গত ২৫ ফেব্রুয়ারী ২০০৯ বিডিআর বিদ্রোহের দিন দেশবাসীর উদ্দেশ্যে বিডিআর জওয়ানদের হাতে লেখা একটি খোলা চিঠি পিলখানা সদর দপ্তরের এক নাম্বার গেটের পাশে অবস্থিত রাইফেলস স্কয়ার শপিং কমপ্লেক্সের নিরাপত্তা কর্মীদের দিয়ে বাইরে থাকা মিডিয়া কর্মীদের কাছে পাঠান। যাতে বিডিআর জওয়ান রা তাদের নিজেদের স্বপক্ষে অনেক কথা ই লিখেছে। যাহা সত্য ও হতে পারে আবার মিথ্যা ও হতে পারে। সেটা সময় ই বলে দেবে। আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আমার হাতে উক্ত চিঠিটির একটি কপি এসেছে। যাহা পরদিন ২৬ ফেব্রুয়ারী ২০০৯ দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত হয়েছে। উক্ত চিঠিটির উপরে লিখা আছে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" । ঘটনার পর থেকে এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনা এবং বিশেষজ্ঞ মতামত আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়ার কল্যাণে শুনেছি ও দেখেছি। অনেকেই এই ঘটনা কে অনেকভাবে রূপ দেওয়ার চেষ্টা করছেন, কেউবা বলছেন এটা স্রেফ বিডিআর অসন্তোষ এর কারণে ঘটেছে আবার কেউবা এটাকে রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা ভারতের "র' এর কাজ। অন্যদিকে সংসদে জনাব রাশেদ খান মেনন জোর গলায় বলেছেন এটা যুদ্ধাপরাধী জামায়াত এর কাজ । জনাব রাশেদ খান মেনন এবং বাকী বিশেষজ্ঞ বুদ্ধিজীবীগণ কি ওই খোলা চিঠিটি পড়েন নাই? সবকিছুতেই যুদ্ধাপরাধীরা দায়ী এই মানসিকতা থেকে বের হয়ে এসে উক্ত ঘটনার স্বচ্চ, সত্য এবং বস্তুনিষ্ঠ কারণ বের করে যথাযথ বিচার করা প্রয়োজন।
"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" লেখা খারাপ কিছু নয় কিন্তু যখন দেখি এটা কোন আধা সামরিক বাহিনীর গণ দাবীর সর্ব উপরে খাকে তখন কি এটা গুরুত্ব বহন করে না? কোন সচেতন নাগরিক কি এবিষয়ে বলবেন? আজ যদি ওই খোলা চিঠিতে খালেদা জিয়া জিন্দাবাদ কিংবা আল্লাহু আকবার লিখা থাকতো একবার কল্পনা করে দেখুন কি কান্ডটাই না ঘটতো এ দেশে।
জঙ্গীবাদ আর দেশদ্রোহীদের কত নানান কাহিনী উদঘাটিত হত ইশ্বর ই জানেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


