বাবুইয়ের পায়ে বেঁধেদিয়েছি জলের কঙ্কাল
______________________________
এখানে বিবিধ লিখা আছে জলমগ্ন, অন্তরমূখী
এর মাঝে ডোবানো আছে উচ্চাঙ্গের সুর
সে নি:শ্বাস ফেললেই জলের সুড়ঙ্গ হবে
আর
তুমি ডুবে গিয়ে ধরে নাও শব্দের যন্ত্রনা_
অথচ
পূন্ড্রনগরীর জলে আর প্রান নেই
কুয়োর মেঝেতে গেঁথে থাকা কলকের
ধুঁয়োগাঁথা কন্ঠে যে আর সুর ওঠেনা।
কে ডুবে মরেছিলো করতোয়ার জলে
স্রোতের বিপরীতে চলেগেলো
সীমানার ওপার
জলের আওয়াজ নিয়ে সে কি আর আসবে কোনদিন_
জানি সে আসবেনা, স্রোতহীন করতোয়া
তাই বাবুইয়ের পায়ে বেঁধেদিয়েছি জলের কঙ্কাল।।
_______________________
___________বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

