আমার প্রিয় পোস্ট
- বিড়াল সমাচার ( পোস্টটি সামহোয়্যারের সকল বিড়াল নিকধারী ব্লগার ও বিড়ালপ্রেমীদের উৎসর্গ করা হল) - রামন
- সামহোয়ার ইন ব্লগের সেরা ৩০ টি গল্প (গল্পপ্রেমীদের জন্য){আমার মতে } - নাঈম আহমেদ আকাশ
- অনুবাদ সায়েন্স ফিকশন গল্প: প্রশ্ন। - ইশতিয়াক মাহমুদ
- সন্ধ্যার স্যুভনির - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- রাষ্ট্র পতি দুর্নীতি করলে জেল হয় রাষ্ট্র দূত দুর্নীতি করলে কিছুই হয় না। - দুরন্ত ইসলাম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- পতঙ্গতন্ত্র - হাসান মাহবুব
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ - শিরীষ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ঈদগল্প : ফুলকলি, লাল জামা আর লাল পুতুল ! - আবদুর রাজ্জাক শিপন
- আমি কোন শব্দকর নই - শিরীষ
- ভাবার বিষয় । - কঠিনলজিক
- ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য FAKE & ANTI ISLAMIC SITES , সবাই সতর্ক থাকুন - দাসত্ব
- একটি অত্যন্ত সাধারণ ও বোকা মানুষের ভালোবাসাহীন জীবনের গল্প - ড়ৎশড়
- সূর্যের রক্তস্নান ও বিবিধ পাপোল্লাস - নৈশচারী
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৯ (শেষ পর্ব) - ত্রিশোনকু
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- ছোটগল্প : যুবকের মাতার ঘরে আগুন লেগেছিলো ! - আবদুর রাজ্জাক শিপন
- রেড - দা লিজেন্ড - অসীম
- হ্যানয় আহা হ্যানয় (যারা লজ্জা দিছেন তাদেরকে উৎসর্গ করলাম ) - সব্যসাচী প্রসূন
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- ফিনিক্স পাখির ডিম - মুহম্মদ জায়েদুল আলম
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ৭১ এর দালালদের চিনে রাখুন - ইমির
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- The Jewel of Medina(Freedom of speach এবং artistic license নামে মিথ্যার বেসাতি) - আশিক হাসান
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- শহীদ, শাহাদাৎ এবং জিয়া - বিতর্কিত বিষয়, বিতর্কিত পোস্ট, বিতর্কিত আলোচনা। - হ্যারি সেলডন
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিবৃত্ত - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দ্যাট ফেইটফুল ডে - আবূসামীহা
- ধর্ম বিশ্বাসের রকম ফের, জামাতী নমুনা - সাঈফ শেরিফ
- নাস্তিকরা কি সত্যিই শান্তিকামী? /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- সুরা আহযাব ৫০-৫২: রাসুলুল্লাহ সা: এর প্রতি কেন বিয়ের বিশেষ বিধান, নাকি আল্লাহর অন্যায় পক্ষপাতিত্ব (!) - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- যদি বলি লোভ থেকে তৈরি ধর্মের, তাই ধার্মিকেরা লোভী! - শাহরিয়ার হোসেন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- মুখোশধারী ইসলামবিরোধী অন-লাইন যোদ্ধারা -১ - দ্বীপবালক
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

বিধাতা মোরে ক্ষমা করো
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৭
ঘটনা-১
তখন নবম কি দশম শ্রেনীতে পড়ি। টিফিনের সময় ৮/৯ জন স্কুলের দোতালার বারান্দায় বসে আড্ডা মারছি। এমন সময় একজন হুজুর নিচ দিয়ে হেটে যাচ্ছিলেন। আমি জোরে চিৎকার করে বলে উঠলাম, দেখ, দেখ কাঠ মুল্লা যায়! পাশের জন বলে উঠলো, নির্ঘাত শালার টুপির তলে ৭০ টা শয়তান ! আর এক জন বলে উঠলো, না না ! টুপির চেয়ে বেশি শয়তান দাঁড়িতে ঝুলতেছে ! হুজুর আমাদের দিকে তাকালেন, কি করুন ! কি তিব্র সেই চাহনি !
ঘটনা-২
কলেজের প্রথম দিন প্রথম ক্লাস, তাই ভাব নিয়ে প্রথম বেন্চের কোনায় বসলাম। একটু পরে এসে দেখি, আমার খাতা বই পাশে সরিয়ে এক হুজুর আমার পাশে বসেছে। আমি উঠে গিয়ে পার্টির বড় ভাইদের কাছে নালিশ দিলাম যে, "এক হুজুর আমাকে সরিয়ে আমার জায়গায় নিজে বসেছে।" সাথে সাথে একজন বড় ভাই এসে হুজুরের খাতা বই সব ছুড়ে ফেলে দিয়ে বললো, এর জন্য এই জায়গা আজীবন বরাদ্দ, আর তুই আজীবন এই বেন্চের ২ বেন্চ পিছনে বসবি। আমার ভিতরের পশু আমিটি তখন বিজয়ের আনন্দে হেসে উঠেছিলো, আর হুজুরের চোখ টলটল করে উঠেছিলো কিনা তা আজ আর মনে নেই।
ঘটনা-৩
কলেজের দ্বিতীয় বছর, ৫/৬ টা গ্রুপ কলেজ বিল্ডিং এর দোতালায় শিড়ির পাশে কোনার একটা কক্ষে বসে তাস্ পিটাচ্ছে, আর আমরা ৪ জন বাহিরে বসে পাহারা দিচ্ছি। একটু পর একটা গ্রুপ উঠে আসবে আর আমরা খেলতে যাব। এভাবেই পর্যায় ক্রমে চলতো। এমন সময় দেখলাম, একটি বোরখা পরা মেয়ে ( শুধু চোখ দেখা যাচ্ছিলো ) শিড়ি দিয়ে উঠে আসছে। আমাদের মধ্যে একজন বলল, দোস্ত একটা মজা দেখ। মেয়েটা শিড়ি দিয়ে উঠে পাশ দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ তার সামনে গিয়ে দাড়ালো এবং একটা বিকট চিৎকার দিয়ে লাফ দিয়ে সামনে থেকে সরে যাবার অভিনয় করে বলে উঠলো, নিন্জা, নিন্জা মাইরা ফালাইলোরেরেরেরে
আর আমরা হো হো হো করে হাসে উঠলাম। মেয়েটি শুধু একবার চোখ তুলে তাকালো আমাদের দিকে তারপর চোখ নামিয়ে মাথা উচু করে হেটে চলে গেল !
ঘটনা-৪
কুয়েটের রশিদ হলে থাকি। নাস্তিকতাবাদ তখন তুঙ্গে। তর্কের খাতিরে ধর্মের চোদ্দ গুষ্টি উদ্ধার করি, ঘন্টার পর ঘন্টার কেটে যার। আহ্ কি সুখ, কি আনন্দ ! যা হওক, প্রতিসপ্তাহে একদিন তবলিগের ভাইরা রুমে রুমে গিয়ে দাওয়াত দিত। প্রথম প্রথম বিরক্ত হলও কিছু বলতাম না। কিছুদিন পর একটা বুদ্ধি বের করলাম। উনারা রুমে আসলেই একজন উঠে গিয়ে জোরে পর্নো মুভি চালিয়ে দিতাম, এতে উনারা আর কিছু না বলে উঠে চলে যেতেন।
কত সহস্রবার যে উনাদের ভন্ড বলে গালি দিয়েছি তা গুনে শেষ করা যাবেনা।
ঘটনা-৫
পাশ করে ঢাকায় একটা software Company তে programmer হিসাবে চাকুরি জীবন শুরু করলাম। কিছুদিন চাকুরি করার পর আব্বু বলল, তোমার চাকুরি করার দরকার নেই, তুমি Masters শেষ কর। দিলাম চাকুরি ছেড়ে। তারপর দেশের বাহিরে Masters এর জন্য চেষ্টা শুরু করে দিলাম। হাতে অফুরন্ত সময়। কি করি কি করি ভাবতে ভাবতে হটাৎ মাথায় চিন্তা আসলো যে, এত দিন তো শুধু না জেনেই সব ধর্মের চোদ্দগুষ্টি উদ্ধার করেছি এবার একটু জেনে উদ্ধার করি। যেই ভাবা সেই কাজ। কুর'আন শরীফ কিনে আনলাম, internet থেকে হাদিসের বই গুলো download করলাম। সাথে সাথে কিছু comparative religion, Science and religion -এর উপর কিছু বিখ্যাত বই জোগাড় করলাম। ৭/৮ মাস শুধু এই সবের উপর পড়াশুনা করলাম। যতই পড়ছিলাম ততই অবাক হচ্ছিলাম। কি করেছি আমি সারা টি জীবন ? মনে হচ্ছিলো, সারা জীবন অন্ধকার টানেলের মধ্যে থেকে শেষ সময়ে এসে টানেলের মাথায় আলোর দেখা পেলাম !
তারপর হটাৎ একদিন যোহরের ওয়াক্ত থেকে নামাজ শুরু করলাম এখনো চালিয়ে যাচ্ছি, আল্হামদুলিল্লাহ। প্রথম নামাজ পড়ে উঠার পর দেখি দু'চোখ বেয়ে পানি ঝরছে ! কিছুতেই থামাতে পারছিলাম না এই অস্রুধারা !
এ কান্না তো আনন্দের কান্না, অন্ধকার থেকে আলোতে আসার কান্না! স্বাধীনতা পাওয়ার সুখে কান্না !! পুনর্জনমের কান্না !!!
বিধাতা মোরে ক্ষমা করো । কিন্তু ক্ষমা কি পাব সেই নাম না জানা হুজুরের কাছ থেকে ? ক্ষমা কি পাব সেই হুজুর সহপাঠীর কাছ থেকে ? ক্ষমা কি পাব সেই নাম না জানা বোরকা ওয়ালীর কাছ থেকে ? ক্ষমা কি পাব সেই নাম ভুলে যাওয়া তবলিগের ভাইদের কাছ থেকে ?
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: জি, ধন্যবাদ
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
প্রিয় পোস্টে রাখলাম
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
জেনারেল বলেছেন:
ফজলে এলাহির ব্লগে যান ভাই সাব
এম.এ.হামিদ বলেছেন:
আপনার আলোতে আসা দুর করুক সব অন্ধকার। ব্লগের সবাই মুসলমান তাই কাউকে তুচ্ছ করবেন না
কতবতবকতকত বলেছেন:
tabliger vaira hoito apnakey khama korese. assa amonoto hote pare je tader jonnoi aj apni ei obosthane achen! tara apnar hedayeter jonno apnar nam dhore tahajjut namajer por kede kede doa koreche. ata tader nitigoto obvas. keu tader opoman korle tara sadharonoto amoni kore thake. hoito apnar belateo koreche.
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আশার বানী শুনানোর জন্য
অনন্য মানুষ বলেছেন:
নিজে আলোকিত হউন আর অন্যদেরও আলোকিত করুন। আশা করছি ধর্ম সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্বলিত লেখার মাধ্যমে আমরাও আলোর দিশা পাব।
লেখক বলেছেন: ইনশা-আল্লাহ
রাশেদ বলেছেন:
আপনি আলোর পথে আছেন শুনে ভালো লাগলো।
ভক্কডা বলেছেন:
আমি নিশ্চিৎ যে ঘটনা গুলি আপনে উল্লেখ করছেন তার একটাও আপনের জীবনের ঘটনা না। আমি ধর্মকাতর লোকদের মুখে এই ধরনের কাহিনী আরো শুনছি। তারা এইসব কাহিনী শুনায় কট্টরপন্থী ইসলামীদের প্রতি কোমলমতি, অপ্রাপ্তবয়স্ক ও অভিজ্ঞতাহীন পোলাপানগর মনে সিমপ্যাথি জাগানোর লাইগা। যাতে তারা আসল ইসলাম ছাইরা ধীরে ধীরে উগ্রপন্থী ইসলামের প্রতি ঝূইকা পরে। আসলে এগো লাইগা সিমপ্যাথি না করুনা প্রয়োজন। একদিন আপনাগো ধূর্ত শিয়াল আর বোকা পাঠাদের গল্প কমুনে।
লেখক বলেছেন: দু'বছর আগে আমিও এমন ঘটনা শুনলে আপনার মত ভাবতাম। যদি পারেন তাহলে KUET - এর রশিদ হলে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩০৫ নাম্বার রুমে যারা থাকত তাদের ব্যপারে একটু খোজখবর নেন। আশা করি সত্যাতা পেয়ে যাবেন
রাশেদ বলেছেন:
এমুন কাহিনী নিয়মিত চাই প্লিজ।
লাবণ্য বলেছেন:
ভালো যে হইছেন তার বড় প্রমাণ-অকপটে সব সত্যকথা কইলেন। ভাই দোয়া দিয়েন আমরা ব্লগের সবাই যেন আপনার মতো হেদায়েত লাভ করতে সক্ষম হই। আমি সত্যিই অনুপ্রাণিত আপনার বোধদয়ে। তবে হুজুর লেবাসি লোকদের ব্যাপারে আমার খুব কড়া সেন্টিমেন্ট, আমি মোটেও সহ্য করতে পারি না। বিশেষকরে তবলিগের গুণ্ডাপাণ্ডাদেরতো মোটেই না! শালারা আকামকুকাম বেবাগ কইরা হঠাৎ মসজিদে গিয়া সাধু সাজে আর নিজেরে ভাবে জান্নাতের ফরমান আর সেই অহঙ্কারে বেবাগ মাইনষেরে হেদায়েত দেওনের জন্য উইঠ্যা পইড়া লাগে। অথচ নিজেরা জানে না তেমন কিছুই। মসদিন গাড়িতে দেখি এক পাবলিক তবলিগি ঢঙএ শুরু করছে ওয়াজ ! মুখ থেকে পানের সুগুন্ধির পাশাপাশি দুয়েকটা সাপারির টুকরাও ছুটে আসছে। কিছুতেই সরাতে পারছিলাম না আমার সিটটার কাছ থেকে, কারণ ধর্মপ্রাণ যাত্রীরা যদি আমারে নাস্তিক মনে কইরা ...শেষে আমার মোল্লা বন্ধুটি(সে জীবনে মাদ্রাসায় পড়েনি, কিন্তু সবসময় নামাজ পড়ে, ভালো কুরান হাদিস জানে) হঠাৎ লোকটাকে ডেকে রিকোয়েস্ট করলো হুজুর আয়াতটা আবার বলেন-আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য - এই আয়াতটির শেষে যে ইল্লা লিইয়াবুদুন আছে লোকটি সেই লি টুকু বলেনি, বন্ধুটি তাকে এই বলে জ্ঞান দিল যে , কুরআনের আয়াত জেনে-বুঝে বলবেন ভুল বলবেন না, এত গুনাহ হবে সোয়াব হবে না। লোকটি লজ্জায় হোক আর যে কারনেই হোক সরে গেলেন, পেছনে তার বক্তৃতা শুরু হলো।..
লেখক বলেছেন: ধন্যবাদ, আমাদেরকে আসলে প্রচুর পড়াশুনা করা দরকার
লাবণ্য বলেছেন:
বোধোদয়-বোধদয় নয়
ভক্কডা বলেছেন:
দেখেন ভাই আপনেরে আসলে মিথ্যাবাদী কওনের কোনো ইরাদা আমার নাই। এমুন ঘটনাযে ২০ কোটী মানশের দেশে ঘটেনা তা আমি কমুনা, ত্য় এইডাও সত্যি যে এই ঘটনাগুলির ফায়দা উঠাইন্যা লোকও কম না। বুকে হাত দিয়া কবার পারেন যে আপনে আজীবন জামাত শিবিরের লোক না?
লেখক বলেছেন: ভাইরে, জামাত শিবির এখানে আসছে কোথাথেকে ?? সারা জীবন কইরা আইলাম ছাত্র লীগ, আওয়ামি লীগ, আর অহন ইসলাম ধর্ম আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে লিখছি বইলাই আমি জামাত শিবির হইয়ে গেলাম ??
সোজা হিসাব, KUET - এর রশিদ হলে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩০৫ নাম্বার রুমে যারা থাকত তাদের ব্যপারে একটু খোজখবর নেন যে হেরা কি দল করত।
বুকে হাত দিয়া কেন, যদি আরো কিছু ধইরাও কইতে কন, কমু। সত্যি কতা কইতে ডরাইনা
রুম্মান বলেছেন:
নাসতিকদের একটি খুব দূর্বল যু্কতি নামাজ পরলে জামাআত আর আল্লাহর কথা বললে শিবির। কেনো একজন দেশ প্রেমিক নামাজ পড়তে পারে না? আপনার বিশ্বাস আপনার নিজের কাছে......পোস্টটা অসাধারন লেগেছে। একেবারে হৃদয় স্পরষহ করে যায়। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
আর আমি জামায়াত না, শিবির ও না, জে.এম.বি বা কোন জঙ্গীও না। ওইসব জামায়াতের রাজাকার আর মানুষ মারা জঙ্গীদের বারবার ফাঁসি চাই। রাজাকার নিপাত যাক।
লেখক বলেছেন: ধন্যবাদ , একমত
ভক্কডা বলেছেন:
যা বুঝবার পাইলাম ভাইজান যেই উদ্দেশ্যে পোষ্টখান পাঠাইছেন সেই উদ্দেশ্য আপনের সফল হইছে। আপনে লক্ষভাদী তীরন্দাজ। আর রুম্মান সাবরে কই, সস্তা কাহিনীর মধ্যে ইট্টু ধর্মীয় মসলা লাগাইয়া পরিবেশন করছেন বইলাই লেখকরে আমি জামাতের লোক বইলা সন্দেহ করসি, নামাজের কথা বলছেন বইলা না।
লেখক বলেছেন: ধন্যবাদ, গঠনমূলক সমালোচনাকে স্বাধুবাদ জানাই
ভক্কডা বলেছেন:
জনাব শান্তির দেবদূত, আপনেরেও অনেক ধন্যবাদ। মনে কষ্ট নিয়েন না। আসলে ব্লগেতো শুধু লেখাই দেখা যায়, মানুষটারে দেখা যায়না। আর চারদিকে এতধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী যে বিশ্বাস করা কঠিন হয়া দারাইতেসে দিন দিন। আপনে বুঝমান মানুষ, এইটুক নিশ্চই একমত হইবেন যে তারা ইসলামের বারোটা বাজাইয়া দিতাসে। যদি আপনের দিল সাচ্চা হ্য় তাইলে আপনের লাইগা অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: আপনি মানুষটা ভাই খারাপনা, আপনেরে আমার পছন্দ হয়ছে
।
আর চারদিকে এতধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী যে বিশ্বাস করা কঠিন হয়া দারাইতেসে দিন দিন। আপনে বুঝমান মানুষ, এইটুক নিশ্চই একমত হইবেন যে তারা ইসলামের বারোটা বাজাইয়া দিতাসে।
একমত আপনার সাথে।
একদিকে ধর্ম ব্যবসায়ী আর এক দিকে নাস্তিক এই দু'দলের মাঝে দাড়াইয়া যুক্তি এবং লেখনি দ্বারা যুদ্ধ করে যাব, আমৃত্যু
আওরঙ্গজেব বলেছেন:
আল্হামদুলিল্লাহ। তিনি আমাদের সবাইকে ক্ষমা করুন ও সিরাতুল মুস্তাকিমের পথ দেখান - আমিন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
কেএসআমীন বলেছেন:
আপনি অন্ধকারে ছিলেন... আলোর পথে এসেছেন, আপনাকে স্বাগতম। না বুঝে কোন কিছুই করা ভাল না...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে । পুরোপরি একমত আপনার সাথে
শাহীন - চট্টগ্রাম বলেছেন:
"তারপর হটাৎ একদিন যোহরের ওয়াক্ত থেকে নামাজ শুরু করলাম এখনো চালিয়ে যাচ্ছি, আল্হামদুলিল্লাহ। প্রথম নামাজ পড়ে উঠার পর দেখি দু'চোখ বেয়ে পানি ঝরছে ! কিছুতেই থামাতে পারছিলাম না এই অস্রুধারা !" - লেখাটার শেষ প্রান্তে এসে আমারও চোখটা ছল ছল করছে, আল্রাহ আমাদের সবাই মুত্তাকি হিসেবে ক্ববুল করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকেও শুভকামনা
দ্বিধা বলেছেন:
লেখাটা ভালো হইছে ।
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
আপনাকে উৎসর্গ করে একটা লেখা লিখেছিলাম, আশা করি পড়বেন এবং আপনার মত দিবেন......
লিংক দিয়ে যাচ্ছি...
Click This Link
বিষাক্ত মানুষ বলেছেন:
পড়ছিলাম আগেই ।
লেখক বলেছেন: কবর খুড়ে এই পোষ্ট বের করেছেন এতদিন পরে !!...... হা হা হা ......
আমার একদম প্রথম দিকে পোষ্ট
.........
ধন্যবাদ .......
ভুতের আড্ডা বলেছেন:
ভালো লিখেছেন। এমন লেখা আরো চাই।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো.........
সত্যিটাকে নিজের মত করে জানাটাই ভালো।
তাহলে বিশ্বাস অটুটু থাকে।
শুভেচ্ছা দেবদূত.........
শীত নিদ্রার কথা বলে বেশ জেগে ঘুরছেন।
লেখা আসুক নে কেনো!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু,
আপনি পিছনের পোষ্ট ঘেটে ঘেটে পড়ছেন, খুব ভালো লাগছে,
শীত নিদ্রায় ছিলাম, এখন ঘন্টাদুয়েকের জন্য মাথাটা হালকার করার তাগিদে
ব্লগে বসলাম, এই আর কি ![]()
সরকার সেলিম বলেছেন:
খুব ভালো লাগলো। মাষ্টার্স করার সময় আর কোন হুজুরে খেপান নি?আপনার প্রতি আমার ব্যাক্তিগত দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সত্যই সঠিক ইসলামের পথ দেখান। যে পথ কুরআনের, যে পথ রাসুলের, যে পথ সত্যের, যে পথ আলোর....
ভালো থাকবেন।
লেখক বলেছেন: আরে না ভাই, এখন সময় পেলেই তবলীগে যাই, আর হুজুরদের ক্ষেপানোরতো প্রশ্নই উঠে না .....
আপনার প্রতিও আন্তরিক দোয়া রইলো .....
লেখক বলেছেন: পিলাস মাইনাসের কি আসে যায় ![]()
......শুভকামনা রইলো।
কলম.বিডি বলেছেন:
ভালো লাগসে। আপনার সাহস আছে। ব্লগে এরকম লেখা দেখলে কিছু মানুষ তো ঝাঁপিয়ে পড়ে। যা হোক, চালিয়ে যান
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কিছু মানুষের কাজই হলো ঝাঁপিয়ে পড়া, আমলে না নিলেই হলো ![]()
। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
মুসাফির... বলেছেন:
এই প্রথম আপনার বলগে আসলাম আজ..এক নতুন দেবদূতকে আবিস্কার করলাম।
অনেক ধন্যবাদ জানাই... লেখাটির জন্য..
আপনার জন্য দোয়া, দোয়া চাইছি..
লেখক বলেছেন: অপনার জন্যও রইলো অনেক দোয়া ও শুভকামনা। ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে।
মিজান ঢাকা ব্লগ বলেছেন:
অনেক ভাল লাগল। আল্লাহ কবে যে আমাকে হেদাএত করবেন জানিনা..................।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনারও হেদায়েত হবে, আপনার জন্য দোয়া রইলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















