প্রিয় কবি
_______
সেদিন পৃথিবীর সমগ্র বায়ূ ও জলহীন
একটুকরো পাথরের ফেটে ফেটে ঝরে
যাবার মুহূর্তে অথবা নিস্তেজ হতে থাকা
জীবনের ক্রান্তিলগ্নে,
তুমি তোমার শূন্যসবুজনীল হতে
অকৃত্তিম অমৃতবায়ুজল ঢেলেছিলে-
অতঃপর
তার দেহ বিচ্ছিন্ন হলোনা, বিষ্ময়
তোমার শূন্যতা আঁকড়ে দৃড়াবদ্ধ হলো
পাথরজীবন ও সময়-
তুমিতো বৃক্ষ হে মহান
খোদাই করে চলেছ মানচিত্র এক শূন্যতার,
আমিতো জন্মান্ধ, আঁকড়ে আছি
আমিতো শুধুই শব্দান্ধ এক পরগাছা।।
_________________________
প্রিয় কবি দেলোয়ার হোসেন মন্জু।
প্রিয় কবি আপনি লিখেছেন___
''আমি কি মানুষ ছিলাম কোনোদিন
জলের জঙলে কেবলই হারাই বিরল প্রজাতি''
এরকম হাজারো হৃদয় ছোয়া কথামালা কবিতা যা পাঠ করলে ভাবনার সাগরে ভাসমান হতেই হয় প্রতিনিয়ত !
আপনি আমার প্রিয় কবি। আমার ভাবনা ও চেতনায় আপনার উপস্থিতি সর্বদা অনুভব করি, আপনাকে প্রথম পাঠের পর থেকেই। আপনার লিখা পাঠ করে আমি বারবার হারিয়েছি কোন এক অজানা রাজ্যের অজানা নগরে !
এবং আমি অবাক বিষ্ময়ে চেষ্টা করি আপনাকে ভাববার..........
প্রিয় কবি আপনার কিছু কবিতা পাঠ করে আমার যে প্রতিক্রিয়া হয়েছিলো আজ আমি তা এখানে উপস্থাপন করলাম। আরও কিছু আছে যা অসম্পন্ন, পরে কখনো সেগুলো দেখাবার চেষ্টা করবো।
যদিও ইচ্ছে ছিলো আমার শততম লেখায় আমি তা প্রকাশ করবো, কিন্তু আমিতো মৃত্যুকে পাশকাটিয়ে চলতে পারিনা। যদি আপনাকে নিয়ে লেখাগুলো প্রকাশ করতে না পারি তবে অনেক আফসোস থেকে যাবে.......মৃত্যুর পরেও।
প্রিয় কবি,
আমি শব্দহীন এক অধম, এর থেকে বেশীকিছু লিখার ক্ষমতা আমার নেই, যদি কোনদিন পারি তাহলে লিখে যাব..........
______________________________
প্রচলিত কফিনে আপনার শবদেহ
কোনকালেও ভরানো সম্ভব নয়,
সে কি অকৃতজ্ঞ, দুঃসাহসী !
যেখানে ধরনী বুক চিঁড়ে
কফিন হয়ে আছে,
প্রিয়তম শবদেহের প্রার্থনায়।।
_______________________
সুনিপন স্বপ্নের পাঠে
ঘোরের ভেতরে বসবাস
অদেখা ফরাজিকান্দির তরে
আমারও যে পেয়েছে তিয়াস,
আমারেও অভিষাপ দিও
আমারেও অভিষাপ দিও
ক্ষমায় মিটায়ো মোর পিয়াস।।
________________________
তার স্পর্শে
নিরেট পাথরের বুকে সৃষ্টি হলো শূন্যতা,
যারা নির্বোধ ছিলো
জেগে ওঠে তারা স্বমহিমায়-
তার মৃত্যুর পর
নির্বোধরাও একদিন কবিতা লিখবে।।
_________________________
_________________________
প্রিয় কবি,
আপনাকে দেবার মতো আমার কিছু নেই, জানি কোন কালেও থাকবেনা
তাই হৃদয়ে যতটুকু অকৃত্তিম ভালোবাসা যায়.........তাই রইলো।।
___________বাকী অরিন্দম বা অদৃশ্য
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


