আমার প্রিয় পোস্ট
- বিড়াল সমাচার ( পোস্টটি সামহোয়্যারের সকল বিড়াল নিকধারী ব্লগার ও বিড়ালপ্রেমীদের উৎসর্গ করা হল) - রামন
- সামহোয়ার ইন ব্লগের সেরা ৩০ টি গল্প (গল্পপ্রেমীদের জন্য){আমার মতে } - নাঈম আহমেদ আকাশ
- অনুবাদ সায়েন্স ফিকশন গল্প: প্রশ্ন। - ইশতিয়াক মাহমুদ
- সন্ধ্যার স্যুভনির - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- রাষ্ট্র পতি দুর্নীতি করলে জেল হয় রাষ্ট্র দূত দুর্নীতি করলে কিছুই হয় না। - দুরন্ত ইসলাম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- পতঙ্গতন্ত্র - হাসান মাহবুব
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ - শিরীষ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ঈদগল্প : ফুলকলি, লাল জামা আর লাল পুতুল ! - আবদুর রাজ্জাক শিপন
- আমি কোন শব্দকর নই - শিরীষ
- ভাবার বিষয় । - কঠিনলজিক
- ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য FAKE & ANTI ISLAMIC SITES , সবাই সতর্ক থাকুন - দাসত্ব
- একটি অত্যন্ত সাধারণ ও বোকা মানুষের ভালোবাসাহীন জীবনের গল্প - ড়ৎশড়
- সূর্যের রক্তস্নান ও বিবিধ পাপোল্লাস - নৈশচারী
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৯ (শেষ পর্ব) - ত্রিশোনকু
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- ছোটগল্প : যুবকের মাতার ঘরে আগুন লেগেছিলো ! - আবদুর রাজ্জাক শিপন
- রেড - দা লিজেন্ড - অসীম
- হ্যানয় আহা হ্যানয় (যারা লজ্জা দিছেন তাদেরকে উৎসর্গ করলাম ) - সব্যসাচী প্রসূন
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- ফিনিক্স পাখির ডিম - মুহম্মদ জায়েদুল আলম
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ৭১ এর দালালদের চিনে রাখুন - ইমির
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- The Jewel of Medina(Freedom of speach এবং artistic license নামে মিথ্যার বেসাতি) - আশিক হাসান
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- শহীদ, শাহাদাৎ এবং জিয়া - বিতর্কিত বিষয়, বিতর্কিত পোস্ট, বিতর্কিত আলোচনা। - হ্যারি সেলডন
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিবৃত্ত - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দ্যাট ফেইটফুল ডে - আবূসামীহা
- ধর্ম বিশ্বাসের রকম ফের, জামাতী নমুনা - সাঈফ শেরিফ
- নাস্তিকরা কি সত্যিই শান্তিকামী? /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- সুরা আহযাব ৫০-৫২: রাসুলুল্লাহ সা: এর প্রতি কেন বিয়ের বিশেষ বিধান, নাকি আল্লাহর অন্যায় পক্ষপাতিত্ব (!) - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- যদি বলি লোভ থেকে তৈরি ধর্মের, তাই ধার্মিকেরা লোভী! - শাহরিয়ার হোসেন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- মুখোশধারী ইসলামবিরোধী অন-লাইন যোদ্ধারা -১ - দ্বীপবালক
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

দেবদূতের বিবাহনামা ---- ৪
০৭ ই মে, ২০০৯ রাত ১০:১৩
১.
চার পাঁচ দিন আগে কয়েকজন বন্ধু চেপে ধরলো, "চল সমুদ্রের পাড় থেকে বেড়িয়ে আসি", আমি আর না করতে পারলাম না। বউ কয়েকদিন আগে দেশে চলে গেছে, ভাবলাম এইতো সুযোগ। খুব সকাল সকাল গিয়ে বিকাল বিকাল ফিরলেই হবে, সারাদিন আর বউকে ফোন দিব না, রাতে ঘরে ফিরে বলবো, "আমার একদমই ইচ্ছা ছিলো না যাওয়ার, কিন্তু বন্ধুরা জোর করে ধরে নিয়ে গেল, না করতে পারিনি"।
পানিতে নেমে খুব লাফালাফি করছি, ভালোই মজা হচ্ছিলো, যেহেতু সাঁতার পারি না তাই তীরের কাছাকাছিই থাকতাম সবসময়। তীরের কাছাকছি ছিলো কিছু বিশাল আকারের পাথর। এক বন্ধু আঁচড়ে পাঁচড়ে পাথরের উপর উঠে বেশ ভাব নিয়ে কয়েকটা ছবি তুললো, শেষে আমাকেও ডেকে বললো, "আরে কোন ব্যাপার না, উঠে আয়"। আমিও বাহাদুরী দেখাতে গিয়ে পাথরটার উপর উঠার জন্য দিলাম একটা লাফ, ঠিক সেই সময় বিশাল একটা বেরসিক ঢেউ আছড়ে পড়ে আমার উপর। হুড়মুড় করে পাথরটার উপর পড়ার সময় হাত,পা সামনে এগিয়ে দিয়ে কোন রকমে সংঘর্ষটা এড়ালাম। কিন্তু বা হাতের তালুতে আর বা পায়ের হাটুতে বেশ কিছু অংশ কেটে ও থাতলে যায়। আমি পানিতে কিছুক্ষণ দাড়িয়ে থেকে তীরে এসে বালিতে বসে পড়ি ।
কিছুক্ষণ পরেই তার ফোন । প্রথমেই প্রশ্ন তুমি কোথায় ?
আমি মিনমিন করে বললাম, "বন্ধুরা জোর করে সী বিচে বেড়াতে নিয়ে এসেছে"
আমি এতদিন ছিলাম, কৈ আমাকে তো একদিনও সী বিচে নিয়ে যাওনি ?
আসলে সী বিচটা অনেক দুরে তো, তাই তোমাকে নিয়ে আর আসা হয়নি। পরের বার তোমাকে নিয়ে আসলেতো কয়েক দিন থাকবো তাই আগে একবার এসে পর্যবেক্ষণ করে গেলাম।
মনে হলো একটু শান্ত হয়েছে । তার পরপরই বললো, খবরদার কোন বিকিনি পড়া মেয়ের দিকে তাকাবে না ! খবরদার !
আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।
তারপর আমাকে চমকে দিয়ে হঠাৎ বললো, "তুমি কেমন আছ ?"
তার গলায় কেমন যেন একটা আকুতি ছিলো, আমি মুহূর্তক্ষণ চুপ করে থেকে বললাম, "হাতে ও পায়ে একটু ব্যাথা পেয়েছি"
সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, "আমার মনে টান দিয়েছিলো, যে তোমার কিছু একটা হয়েছে !"
আমি একটু অবাক হলাম, এই মনে টান দেওয়া ব্যাপারটা আমি কখনই ঠিক মত বুঝি না। এই ব্যাপারটা আমার মায়ের মধ্যেও দেখেছি। যখনই মন খুব খারাপ বা অস্হির থাকে, তখনই ফোন দিয়ে বলে, "বাবা, মন খারাপ করে না" আর সাথে সাথে আমার মন ভাল হয়ে যায়।
আগেও দেখেছি, অনেক সময়ই আমার মনের কথা কিভাবে যেন সে টের পেয়ে যায়। আর কিভাবে টের পেলে জিজ্ঞেস করলে বলে, "আমি তোমাকে নিয়ে যেভাবে ভাবি, তোমাকে নিয়ে যেভাবে চিন্তা করি, তোমাকে যেভাবে ভালোবাসি , সেভাবে তুমি বাসলে তুমিও বুঝতে পারবে আমার মনের কথা, আমার কষ্টগুলো, আমার আনন্দগুলো। নিজেকে তখন অনেক ক্ষুদ্র, তুচ্ছ মনে হয়, তার অনুভূতির সামনে।
২.
আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। কাজের খুব একটা চাপ নেই, তাই হাতমুখ ধুয়ে, দুপুরের খাবার খেয়ে একটা মুভি দেখলাম, সাইন্স ফিকশন। তারপর খুব ফুরফুরে মেজাজে ল্যাবে এসে ব্লগিং করতে বসে গেলাম। এক ফাঁকে মেইলটাও চেক করে নিয়েছি। সবকিছুই ঠিকঠাক, কোন অসঙ্গতি নেই কোন দিকে। শিস্ দিতে দিতে কফি বানিয়ে নিয়ে এসে আবার ডেস্কে বসলাম।
একটু পর তার ফোন, এবার প্রথমেই জিজ্ঞেস করলো, দুপুরে কি খেয়েছ ?
বললাম এইতো এটা সেটা খেয়েছি। কিন্তু তোমার গলা এমন শুনাচ্ছে কেন ?
আমার কথা শুনে সে কান্নায় ভেঙ্গে পড়লো বললো, "একটু আগে বারান্দায় হাটতে গিয়ে পড়ে হাত ভেঙ্গে ফেলেছি।"
বুকটা ধ্বক করে উঠলো, নিজের অজান্তেই গলার আওয়াজ বেড়ে গেলো, বললাম, "কি?"
হুমম, এইমাত্র প্লাস্টার করে বাসায় ফিরেছি। উহঃ, কি যে অসহ্য ব্যাথা ! মুহূর্তের মধ্যে মনে হলো আমার হাতটাই নেই হয়ে গেলো। পেইন কিলার খেয়েছি, তারপরও ভয়ানক ব্যাথা করছে। আচ্ছা, এখন রাখি কথা বলতে কষ্ট হচ্ছে, আজকে আর ফোন দিও না ।
কিছুক্ষণ থ্ মেরে বসে ছিলাম । আমার বউ হাত ভেঙ্গে তীব্র ব্যাথায় কোকাচ্ছে আর আমি মুভি দেখছি, শিস্ দিয়ে দিয়ে কফি খাচ্ছি, আমি কিছুই টের পেলাম না ! ইচ্ছে করছে ছুটে তার কাছে চলে যাই, ইস তার ব্যাথাটা যদি আমি নিয়ে নিতে পারতাম! তার এই তীব্র ব্যাথায় কিছুই আমি অনুভূব করিনি, একেবারে কিছুই না !
হায় ! এখনও তোমার মত করে ভালোবাসতে পারলাম না । ক্ষমা করে দিও ।
দেবদূতের বিবাহ নামা ----- ১
দেবদূতের বিবাহ নামা ----- ২
দেবদূতের বিবাহ নামা ----- ৩
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বিকাল থেকেই মনটা খারাপ করে বসে আছি
.... দোয়া করবেন প্লিজ ....
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
হবে হবে, ধীরে ধীরে হবে। অপেক্ষা করুন। তবে তার মতো মনে হয় হবে না। মেয়েদের মধ্যে কিছু একটা থাকে যা হাজার চেষ্টা করলেও আমরা আয়ত্ব করতে পারবো না।
লেখক বলেছেন: আসলেই .... অনেক ধন্যবাদ
.... দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্হ হয়ে উঠে, সামনে ওর পরীক্ষা, এই পরীক্ষা দেওয়া জন্যেই দেশে গিয়েছিলো .... তিন সপ্তাহের জন্য হাতে প্লাস্টার থাকবে
.... ভাগ্য ভালো যে ডান হাতে কিছু হয়নি ......
অলস ছেলে বলেছেন:
হুমমম। বেচারীরা এমনই। কি আর করা। মাঝে মাঝে আমারও দুই একটা দীর্ঘশ্বাস পড়ে, অই পর্যন্তই। উদ্যোগী টাইপের মানুষ হলে আপনার মতো লিখেও হয়তো ফেলতাম। তার বেশি আর কিছু করা হয়ে উঠে না। ভালো থাকুন। দোয়া করি ভাবীও যেন সুস্থ হয়ে উঠেন। নিয়া আসেন তরাতরি।
লেখক বলেছেন: একবার জোর করে অলসতা ঝেড়ে ফেলে লিখেই ফেলুন না ... আমার পড়ি ....
আর বলবেন না, এমন লুলা আমি জীবনেও দেখি নাই ... সমান রাস্তা দিয়ে হাটতেছে, হাটতে হাটতে হঠাৎ নিজের পায়ে পায়ে বাড়ি খেয়ে ধপাস !! কতবার যে আমি ধরেছি .... এবার আমি নাই আর উনি হাত ভেঙ্গে বসে আছেন !! ইচ্ছা করতেছে কান ধরে নিয়ে এখানে আসি ....
শেরজা তপন বলেছেন:
তার সুস্থতা কামনা করছি। ...বুঝলাম নিঃসন্দেহে আপনিও তাকে ভীষন ভালবাসেন
লেখক বলেছেন: দোয়া করেন ভাই ....যেন ঠিক ঠাক মত পরীক্ষাটা দিয়ে আসতে পারে ..... সহানুভূতির জন্য ধন্যবাদ
মে ঘ দূ ত বলেছেন:
দুজনের ভালোবাসা যেন এভাবেই বেচে থাকে যুগ যুগ। লেখাটা ভালো লাগলো, বরাবরে মতোই। প্রার্থনা করি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
লেখক বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ .....
লেখক বলেছেন: ![]()
রাজনীতি বলেছেন:
তার সুস্থতা কামনা করছি। ...বুঝলাম নিঃসন্দেহে আপনিও তাকে ভীষন ভালবাসেন
লেখক বলেছেন: দোয়া করবেন ভাই, ছুটে চলে যেতে ইচ্ছা করছে তার কাছে ... কিন্তু পারছি না ... সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ
মুক্ত বয়ান বলেছেন:
মেয়েরা অনেক কিছু বুঝতে পারে.. ক্যামনে পারে জানি না। তবে পারে। কিছু হইলেই ঠিক-ঠিক মা ফোন করে.. ভাবির জন্যে শুভকামনা।
শুধু এই লেখায় কমেন্ট কর্তে অনলাইন হইলাম।
লেখক বলেছেন: আসলেই, মনে হয় মেয়েদের কিছু অনুভূতি ছেলেদের চেয়ে তিক্ষ্ণ ।
মাঝে মাঝে দুঃখও হয় আবার রাগও লাগে, হাটতে হাটতে পায়ে বড়ি খেয়ে ধপাস! কি যে করি ....
জীবনে শুনছেন, বাসার বারান্দায় হাটতে গিয়ে পড়ে হাত ভাংতে ?? কি যে করি একে নিয়ে
......
হাসান বায়েজীদ বলেছেন:
আপনাদের ভালোবাসাবাসি দীর্ঘজীবী হোক
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .... দোয়া কইরেন ভাই .....
আকাশ_পাগলা বলেছেন:
ভাই, আপনার অনুভূতিটাও আসলে খুব তীব্র।আমি ভাবি, এত মন খারাপের মধ্যে এত গুছিয়ে লেখেন কী ভাবে ??
থাক, দুয়া করেন। মন খারাপ করে লাভ নাই আপনার।
লেখক বলেছেন: দোয়া কইরেন ভাই ......
রাগ ইমন বলেছেন:
এই এক আজব জিনিস । ভালোবাসার মানুষের কিছু হলে কেন অন্য কেউ টের পাবে, কি ভাবে ! কিন্তু নিজের জীবন দিয়ে জানি, এরকম ঘটে । আশ্চর্য এই অভাবনীয় যোগাযোগ । আপনার এই সিরিজটা আমি খুব উপভোগ করি । চলুক।
লেখক বলেছেন: এই ব্যাপারটা আমি নিজেও খুব ভাবি, কিভাবে সম্ভব হয় ! আসলেই আশ্চর্য অভাবনীয় যোগাযোগ .....
আপনি এই সিরিজ পড়েন এইটা আমি এই প্রথম জানলাম .....
দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্হ হয়ে উঠে, তিন সপ্তাহ হাতে প্লাস্টার থাকবে
...
অপ্সরা বলেছেন:
হুম এমনি হয়!
লেখক বলেছেন: আসলেই ![]()
যুগান্তকারী বলেছেন:
আশা করি ভাবী তারাতারি সুস্থ্য হয়ে উঠুন।
লেখক বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ ...
একরামুল হক শামীম বলেছেন:
ভাবীর সুস্থ্যতার জন্য দোয়া করি।অনুভতির যোগাযোগের সমকম্পনই হচ্ছে ভালোবাসা....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ....
তারটা সমকম্পন হয় কিন্তু আমি পারি না কেন
!
আহমেদ রাকিব বলেছেন:
দোয়া করি আপনার ভালবাসার মানুষ যেন খুব দ্রুত সেরে উঠেন।লেখাটা যথারীতি ভাল হয়েছে। ভাল থাকবেন। লিখতে থাকুন, আমিও পড়তে থাকবো।
লেখক বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ ...
ইনশাআল্লাহ, লেখা চলবে, দোয়া কইরেন .....
রাগ ইমন বলেছেন:
এইটার দোষ সম্পূর্নই আমার । অফ লাইনে ভালো ভালো লেখা গুলো পড়তে ভালোবাসি এবং প্রায়শই মন্তব্য করি না । দুঃখিত ।আজ তো জানলেন ।
ভাবীর জন্য অনেক অনেক দোয়া। চিন্তা করেন না , একটু সময় লাগে , এই যা ঝামেলা ।
লেখক বলেছেন: দোষ বলছেন কেন
? ভিজিবল কিংবা ইনভিজিবল যাই হোক সাথে থাকলেই হলো
....
দোয়ার জন্য অনেক ধন্যবাদ .....
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
হাত ভাঙলে তো কয়েক সপ্তা রেস্ট। বারান্দায় হাঁটতে গিয়ে ভাঙছে এটা জীবনে প্রথম শুনলাম! মনে হয় হাঁটতে হাঁটতে আপনার কথা ভাবতেছিল।
আপনার মন খারাপ বুঝতেছি, কিন্তু কিছু করারও নাই। মাঝে মাঝে খোঁজ খবর নেন। আর নিজেরে দোষারোপ কইরেন না। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না...
লেখক বলেছেন:
আর বলবেন না .... হাটতে হাটতে পড়ে যায়, জীবনে এমন লুলা মানুষ দেখি নাই .... দুঃখের মধ্যেও হাসি আসতেছে .....
দোয়া কইরেন ভাই .....
লেখক বলেছেন:
দোয়া কইরেন
ধন্যবাদ .... সহানুভূতির জন্য
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ , সহানুভূতির জন্য .....
কিন্তু কে দিবে অথবা কাকে
আজও এর মীমাংসা হয়নি।
শুভ কামনা রইল।
লেখক বলেছেন: দোয়া করি তাড়াতাড়ি আপনার ভালোবাসা পাওয়া নাপাওয়া সংক্রান্ত জটিলটার অবসান হোক ....
শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ... আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা...
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
দুঃখের মধ্যেও হাসি আসতেছে ..... আমারও মন মেজাজ বিলা। আসেন দুইজনে মিল্যা গান গাই...
লেখক বলেছেন: আহ, হায় ! বলেন কি! গান ! আমার গান শুনলেতো দুঃখ আরও বেড়ে যাবে
...মাশাআল্লাহ যা একখান বাজখাই গলা !! .... একে বারে হারমোনিয়ামের শেষের গুটি ![]()
দুজনে আগের মতনই আছেন।
লেখক বলেছেন: এত সহজে কি বদলে নেওয়া যায়
...... দোয়া কইরেন ভাই .....
লুথা বলেছেন:
+++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, আপনিও ভাল থাকুন .....
নিরক্ষর বলেছেন:
ভালো থাকুন। দোয়া করি ভাবীও যেন সুস্থ হয়ে উঠেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .... ডাক্তার বলেছে তিন সপ্তাহ পরে প্লাস্টার কাটবে ....অনেক ধন্যবাদ ....
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এ বাড়ীতে হাসতে আসি............
অথচ আজ দু'চোখ ভিজে গেলো।
শুভেচ্ছা আর শুভকামনা ।
আনন্দ ঘিরে থাক।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে সহানুভূতির জন্য ....
আসলে মানুষের এই একটা অনুভূতি আমাকে খুব ভাবায়, এই যে একজনের মন খারাপটা কিভাবে যেন অন্য আরেক জনের মধ্যে সংক্রামিত হয় !! সত্যি অদ্ভুত !!
রোহান বলেছেন:
সব হইছে আফনের দুষে...মেয়েদের এই অনুভূতিটা বোধ হয় আমরা কোনদিনই আয়ত্ব করতে পারবো না
লেখক বলেছেন: আসলে আমারই দোষ
.... ইচ্ছা করছে এখনই ছুটে যেতে , কিন্তু সম্ভব না
..
মেয়েদের এই অনুভূতিটা সত্যি অদ্ভুত !!
অনেক ধন্যবাদ, সহানুভূতির জন্য .... দোয়া কইরেন ....
লেখক বলেছেন: ![]()
চাঙ্কু বলেছেন:
দূর !!!! এই পর্বে কোন ঝাড়ির কাহানি নাই । খালি কতগুলা ইমোশান আছে। কিরাম কিরাম ভালুবাসা ভালুবাসা গন্ধ । পড়তে আসলাম ঝাড়ির গল্প, কিন্তু পড়লাম ভালুবাসার গল্প। আফসুস
লেখক বলেছেন: কি ব্যাপার ! চাঙ্কু কি ভালুবাসা বিরুধী নাকি ? ....ভালুবাসা সহ্য হয় না! না ?
....
আমি ঝাড়ি খাইলে খুব ভাল লাগে না ??? .....
কেনু
কেনু
কেনু .....
চাঙ্কু বলেছেন:
আরে ভালুবাসা বিরোধী হমু কিল্লাই ?? তয় শহীদ লুকদের ঝাড়ি খাইতে দেখলেই ব্যাপক ইঞ্জয় দিয়া মজা পাই
লেখক বলেছেন: হা হা হা ... আজ হোক কাল হোক আমরা সবাই শহীদ হবো, তাই আসুন শহীদদের ঝাড়ি খাওয়া দেখে আল্হাদিত না হই
......
লেখক বলেছেন: শাস্তি মাথা পেতে নেওয়া হইলো .... দুপুর বেলা কথা হয়েছে, একটু পরে আবার ফোন দিবো ....
এখন কিছুটা ভাল, ডাক্তার এক সপ্তাহ পরে আবার চেকাপ করাতে বলেছে....
তাই এইমাত্র পর্ব-৪ দেখেই ঢুকলাম এই ভেবে যে আজই কমেন্ট করবো, কিন্তু আজ এই কি লিখলেন???
এখন তো ঝগড়া করার সব আয়োজন মাটি হয়ে গেল!!
ভাবীর জন্য শুভকামনা।
লেখক বলেছেন: ওর প্রতি আপনাদের এই অকৃত্বিম ভালোবাসা দেখে সত্যি খুব ঈর্ষা হচ্ছে ...
বাপরে ! ভাবীর হয়ে আমার সাথে ঝগড়া ! ভয় পাইছি
... চারদিকে খালি ঝগড়া আর ঝগড়া
....
ঝগড়া করার আয়োজন মাটি করার জন্য দুঃখিত, তবে সামনে ঝগড়া করার অনেক উপলক্ষ্য পাবেন আশা করি
আপনাদের এত এত সহানুভূতি, ভালোবাসা, শুভকামনা পেয়ে সত্যি সত্যি খুব ভাল লাগছে ..... আমি সবসময়ই বিশ্বাস করতাম মানুষের ভালোবাসার ক্ষমতা অসীম ... দিনদিন এই ধারনা আরও পোক্ত হচ্ছে
....
অনেক অনেক ধন্যবাদ , অনেক ধন্যবাদ .....
একরামুল হক শামীম বলেছেন:
মুক্ত বয়ান বলেছেন: ভাবির খবর কি?? তিন সপ্তাহ লাগবে?? রোজ মিনিমাম ৩ বার ফোন দিবেন। আপনের শাস্তি।শাস্তি আরো বাড়ানো হলো
রোজ ৫ কমপক্ষে ৫ বার করে কল দিবেন
লেখক বলেছেন: এ্যাঁ !!! শাস্তি বাড়ে কেন ?
.....
বেশি বেশি ফোন দিলে তো আপনার ভাবীরই সমস্যা , বা হাতে প্লাস্টার, এখন ডান হাতে আর কতক্ষণ ফোন ধরে রাখবে
....
লেখক বলেছেন: আপনে খালি আছেন আমারে মাইর খাওয়ানের তালে
.....
লেখক বলেছেন: ব্যাপার না, আমাদেরও "ফান এন্ড ফানি" দিন আসবো
..... সেই সময় কড়ায় গন্ডায় ফান আদায় হইবেক
.....
জয় সরকার বলেছেন:
অনেক সুন্দর হইছে।স্বামি স্ত্রীর চিরাচরিত আবেগ আর ভালোবাসার বহিপ্রকাশ।অসম্ভব ভালো লেগেছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..... দোয়া করবেন ....
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আমি মনে করছিলাম ভাবী হুংকার দিয়া উঠব...........আর আপনে ঝাড়ি খাইয়া জড়োসড়ো হইবেন কিন্তু ঘটনা দেখি উল্লাইয়া গেল। বরং ভাবী ব্যথায় কাইন্দ দিল..........আপসুস!!ভাবী তাড়াতাড়ি সুস্থ্য হইয়া উঠুক এই কামনায়।
আবার শুরু হোক ঝাড়ি দেওয়া।
লেখক বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ ....
সবাই খালি আমারে ঝাড়ি খাইতে দেখতে চায় কেন ![]()
আকাশ_পাগলা বলেছেন:
ভাবি সুস্থ হইছে ???আপনার মন ভাল হয় নাই??
আমার পোস্ট যে পর্যবেক্ষণে রাখছিলেন, সেইটা ত আর আপনার পড়াই হইল না।
Click This Link
মনের ভুলে কিছু একটা লিখ্যা ফেলছি।
এখন, আপনারা ভুল শুধরায়া না দিলে হইব না।
ওহে, পুরান পথিক মন্তব্য প্রয়োজন।
লেখক বলেছেন: কিছুটা সুস্হ হয়েছে, মানে ব্যাথা আছে তবে অল্প .... ৩ দিন পর থেকে পরীক্ষা শুরু হচ্ছে ... দোয়া করেন যাতে ঠিক মত পরীক্ষায় বসতে পারে ...
মনের ভুলে লিখে ফেলেছেন, খুব ভাল করেছেন, এখন পরের পর্বও মনের ভুলে লিখেন তাড়াতাড়ি..... নাইলে খবর আছে .....![]()
কক বলেছেন:
জেবনডা দেখছি ছেরা ভেরা কইরা ফালাইতাসেন। পাবলিক যে হালায় কেন বিয়া করে?
লেখক বলেছেন: লাড্ডু ! ভাই লাড্ডু !! সবই লাড্ডুর দোষ
.....
চাচামিঞা বলেছেন:
আপনার এতো তারেতারি এই পতনের কারন বোধগম্য হচ্ছে না.....তআহলে কি আপনিও আমার মতো। আপনার চাচী রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে.....তার ধারনা আমি তাকে আর আমার বাচ্চাকে পাত্তা দেই না, বরং ব্লগ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি.....আমি মনে মনে বলি.....বাবা যাচছোনা কেনো? দেরি করার কি আছে....এক্ষুনি যাও......আমি একটু দোম ফেলার সুযোগ পাই
লেখক বলেছেন: পতন !!! ... হা হা হা ... ঠিকই বলেছেন .....এমন কোন স্বামী কি দুনিয়াতে আছে যার পতন হয়নি !
......
চাচীর হাতে পায়ে ধইরা বুঝাইয়া ফিরাইয়া নিয়া আসেন .....
আমি সবসময় একটা টেকনিক এপ্লায় করি, তার সামনে ভাব ধরি যে তার ভয়ে আমি সবসয়ম অস্হির থাকি
... আসলে কিন্তু আমি আমার মতই চলি
..... মাঝখান থেকে বউও খুশি আমিও খুশি
.... এই টেকনিকটা এপ্লায় করে দেখতে পারেন .....
চাচামিঞা বলেছেন:
ভালো কথা কইসেন। তয় আপনার চাচী মনে হয় একটু বেশি টেকনিক্যাল....ওর লগে টেকনিক খাটাইতে বেগ পাইতে হয়.....তবে চেস্টা করি ট্যাকনিকেলি চলতে.....এজন্যইতো ৩ বছর + চলতেয়াসেতবে আপনি একটা কথা বললেন না...... তার গলায় কেমন যেন একটা আকুতি ছিলো, আমি মুহূর্তক্ষণ চুপ করে থেকে বললাম, "হাতে ও পায়ে একটু ব্যাথা পেয়েছি"
সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, "আমার মনে টান দিয়েছিলো, যে তোমার কিছু একটা হয়েছে !"
......ওরাই কি সব বুঝে? আমরা কি বুঝি না?
লেখক বলেছেন: চাচী বেশি টেকনিক্যাল !!
.... তাইলে আপনে তো ভালোই দৌড়ের উপরে আছেন
.....
ওদের কিছু একটা আছে মনে হয় যেটা আমাদের নাই
..... ওদের কিছু অনুভূতি মনে হয় আমাদের চেয়ে বেশি সংবেদনশীল ....
অন্যরকম বলেছেন:
প্রথমত, "তার পরপরই বললো, খবরদার কোন বিকিনি পড়া মেয়ের দিকে তাকাবে না ! খবরদার !আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।".... হাহাপগে!!!
দ্বিতীয়ত, "তারপর আমাকে চমকে দিয়ে হঠাৎ বললো, "তুমি কেমন আছ ?"
তার গলায় কেমন যেন একটা আকুতি ছিলো, আমি মুহূর্তক্ষণ চুপ করে থেকে বললাম, "হাতে ও পায়ে একটু ব্যাথা পেয়েছি"
সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, "আমার মনে টান দিয়েছিলো, যে তোমার কিছু একটা হয়েছে !""...... এই জিনিসটা আমার আম্মুর ক্ষেত্রেও হয়.... কেমনে জানি সব বুঝে যায়!
তৃতিয়ত, "আপনার এবং ভাবির জন্য গভীর সমবেদনা! দোয়া করি উনি দ্রত সুস্থ্য হয়ে আপনার কাছে ফিরে যাক!(আপনার মাল আপনি নিবেন তাতে পাব্লিকের কি?
লেখক বলেছেন: আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।".... হাহাপগে ..আপনিও আমার কথা বিশ্বাস করলেন না ! তাইলে আপনার ভাবী কেমন বিশ্বাস করছে এইবার বুঝেন ![]()
![]()
সব মায়েদেরই মনে হয় এই অনুভূতিটা কমবেশি থাকে.... মায়ের সাথে সন্তানের নাড়ীর সম্পর্ক, নাড়ী ছিড়ে আমার মায়ের গর্ভ থেকে বের হয়ে আসি , আসলে সে নাড়ী কখনোই ছিড়া হয় না, একটা অদৃশ্য নাড়ী সব সময় মায়ের সাথে সন্তানকে গেঁথে রাখে...... তাই ঢাকাতেই থাকুন আর দেশের বাইরেই থাকুন , মায়ের কাছ থেকে সন্তান কখনোই দুরে থাকে না ..... আপনার আম্মুকে আমার সালাম দিবেন .....
সমবেদনা ও সহানুভূতির জন্য অনেক অনেক ধন্যবাদ ..... আপনাকেও অনেক শুভেচ্ছা .....
ড়ৎশড় বলেছেন:
ভাই দেশে আসেন,একদিন দেখা হবে।
লেখক বলেছেন: ইনশআল্লাহ, দেশে আসলে দেখা করবো .... দোয়া করবেন .....
চাচামিঞা বলেছেন:
মালোয়শিয়ায় বিকিনি সোসাইটি চোখে পরে নাই......এরকম আসলে আসে?তবে কোটানিকাবালু এলাকায় থাকতে পারে.....আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন
লেখক বলেছেন: চাচা, আমার অভিজ্ঞতা একদম শুন্য .... ঈমানে কইতাছি .....
আমার আড়াই বছর সময়ে মাত্র ২ বার বীচে গেছি, একবার টিউমান আইল্যান্ড আর একবার এই পোষ্টের কাহিনীর ...... সত্যি কোথাও বিকিনি সোসাইটি চোখে পড়েনি ...
চাচামিঞা বলেছেন:
*আসে?=আছে?
পারভেজ বলেছেন:
মেয়েদের ইনটুইশনটা অনেক প্রখর হয় প্রকৃতিগত ভাবেই।আর ছেলেরা সুক্ষ্ণ অনুভুতিগুলিকে বা অনুভবের পরিবর্তনটুকু প্রায়সই পাত্তা দেয় না। হাটতে গিয়ে পা ভেঙ্গে ফেলা!?
এতো পান্জাবী পড়ে ধপাস শব্দ হবার মতোই!
"এতো শব্দ হলো কেনো?! "
"পান্জাবীর ভেতরে আমিও ছিলাম কিনা!"
দ্রুত সুস্থতা কামনা করছি।
লেখক বলেছেন: ঠিক ধরেছেন ... ছেলেরা এই সব সুক্ষ্ণ অনুভূতিগুলোকে পাত্তা দেয় না ... এত আবেগ দেখানোর সময় কৈ ?
.....
পা ভেঙ্গেনি তও ! হাত ভেঙ্গেছে
..... পায়ের বৃদ্ধাঙ্গুলের সাথে সালোয়ারের কাপড় আটকিয়ে ধপাস করে পড়ে যায়, আর সমগ্র শরীরের ভর গিয়ে পড়ে বা হাতে উপর
...... তবে খুব বেশি ফ্যাকচার হয়নি, সামান্য একটু ফেঁটে গেছে ... তিন সপ্তাহ লাগবে সেরে উঠতে
....
সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ .... আরও ধন্যবাদ ,এই দুঃখের মধ্যেও একটা পুরানো ক্লাসিক একটা কৌতুক মনে করে দেওয়ার জন্য
......
লেখক বলেছেন: এখনি যাচ্ছি .... ধন্যবাদ লিংক দেওয়ার জন্য ......
লেখক বলেছেন: মন এখন ভালো .....
.....
এখনো একটু একটু ব্যাথা আছে, গতকাল ভারী প্লাস্টার বদলিয়ে হালকা প্লাস্টার করে দিয়েছে ...... আগামীকাল একটা পরীক্ষা ছিলো, ভাগ্য ভালো ঐটা পিছিয়ে ১৭ তারিখে চলে গেছে
.....
অনেক ধন্যবাদ ... রিভিউ করার জন্য
......
আজম বলেছেন:
দেবদূতের বিবাহনামা ---- ৪পড়ে ভালো লাগল....অন্য পর্ব গুলো পড়ব,
এখানে আরো কিছু মন্তব্য লেখার ইচ্ছে ছিল,গুছিয়ে বলতে পারছি না আর কি....
আপনাদের আরো সুন্দর জীবন কামনা করছি....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..... গুছিয়ে আমিও কমেন্ট করতে পারি না.... সো, নো প্রবলেম ![]()
আপনাকেও অনেক শুভেচ্ছা .....
নুশেরা বলেছেন:
হায় হায়... হাত ভেঙে ফেলছে! কষ্ট পেলাম। তবে আপনি যেভাবে গত তিন পর্ব চালিয়েছেন, তাতে এই দুর্ঘটনাটা একটা প্রাকৃতিক প্রতিশোধের মতোই দেখাচ্ছে লেখক বলেছেন:
সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ .....
প্রাকৃতিক প্রতিশোধের কি না জানি না, তবে ফোনে ওর আকুতি আর অসহায় গলা শুনে খুব খারাপ লেগেছে
.....
দোয়া করবেন ....
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আমার মনে হয় আপনার অ্যন্টেনায় ধরা পড়ার জন্য আরো বড় কোন ঘটনা ঘটতে হবে!!! আপনাদের দুজনের ভালোবাসা যেন বজায়ই থাকে সেইটাই প্রর্থনা... আর প্রেমের/ভালোবাসার জোর যেন অ্যক্সিডেন্টের মাধ্যমে টের পাওয়া না যায় সেই দুয়াই করি... কে জানে দুইজন মিল্লা হাত পা ভাইংগা চেক করতাছেন এইসব!!!! এইসব করতে গিয়া পরে বেঘোরে প্রাণ ও যাইতে পারে
ভাবীর জন্য শুভ কামনা... আপনার জন্যও
লেখক বলেছেন: এ্যান্টেনায় ধরার জন্য বড় কোন ঘটনা !!! আল্লাহ, তার আগে যেন এ্যান্টেনাই ভাইঙ্গা যায় ......
কে জানে দুইজন মিল্লা হাত পা ভাইংগা চেক করতাছেন এইসব!!!! এইসব করতে গিয়া পরে বেঘোরে প্রাণ ও যাইতে পারে .... হা হা হা .... আপনার মতন এভাবে ভিন্ন এঙ্গেল থেকে তো কেউ দেখেনি !! সত্যি মজা পেলাম আপনার কমেন্টে .... হা হা হা ...
অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক শুভেচ্ছা .... ও শুভকামনা
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
ওহ... আর বেশী মন খারাপ কইরেন না বস...[link|http://www.youtube.com/watch?v=7a7xrlu4kH8|]
লেখক বলেছেন: হা হা হা ..... প্রথম দিন একটু মন খারাপ ছিলো, খুব অস্হির লেগেছিলো....তবে এখন তা কাটিয়ে উঠেছি .... ![]()
বাহঃ ! চমৎকার গানতো .... উস্তাদ সুলতান খাঁন ! উনার নামতো আগে শুনিনি !! চমৎকার গান, চমৎকার ... মনটাই ভালো হয়ে গেলো .... অনেক ধন্যবাদ
![]()
লেখক বলেছেন: ভালোর দিকে ... অল্প অল্প ব্যাথা নাকি এখনও আছে .....
রিভিউ করার জন্য অনেক ধন্যবাদ ....
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো
.....
সহেলী বলেছেন:
মনে হচ্ছে এরপরে বউয়ের কিছু হলে টের পাবেন আগে ভাগে ; ভালবাসা তার জন্য ভালই বৃদ্ধি পাচ্ছে .....
লেখক বলেছেন: মনে হয় না
... এসব সুক্ষ্ণ অনুভূতিগুলো কেন যেন আমার মধ্যে নেই
.... তবে বুঝতে পারলে ভালো হতো
.....
অনেক ধন্যবাদ ...
....
মন মানে না বলেছেন:
ভাবির জন্য শুভ কামনা । আর আপনে লাইগা বদ দোয়া রইল !!মিয়া সাতার জানেন না তাইলে প্রেম করছিলেন কেমনে ?
গানে শুনেন নাই " প্রেম যমুনায় সাতাঁর দিলাম গো ......."
আমার তো মনে হয় প্রেমের সাগরে ভাবিই সাতাঁর দিয়েছিলো আর আপনি তীরে বইসা চাইয়া চাইয়া দেকছেণ!!!
লেখক বলেছেন: কি কন ভাই
... সাতার পারি না বইলা কি পেরেম করার খায়েস হইতে পারে না![]()
আপনার ভাবী ভালো সাতারু ..... তাই আর যাই হোক ডুইবা মরার ভয় নাই, আমি ডুইবা গেলে আপনার ভাবীই আমারে তুইলা নিয়া আইবো
...
মন মানে না বলেছেন:
আপনের দেকি লজ্জা শরমও দিন দিন কমতেছে !!
আগে জানতাম বৌ বিপদে পড়লে স্বামী ঝা্পাইয়া পড়ে এখন শুণি উল্টা !
জলদি বাথরুমের বাথটাবে সাতাঁর প্র্যাকটিস শুরু করেন ।
লেখক বলেছেন: ওকে বস
....
"বাথটাবে সাতাঁর প্র্যাকটিস" ......
![]()
লেখক বলেছেন: হা হা হা ..... থেংক্স ![]()
আর বলবেন না বস্, হাত ভাঙ্গার পর থেকে তার আবদার আরও বেড়ে গেছে
... দিনে ৪/৫ বার ফোন না দিলে "অপপপপ" ... গাল ড্রামের মত ফুলে যায়
..... তার একটাই কথা, আমি অসুস্হ আর তোমার কোন বিকারই নেই...বুঝেন কি দৌড়ের উপরে আছি
.....
লেখক বলেছেন:
ইস্ ! আবার জেরীর মন খারাপ করে দিলাম
....
লেখক বলেছেন:
দুনিয়ার ন্যাজ কাটা এক হও ! এক হও !এক হও ![]()
লেখক বলেছেন:
হা হা হা .... একদম ঠিক বলেছেন ! বিয়া করা মোটেও খারাপ না .....
....
এখনো না করে থাকলে তাড়াতাড়ি করে ফেলেন
.... তারপর খালি..."মৌজাই মৌজা"
দূর্ভাষী বলেছেন:
+++++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
.....
মুহিব বলেছেন:
lucky Man
লেখক বলেছেন: Thanks
....... ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..... আপনাদের সহানুভূতি পেয়ে আমি যারপরনায় আনন্দিত.....অনেক অনেক ধন্যবাদ আবার ও ....
রোহান বলেছেন:
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার লেখা পইড়া মনে হইলো বিয়ে করাটা অত খারাপনা...আরে পোলাপাইন কয় কি??? কই এই পোষ্ট পইড়াই লগে লগে বিয়া করতে দৌড়াইবো.... হে হে মৌজাই মৌজা
ভাবির ভান্গা হাতের খোজখবর নিতে আর আফনের ভালো হাত পা ঠিক ঠাক আছেনি এই সব ভালা মন্দ জিগাইতে আইলাম
লেখক বলেছেন: ভাবীর হাত একটু ভালোর দিকে
.... দোয়া করবেন .....
আমার হাত পা আল্লার রহমতে এখন পর্যন্ত ঠিকঠাকই আছে ....
নতুন সাইফাই দিয়েছি ... পড়েছেন ?
..... অবশ্য গল্পের আয়তন দেখে ভয় পাওয়া কথা
....
.....
ফেরারী পাখি বলেছেন:
ওরের রে কঠিন প্রেম!
লেখক বলেছেন: হা হা হা .... এইতো আপনাদের দোয়া আর কি
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
হ্যা, উস্তাদ সুলতান খানের গান গুলা বেশ চমতকার হয়... সময় পেলে উনার বাকী গান গুলাও শুনে দেখবেন... এইটাই খুশীর কথা যে উস্তাদরা খানিকটা কমার্শিয়াল হইছেন... নাইলে আমাদের মত গ্রাউন্ডলিং দের জন্য উস্তাদরা কি আর গান গায় লেখক বলেছেন: হুমম ! শুনে দেখতে হবে .... একসময় পংকজ, জগজিৎ সিং, নসরাত ফাতে আলী- ওনাদের গজল খুব শুনতাম ..... এখন অবশ্য বন্যার রবীন্দ্রসংগিত চলছে ... একেক সময় একেকটা পেয়ে বসে
.....
লেখক বলেছেন: এখনো পুরোপুরি সুস্হ হয়নি , তবে অবস্হা ভালোর দিকে ..... হাড় ভাঙ্গা কি এত তাড়াতাড়ি ভালো হয় !
..... তিন সপ্তাহ লাগে হাড় জোড়া লাগতে, মাত্র ১২/১৩ দিন হলো ..... তবে প্রাথমিক ব্যাথা এখন আর নেই ..... দোয়া করবেন ....।
আপনাদের এত উৎকন্ঠা পেয়ে আমি অভিভুত !!! অনেক ধন্যবাদ
.....
লেখক বলেছেন: ভালোর দিকে .... দোয়া করবেন ....
আমিও আল্লার রহমতে ভালো আছি ....
অনেক ধন্যবাদ
....
লেখক বলেছেন: ১২/১৩ দিনতো হয়ে গেলো, এখন একটু ভালোর দিকে, আর ৯/১০ দিন পর প্লাস্টার খুলবে .... তবে প্রাথমিক ধাক্কাটা কেটে গেছে ..... দোয়া করবেন ....
আপনাদের উৎকান্ঠা দেখে খুব আপ্লুত হয়েছি, অনেক অনেক ধন্যবাদ ....
সবাইকেই অনেক অনেক ধন্যবাদ .....
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ভাবী অনেক অনেক ভালো থাকুক-এই দোয়া রইলো।******
আর কিভাবে টের পেলে জিজ্ঞেস করলে বলে, "আমি তোমাকে নিয়ে যেভাবে ভাবি, তোমাকে নিয়ে যেভাবে চিন্তা করি, তোমাকে যেভাবে ভালোবাসি , সেভাবে তুমি বাসলে তুমিও বুঝতে পারবে আমার মনের কথা, আমার কষ্টগুলো, আমার আনন্দগুলো।" নিজেকে তখন অনেক ক্ষুদ্র, তুচ্ছ মনে হয়, তার অনুভূতির সামনে।
-সবাই যদি এই রকমভাবে অনুভুব করতে পারতো, ভালোবাসতে পারতো (দীর্ঘশ্বাস)। ভাবীর প্রতি শ্রদ্ধা। আপনাকে মাইনাচ
লেখক বলেছেন: আমাকে মাইনাস কেন
....
এইটা ওর মুটামুটি খুব কমন একটা কথা, "আমি নাকি ওর মতো করে ওকে ফিল করি না "
....
দোয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন
.....
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
.... আপনিই ভালো থাকুন .....
লেখক বলেছেন: হা হা হা ..... ব্যাপার না নেক্সট টাইম দুইটা দিয়া দিয়েন ... হা হা হা ![]()
মেহবুবা বলেছেন:
বউকে যে খুব ফিল করছেন বোঝা যাচ্ছে । আপনার বিবাহনামা চলতে থাকুক ।উভয়ের জন্য শুভেচ্ছা ।
লেখক বলেছেন: আসলেই মিস করছি
....
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
.....।
লেখক বলেছেন: চাঙ্কুরে আজকা খাইছি ![]()
....
লেখক বলেছেন: এটা ইদানিং ভালো একটা বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে
.... ছোট ভাইরা সবাই খালি তুমি শুনতে চায় ....
আসলে এখানে আমরা সবাই সহব্লগার, কেউ বড় না কেউ ছোট না .... সবাই সমান .... আর কাউকে তুমি করে বললে, আমার একটা সমস্যা হয় যে হয়তো কখনো ভুল বসত মিস ফায়ার হয়ে যাবে মানে সিনিয়র কাউকে হঠাৎ তুমি বলে বসবো ..... একজন দুই জন হলে সমস্যা হতো না, কিন্তু অনেক অনেক ছোট ভাই বোনরা থাকাতে কাকে কাকে তুমি বলবো আর কাকে কাকে আপনি বলবো .... তার উপর আছে একেক জনের বেশ কয়েকটা নিক
.....
তার উপরে, যখন নতুন পোষ্ট দেই তখন কম সময়ে অনেক কমেন্টের রিপ্লাই দিতে হয়, সেই সময়ে সম্বোধন অনেক সময়ই উল্টাপাল্ট হয়ে যেতে পারে
এই ভয়টা কাজ করে .....
আবার ছোট ভাইদের আবদার !! কি করি
.....
ওকে, ইন্টারেকশন হতে হতে এক সময় সতস্ফুর্ত ভাবেই তুমি সম্ভোধন বের হয়ে আসবে .... তাই এটা নিয়ে চিন্তা না করাই ভালো
....
লেখক বলেছেন: না ভাবী পিডাই নাই , তয় আজকা আমি একটারে পিডামু
লেখক বলেছেন: হা হা হা .....
ওকে পিডাপিডি বাদ দিয়া, আহেন আপোষ করে ফেলি .... আ, গালে লাগ যা ইয়ার
...
মার্ক জুবাবের বলেছেন:
ভালবাসা নিয়ে মেয়েদের পাল্লা দেওয়া ভীষন মুশকিল...... অন্ততঃ আমার অভিজ্ঞতা তাই বলে।
লেখক বলেছেন: একদম ঠিক, আপনার অভিজ্ঞতা ঠিক রিডিংই দিচ্ছে ......
আমার অভিজ্ঞতাও তাই বলে .... বিয়ের আগে ও পরে দুই সময় সে আমার চেয়ে অনেক এগিয়ে ....
অনেক ধন্যবাদ
...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .... সাথে থাকার জন্য ও সহানুভূতির জন্য ....
অনন্ত দিগন্ত বলেছেন:
ভাবীর হাত ঠিক হৈসে ?
লেখক বলেছেন: এত তাড়াতাড়ি কি আর ভাঙ্গা হাত ঠিক হয়
..... আগামিকাল প্লাস্টার খুলবে, দোয়া করবেন ......
লেখক বলেছেন: হা হা হা ...... লজ্জা পাইলাম ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
কী লিখবো বুঝতেছিনা... আমার ভালোবাসাও নাই, ভালবাসার লোকও নাই...যা লিখবো সবই থিওরিটিকাল কথা-বার্তা হয়ে যাবে........তাই এই বিষয়ে কিছু না লেখাই সঙ্গত হবে.........তার চেয়ে বরং এই সিরিজের বুকিং নিয়ে রাখি..!!!
লেখক বলেছেন: কি যে বলেন না ! আমি আপনার লেখার ভক্ত, আপনার যে জিনিষটা আমার সবচয়ে ভালো লাগে তা হলো, আপনার পর্যবেক্ষণের গভীরতা .... আপনার থিওরিটিকেল কথায়ও জীবনের গভীরের কথা ফুটে উঠে
....
অনেক ধন্যবাদ ও সেই সাথে শুভেচ্ছা .....
আপনার কিছু লেখা জমা করে রেখেছি, পড়ার সময় পাচ্ছি না ..... আসলে আপনার লেখা খুব মনোযোগ দিয়ে পড়তে হয়তো, তাই তাড়াহুড়া করে পড়ে পড়ার মজাটা নষ্ট করতে চাই না ..... একটু ফ্রী হয়েই পড়ে নিবো
....
লেখক বলেছেন: ইদানিং একটু ব্যস্ত
..... নতুন পোষ্টও লিখতে পারছি না, অনেক ভালো লেখাও জমা করে রেখেছি, পড়তে পারছি না সময়ের অভাবে .....
৪/৫ দিন পরে একটু ফ্রী হবো .... তখন আবার রেগুলার হবো
.....
মুকুট বলেছেন:
অনেক পরে পড়লাম। ভাবীর জন্য শুভকামনা। মেয়েদের সিক্স সেন্স আমাদের চেয়ে বেশি। ভালো থাকবেন!
লেখক বলেছেন: আসলেই ...... আর আমার সিক্স সেন্সের অবস্হাতো ! কি আর বলবো
...
অনেক ধন্যবাদ ...
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইলো
এসব কি হচ্ছে ! বলেছেন:
ভাই চিন্তা কইরেন না, এগুলান বোধহয় আমাগো এন্টেনার উপরেই থাকবো। ব্যাপকস লেহা
লেখক বলেছেন: হুমম, ঠিকই বলছেন .... আমাদের এন্টেনায় এত পাওয়ার নাই
একরামুল হক শামীম বলেছেন:
নতুন বিবাহনামা কই??
লেখক বলেছেন: একটু দৌড়ের উপরে আছি রে ভাই
..... দৌড় একটু কমলেই পরের পর্ব
পাবেন
![]()
লেখক বলেছেন:
মন খারাপ করবেন না... আলহামদুলিল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ...... আপনার কমেন্টের বদৌলতে আমার নিজেও আর একবার পড়ার সুযোগ হলো এই পোষ্টটা ......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ....আপনি টানা ৫/৬ টা পর্ব পড়ে ফেলেছেন ! ব্যাপক ধৈর্য্য আপনার.....বিশাল একটা ধন্যবাদ আবার .....
শুভেচ্ছা ও শুভকামনা রইলো......
আপনার "জ্যোতির্ময়" সিরিজ দারুন উপভোগ করছি, রেগুলার লিখবেন; আমাদের বেশিদিন অপেক্ষায় রাইখেন না ...
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: হা হা হা .... বিবাহ খুবই খুবই ভালো জিনিস, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই ভালো
.........
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
নো কমান্ট
লেখক বলেছেন: ধন্যবাদ ....... ভালো থাকুন, শুভেচ্ছা রইলো.......
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ভালবাসা অনুভূতিটা মনে হয় স্বর্গীয়, পৃথিবীর কোন অনুভূতির সাথে একে মেলানো যায় না।
লেখক বলেছেন: ভালো বলেছ।
বাপরে! এমন পাগলাটে পাঠক কত দিন পাই না !! ![]()
![]()
লেখক বলেছেন: এখন বেশ আছেন উনি, প্রতিনিয়ত উনার হাতের কারিশমা দেখাচ্ছেন আমার পিঠে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























+ দিয়ে গেলাম