আমার প্রিয় পোস্ট
- ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ - হাসান জোবায়ের
- Nasca Lines: পেরুর রহস্যময় ন্যাযকা সভ্যতা এবং তাদের ততোধিক রহস্যময় ভূ-চিত্রগুলি - হোরাস্
ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।
- বোরহান উদদীন
- "“আমার খুব পছন্দের একজন Actor 'Adam Sandler' এবং অভিনীত প্রিয় ১৮টি মুভির রিভিউ”" - নাফিজ মুনতাসির
- হ্যালোউইন (Halloween) - বীরেনদ্র
- মাসুদ রানার বই অবলম্বনে ৫০ টি মুভি । MR-9 এর ফ্যানরা, এখন ভিজুয়ালে পাবে রানার স্বাদ। । - দিপ
- মহাবিশ্বের সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব (পর্ব১০) - মেহেদী আনোয়ার
- ইনকাদের সেই হারিয়ে যাওয়া শহর - সহজ সরল মানুষ
- এইডস! এর সব পোস্টার-এর মেগা কালেকশনসহ ইতিহাস (সবাই পড়তে পারেন ) - অনির্বাণ রায়।
- 'Film Noir' কি ? ১৫০ এর বেশি 'Film Noir' মুভি

কোনটা দেখেছেন মিলিয়ে নিন।
কোনটা দেখেননি ডাউনলোড
দিন!!!! - দিপ
- ৭০০ বাংলা বই ডাউনলোড করুন রেজিষ্ট্রেশন ছাড়াই - বই পাগল
- !টেকি পোস্ট! পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইন্সটল দিন খুব সহজে - রুসাফী আলম
- আনিসুল হকের ১৪টি বই পড়ুন - বই পাগল
- একটি সফল বানিজ্যিক রহস্য - বারমুডা ট্রায়াঙ্গেল - ত্রিভুজ
- ***গেমস*** কচ্ছপ গতির নেট ব্যবহারকারীদের জন্য নয়!!! - মোঃ তৈমুর রেজা
- চোখের পলকে আপনার 2D ফটোকে রুপান্তর করুন 3D ছবিতে+জেনে নিন 3D চশমা বানানোর পদ্ধতি!

- হাসান জোবায়ের
- একা একা লাগে ভ্যালেন্টাইনস ডে তে ?মেয়ে পটাতে চান?তাহলে দেখুন তো এই টিপস গুলো কাজে লাগাতে পারেন কিনা ! 18- ও ইভটিজারদের প্রবেশ নিষেধ। - পুশকিন
- Windows Keyboard Shortcuts for Mozilla Firefox - শরীফ মরকার
- বিড়াল: প্রাচীন মিশরে - ইমন জুবায়ের
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- বুখারী শরীফ পূর্ন ডাউেলাড - আবু ইউসুফ সুমন
- মিডিয়াফায়ার লিঙ্কে ডাউনলোড করুন জনপ্রিয় ২৫০ টি হাই কোয়ালিটি “ইংলিশ মিউজিক ভিডিও”… এবং ২০০ টি “ইংলিশ এ্যাকশন মুভি” !!!
- না বি ল
- ফ্রি এসএমএস পাঠান পথিবীর যেকোন মোবাইলে যতখুশি ইচ্ছা, আপনার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে... - জবরুল আলম সুমন
- অনলাইন বাংলা-ইংরেজী অভিধান (সংসদ) - বায়েজীদ
- বাংলা আইনের বই এবং বাংলাদেশের সংবিধানটি দরকার।নেট এ কই পাব।দয়া করে জানালে উপকৃত হব। - নিলআকাশেরদুঃখ
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- মাত্র ১০ মেগাবাইটে ডাউনলোড করুন ১৬৫ টি ছোট্ট ও কাজের সফটয়্যার !!! - না বি ল
- • ম্যাজিক !!! সাদা-কালো ছবিকে রঙ্গিন করুন মাত্র ৩ মেগাবাইটের সফটয়্যার দিয়ে… - না বি ল
- কৌতুক [ শুধু ১৮+ অন্যরা প্রবেশ নিষেধ ] - এমটিএ৫৬৭
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (শেষ পর্ব) - কোর আই সেভেন
- বস আসবার আগেই দেখে নিন কিছু চমতকার এনিমেশন! - বুড়ো
- কিছু বিশ্ববিখ্যাত ও সুন্দর চলচিত্র যা সবার দেখা উচিত-আমার সংগ্রহশালা:১ - মনপবন
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন - আদনান_ফিরদাউস
- প্রিয়তমা ঠোঁট পেতে দাও, আমি আর কিছুই চাইনা - সোমহেপি
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- ফেরদৌসির শাহনামা: ইসলামপূর্ব পারস্যের লোককথা এবং ইতিহাস-১মপর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- নারী নিয়ে হুমায়ুন আজাদের পরিশ্রমসাধ্য কাজকে যারা অনুকরন বা নকল বলে তাচ্ছিল্য করছেন তাঁদের প্রতি জিজ্ঞাসা - দস্যু বনহুর
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- মুভির ইতিহাসে সবচেয়ে লাভজনক মুভিঃ Deep Throat (১৮+) - বিডি আইডল
- আমার পছন্দের সেরা কিছু মুভির রিভিউ ............ (পর্ব- ৩ ) ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ফ্রি PC TOOLS INTERNET SECURITY ১ বছরের লাইসেন্স ! ! ! - আরিফ বল্গ
- রারীন্দ্র প্রকর্ষ ফটোগ্রাফি (না দেখলে মিস্ করবেন!) - তানভীর চৌধুরী পিয়েল
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
- তারেকবিডি
- কাপাকাপি একটা ডেস্কটপ থিম - ডট কম ০০৯
- নবীনদের জন্য - নাদান
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- গুগল ইমেজ ডাউনলোডার - ছবি পাগল এবং সংগ্রাহকদের জন্য একটি কার্যকরী সফটওয়্যার।
- নির্ভয় নির্ঝর
- ঈদের জন্যে এসএমএস সমগ্র... - বৃষ্টি এবং নীলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- এই ওয়েস্টার্ন মুভি গুলো দেখেছেন কি ???????? - বন্ধু কই কৈ
- অতি জরুরী সাহায্য চাই- পোস্ট...HTML, XHTML, and CSS বইটা দরকার - শিবলী
- আপনার ভিএলসি প্লেয়ারে শুনতে থাকুন ২৪ ঘণ্টা বাংলা গান - মুছাব্বির
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- এদুয়ার্দ মানে: আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ - ইমন জুবায়ের
- শব্দ-রাজ্যে অভিযান (৪): Accolade - ম্যাভেরিক
- গাথাসপ্তশতী: সতের ’শ বছর আগেকার প্রেম ও অপ্রেম - ইমন জুবায়ের
কিছু মজার প্রশ্ন
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
ছেলেদের ডানপাশে মেয়েদের বামে: কাজে কর্মে অধিকাংশই ডান হাত ব্যবহার করে থাকে। জামার বোতাম ডানপাশে এবং ছিদ্রটি বাঁদিকে থাকায় লাগানো যায় বেশ সহজে। ছেলেদের জামার বোতাম ডানে হলেও, মেয়েদেরটা কিন্তু বামে। কারন, প্রথম যখন বোতাম আবি®কৃত হয়, এটি ছিল বেশ মূল্যবান এবং একমাত্র অবস্থাসম্পন্ন কারও বোতাম লাগানো জামা পরা সম্ভব ছিল। এদিকে আবার ওই সময়ে অবস্থাসম্পন্ন বাড়ির মেয়েরা জামা নিজের হাতে পরতেন না। পরিচারিকা পরিয়ে দিত। যেহেতু পরিচারিকা মেয়েটির সামনে দাড়িয়ে জামার বোতাম লাগাত তাই পরিচারিকার সুবিধার জন্য জামার বোতাম থাকত বামে। সেই রেওয়াজটি এখনও রয়ে গেছে।
টেনিসে শূন্য পয়েন্ট বা লাভ: টেনিস খেলা হিসাবে প্রথম জনপ্রিয়তা অর্জন করে ফ্রান্সে। ওই সময় স্কোর বোর্ডে শূন্য পয়েন্টকে কেউ কেউ ডিম বলে ডাকত, যেহেতু শূন্য দেখতে অনেকটা ডিমের মত। ফ্রেঞ্চ ভাষায় ডিম হলো LOEUT যার উচ্চারণ লাভ। পরবর্তীতে টেনিস যখন ইংল্যান্ডে এ জনপ্রিয়তা পেল ফ্রেঞ্চ LOEUT ইংরেজিতে হয়ে গেল লাভ। এখন বাংলাদেশে ব্যাডমিন্টন বা টেনিস উভয় খেলাতেই শূন্য স্কোরের পরিবর্তে ‘লাভ’ উচ্চারণ জনপ্রিয়।
গ্লাস ঠোকাঠুকি: কোন উৎসবে পানের আগে গ্লাস ঠোকাঠুকির দৃশ্যের অবতারণা টিভি ও চলচ্চিত্রের পর্দায় আমরা হর-হামেশা দেখি । আর আমাদের সমাজে যারা পানে অভ্যস্ত তারা তো এটি নিজেরাই করেন। কিন্তু কেন করেন? একটি প্রাচীন বিশ্বাস থেকেই করেন। সেই প্রচীন কাল থেকে ভাবা হয় কোন উৎসব মানেই শয়তানের উপস্থিতি। উৎসবের নিরাপত্তা বজায় রাখতে এবং একে আনন্দমুখর করতে শয়তানকে তাড়ানো হয় । খ্রিস্টিয় বিশ্বাস থেকে শয়তান তাড়াতে চার্চে ঘন্টা বাজাতে হয়। ঘন্টাধ্বনির প্রতিরুপ শব্দ সৃষ্টির মাধ্যমে শয়তান তাড়াতেই গ্লাস ঠোকাঠুকি।
শুভ ভাগ্য বোঝাতে আড়াআড়ি আঙুল: প্রাচীনকালে খ্রিস্টানরা নাস্তিক্যবাদীদের দৃষ্টি এড়িয়ে মহান স্রষ্টার অনুগ্রহ লাভের জন্য এবং এর মাধ্যমে নিজেদের ভাগ্য শুভ করতে দুই হাতের আঙুলগুলো আড়াআড়িভাবে রাখত। এখন, সাইন ল্যাঙ্গুয়েজ বা চিহ্নের ভাষায় আড়াআড়ি আঙুল বোঝায় ‘গুড লাক’ বা ‘শুভ ভাগ্য’।
কনে সর্বদা বরের বামে: আমরা সবাই লক্ষ করে থাকব কনে সর্বদা বরের বামে থাকে। এমনকি বিয়ের পরও অধিকাংশ ক্ষেত্রে সচেতন বা স্বভাবসিদ্ধ নিয়মমত বৌ স্বামীর বামে দাড়ান, বসেন, ছবি তোলেন, আরও কত কী। কখনও বা মনে প্রশ্ন জাগে কনে সর্বদাই বরের বাম পাশে কেন? কারণটি মজার। প্রথাটি চালু হয়েছিল সেই যুগে, যখন শক্তিমানকে পুজো করত মানুষ। বীরের ছিল আলাদা মর্যাদা। জোর যার মুল্লুক তার অনেকটা এমন ছিল সামাজিক কাঠামো। তখন বর পাশের গ্রাম বা রাজ্য হতে তার পছন্দনীয় পাত্রীকে বা কনেকে তুলে আনতেনন বা অনেকটা জোর করে বিয়ে করতেন। এমন প্রায়ই হত বৌ নিয়ে নিজের বাড়ি ফিরবার পথে কনের রুপমুগ্ধ অন্য কারও দ্বারা বা কনের আত্মীয়-পরিজনের হামলার মুখোমুখি হতে হত। এমন পরিস্থিতি মোকাবিলার জন্য বর কনেকে রাখত বামে আর ডান হাত রাখত কোমরে রাখা তলোয়ারের উপর।
পেন্সিল কেন ষড়ভুজ: অধিকাংশ পেন্সিলের বাইরের গঠন ষড়ভুজাকার, গোল নয়। কারন ষড়ভুজাকার পেন্সিলের প্রস্তুতখরচ গোলাকারের তুলনায় কম। একই পরিমাণ কাঠে ষড়ভুজাকার পেন্সিল প্রস্তুত করা যায় ৯টি অথচ গোলাকার পেন্সিল হয় ৮টি। এছাড়াও ষড়ভুজাকার পেন্সিল টেবিলে গড়ায় কম।
প্রতীক গাধা বা হাতি কেন: আমাদের দেশে যেমন আওয়ামী লীগ এবং বি.এন.পি, তেমনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল হলো ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। নদীমাতৃক দেশ বাংলাদেশে আওয়ামী লীগ এর নির্বাচনী প্রতীক নৌকা এবং কৃষি প্রধান দেশ বাংলাদেশে বি.এন.পি এর নির্বাচনী প্রতীক ধানের শীষ। কেন, তা সহজেই অনুমেয়। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতীক গাধা ও হাতি কিন্তু সহজে বোধগম্য নয়। কারণ তা দেশটির বৈশিষ্ট্যের সাথে মিলে না। এ কথা বলবার জো নেই যে ওই দেশের লোক সবাই গাধা বা হাতির মত বলশালী। কারন আছে বটে এবং তা মজাদারও। ১৮২৮ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে দাড়ালেন এন্ড্রু জ্যাকসন। প্রতিদ্বন্দ্বীরা তাকে বিদ্রুপ করে বলত জ্যাক অ্যাম্প বা পুরুষগর্দভ। নির্বাচনে জিতেছিলেন এন্ড্রু জ্যাকসন। তারপর থেকে ডেমোক্রেটিক পার্টির প্রতীক হলো গাধা। অন্যদিকে কার্টুনিস্ট থমাস নাস্ট ১৮৭৪ সালে রিপাবলিকানদের জনপ্রিয়তার ব্যাপকতা বোঝাতে হাতি আঁকেন। ব্যস, হাতিই হলো রিপাবলিকানদের প্রতীক।
জাহাজের পোর্টহোল গোলাকার হয়: জাহাজের পোর্টহোল যদি গোলাকার না হয়ে কোণবিশিষ্ট হয়, তবে জাহাজের কাঠামোতে চিড় ধরবার সমূহ সম্ভাবনা থাকে। সমুদ্রের তরঙ্গের সাথে জাহাজের অবিরত ওঠানামায় কাঠামোতে যে সংকোচ ও প্রসারণ চাপের সৃষ্টি হয় পোর্টহোল গোলাকার হওয়ায় তা সমানভাবে ভাগ হয়ে যায়। এগুলো যদি কোণবিশিষ্ট হত তবে চাপের তারতম্যের কারণে চিড় ধরত।
স্কাই স্ক্র্যাপার নেই: আমেরিকান শহরগুলো স্কাই স্ক্র্যাপার বা গগনচুম্বী অট্টালিকার জন্যও বিখ্যাত। কিন্তু অবাক হতে হয় দেশের রাজধানী ওয়াশিংটন ডি.সি তে কোন স্কাই স্ক্র্যাপার নেই।
বাংলাদেশে কম বেশি যে কয়টা স্কাই স্ক্র্যাপার আছে সবকটাই ঢাকাতে কেন? ১৯১০ সালে শহরের নয়নাভিরাম সৌন্দর্য অটুট রাখবার স্বার্থে অট্টালিকা উচ্চতা আইন প্রবর্তন করা হয়। আইন অনুযায়ী আবাসিক ভবন সর্ব্বোচ্চ ৮৫ ফুট এবং বাণিজ্যিক ভবন সর্ব্বোচ্চ ১৩০ ফুট নির্মাণ করা যায়। এই আইন এখনও চালু আছে।
আকাশ কেন নীল: রং ধনুর যত রং সবটাই রয়েছে সূর্যরশ্মিতে। এই সূর্যের আলো যখন প্রথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীমুখী হয় তখন গ্যাস কণা এবং অন্যসব উপাদান এদের রং ছড়ায়। যে রঙের ওয়েভলেংথ যত কম সেটি তত দ্রুত এবং সহজে ছড়ায়। যেহেতু সূর্যের আলোস্থিত রং সমূহের মধ্যে নীলের ওয়েভলেংথ সবচেয়ে কম এটিই দ্রুত ও সহজে ছড়ায়, তাই আমরা আকাশ নীল দেখি।
তথ্যসূত্র:সংগৃহীত
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নষ্ট গিটার বলেছেন:
+
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
কয়েকটা আগে জানতাম, কয়েকটা নতুন। তবু +
মুখ ও মুখোশ বলেছেন:
++++++++
হুনার মন্দ বলেছেন:
বহুত কিছু জানলাম। না জাইনাই এতদিন শয়তান তাড়াইতাছিলাম। প্লাস।
জাতি জানতে চায় বলেছেন:
পোস্ট ভাল হইছে!! ছবিটা প্রোফাইলে ব্যবহার করতাম চাই!!! কোন সমস্যা আছে নি??
লেখক বলেছেন: কুনো সমস্যা নাই। ভাল লাগল আপনার পছন্দ হইছে জেনে।
রথে চেপে এলাম বলেছেন:
ভাল লেগেছে।
জনৈক আরাফাত বলেছেন:
ম্যালা কিছু জানলাম!
টুমটি বলেছেন:
অনেক কিছু জানলাম। ++++++++++
রানা বলেছেন:
পেন্সিলের ব্যাপারে একটু আপত্তি আছে। আমাদের দেশে যেসব পেন্সিল পাওয়া যায় তা বেশীর ভাগই গোল।ভাল পোস্ট। প্লাস।
নািহদুল বলেছেন:
চরম লাগলো++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














