া তাদের আর গত্যন্তর নেই।

সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ না দিলে বিএনপিকে সদস্য পদ হারাতে হবে। তাই মাথা নিচু করে হলেও তাদের সংসদে যেতেই হবে। সেইসাথে সহিংস জামাতের সঙ্গ, হেফাজতকে সমর্থন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এমনিতেই তাদের কোণঠাসা করে রেখেছিল। এর উপরে রয়েছে বিপর্যস্ত সাংগঠনিক অবস্থা। এমন অবস্থায় সরকারের এই সিদ্ধান্ত বিএনপিকে ঘুরে দাঁড়ানোরই সুযোগ করে দেবে।

এখন আর হরতাল দিলেও তা কার্যকর হয়না। খালেদা জিয়া ছাড়া অন্য নেতাদের সভা সমাবেশে লোক সমাগম হয়না বলেই চলে। অবস্থাদৃষ্টে মনে হয় বিএনপির নেতাদের তত্ত্বাবধায়কের দাবী আওরানো ছাড়া এ মুহূর্তে তা আদায়ের মত মনোবলও আর অবশিষ্ট নেই। আর তা বুঝেই ক্ষমতাসীন সরকার তত্ত্বাবধায়কের দাবী নিয়ে যখন যেমন সুবিধা তেমন বলছে। এক অর্থে এই দাবীটা অনেকটাই হালকা হয়ে আসছে। আর তা জেনে বুঝেও আঠার দলের কিছু করনীয় আছে বলে মনে হয় না। যখন প্রায় সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে, এমনকি স্বপক্ষে ছিল বলেই মনে হচ্ছিল ঠিক এমন সময় এ ধরনের একটি সিদ্ধান্ত কি সরকারের ভিতরের অস্থিরতাকেই নির্দেশ করছে না? এটা তো ঠিক এই সিদ্ধান্তটি সরকারের জন্য এবং দল হিসেবে আওয়ামী লীগের জন্য মোটেই ভাল কিছু বয়ে আনবে না বরং বুমেরাং হয়ে দেখা দিবে।

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন তৎপরতা নির্বিঘ্নে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বলা হলেও তা ধোপে টিকবে না কারণ রাজধানীতে এ মুহূর্তে কোনও ত্রাণ কাজ চলছে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদিও বলছেন ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশের অনুমতি নিয়ে বিরোধী দল ভাঙচুর,জ্বালাও-পোড়াও করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে। মসজিদে হামলা করে পবিত্র কোরআনে আগুন দেয়। বলে তাদের সভা সমাবেশের অনুমতি দেয়া হবেনা। কিন্তু তিনি তো ঐ সব কারণ দেখিয়ে নিষিদ্ধ না করে এক মাস সভা সমাবেশ না করার আহবানও জানাতে পারতেন। তাঁর অনুরোধকে উপেক্ষা করে যদি বিরোধী দল সভা সমাবেশ করে পুনরায় একই ধরনের নৈরাজ্য চালাত তাহলে তখন হয়ত সরকার জনসাধারণের কাছেই এর বিচারের ভার অর্পণ করতে পারত। আর সে বিচারে নিশ্চয়ই সরকারই লাভবান হত। তা না করে এভাবে বিরোধী শিবিরের কণ্ঠরোধের চেষ্টা নিজেদের জন্যই ক্ষতিকর হয়ে দেখা দেবে সন্দেহ নেই।

পরিশেষে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দল ও সংগঠনের সভা-সমাবেশ,মিছিল-মিটিং নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার দাবী জানাচ্ছি। এই সিদ্ধান্ত থেকে সরে আসা ক্ষমতাসীন দল এবং দেশ উভয়ের জন্যই মঙ্গল।

[email protected]
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×