প্রথম পাতায় থাকে মাত্র পনেরোটি পোস্ট। আজ রাত আটটা বত্রিশ মিনিটে সেই পনেরোটির মধ্যে সাতটি পোস্টই ছিল "যারা আগে পড়েন নাই", "যারা মিস কর্সেন", আর রিপোস্ট। বাকি আটটার মধ্যে যে কেউ তার নিজের পছন্দের বিষয়ের অপর একটি পোষ্ট বের করতে গলদঘর্ম হতে হয়।
এই জ্বালা থেকে সামু কর্তৃপক্ষ সহজেই আমাদের নিস্তার দিতে পারে।
কারা কারা এ মূহুর্তে ব্লগ আলো করে আছে তা নিয়ে কারো মাথা ব্যাথা থাকেনা, সেটা এক্কেবারেই দরকারী নয়। কোনো ব্লগার আরেক ব্লগারের উপস্থিতি থেকে কিছুই লাভ করেনা। উপস্থিত কোন ব্লগারকে ইন্সট্যান্ট মেসেজও পাঠানো যায় না।
কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, দিন ওয়ারী, সময় ওয়ারী পোস্টের একটা লিস্ট যেটায় ক্লিক করলেই সেই পোষ্টে যাওয়া যায় সেটা সামুতে অনুপস্থিত।
সামুতে লেখে যারা তাদের সংখ্যা পঞ্চাশ বা একশো নয় যে একই পোষ্ট সাত দিন প্রথম পাতায় ঝুলতে থাকবে।
গত তিন বছর ধরে এ ব্যাপারটার দিকে অনেকেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন। কিন্তু এ যেন অচলায়তন আমলা তন্ত্র।
কুম্ভকর্ণ সামু কর্তৃপক্ষ, এই দুঃসহ অবস্থা থেকে আমাদের বাঁচাবেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



