আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

তোমার শেষ পর্যন্ত

২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩

শেয়ারঃ
0 0 0

যেদিন তোমার দেহের সৌরভে মাতয়ারা হবেনা কেউ
কণ্ঠের মাদকতায় ভাসাবেনা সপ্নের ভেলা,
ভাঁজ খাওয়া ত্বকে স্বর্গীও স্পর্শ করবেনা কখনো
লাল সাদা চুলের গন্ধ শুকবেনা কোন প্রেমিক,
সেদিন আমি-
অপেক্ষায় থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো ভালোবাসায় যতদিন তুমি আছ।

যেদিন পেশাটাকে তোমার দূর্বোধ্য মনে হবে
মার্সিডীজের এসির বাতাশে শ্বাস আটকে যাবে
নরম বিছানাগুলো যখন মেরুদন্ডে ব্যাথা জমাবে
সুস্বাদু সব খাবার অখাদ্য মনে হবে-বিষাক্ত মনে হবে,
সেদিন আমি-
প্রতীক্ষায় থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো প্রেমে যতদিন তুমি আছ।

যেদিন তোমার স্বপ্নগুলো ফিঁকে রঙ পাবে
মোটা ফ্রেমের চশমার ওপাশটা ঝাপসা মনে হবে
পৃথিবীকে মনেহবে অপ্রয়োজনীয় কিংবা হৃদয়হীন
কানের কাছে এসে কেউ বলবেনা ভালবাস-ভালবাসা দাও,
সেদিন আমি-
পথচেয়ে থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো স্মৃতিতে যতদিন তুমি আছ।

আমি অপেক্ষায় থাকবো তোমার শেষ পর্যন্ত
বেঁচে থাকবো ততদিন যতদিন তুমি আছ।।

.............................................................

 

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এ দেখি বড়ো কঠিন পণ! প্রবল প্রেম! পড়ে ভালো লাগলো। :)
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: কবি.............পনটা আসলেই কঠিন। ভালো লেগেছে.........অনেক অনেক ধন্যবাদ।

সবসময় ভালো থাকুন।

২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
ফারুক আহেমদ রনি বলেছেন: খুব ভাল লাগলো অদৃশ্য.......
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: রনি ভাই..............অনেক অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ভালো থাকুন।

৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
প্রাকৃত বলেছেন: হুমম!
এরকম একটা কবিতা লিখতে চাইছিলাম!আর লেখা হলোনা:)
অনুভূতিগুলো চিরদিন বেঁচে থাক!

অনেক অনেক ভাল লাগা জানাই!


প্রিয় পোস্ট!!
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: প্রাকৃত................সুস্বাগতম আমার ঘরে। অনেক অনেক ধন্যবাদ জানাই।

কেন লিখা হলোনা জানতে ইচ্ছা করছে। অনেক খুশি হলাম। আসবেন সময় করে।

ভালো থাকুন সবসময়।

৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১২
মেঘাচ্ছন্ন বলেছেন: বাহ্‌ ! ভালো লাগলো কবিতাটা....।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: মেঘাচ্ছন্ন....................অনেক ভালো লাগলো....ধন্যবাদ আপনাকে।

অনেক ভালো থাকুন।

৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২
সুমন সালেহী বলেছেন: ডঃ মুহম্মদ শহীদুল্লাহ এর একটি কথা কবিতাটি পড়ার পর সঙ্গে সঙ্গে মনে হয়েছে.....‍যে দেশে গুণীর কদর নেই সেদেশে কখনো গুণী জন্মাতে পারে না........আপনার কবিতার মূল্যায়ন যদি এদেশে না হয়..তাহলে এদেশে সত্যিকারের কবি আর কোন দিনই জন্মাবে না.....কেউ হয়ত ভাবতে পারে আমি বেশী বলছি.....সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে.....আপনার দুর্ভাগ্য আমি প্রকাশক নই । বা আমার পরিচিত কেউ নেই....তা নইলে আমি এই মুহুর্তে উদ্যেগ নিতাম...আল মাহমুদ তার কাঁপছে কবিতায় আক্ষেপ করেছেন...তার পরে আর কেউ রইল না....আমার সে রকম মনে হচ্ছে না.....দেখেন আমার কবিতার গ্রামারের জ্ঞান একেবারেই নাই ...আমি যেটা বুঝি কবির কবিতা সাধারণ পাঠক হিসাবে আমাকে কতটা দোলা দিয়েছে....আমি কবিতাটি পড়ার আমার মন হাল্কা হয়ে গেছে...মনে হল অনেক জমানো কথা যেন আমি বললাম.....আমি আপনার দু'একটি কবিতা পড়েছি....বাকীগুলোও পড়ব......আমার তো মনে হয় বাংলাদেশে যে কবি কে আমি খুঁজছিলাম তাকে বোধহয় পেয়েই গেলাম। অনেকে বলবে আপনাকে আমি তেলাচ্ছি......আমি আপনাকে চিনিই না ..আসল নামও জানি না....আমি একটি কথাই বলি স্ট্রেইট ফরোয়ার্ড কথা বলি...আমাকে যারা চিনে তারা জানে আমি কাউকে তেলাই না....অনেকে গদ্য কবিতার বিপক্ষে কথা বলে....গদ্য কবিতার
বিউটি টা কোন জায়গায় তা এই কবিতা পড়লে বোঝা যাবে.....আমি বার বার বলি সহজ সার্থক কবিতা লেখা এত সহজ না !!!! কেউ লিখে দেখাক জসিম উদ্দিনের মত!!....কঠিন কবি আর কবিতায় দেশ ভরে গেছে...তাই পাঠকও পালিয়েছে.....গদ্যের ও পাঠক ছিল না । হুমায়ুন আহমেদ সেই পাঠক তৈরী করেছেন...কবিতায়ও হুমায়ুন আহমেদের মত কাউকে দরকার যিনি বিরক্ত মুখ ফিরিয়ে নেয়া কবিতার পাঠক তৈরী করবেন...অনেক কথা এজন্য লিখলাম.....আপনি নিজের যত্ন নিবেন প্লীজ....আর আপনার যদি সুযোগ থাকে তাহলে লেখায় বেশী সময় দিন....শচীন টেন্ডুলকার যেমন ক্রিকেটে একনিষ্ঠ সাধনা করে প্লিজ আপনিও কবিতায় সেই সাধনা করেন....আপনি আমাদের কবিতার শচীন টেন্ডুলকার হবেন....ব্রায়ান লারার মত নিজের অসামান্য প্রতিভা হেলায় হারাবেন না.....আপনার একজন ভক্ত হিসাবে কথাগুলো বললাম.....আল্লাহ আপনাকে ভাল রাখুন...এবং আপনার লেখার মূল্যায়নের সুযোগ করে দিন.....
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: সালেহী ভাই.............একবার ভাবলাম জবাব দেবনা........তাতে আপনার মন খারাপ হতো........তাই.....।

আপনার কথা আমার মনে থাকবে.................।

অনেক অনেক ভালো থাকুন।

৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৩
সবাক বলেছেন: সুমন সালেহীর (??!!) কমেন্ট দেখে আমার আর কমেন্ট করার ইচ্ছে হচ্ছে না।


আপনি ভালো থাকুন
সুন্দর থাকুন....

আরো লিখুন//আরো পড়ি
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: সবাক ভাই.............অনেক খুশি হলাম। কবিতায় আমি কোন এক্সপেরিমেন্ট করিনা........করতে পারিনা।

স্রেফ আবেগ দিয়ে লিখি।

আপনিও ভালো থাকুন।

৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
বরুণা বলেছেন: অপেক্ষা ও প্রতীক্ষা!!!!!!!!!!!!!!!!!!
কষ্ট আর কষ্ট !!!!!!!!!!!
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: বরুণা দি...............বলেছিলাম না ভালোবাসা রেখেছি।

সুখকষ্ট....সুখকষ্ট।

ভালো থাকুন অনেক।

৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৯
সুমন সালেহী বলেছেন: হয়ত এ কবিতাটি ক্ষোভ কবিতাটির মত নয়...কিন্তু সে কবিতা পড়ে আপনার সম্পর্কে যে অনুভূতি হয়েছিল তার বহিঃপ্রকাশ এ কবিতার কমেন্টে আসল...

আসলে কে জোর করে কবিতা লেখে আর কে লেখে না তা কী কবিতা পড়লে বোঝা যায় না ????
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: সালেহী ভাই..........আমি স্রেফ আবেগ দিয়ে লেখার চেষ্টা করি। আমার ভাষাগত......শব্দগত জ্ঞান খুব কম।

৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
সুমন সালেহী বলেছেন: আপনার বানান গুলো একটু দেখবেন...

আমার প্রথম কমেন্টে হয়ত অনেক ভুল থাকতে পারে....কিন্তু আমি কাকে কিভাবে মূল্যায়ন করব সেটা একান্তই আমার ব্যাপার...তাই নয় কী ??? আপনি চাইলে আমাকে কল করতে পারেন...আপনার নাম্বার আমাকে জানালে আমি খুশি হব...হয়ত আপনার কাছে কিছু শিখতে পারব...আমার মোবাঃ ০১৮১৮৪৪৩৩০৪
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: সালেহী ভাই...........আমার প্রচুর বানান ভুল হয়.......আমি চেষ্টা করছি।

অবশ্যয় আপনার অধিকার আছে তা করার। ওটা একান্তই আপনার নিজস্ব। আমিও নেজের মতো করেই দেখি........আমার চিন্তাধারায়।

আপনার নম্বরটি রেখে দিলাম।

ভালো থাকুন।

২৫ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০২

লেখক বলেছেন: আফসার ভাই............অনেক খুশি হয়েছি। আপনারা সময় করে যে আমার কবিতাগুলো পড়ছেন........খুব ভালো লাগছে।

আপনিও ভালো থাকুন।

১১. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি অপেক্ষায় থাকবো তোমার শেষ পর্যন্ত
বেঁচে থাকবো ততদিন যতদিন তুমি আছ।
............বাহ!! ভালো লাগলো।

শুভকামনা থাকলো।
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: চিঠি আপু..............অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব খুশি হলাম।

নিয়মিত আসবেন..........আপনারা না আসলে আমার কি যেন নাই টাইপ লাগে।

অনেক ভালো থাকুন।

১২. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১
নাজনীন খলিল বলেছেন: যেদিন তোমার স্বপ্নগুলো ফিঁকে রঙ পাবে
মোটা ফ্রেমের চশমার ওপাশটা ঝাপসা মনে হবে
পৃথিবীকে মনেহবে অপ্রয়োজনীয় কিংবা হৃদয়হীন
কানের কাছে এসে কেউ বলবেনা ভালবাস-ভালবাসা দাও,
সেদিন আমি-
পথচেয়ে থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো স্মৃতিতে যতদিন তুমি আছ।


অনেক সুন্দর প্রতিশ্রুতি।ভাল লাগল।
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: নাজনীন আপু.............আপনার এই নিয়মিত আগমনে আমি যার পর নাই খুশি। ভালো না লাগলেও বলবেন......আমি খুশি হব।

সবসময় ভালো থাকুন।

১৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
ফাঁকি বাজ বলেছেন: বেশতো অদৃ্শ্য ভাই ।এত কথা কি শুধু মুখে নাকি মন থেকেও ??

ভাল লেগেছে প্রবল প্রেমের জোয়ার..।++
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: @ ফাঁকিবাজ...........প্রথমেই খুশি হলাম আপনাকে দেখে। তার পর হচ্ছে...........মুখ আর বুক বলে এক সাথে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯
আমি ও আমরা বলেছেন: প্রতীক্ষায় থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো প্রেমে যতদিন তুমি আছ।
--------------------------------
------------------------------
-------------------------
-------------
আমি অপেক্ষায় থাকবো তোমার শেষ পর্যন্ত
বেঁচে থাকবো ততদিন যতদিন তুমি আছ।

----------------------------------------
এই রকম রিপিটেশন দেখলাম এই কবিতায়। রিপিটেশন টা আনা একটু জটিল ব্যাপার লাগে আমার কাছে। কবিতাটা ভালো লেগেছে এটা বলছি যেমন ঠিক আরেকটু খেলা খেলতে পারতেন আবেগটা নিয়ে।
ধরুন প্রতীক্ষা আর অপেক্ষা দুটা কে আলাদা করে চিন্তা করলে কেমন দেখায়? অপেক্ষাটা সবার জন্য আমি ব্যক্তিগত ভাবে মনে করি আর প্রতীক্ষাটা একজনের জন্য।
ধরুন শুরুতে একজন আপনার খুব কাছে আছে তার জন্য প্রতীক্ষাটা লিখলেন ধিরে ধীরে সে ছুটে যাচ্ছে রিপিটেশনে এসে পড়ছে অপেক্ষা কথাটা। ঠিক এই ধরনের একটা কিছু খেলা আর কি।

ঈশারাই কাফি।


চলুক আরো কবিতা

২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: কবি.............আপনার আগমনে খুশি হলাম। সবসময় আশা করি।

আপনার বিস্লেষনটুকু ভালো লাগলো। ভাবনাগুলো সবসময় জায়গামতো গিয়ে দাড়াতে পারেনা আমার। আমার খেলার সাথীদেরকে আমি ভালো সঙ্গ দিতেও পারিনা.........তাই এই অবস্থা।

ওদেরকে ভালোভাবে সঙ্গ দেবার চেষ্টা করবো।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে...........সাথে থাকুন সবসময়। আর ভালো থাকুন সবসময়।

১৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
জিনাত বলেছেন: নিঃস্বার্থ ভালোবাসার অসাধারণ বহির্প্রকাশ বেশ ভালোই লিখেছেন ........চালিয়ে যান
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: জিনাত............অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমিতো মনেকরি ভালোবাসা নিঃস্বার্থ হওয়া প্রয়োজন।

চালিয়ে যাবার চেষ্টা করছি............। ভালো থাকুন সবসময়।

১৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
একরামুল হক শামীম বলেছেন:

আমি অপেক্ষায় থাকবো তোমার শেষ পর্যন্ত
বেঁচে থাকবো ততদিন যতদিন তুমি আছ।

দারুন
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: শামীম ভাই..............অনেক অনেক খুশি হয়েছি। অনেক দিন পর আমার ঘরে আসলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

মাঝেমাঝে এসে ঘুরে যাবেন সময় করে। খুশি হব।

খুব ভালো থাকুন।

১৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮
জোহান বলেছেন: আমিও অপেক্ষায় থাকবো তোমার শেষ পর্যন্ত
বেঁচে থাকবো ততদিন যতদিন তুমি আছ।আর একরামুল হক শামীম ভাই আছেন

২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: জোহান ভাই...........আমার ঘরে সুস্বাগতম। সত্যি খুশি হয়েছি আপনাকে দেখে। আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমরা সবাই বেঁচে থাকি একে অপরের জন্য.......যতদিন আমরা আছি।

সবসময় ভালো থাকুন। আর সময়করে আসবেন।

১৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
যেদিন তোমার দেহের সৌরভে মাতোয়ারা হবে না কেউ
কণ্ঠের মাদকতায় ভাসাবে না স্বপ্নের ভেলা,
ভাঁজ খাওয়া ত্বকে স্বর্গীও স্পর্শ করবে না কখনো
লাল শাদা চুলের গন্ধ শুকবে না কোনো প্রেমিক,
সেদিন আমি--
অপেক্ষায় থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো ভালোবাসায় যতোদিন তুমি আছো।

------------------------------------------------------------------
আপনার কবিতায় এইস্তবকেই সমস্ত বলা হয়ে গেছে। এটা
সুন্দর। বাকিটা না লিখলেও অপূর্ণ মনে হতো না।

------------------------------------------------------------------

আপনি কি রাগ করলেন?
-----------------------------------------------------------------

শুভকামনা।

পুনশ্চ: বানান বিষয়ে সতর্ক হওয়ার অনুরোধ রাখলাম।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: নির্ঝর দা..............অনেক খুশি হলাম। আর রাগ করবো কেন! আমি যানি তিটি স্তবকই আলাদা আলাদা ভাবে উপস্থাপন করা যায়।

ভালো লাগবার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার অনুরোধ বা পরামর্শ মাথায় আছ.....চেষ্টা করছি।

অনেক ভালো থাকুন।

১৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৫
গেওর্গে আব্বাস বলেছেন: গৃহ ভ্রমণ করে গেলাম। মন্তব্য রেখে যেতে অনুরোধ করেছেন বিধায় যখনই কিছু লিখব ভাবছি, হঠাৎ দৃশ্যমান হল নির্ঝর নৈঃশব্দ্য আমার কথাগুলো আংশিক বলে দিয়েছেন। 'স্বর্গীয়' না 'স্বর্গীও' কী অর্থে প্রয়োগ হল? 'ভাঁজ-খাওয়া ' এ-রকম পড়তে ও দেখতে ভাললাগে। 'কোনো ' 'কোনও' দু'রকমই লেখা যায়।' বেঁচে থাকবো ভালোবাসায় যতোদিন তুমি আছো।' অথবা 'বেঁচে থাকবো ভালোবাসায় যতোদিন তুমি আছো...' নির্ঝর নৈঃশব্দ্য অবশিষ্ট অংশ নিয়ে সুন্দর মন্তব্য দিয়েছেন।

আপনার বানান সমস্যা হয়, বিষয়টি অনেক ভাল (কবি তো, সাত-খুন মাফ)। ...অনেক গৌণকথা বললাম। কবিতা নিয়ে কথা বলব অন্যদিন...দু'শব্দের মধ্যবর্তী নীরবতা সহ কবিতার অদৃশ্য আত্না নিয়ে--- যে-বিষয়ে চিরমূর্খ আমি, চিরদিন নতজানু।



২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: আব্বাস ভাই...............হ্যাঁ এবার অনেক খুশি হয়েছি। আর ভালোও লাগছে। আপনার এই আগমন ..........নিয়মিত হোক।

বানান নিয়ে আমার অনেক সমস্যা আছে........আর চেষটায় আছি তা ঠিক করবার। আর প্রত্যকটা ভুল বানান আমি সময়করে এডিট করে দেব।
স্বর্গীয়-টা কল্প অনুভব.......যা কিনা আমাদের অনেক সুখ দিয়ে থাকে।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ..........সাথে থাকুন সময় করে।

সবসময় ভালো থাকুন।

২০. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
সৈয়দ নাসির আহমেদ বলেছেন: কিছু কিছু কবিতা পড়ার পর আমার এমন মনে হয় যে এই কবিতাটা আমি লিখলাম না কেন,
অনেক শুভেচ্ছা রইল,
২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: নাসির ভাই................অনেক অনেক খুশি হলাম। সময়করে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। মাঝেমাঝে উকি দিয়ে যাবেন। খুব ভালো লাগবে।

অনেক শুভকামনা আপনার জন্য। অনেক ভালো থাকুন।

২১. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৩
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: যেদিন তোমার দেহের সৌরভে মাতয়ারা হবেনা কেউ
কণ্ঠের মাদকতায় ভাসাবেনা সপ্নের ভেলা,
ভাঁজ খাওয়া ত্বকে স্বর্গীও স্পর্শ করবেনা কখনো
লাল সাদা চুলের গন্ধ শুকবেনা কোন প্রেমিক,
সেদিন আমি-
অপেক্ষায় থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো ভালোবাসায় যতদিন তুমি আছ।
..................................................................................................ভাল থাকুন। ভালবাসার জয় হোক।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: প্রভা আপু................অনেক খুশি হয়েছি। আপনার এই আগমন নিয়মিত হোক। ভালো লাগবে।

অনেক ধন্যবাদ আপনাকে.............ভালোবাসার জয় হবেই।

অনেক ভালো থাকুন।

২২. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪২
নিবিড় বলেছেন: ভালবাসার তীব্রতা দেখে বলতে ইচ্ছা করে

ক্ষত বিক্ষত শরীরে পারাজিত আহত হয়েও
তবু বলে যাব তোমায় ভালবাসি ----

চমৎকার আহাজারি ।আমি ও আমরার সাথে একমত।রিপিটেশন টা ভালো লেগেছে ।তবে এবার আগের কবিতাটির মত কিছু "এমফেসাইজিং" শব্দ পাওয়া যায় নি।এটাই ভেরিয়েশন।আমি ভেরিয়েশন ভীষন পছন্দ করি ।
বড়ই ভাললাগলো ।কিপ ইট আপ!
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: নিবিড় ভাই...............আমি তো ভাবছিলাম ভুলেই গেলেন কিনা। এখন আমার ঘরে আপনাদের না দেখলে...........কিছু একটা নেই মনে হয়। ভালোলাগায় ভরে গেলো।

আপনার যতটুকু ভালো লেগেছে ততটুকুতেই ........অনেক খুশি। আমি আগেও বলেছি খুব সাধারনভাবে লিখি আমি। আপনার ভালোলাগা আমার অনেক পাওয়া।

চেষ্টায় রত। সবসময় ভালো থাকুন।

২৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫
শূন্য আরণ্যক বলেছেন: অনেকদিন পর একটা কবিতা পরে ভাল লাগল ;;
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: শূন্য আরণ্যক............সুস্বাগতম আমার ঘরে। আপনার আগমনে আমি সত্যই আনন্দিত। আমার ঘরে সময় করে আসা যাওয়া করবেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন অনেক।

২৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৪
রাশেদ বলেছেন: বেশ ভালো লাগলো।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: রাশেদ ভাই..............আপনাকে দেখলেই ভালো লাগে........সেই প্রথম থেকেই। অনেক খুশি হলাম।

সবসময় আসবেন। সবসময় ভালো থাকুন।

২৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
মিলটনরহমান বলেছেন: শুধু কবিতা নয় মন্তব্যগুলোও এক এক করে পড়লাম। দেখলাম সব বলা হয়ে গেছে, যা আমিও বলতে চেযেছি।

কেমন ভাষ্কর হয়ে ওঠে প্রেমাবেগ তা আপনিই রচে দিলেন।

ধন্যবাদ
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: মিলটন ভাই............অনেক ধন্যবাদ আপনাকে। সময়করে এসেছেন তাই খুব খুশি হয়েছি। সবসময় আসবেন।

কি লিখেছি তা আপনারাই ভালো বলতে পারবেন। আর আমি সত্যটায় পছন্দ করি সবসময়...........তা ভালো আর খারাপ.....তাতে কিছু যায় আসেনা।

আপনার এই মন্তব্য আমার চলার সহযোগি হবে।

অনেক ভালো থাকুন।

২৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
গেওর্গে আব্বাস বলেছেন:
পাঠ শেষে দু'টি লাইন মনে হল--

চিরদিন জানি
উজানের গ্রামে হয় মুন্ডুহীন লাশের দাফন...
------------------------------------------------------------------------------মুন্ডুহীন বলার পর হাত-পা বিহীন লাশ বলা কি জরুরী?

নদীর জলে ভেসেছিল মুন্ডূহীন হাত-পা বিহীন লাশ
------------------------------------------------------------------------------
ভুলগুলি সুন্দর হোক। কবিতা হোক।

আপনারই আব্বাস ভাই...
------------------------------------------------------------------------------
নদীর জলে ভেসেছিল মুন্ডূহীন হাত-পা বিহীন লাশ
বাঁশপূল এ আটকে ছিল বহুক্ষন সেই অশনী সঙ্কেত,

কত লো্ক এসেছিল কত ভয়ার্ত চোখ দেখেছিল বারংবার
ফুলেওঠা ণীতম্বে আটকে ছিল চখ সবার- কে! কে?

কারাযেন বলেছিল ছেলেই হবে, আরে নাহ্ মেয়ে মেয়ে
অনেকেই সুর দিয়েছিল হুঁ হুঁ তাই হবে, ঐ যে দেখেন-

মাঝ নদির জলে বাঁশপুল টায় আটকে ছিল পচা দেহটা
উপর হয়ে তাই কৌতুহল যায় না - ছেলে নাকি মেয়ে?

কত আহ্-ইশ্ কত ফিশফিশ, কতজনের দিনটায় মাটি
হবে কোন চোর নাহলে পতিতা, তাছারা আর কে! কে?

স্রোতের মতো ছড়িয়েছিল সেটা, মূণ্ডুহীন লাশ কত আকৃতি
থানার টেবিলে বসে দারগাবাবু নখকাটে- মূন্ডুটা কই! কোথাই?

দিন পেরিয়ে রাত পেরিয়ে স্রোতেরটাণে হারিয়েছিল সেটা
শুনেছিলাম কোন এক স্নশানে জ্বলেছিল দাউদাউ করে দেহটা,

উজানের কোন গ্রামে কবর হয়েছিল মূণ্ডুটার- চোখহীন চুলপোড়া
ছেলে নাকি মেয়ে পরে আর জানা হয়নি- হয়নি ময়নাতদন্ত,

স্মৃতীর অতলে এখনো খুজেফেরে- হাত-পাগুলো কই! কোথাই?
থানার টেবিলে বসে দারগাবাবু নখকাটে- হ্যাঁ,হ্যাঁ কই! কোথাই??








২৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৫
অদৃশ্য বলেছেন: আব্বাস ভাই...........অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এতক্ষন আমি নেটে ঢুকতে পারিনি। এসেই প্রথমে....মুণ্ডুহীন লাশ....ভুলগুলো সুন্দর করার চেষ্টা করলাম। আশাকরি সুন্দর হয়েছে। এর আগেও আমাকে অনেকেই সাবধান করেছেন......তা কানে যায়নি.....এবার গেলো............সত্যকথা বলতে কি, বড় একটি অন্যায় করলে যেমন অনুভুতি হয়.......আপনার মন্তব্য পাবার পর আমার তা হয়েছিলো। আমি খুবই লজ্জায় পড়েছিলাম। যদিও বানান ভুলটা আমার নিত্য নৈমিত্তিক ব্যপার। আবারও আপনাকে ধন্যবাদ।

এখানে মুণ্ডুটা উজানে কাটা পড়েছিলো........আর দেহটা ভাঁটির দিকে ভেসে চলেছিলো। মুণ্ডুটা ওখানেই ছিলো..........আপনার জ্ঞাতার্থে।

মুণ্ডুহীন বলার পর হাত-পা'বিহীন বলার কারন হচ্ছে......তার হাত-পাগুলোও ছিলোনা তাই........ঠিক যে অবস্থায় ছিলো লাশটা। উল্লেখ করাটাকে প্রয়োজন মনে করেছি তাই।

আমি অনেক খুশি হয়েছি.......আপনি গুরুজনের কাজ করেছেন তাই। আপনার এই মন্তব্য কি পরিমান আমার ভেতরে কাজ করেছে তা বলবার নয়।

আমার আরও কবিতা পড়বার অনুরোধ করেছি.......অনেক ভুল পাবেন.....ক্ষমাসুন্দর চোখে দেখবেন....মার্ক করলে আরও খুশি হবো। আর আমি পড়ে অবশ্যয় ঠিক করে দেব।

ভালো থাকবেন সবসময়।
২৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
শত রুপা বলেছেন: যেদিন তোমার স্বপ্নগুলো ফিঁকে রঙ পাবে
মোটা ফ্রেমের চশমার ওপাশটা ঝাপসা মনে হবে
পৃথিবীকে মনেহবে অপ্রয়োজনীয় কিংবা হৃদয়হীন
কানের কাছে এসে কেউ বলবেনা ভালবাস-ভালবাসা দাও,
সেদিন আমি-
পথচেয়ে থাকবো তোমার জন্য
বেঁচে থাকবো স্মৃতিতে যতদিন তুমি আছ।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: শত রুপা..................অনেক খুশি হলাম। অনেক দিন পর।

সবসময় ভালো থাকুন।

২৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
পারভেজ বলেছেন: "আমি অপেক্ষায় থাকবো তোমার শেষ পর্যন্ত
বেঁচে থাকবো ততদিন যতদিন তুমি আছ।"
এই কথাগুলিই বার বার ঘুরে ফিরে এসেছে। কেন এসেছে সেটা বুঝতেও একটুও কষ্ট হয়না।
হয়তো এই প্রতীক্ষার শপথটুকুই আমাদের বাঁচিয়ে রাখে।
খুব ভালো লাগলো।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: পারভেজ ভাই................আপনাকে দেখে অনেক ভালো লাগলো। ইদানিং খুব কম আসছেন। মাঝেমাঝেই আমার ঘরে ঢু'মেরে যাবেন......অনেক খুশি হব।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক ভালো থাকুন।

৩০. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০
হিমালয়৭৭৭ বলেছেন: কবিতার ভাবটাকে সহমর্মিতা জানাই, তবে ভাবের প্রকাশটা নিয়ে একটু ভিন্নভাবে ভাবলে কেমন হত?যেমন রিপিটেশনগুলো না করে অন্য কোন আহ্বান বা শর্ত আরোপ করলে সেটা বোধহয় আরোও মনোগ্রাহী লাগত।।।আপনার লেখা একটি transition state এ আছে এই মুহূর্ত; তাই প্রতিনিয়ত রূপ বদলে যাচ্ছে।।। এই বদল হওয়াটা উপভোগ করছি।।।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হিমেল ভাই................প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে প্রকাশটা নিজের মতো করে করেছি.......একটু ভিন্নভাবেও করা যেত। রিপিটেশনটা না করলেও পারতাম.....ওভাবেও করা যেত......আমার আবেগটা এভাবেই কাজ করছিলো তাই।

আর আমিতো খুব সাধারন ভাবে নিজের মতোকরে লিখি তা হয়তো কোন চক মেইনটেইন করেনা......আমার ভেতরে যেভাবে পরিবর্তন ঘটে সেভাবেই চলে।

আপনারা মন্তব্য না করলে আমি কখনোই বুঝতে পারবোনা.......আমি কি লিখি।

অনেক অনেক ধন্যবাদ আবারও। সবসময় আসুন। অনেক ভালো থাকুন।

৩১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৭
সহেলী বলেছেন: সুন্দর কবিতায় আকুতি.. ।
শেখ আব্দুল বাকী কে ? কবি নাকি ?
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: সহেলী.....................অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুশি হলাম।

প্রথম ?............এই অধমের নাম।
দ্বিতীয় ?..........কবি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.......প্রার্থনায় আছি।

অনেক ভালো থাকুন।

৩২. ৩০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭
লুনা রুশদী বলেছেন: সুন্দর। সুনীলের কবিতার কথা মনে হলো একটু একটু।
৩০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: লুনা রুশদী........................অনেক অনেক ধন্যবাদ আপনাকে.........আমার ভেতরের লিখাগুলো পড়বার জন্য। খুশি হলাম। সময় করে আসুন।

শুভকামনা....................


অনেক ভালো থাকুন।

৩৩. ০৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
অন্তিম বলেছেন: আমার কবিতার দুয়ারে আজ বিশাল জলাশয়,
তবুও চাই কবি ও কাব্যের যেন জয় হয়।

ভাল থাকবেন কবি।

 

মোট সময় লেগেছে ১.০৭৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
''যেখানে ধরণী বুক চিরে
কফিন হয়ে আছে,
প্রিয়তম শবদেহের প্রার্থনায়।''

''লেখালিখির © সংরক্ষিত।''
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই