আমার প্রিয় পোস্ট

শুধু কি কাঁদতে এসেছি

০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:১৯

শেয়ারঃ
0 0 0

লেখক শাহ্‌নেওয়াজ শিহাব



কান্না দিয়ে শুরু জীবনের প্রথম বোধ,
হাসতে আমার কষ্ট হয় এনেছে নির্বোধ।
তাদের জমানো স্বপ্নের সবটুকো দাবি
আজ মিটিয়ে দিয়ে আমি এসেছি,
এ পৃথিবীর ফুল পাখি জ্যোৎস্নার
সঙ্গী হতে, তবুও আজ আমার
অধিকারের সবটুকো মানুষ নামের পশুর
পদতলে দলিত হচ্ছে যত্রতত্র।
কখনো আমি পড়ে আছি বস্তি
অথবা ভাগাড়ে, আমাকে সঙ্গী করে
কুকুর ছানাগুলো খেলছে কি দারুণ।
জীবনে প্রথমত বন্ধুর স্পর্শ এঁকে দিয়ে
ঋণী করে চলে যায়, তবুও হাসতে
পারিনি এই আমি। পেটের ক্ষুধাগুলো
দায়িত্ব নিয়েছে কান্নার সঙ্গী হয়ে।
কাঁদছি এখনো পথে প্রান্তরে
আমারি মত অভাগা শিশুর,
কান্নাগুলো বুকে চেপে।
আমার প্রথম কান্না সৃষ্টি করেছে
অন্যের সুখ, তাই এই কান্না
আমি কেঁদে যাই, কেঁদে যাবো।
যদি কখনো শূন্যের ঊর্ধ্বে
জীবন পাই। প্রথম ভালোবাসার হাসিতে,
প্রণাম করব সে ঈশ্বর।



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯২৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ