আমার প্রিয় পোস্ট
- বিড়াল সমাচার ( পোস্টটি সামহোয়্যারের সকল বিড়াল নিকধারী ব্লগার ও বিড়ালপ্রেমীদের উৎসর্গ করা হল) - রামন
- সামহোয়ার ইন ব্লগের সেরা ৩০ টি গল্প (গল্পপ্রেমীদের জন্য){আমার মতে } - নাঈম আহমেদ আকাশ
- অনুবাদ সায়েন্স ফিকশন গল্প: প্রশ্ন। - ইশতিয়াক মাহমুদ
- সন্ধ্যার স্যুভনির - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- রাষ্ট্র পতি দুর্নীতি করলে জেল হয় রাষ্ট্র দূত দুর্নীতি করলে কিছুই হয় না। - দুরন্ত ইসলাম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- পতঙ্গতন্ত্র - হাসান মাহবুব
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ - শিরীষ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ঈদগল্প : ফুলকলি, লাল জামা আর লাল পুতুল ! - আবদুর রাজ্জাক শিপন
- আমি কোন শব্দকর নই - শিরীষ
- ভাবার বিষয় । - কঠিনলজিক
- ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য FAKE & ANTI ISLAMIC SITES , সবাই সতর্ক থাকুন - দাসত্ব
- একটি অত্যন্ত সাধারণ ও বোকা মানুষের ভালোবাসাহীন জীবনের গল্প - ড়ৎশড়
- সূর্যের রক্তস্নান ও বিবিধ পাপোল্লাস - নৈশচারী
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৯ (শেষ পর্ব) - ত্রিশোনকু
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- ছোটগল্প : যুবকের মাতার ঘরে আগুন লেগেছিলো ! - আবদুর রাজ্জাক শিপন
- রেড - দা লিজেন্ড - অসীম
- হ্যানয় আহা হ্যানয় (যারা লজ্জা দিছেন তাদেরকে উৎসর্গ করলাম ) - সব্যসাচী প্রসূন
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- ফিনিক্স পাখির ডিম - মুহম্মদ জায়েদুল আলম
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ৭১ এর দালালদের চিনে রাখুন - ইমির
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- The Jewel of Medina(Freedom of speach এবং artistic license নামে মিথ্যার বেসাতি) - আশিক হাসান
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- শহীদ, শাহাদাৎ এবং জিয়া - বিতর্কিত বিষয়, বিতর্কিত পোস্ট, বিতর্কিত আলোচনা। - হ্যারি সেলডন
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিবৃত্ত - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দ্যাট ফেইটফুল ডে - আবূসামীহা
- ধর্ম বিশ্বাসের রকম ফের, জামাতী নমুনা - সাঈফ শেরিফ
- নাস্তিকরা কি সত্যিই শান্তিকামী? /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- সুরা আহযাব ৫০-৫২: রাসুলুল্লাহ সা: এর প্রতি কেন বিয়ের বিশেষ বিধান, নাকি আল্লাহর অন্যায় পক্ষপাতিত্ব (!) - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- যদি বলি লোভ থেকে তৈরি ধর্মের, তাই ধার্মিকেরা লোভী! - শাহরিয়ার হোসেন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- মুখোশধারী ইসলামবিরোধী অন-লাইন যোদ্ধারা -১ - দ্বীপবালক
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

নাস্তিকের মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ........................... ভুমিকার পূর্বে
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৪
নাস্তিক্যবাদ কি কোন ধর্ম ? যদি ধর্ম হয় তবে কি এর কোন প্রবর্তক, প্রচারক এবং গ্রন্থ আছে ? মানুষ কেন নাস্তিক হয় ? নাস্তিক্যবাদ কি সত্যি মানব ধর্মের কথা বলে ? অন্যান্য ধর্মের মত নাস্তিক্যবাদও কি দল, উপদলে বিভক্ত ? নাস্তিক ও আস্তিকের সীমারেখা কোথায় ? নাস্তিকতা কি পৃথিবীর সকল মানুষকে এক ছাতার নিচে আনতে সক্ষম একটি মতবাদ ? নাস্তিক্যবাদেও কি মৌলবাদ আছে ? ডারউইনিজমের সাথে এর কি সম্পর্ক ? ইহা কি আধুনিক বিজ্ঞান দ্বারা আবিস্কৃত বা সর্মথিত মতবাদ ? এই মতবাদ কি সত্যি সাম্য এবং শান্তির কথা বলে, প্রচার করে ও পরিচর্চা করে ? ইতিহাস কি বলে এই ব্যাপারে ?
------------------ যখন নাস্তিক ছিলাম তখন অন্ধ নাস্তিক ছিলাম, তাই এমন একটা প্রশ্নও মাথায় আসেনি ! আজ চক্ষুস্মান আস্তিক হয়ে এমন হাজারটা প্রশ্ন মাথায় উঁকি মারছে !!
নাস্তিকরা আল্লাহ খোদায় বিশ্বাস করেনা আমরা সাধারনত এইটুকুই জানি। তাই আরও জানতে ও জানাতে আমার এই "নাস্তিকের মনস্তাত্ত্বিক ব্যাবচ্ছেদ" সিরিজ শুরু করলাম। আপনাদের জ্ঞ্যানগর্ভ আলোচনা সমালোচনা আশা করছি ।
আমি এই বিজ্ঞান ভিক্তিক উদ্ভাবনির যাত্রা শুরু করেছিলাম আমার নাস্তিক্যবাদকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দ্যেশে।কিন্তু তা আজ নৈতিকতা ও অন্যান্য ব্যাপারে ব্যর্থতায় পর্যবেশিত যা আমাকে ঈশ্বরের অস্তিত্যবাদে বিশ্বাসী হতে বাধ্য করছে। ঈশ্বরের অস্তিত্যের উপর বিশ্বাস এখন অবিশ্বাস থেকে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে -- Dr. Francis S. Collins , Head of Human Genome Project USA
প্রকাশ করা হয়েছে: তুলনামূলক ধর্মালোচনা বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: জি পড়েছি। আমার অনুপ্রেরনার অনেকগুলো উৎসের মধ্যে আপনার ঐ লেখাটাও আছে। ধন্যবাদ।
এম.এ.হামিদ বলেছেন:
নাস্তিকের মানসিক ব্যবচ্ছেদ। এটা কি জিনিষ? আর আস্তিকতা বা নাস্তিকতা মানসিক অবস্হান থেকে আসে, আপনার এ থিসিসের সোর্স কি?
লেখক বলেছেন: থিসিস চলতাছে..........প্রত্যেক পর্বের সাথে সোর্স থাকবে। আর এইটা কোন পূর্নাঙ্গ পোস্ট না, এইটা "ভুমিকার পূর্বে" ![]()
ভক্কডা বলেছেন:
দেবদূত, আপনার সাথে আমার সামান্য পরিচয় আছে ( মনে করতে পারেন? আপনার ১ পোস্টে কটাক্ষ করে কিছু কথা বলেছিলাম)। আমার পরিচিত জনেরাও আমাকে নাস্তিক বলে। আমি অবশ্য নিজের সম্বন্ধে অন্য ধারনা রাখি। কি ধারনা, সেটা ২ কথায় বলা যাবে না। তবে মনে হয় না যে "নাস্তিক্যবাদ" জিনিষটা কোনো সংগবদ্ধ দলের চেতনাপ্রষু। আমার মতে যারা প্রচলিত ভাবনায় "নাস্তিক" বলে পরিচিত, তারা প্রত্যেকেই নিজের নিজের মত "নাস্তিক"। এটা কোনো ধর্ম তো হতেই পারেনা। কারন যতদূর বুঝি "নাস্তিক"দের ধর্ম (প্রচলিত অর্থে) শব্দটার সংগেই ঝামেলা। আমি শুধু আমার জন্যই মন্তব্য করছি। অন্য কোনো "নাস্তিকের" নিজস্ব মতামত থাকতে পারে (অবশ্যই)।
লেখক বলেছেন: হুমমমম.............আপনাকে মনে আছে, থাকবেও ইনশা'আল্লাহ। আপনার মতামতের জন্য ধন্যবাদ ![]()
আপনার পোস্টের শেষে ফ্রানসিস কলিনের উদ্ধৃতিটি পড়ে একেবারে থমকে যাই!!!
অনেক ধন্যবাদ
জামাল ভাস্কর ভাইকে আলোচনায় অংশ নেবার আহবান জানাই।
আরিফুর রহমান বলেছেন:
নাস্তিকতা মোটেই ধর্ম নয়।
আমি জানি না। @আিরফুর রহমান বলেছেন: নাস্তিকতা মোটেই ধর্ম নয়।
আপনার এই মন্তব্যে মনে হলো আমার বলাটা ভুল হয়েছে, তায় ধর্মের সঙ্গাটা আপনার কাছ থেকে জানতে পারলে আমার ভূলটা ভাঙ্গতো।
লেখক বলেছেন: ভাই, এই মূহুর্তে ধর্মের পুর্নাঙ্গ সঙ্গা আমি নিজেও জানি না :। পরবর্তি পোস্টে আশাকরি চেষ্টা করব, ইনশা'আল্লাহ
পুতুল বলেছেন:
কেন? ধর্মের সজ্ঞা পেলেন না বল? স্বাধীনতা তুমি?
পুতুল বলেছেন:
ঠিক আছে! আপনি শুরু করুন। আপনার সাথে প্রান খুলে কথা বলা যায়। এই সব ব্যাপার নিয়া।
পুতুল বলেছেন:
ধর্ম মানে কী? বিশ্বাসের ক্ষেত্রে। আমার কাছে ধমৃএর সংজ্ঞাটা বেশ জটিল মনে হয়! তাই কী?
মানেটা তো খুঁজতে চাচ্ছি। আপনি আরও "জটিল" শব্দটা উচ্চারনে আমার কাছে আরও জটিলতর করছেন।
পুতুল বলেছেন:
কথাটা আমি (প্রিয় বিহংগকে) একটা পোস্ট একবার লিখেছিলাম। কিন্তু আক্ষেপ করে! প্রেমের অন্ততঃ একটা ব্যাবহারিক দিক আছে! ধর্মের তো (আমার বিবেচনায়) তাও নেই!
প্রিয়তমা বলেছেন:
স্রষ্টার প্রতি প্রেমই ধর্ম
পুতুল বলেছেন:
ভাল বলেছেন প্রিয়তমা। ধন্যবাদ।
আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কেউ বলছে ধর্ম বিশ্বাসের মত, প্রেমের ব্যবহারিক দিক আছে ধর্মের নাকি তাও নায়।
পুতুল বলেছেন:
স্বধীনতা তুমি, এমন মজার কথা বলতে পারেন আপনি! হা হা হা। প্রেমের মত ধর্মও বিশ্বাসের ব্যাপার, আমার মনে হল; নানা ভাবে প্রেম জাচাই বাছাই করা যায়। রসঘন হলে চেখে দেখা যায়। কিন্তু ধর্মের বিশ্বাসেতো সে সুবিধা নেই।
তবে অদৃশ্য বস্তুতে কি ভাবে প্রেম হতে পারে? তবে প্রিয়তমার কথায় "প্রেম ছাড়া স্রষ্টার অস্তিত্ব কেমন করে হবে?
স্রষ্টার অস্তিত্বই যদি না হয় তবে ধর্ম কিসে হবে। আপনিও প্রিয়তমার কথা সমর্থন করেছেন।
প্রিয়তমা বলেছেন:
বিশ্বাসের রূপ তাহলে কেমন ?
পুতুল বলেছেন:
মেঘদূত যে ভাবে হয়েছিল। আমার প্রেম খুব ব্যাবহারিক। দেখুন আমার টেবিলটা নড়ছে। আমি বিশ্বাস করি, যেহেতু আমি দেখতে পাচ্ছি টেবিল নড়ছে, সে জন্যই বিশ্বাস করি। আকাশে মেঘ দেখলেও বিশ্বাস করি বৃষ্টি হবে।
পুতুল বলেছেন:
স্বাধীনতা তুমি, তা হলে ধর্ম মানে কি দ্বাড়াল? কাল্পনিক কিছু বিশ্বাস করা যা বাস্তবে নেই।যেমন; ভরার চেয়ে শূন্য ভাল যদি ভরতে যায়
আগের চেয়ে পিছে ভাল যদি ডাকে মায়।
এমন অনেক ঘটনা একটা বিশেষ অবস্থায় কখনো ঘটেছিল। তাই বার বার ঘটবে এটা মনে করে অনেক লোকাচারের সমন্ববয়ে শেষ পর্যন্ত একটা ধর্ম হয়। তাই না!
ভক্কডা বলেছেন:
পদার্থ বিদ্যায় ধর্ম শব্দটা প্রায়ই নজরে পরে, অমুক পদার্থের ধর্ম। তখন মানে বুঝতাম, আচরন মালা / বিধি। আমি ঐ ধর্ম শব্দটা পদার্থ বিদ্যা পাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। কারন মানুষের কোনো নির্ধারিত আচরন বিধি নেই, তাই ধর্মও নেই। জন্ম সূত্রে আমি মুসলমান। তাই জানি, আল্লাহ বলেছেন মানুষ সেরা জীব। আমার মনে হ্য় এটা বলার কারন হল মানুষের ভিতর সব জীব জানোয়ারের সমন্ময় আছে। বুঝিয়ে বলি। একটা বাঘ, সে শুধুই বাঘ। আমরা সবাই জানি তার আচরন বিধি ( ধর্ম)। তেমনি শেয়াল কুকুর বিড়ালের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু মানুষ? সে শুধু দেখতেই মানুষ। আচরন বিধিতে ( ধর্মে) সে হতে পারে অন্য যে কোনো পশু। আর প্রচলিত অর্থে যা ধর্ম, তা শুধু মানুষেরই পালন করা সাজে। মানুষ রুপী পশুর নয়।অনেক কিচু লেইখা হালাইলাম। গালি দিবেন? দ্যান.....
অস্তিত্বহীন বস্তুর তো কোন আকারই নেই, তবে তার প্রতি বিশ্বসের বিষয় কিভাবে আসতে পারে?
পুতুল বলেছেন:
স্বাধীনতা তুমি বলেছেন: অস্তিত্বহীন বস্তুর তো কোন আকারই নেই, তবে তার প্রতি বিশ্বসের বিষয় কিভাবে আসতে পারে?
সে জন্য আমি নাস্তিক। বিশ্বস নেই।
পুতুল বলেছেন:
প্রিয় প্রিয়তমা, লেখক (পোস্টের) কিন্তু আস্তিক। মানে তিনি তার ধর্মের ব্যাপারে (বিশ্বাসের) নিশ্চিৎ। তিনি জানেন ঈশ্বর আছেন।
পুতুল বলেছেন:
স্বাধীনতা তুমি, পদার্থবিদ্যার সংজ্ঞা অনুযায়ী নিশ্চই।
প্রিয়তমা বলেছেন:
বিশ্বাস ও দৃশ্যমান না সময় ও দৃশ্যমান নয় তাহলে তারা কি অস্তিত্বহীন না আনুভূতিশীল না আমাদের কাছে ?
পুতুল বলেছেন:
ভক্কডা শেষ লাইনটা ভালই লাগল। গালি দেব কেন! জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
এমন ঈশ্বরের প্রেমিক বা প্রেমিকাদের শ্রদ্ধাই করি।
পুতুল বলেছেন:
প্রিয়তমা, সময় কিন্তু দৃশ্যমান, এবং অনুভব যোগ্য। প্রমান সাপেক্ষ।
ভক্কডা বলেছেন:
একটা আজব ব্যাপার। মানুষ দৃশ্যমান মানুষের সুখ দুঃখ, ভালোবাসা বা ঘৃনার প্রতিই বিশ্বাস আনতে পারে না, অথচ অবলীলায় অদৃশ্য ঈশ্বরে বিশ্বাস আনে। এটা কি শুধু একটা সামাজিক অভ্যাস নয়, নয় শুধু স্রোতের টানে ভেসে চলা? একবার ভাবি কেন আমি শুধু স্রোত যে দিকে নেয় সেদিকেই যাবো? বা কেনো যাবো না?
পুতুল বলেছেন:
একটা আজব ব্যাপার। মানুষ দৃশ্যমান মানুষের সুখ দুঃখ, ভালোবাসা বা ঘৃনার প্রতিই বিশ্বাস আনতে পারে না, অথচ অবলীলায় অদৃশ্য ঈশ্বরে বিশ্বাস আনে। এটা কি শুধু একটা সামাজিক অভ্যাস নয়, নয় শুধু স্রোতের টানে ভেসে চলা?ভাল করে দেখতে গেলে তাইতো। শুধুই স্রোতের টানে ভেসে চলা।
স্রোতের অনুকূলে চলেতে অনেক সুবিধে, তাই চলছে অনেকেই।
ভক্কডা বলেছেন:
পুতুল, ধন্যবাদ। প্রায়ই ভাবি আমার ধর্ম বিষয়ক ভাবনা গুলো নিয়ে একটা কিছু লিখবো। কিন্তু এখন পর্যন্ত সময় হলো না। আপনার লেখাগুলো পড়ি। ভালো লাগে। আপনার ভাবনাগুলো খুব গুছানো। আমারগুলো এলোমেলো। আরো ভাবতে হবে।
ভক্কডা বলেছেন:
স্বাধীনতা তুমি, আপনার সাথে একমত
পুতুল বলেছেন:
ধন্যবাদ ভক্ক্ডা। ভাবুন। ভেবে লিখুন।
আপনাদের এলোমেলো কিছু কথা দেখে ঘুম ছুঠে গেল। সিগারেট হলে ভাল হত, সিগারেটও ফুরিয়ে গেছে।
পুতুল বলেছেন:
কী সর্বনাশ!
ভক্কডা বলেছেন:
আরে ভাই আমার কাছে সিগেরেট মিগেরেট সবই আছে। কিন্তু ব্লগে তো মনে মনেই সব আদান প্রদান করা যায়.. সেটাই সমস্যা
পুতুল বলেছেন:
স্বা.তু অনেক গুলো কী?
ভক্কডা বলেছেন:
স্বাধীনতা তুমি বলেছেন: ধর্ম থেকে আমরা সরে গেছি।
@ তেমন ভালো ভাবে তো আমরা (মনুষ্য প্রজাতী) ছিলামই না কখনো। সরে যাওয়ার প্রশ্ন তো আরও অনেক পরের।
প্রিয়তমা বলেছেন:
বিশ্বাস, অস্তিত্ব, বর্তমান, অনুভূতি, দৃশ্যমান সব যখন এসেই পরলো তখনতো সেই মূলে ফিরে যেতে হয় - এসবের সৃষ্টি হল কেমন করে ?প্রকৃতি ? তবে প্রকৃতির সৃষ্টি কেমন করে ?
পুতুল বলেছেন:
ভক্কডা কতা ঠিক।
"মনুষ্য জাতি"ই সর্ব স্রেষ্ট জীব, এতে কোন বিতর্ক নেই। মনুষ্য রূপী কিছু জাতির সাথে তুলনা করলে ভুল হবে। কারণ "মনুষ্য জাতি" আর "মনুষ্য রূপী" জাতি এক নয়।
ভক্কডা বলেছেন:
প্রিয়তমা বলেছেন: বিশ্বাস, অস্তিত্ব, বর্তমান, অনুভূতি, দৃশ্যমান সব যখন এসেই পরলো তখনতো সেই মূলে ফিরে যেতে হয় - এসবের সৃষ্টি হল কেমন করে ?প্রকৃতি ? তবে প্রকৃতির সৃষ্টি কেমন করে ?
প্রশ্ন গুলা একেবারে উত্তর হীন নয়। অনেক বার শোনা। এর উত্তরটাও, চিরাচরিত, কল্পনা ভিত্তিক, একটা হাস্যকর হাইপোথিসিস। আমি জানি াপনার মনে কি উত্তর আছে উপরের প্রশ্ন গুলির।
ভক্কডা বলেছেন:
স্বাধীনতা তুমি বলেছেন: "মনুষ্য জাতি"ই সর্ব স্রেষ্ট জীব, এতে কোন বিতর্ক নেই। মনুষ্য রূপী কিছু জাতির সাথে তুলনা করলে ভুল হবে। কারণ "মনুষ্য জাতি" আর "মনুষ্য রূপী" জাতি এক নয়।
ভক্কডা বলেছেন:
স্বাধীনতা তুমি বলেছেন: "মনুষ্য জাতি"ই সর্ব স্রেষ্ট জীব, এতে কোন বিতর্ক নেই। মনুষ্য রূপী কিছু জাতির সাথে তুলনা করলে ভুল হবে। কারণ "মনুষ্য জাতি" আর "মনুষ্য রূপী" জাতি এক নয়।
@প্রিয়তমা বলেছেন: বিশ্বাস, অস্তিত্ব, বর্তমান, অনুভূতি, দৃশ্যমান সব যখন এসেই পরলো তখনতো সেই মূলে ফিরে যেতে হয় - এসবের সৃষ্টি হল কেমন করে ?
প্রকৃতি ? তবে প্রকৃতির সৃষ্টি কেমন করে ?
সৃষ্টি তত্ত্বে যেতে গেলে সময়ের উপর জ্ঞান অর্জন করতে হবে।
পুতুল বলেছেন:
প্রিয়তমা হে, জাগ জাগ জাগ;না ধা ব্রাহ্ম। তার মানে এই নয় যে, প্রচলিত কিতাবে যা লেখা আছে তাই মানতে হবে। এক ঈশ্বর বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি বিশ্বাস করলে আমার কোন ক্ষতি নেই! করুন। কিন্তু সেটা বিশ্বাস আপনার ভাল লাগে আপনি করুন। তার পক্ষে প্রমান দেবার কোন প্রয়োজন নেই। সত্যিকারের বিশ্বাসী মুনুষদের বরঙ আমি শ্রদ্ধাই করি।
সে যে আমার হোক বা না হোক সই
আমি যে তাহার হইয়াছি।
এভাবেই বিশ্বাস থাকুক। না হলে তো দুনিয়া নাস্তিকে ভরে যাবে।
@পুতুল বলেছে, সত্যিকারের বিশ্বাসী মুনুষদের বরঙ আমি শ্রদ্ধাই করি।
এ কথার অর্থ কি?
ভক্কডা বলেছেন:
সত্যিকারের বিশ্বাসী মুনুষদের বরঙ আমি শ্রদ্ধাই করিআমিও করি, ঠিক এই কথাটাই (সত্যিকারের বিশ্বাসী মুনুষদের বরঙ আমি শ্রদ্ধাই করি) আমার প্রায়ই মনে হয়।
আরিফুর রহমান বলেছেন:
আমি একটা কারন দাড় করিয়েছি: কেন মানুষ ধর্ম বিশ্বাস করে, তার।মানুষ স্বভাবতঃই অনুসন্ধিৎসু। মানুষ প্রশ্নের উত্তর চায় সবসময়ই। সে প্রশ্ন সহজ হোক আর কুটিল হোক, মানুষ তার্ এটা উত্তর বের করেই ছাড়ে।
এই উত্তর বের করার পথটা ই বিভিন্ন মানুষের বিভিন্ন রকম।
কেন?
কারন প্রত্যেকটা মানুষ ভিন্নরকম। মস্তিষ্কের ধারন ক্ষমতা, বিশ্লেষন ক্ষমতার মাত্রাও ভিন্ন।
প্রশ্নের উত্তর খোঁজার সময় সে কোন ধরনের তথ্যসুত্র (সামাজিক বিশ্বাস, মোল্লাদের ওয়াজ, লাইব্রেরী) ব্যাবহার করছে সেটা দেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেখতে হবে সে কতটুকু গভীরে যেতে চায়। যতই খুঁড়তে থাকে ততই অনিশ্চয়তা বাড়তে থাকে। একটা সময় আসে যখন নির্ধারিত হয় সে নাস্তিক হবে না আত্মসমর্পন করবে মহাপুরুষ প্রদ্ত্ত উত্তরমালার কাছে।
নাস্তিক জানে বিশ্বজগতের অনেক কিছুই মানুষের অজানা, এখনো। সে অপেক্ষা করতে রাজি আছে উত্তর গুলোর জন্য কিন্তু প্রাগৈতিহাসিক আমলে কারো মস্তিষ্কপ্রসূত কথামালাকে সর্বশেষ হিসেবে মানতে নারাজ।
এটা স্রেফ বুদ্ধিমত্তার মাত্রার তফাৎ। অনেকেই অফেন্ডেড হতে পারেন: "হ্যাঁ! স্রষ্টা বিশ্বাস করি বলে আমাকে বেক্কল বলা হলো?"
আসলে বলার ইচ্ছা ছিলো না, কিন্তু ধর্মান্ধরা অন্যকেও নিজের স্তরে নামিয়ে আনতে চায়। চলে দাওয়াত, হেদায়েত ইত্যকার সিডিউসিং কর্মকান্ড।
শুধু তাতেই ক্ষ্যান্ত দিলেও নাহয় কথা ছিলো, কিন্তু তারা একসময় সহিংস হয়ে পড়ে। সম্ভবতঃ তাদের অন্তর্নিহিত হীনমন্যতার কারনেই।
নাস্তিকদের সামান্য খোঁচাকেও তারা 'অনুবুতিতে আগাট লাগসে' বলে মিছিলে নেমে পড়ে। দল বেঁধে শ্লোগান দিয়ে মস্তক দাবি করে বেচারার।
বিশ্ব এতো চেষ্টা করছে সভ্য হবার, সামনে এগিয়ে গিয়ে মানবতাকে সবচেয়ে বড় সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার। কিন্তু তাতে বিশ্বভরা ভেড়ার দলের যে বড় সমস্যা। ধর্ম নিয়ে ব্যাবসায়ীদের মন্দা যাবে। আধুনিক, বিজ্ঞানমনষ্ক মানুষ বাড়লে সামন্তবাদীদের দাপট কমে যাবে, এজন্যই আজ বিশ্বে ধর্ম নামের ইনফেকশনটা এতো দগদগে আকার ধারন করছে। দুঃখ হয়, নিজের জন্য, মানবের জন্য।
খুবই সরলীকরন করে ফেললাম, প্রচুর লোক আহত বোধ করবে এই লেখা পড়ে, সম্ভবত কয়েকটা পোস্ট বেড়িয়ে যাবে আমাকে উন্মাদ ঘোষনা দিয়ে। কি আর করা!!
নরাধম বলেছেন:
বিশ্বাসের এ বিষয়টা মনে হয় সৃষ্টির আদিকাল থেকে চলতেছে। কোন সমাধান নেই। যুক্তি দিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাও সম্ভব না। নাস্তিকতা আর আস্তিকতা দুটোই বিশ্বাস। দুটোর পক্ষে-বিপক্ষে যুক্তি আছে, তবে সমাধান নেই।
পুতুল বলেছেন:
স্বা.তুমি; ভয়ের কিছু নেই!যেমন ধরেন স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সব কিছু ঠিক করেন।
সব দেখেন। সব ভাল মন্দের শাস্তি এবং পুরষ্কার দেবেন। সব তার সুষ্টি! সব!
আমি নাস্তিক, আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আমার পাপ পূন্যের বিচার তিনি করবেন। এবং সেটা আমার মৃত্যুর পরে।
জীবীতাবস্থায় আমি ঈশ্বরের সৃষ্টি, আমার অমঙ্গল করা যায না, আমার কর্মের ফল, আমাকে ঈশ্বর ভোগ করতে দেবেন। কোন মানুষের তা করার অধিকার নেই!
এই টুকু যে মানে, সেই বিশ্বাসীকে আমি শ্রদ্ধা করি। বাদবাকী সবাই ঘৃনিত।
কিন্তু তার মানে এই নয় যে, আমি এক অলিক ঈশ্বরে বিশ্বস করি।
জীবে প্রেম করার জন্য আমার কোন কল্পনা শক্তির উপড় ভরসা করতে হয় না। আল আমিন হতে আমার বাইবেল হাতে নিতে হয় না। শুকরের মাংশ খেলে আমার জাত যায় না। আমি শুধু মানুষ হতে চাই।
হিন্দু, মুসলমান, খ্রিষ্টান এসব কিছু নয়। শুধু মানুষ হতে চাই।
আমি একমত হতে পারলাম না। কারণ প্রকৃত সত্যকে প্রতিটি মানুষই সত্য বলে। যেমন, লাল গোলাপকে সকলেই লালই বলবে, কেউ সবুজ বা অন্য কোন রং এর নাম বলবে না। যে সত্যের মধ্যে আপেক্ষিকতা রয়েছে তাতে ভিন্নতা থাকতে পারে।
পুতুল বলেছেন:
আিরফুর রহমান; মাওলানা বললে খুসী হবেন!
ভক্কডা বলেছেন:
আরিফুর রহমান, গুড পোস্ট, মাত্র দেইখা আইলাম। ১০০% মনের কথা
দ্বিতীয়নাম বলেছেন:
আিরফুর রহমান বলেছেন: নাস্তিক জানে বিশ্বজগতের অনেক কিছুই মানুষের অজানা, এখনো। সে অপেক্ষা করতে রাজি আছে উত্তর গুলোর জন্য কিন্তু প্রাগৈতিহাসিক আমলে কারো মস্তিষ্কপ্রসূত কথামালাকে সর্বশেষ হিসেবে মানতে নারাজ। আসলে আস্তিকরা ধর্মের বৃত্তের বাইরে গিয়া ভাবতে পারে না, এই সীমাবদ্ধতার কারনে সবাইরে ধার্মিক বানাইতে চায়, even নাস্তিকগোরেও।
নাস্তিকগো সেই সমস্যা নাই।
আরিফুর রহমান বলেছেন:
নাস্তিকগো সেই সমস্যা নাই।
পুতুল বলেছেন:
আসলে আস্তিকরা ধর্মের বৃত্তের বাইরে গিয়া ভাবতে পারে না, এই সীমাবদ্ধতার কারনে সবাইরে ধার্মিক বানাইতে চায়, even নাস্তিকগোরেও।নাস্তিকগো সেই সমস্যা নাই।
সহমত।
শান্তির দেবদূত বলেছেন:
সর্বনাশ !!!!!!!!!! আপনারা করছেন কি ?? এত দেখি কমেন্টের বন্যা বসাইয়া দিছেন !! সিরিজ না লিখতে লিখতেই তো "চুপার ইট"
যাইহোক একাধারে সবাইকে ধন্যবাদ।
ইনক্রেডিবল বলেছেন:
যারা নাস্তিক তারা "মানব ধর্ম" বলে একটা কথা বলেন, যেখানে মানুষের ভালর জন্যই সবকিছু।
Some of them are:
* A strong belief in a supernatural power or powers that control human destiny.
* An institution to express belief in a divine power.
* A belief concerning the supernatural, sacred, or divine, and the practices and institutions associated with such belief.
* The sum total of answers given to explain humankind’s relationship with the universe.
In dictionaries, religion is defined as “any specific system of belief, worship, or conduct that prescribes certain responses to the existence (or non-existence) and character of God.” Also, “a set of attitudes, beliefs, and practices pertaining to supernatural power.”
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















+
চালিয়ে যান।
আমার 'নাস্তিকরা সত্যিই শান্তিকামী ' শীর্ষক পোস্টটি পড়েছিলেন? ওখানে প্রচুর কমেন্টও আছে।