আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন। গাজীপুর জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। সকাল ১১টা ৪০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন।
এর আগে বুধবার রাত থেকেই তার স্বজন, সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন আবাসিক হোটেলে ওঠেন এবং ভোর থেকে তারা জেলা কারাগারের প্রধান ফটকে এসে মাহমুদুর রহমানের মুক্তির অপেক্ষায় ছিলেন।
দীর্ঘ নয় মাস ১৭ দিন কারাভোগের পর আজ বুহস্পতিবার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমান গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এসময় কারাফটকে উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা এ জেড জাহিদ হোসেন, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, কলামিস্ট ফরহাদ মাজহার, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, কবি আব্দুল হাই শিকদার, হাসান উদ্দিন সরকার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ।
আমার দেশের প্রকাশক হাসমত আলীর দায়ের করা মামলায় গত বছর পত্রিকা অফিসে রাতভর অবরুদ্ধ করে রাখার পর ২ জুন ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পরে পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ওই দিনই অপর একটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে হয়রানিমূলকসহ বিভিন্ন অভিযোগে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়।
গত বছর ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত আবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



