রাজকন্যা তোমায়
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
রাজকন্যা তোমায় হত্যা করবো
তোমার রক্তে করবো করবো রক্তস্নান
কিছু রক্ত জমিয়ে রাখবো বুকে
আর কিছু রক্ত করবো পান।
রাজকন্যা তোমায় হত্যা করবো
তোমার মাংসে বানাবো কাবাব
কিছু মাংস জমিয়ে রাখবো নাভিতে
এ মাংসের নেইতো কোন জবাব।
রাজকন্যা তোমায় হত্যা করবো
তোমার হাড়ে বানাবো ক্রিকেট ব্যাট
কিছু হাড় জমিয়ে রাখবো খুলিতে
সেই হাড়ে বানাবো হেলম্যাট।
রাজকন্যা তোমায় হত্যা করবো
তোমার চামড়া ছিলে করবো প্যাকেট
কিছু চামড়া জমিয়ে রাখবো পিঠে
সেই চামড়ায় বানাবো আমার জ্যাকেট।
রাজ কন্যা তোমায় হত্যা করবো
সেই খুশিতে আমি আত্বহারা
কিছু খুশি জমিয়ে রাখবো আঁধারে
সেই খুশি করবোনা হাতছাড়া।।
........................................
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিঠি বলেছেন:
ভয়ার্ত
লেখক বলেছেন: হ্যা, গভীর ভালোবাসার ভয়ার্ত বহিঃপ্রকাশ।
লেখক বলেছেন: শেষ বেন্চের ছাত্র আমি। তাই মাইনাসটায় অনেক। ধন্যবাদ আপনাকে।
আল-কায়ামতি বলেছেন:
বিভৎস! মাইনাস...হক মাওলা
লেখক বলেছেন: আমি জানি, এতদিন মাইনাস ছিলাম তাই ভবিষ্যৎ ও মাইনাসই হবে। আপনাকেও ধন্যবাদ।
বাবুয়া বলেছেন:
"রাজকন্যা তোমায় হত্যা করবো"- এই ইচ্ছার কারনে ফৌজদারী দন্ড বিধি ৩০২ ধারা মোতাবেক আপনি অপরাধে দন্ডিত হইবেন!
অদৃশ্য বলেছেন:
হ্যা, যে ভালোবাসে সেও খুনি আর যে খুন করে সেও খুনি। সুতরাং আমি ঐ দন্ডের জন্য আমার অনুভুতিকে অপ্রকাশিত রাখতে পারিনা তাইনা। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আমার চরম রকম ভালো লাগলো, রাশেদ ভাই।
সাইফুর বলেছেন:
একদম অন্যরকম লেখা
লেখক বলেছেন: সাইফুর ভাই..................অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে এসে কবিতা পড়ার জন্য। অনেক খুশি হয়েছি।
সবসময় ভালো থাকুন।
বরুণা বলেছেন:
ঐ এত হত্যা করার ইচ্ছা কেনো। রাজকন্যার কবিতা দেখে কি এক রুপকথা ভাব নিয়ে পড়তে এসেছিলাম!!!!!!!!!!!!!!!
অদৃশ্য বলেছেন:
বরুনা দি...........কষ্ট নেবেননা.............এই রাজকন্যাকে নিয়ে আগামিতে..............বাঁচিয়ে রাখার জন্য কবিতা লিখবো।অনেক অনেক ভালো থাকুন। আর কষ্ট পাবার জন্য অনেক দুঃখ প্রকাশ করছি।
সুমন সালেহী বলেছেন:
রাজকন্যা তোমায় হত্যা করবোতোমার হাড়ে বানাবো ক্রিকেট ব্যাট
কিছু হাড় জমিয়ে রাখবো খুলিতে
সেই হাড়ে বানাবো হেলম্যাট।
লেখক বলেছেন: ধন্যবাদ................সালেহী ভাই। অনেক ভালো থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















