somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরব ডায়েরী -১

২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব এসেছি প্রায় ৩ মাস হয়ে গেল।চমৎকার কাটছে দিনগুলো। কেউ ভাবতেই পারেনা এখানকার গড় তাপমাত্রা ১৬’ সে.।সবাই জানতে চায় গরমে কেমন আছি... আসলে সৌদি আরবের অন্যান্য সিটি’র সাথে আভা’কে মেলালে চলবে না। “আভা” সমুদ্র সমতল হতে ২২০০ মিটার (৭২০০ফুট)উপরের শহর। জানুয়ারিতে তাপমাত্রা ০’ সে. হবারও রেকর্ড আছে। যতদূর জানা যায়, এ অঞ্চল একসময় ইয়েমেনের অন্তর্ভূক্ত ছিল, আর তা তুর্কি’রা শাসন করতো। এখনও পাহাড়ের উপরে তুর্কিদের বানানো দূর্গ দেখা যায়। সৌদি আরব আভা’কে ইয়েমেনের কাছ থেকে লিজ নিয়ে আর ফেরত দেয়নি। সৌদিদের সাথে বর্তমানে ইয়েমেনের সম্পর্ক ভালোনা, ইয়েমেনকে তারা ব্যর্থ রাষ্ট্র মনে করে।

অনেক বাংলাদেশি আভা’তে আছে। রাস্তা পরিস্কার, রেস্টুরেন্ট, ড্রাইভিং, মুদি দোকান, হাসপাতাল – সব জায়গাতেই আমাদের পদচারনা। তবে ভালো জায়গাগুলো দখল করে আছে পাকিস্তানি আর ইন্ডিয়ানরা। বাংলাদেশিদের পরশ্রীকাতরতাই আমাদেরকে পেছনে ফেলে রেখেছে। আত্নীয় ছাড়া বাংলাদেশিরা অপর বাংলাদেশিকে সাহায্য করতে চায় না, অথচ পাকিস্তানি আর ইন্ডিয়ানরা তার ব্যতিক্রম।

বিগত ৩/৪ বছর ধরে সৌদি ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ হতে শিক্ষক নিয়োগ দিচ্ছে। এখন বাংলাদেশিদের জন্য সৌদি ভিসা বন্ধ থাকলেও, আমাদের যোগ্যতা ও কর্মনিষ্ঠার কারনে অনেক বাংলাদেশি শিক্ষককতা পেশায় ভিসা পাচ্ছেন।

আমরা অনেক বাংলাদেশি আভা’য় কিং খালিদ ইউনিভার্সিটিতে লেকচারার/ এসিস্টেন্ট প্রফেসর হিসাবে কর্মরত আছি।
আমরা মোটামুটি সবাই একসাথেই থাকি। বৃহঃবার ও শুক্রবার আমাদের ছুটি।প্রায় সময়ই আমরা জম্পেস আড্ডা দেই। আমাদের বন্ধুরা ও কয়েকজন সিনিয়র/জুনিয়র ফেকাল্টি মিলে আমাদের চমৎকার একটা টিম হয়েছে।

আছেন আদিল ভাই, আমাদের মাঝে সিনিয়র, পুরাতন ঢাকা’র মানুষ, দারুণ কৌতুক আর অঙ্গভঙ্গি করে আসর মাতিয়ে রাখেন। শম্পা ভাবির সাপোর্টে আদিল ভাই আরো বেশী উৎসাহ পান।আমি আগে কৌতুক মনে রাখতে পারতাম না, আদিল ভাইয়ের কারনে এখন আমাকেও আসর জমানোর জন্য কৌতুক মনে রাখতে হচ্ছে।

আছে মিলন, ধীর ও শান্ত স্বরে কথা বলে।আর সারাক্ষণ নেটে ভাবির সাথে ঢাকা’য় চ্যাটিং। সে এখন দিন গুনছে, জানুয়ারিতে ভাবি এখানে আসছে।

ইশরাত, শাহনাজ আর দিবা- যখনই ফোন করি, শুনি কেউ না কেউ ঘুমাচ্ছে। দু’দিন হলো আমাদের আরেক বন্ধু মনির তার ওয়াইফ সহ এসেছে- ইংলিশ ডিপার্টমেন্টে জয়েন করবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৪
২০টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×