somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুটের টাকায় বেশ্যা নাচে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা আসে, দেখে এবং জয় করে নেয়। রাষ্ট্র ও সরকার প্রধান হতে শুরু করে আমলা, ব্যবসায়ী, চোরাকারবারী, শিল্পী, পতিতা সহ কেউ বাদ যায়না। শুধু জয় করে ফিরে গেলে এ নিয়ে লেখার কিছু ছিলনা, বাস্তবতা হচ্ছে যাওয়ার সময় ওরা কেউ নিয়ে যায় হাড়ি ভর্তি ইলশা, সুটকেস ভর্তি জামদানি, কেউবা আবার বস্তা ভর্তি টাকা। আমরা যারা রবীন্দ্র নামের পুজারি নই, মঙ্গল প্রদীপ যাদের পৃথিবী মঙ্গল গ্রহের মত আলোকিত করেনা তাদের জন্যে এই আসা যাওয়া কোন রহস্য নয় যা উদঘাটনে কিরিটি বাবুর দরকার হবে। জাত বেনিয়ারা এভাবেই পৃথিবীর দুয়ারে দুয়ারে ভাগ্যের সন্ধান করে, খুঁজে বেড়ায় কাঙ্খিত জীবন, সন্ধান করে পণ্য বিপননের নতুন নতুন বাজার। এক কথায়, ওরা বিক্রেতা আর আমরা ক্রেতা। ওদের সবকিছুই আমাদের কিনতে হয়। সহজ ভাবে বললে, আমরা বাধ্য হই কিনতে। ক্ষমতার রাজনীতি আমাদের অর্থনৈতিক সেক্টরের সবকটা জানালা অনেকটা চরিত্রহীনা রমণীর মত উলঙ্গ করছে ওদের সামনে। স্বভাবতই তাই ওরা আসছে, আসছে পতঙ্গের মত, মধু লুটছে এবং দিন শেষে বিজয়ীর বেশে ঘরে ফিরে যাচ্ছে।

আইপিএল কায়দায় বিপিএল নামক টুর্নামেন্ট আয়োজনের পেছনে কারা জড়িত তাদের আসল চেহারা প্রকাশ না পেলেও অনেকের মতে ওরাই তারা যাদের কারণে এক সপ্তাহে দুজন বাংলাদেশি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। শেয়ারবাজার লুটের সব টাকাই বিদেশে পাচার হয়ে গেছে এমনটা ভাবার যথেষ্ট প্রমাণ নেই আমাদের হাতে। দেশিয় টাকার মহাসমুদ্রের উপর সাতার কাটছেন অনেকে। দরবেশ বাবাদের মুখের দাড়ি শুভ্র হলেও তাদের পকেটের টাকা কিন্তু শুভ্র হয়নি এখনো। বিপিএল নাকি কাঙ্খিত শুভ্রতার পথে প্রথম পদক্ষেপ।

অন্যায় আর অবৈধ অর্থের সাথে সুরা ও আধা-উলঙ্গ নর্তকীদের একটা অদৃশ্য সম্পর্ক থাকে। এ শুধু কবি সাহিত্যিকদের কলম বাস্তবতা নয়, এ রাজনৈতিক লুটেরাদের প্রতিদিনের বাস্তবতা। ওরা টাকা দিয়ে নর্তকী নাচায় আর পান করে ৪০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর রক্ত। সুরা আর সাকীর এ অধ্যায়কে চার দেয়ালে বন্দী না রেখে জনসম্মুখে নিয়ে আসার অপর নামই বোধহয় বিপিএল। দেশীয় ক্রিকেট যেখানে আফগানিস্তানের মত দলকে হারানোর নিশ্চয়তা দিতে অক্ষম, সেখানে লাখ লাখ ডলার ব্যায়ে ক্রিকেট নামক ময়ুর নাচের আয়োজন কোন বিবেচনায়ই সাফাই গাওয়া যাবেনা। কাগজে কলমে আমরা এমন কোন অর্থনৈতিক শক্তি নই যা নিয়ে ওদের সাথে পাল্লা দেওয়া যাবে।

এটা ফেব্রুয়ারী মাস। মাতৃভাষা ও সাংস্কৃতি প্রেমের মাস। এমন একটা মাসে লুটের টাকায় যারা বেশ্যা নাচাচ্ছে তাদের জন্যে ধিক্কার রইল।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৭
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×