জীবন নদী
নিশ্ছিদ্র আধার কালো
সহসা উদ্ভাসিত বিস্ময়ের আলো,
কত রূপ, কত রঙ;
কতনা শব্দ ঝংকার
আগমনী বার্তায় আসে চিত্কার,
এসেছে নবাগত অতিথি
সূচিত হয়; নয়া এক পৃথিবী ।
মূহুর্তে মূহুর্তে পূর্ণ হয় ভূবন,
যা দেখে, যা বুঝে-
তাহাই গড়ে-
সৃষ্টি করে নতুন জীবন ।
অস্তিত্বহীন ভূবনের নাই কোন আকার,
রাজনীতি আর নষ্ট সমাজনীতিতে
তার পৃথিবী কিম্ভুতকিমাকার ।
হাস্য লোকালয় বেড়ায় চারিদার,
ভুল নির্দেশিত পথের-
ভুল কতৃর্ত্বের-
তারাই দাবিদার ।
কিছু বুঝিয়া
কিছু না বুঝিয়া-
সঠিক পথ হারাইয়া
বিপথে পড়িয়া
তিলে তিলে গড়ে তার দুনিয়া ;
গড়ে কিছু পথ-
অনেক বাধা,
কিছু সংস্কার
অনেক কুসংস্কার
আচার নামক নানা অনাচার ।
যেমন তেমন ঐ দুনিয়ায়
কাধে ফেলে জোয়ালভার,
টানে সে সমাজ-ধর্ম-সংস্কার ।
অদৃষ্টের সৃষ্ট পথে
চড়িয়া বৈরী রথে
চলে মানুষের পিছে
সমাজনীতির নীচে ।
পায় না আলো
না পায় জ্ঞানের সন্ধান,
নয়া নতুনত্বের হয় অবসান ।
ছক কাটা ঘরে
ছক্কার দানে দানে,
সাপ লুডুর খেলায়
জীবন এগিয়ে যায় ।
জন কয়েক জয়ী, আর-
বাকি সব পথ হারায় ।
প্রাক্তন হতে আসে নয়াপ্রান
সে ও করে জীবনের সন্ধান,
তার পথে প্রাক্তনই বড় বাধা
লন্ঠিত হয় জীবন, করে মূর্খতা;
প্রাচীর হয়ে দাড়ায়
সৃষ্ট সমাজ সংসার
নতুনের পথ আবারও অন্ধকার ।
কষ্টে পড়িয়া , নষ্ট হইয়া
নতুন গড়ে আরেক পৃথিবী,
যান্ত্রিক যন্ত্র আর ছক কাটা পথে
সাদা কালো হয় রঙিন ছবি,
ছন্দ হারায় সব কবি
সুর হারায় সব গান
আরেক জীবনের হয় অবসান ।
নাঈম ভূইয়া
বি: দ্র: এটা আমার প্রথম ব্লকে লেখার প্রয়াস, তাই সবার নিকট অনুরোধ .... আমার ভুল ত্রুটি গুলো হ্মমার চোখে দেখবেন । আর, কেউ বিষয় ভিত্তিক মন্তব্য করিলে অত্যন্ত খুশি হব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



