নারী অধিকার, নারী অধিকার বলে
যখন চিৎকার চারদিক।
তখনই আমার কানে বাজে সুর, বলি,
নারী উন্নত হও আত্মিক।
যে সুরের মাঝে আমি শুনতে পাই
সুন্দরের পথচলা।
বিভ্রান্ত হয়ো নাকো তুমি আজ,
ছাড়ো অসুন্দর কথা বলা।
কি নেই তোমার এই জগৎ মাঝে?
পাবে কি সব নির্বোধ সাজে!
মনন ও মেধায় তুমি তোমাকেই
করেছ যেন বন্দী।
হিংসা, স্বার্থপরতায় করেছ
মন্দের সাথে সন্ধি।
তোমার থেকেই মানব শিশু
জন্মেছে এই ভবে,
তোমার সৃষ্টির মাঝে তুমি আছো
বল যৌনতা নয়, ভালোবাসা হবে।
সৃষ্টি হবে যেন নতুন প্রাণ
পুরানো এই পৃথিবীর বুকে।
এখানেই সে তোমার অধিকার
আনবে দূর গ্রহ লোক থেকে।
জরাজীর্ণ সবকিছুকে পেছনে ফেলে
নতুন ভোর উপহার দেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

