আমার প্রিয় পোস্ট
- বিড়াল সমাচার ( পোস্টটি সামহোয়্যারের সকল বিড়াল নিকধারী ব্লগার ও বিড়ালপ্রেমীদের উৎসর্গ করা হল) - রামন
- সামহোয়ার ইন ব্লগের সেরা ৩০ টি গল্প (গল্পপ্রেমীদের জন্য){আমার মতে } - নাঈম আহমেদ আকাশ
- অনুবাদ সায়েন্স ফিকশন গল্প: প্রশ্ন। - ইশতিয়াক মাহমুদ
- সন্ধ্যার স্যুভনির - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- রাষ্ট্র পতি দুর্নীতি করলে জেল হয় রাষ্ট্র দূত দুর্নীতি করলে কিছুই হয় না। - দুরন্ত ইসলাম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- পতঙ্গতন্ত্র - হাসান মাহবুব
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ - শিরীষ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ঈদগল্প : ফুলকলি, লাল জামা আর লাল পুতুল ! - আবদুর রাজ্জাক শিপন
- আমি কোন শব্দকর নই - শিরীষ
- ভাবার বিষয় । - কঠিনলজিক
- ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য FAKE & ANTI ISLAMIC SITES , সবাই সতর্ক থাকুন - দাসত্ব
- একটি অত্যন্ত সাধারণ ও বোকা মানুষের ভালোবাসাহীন জীবনের গল্প - ড়ৎশড়
- সূর্যের রক্তস্নান ও বিবিধ পাপোল্লাস - নৈশচারী
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৯ (শেষ পর্ব) - ত্রিশোনকু
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- ছোটগল্প : যুবকের মাতার ঘরে আগুন লেগেছিলো ! - আবদুর রাজ্জাক শিপন
- রেড - দা লিজেন্ড - অসীম
- হ্যানয় আহা হ্যানয় (যারা লজ্জা দিছেন তাদেরকে উৎসর্গ করলাম ) - সব্যসাচী প্রসূন
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- ফিনিক্স পাখির ডিম - মুহম্মদ জায়েদুল আলম
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ৭১ এর দালালদের চিনে রাখুন - ইমির
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- The Jewel of Medina(Freedom of speach এবং artistic license নামে মিথ্যার বেসাতি) - আশিক হাসান
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- শহীদ, শাহাদাৎ এবং জিয়া - বিতর্কিত বিষয়, বিতর্কিত পোস্ট, বিতর্কিত আলোচনা। - হ্যারি সেলডন
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিবৃত্ত - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দ্যাট ফেইটফুল ডে - আবূসামীহা
- ধর্ম বিশ্বাসের রকম ফের, জামাতী নমুনা - সাঈফ শেরিফ
- নাস্তিকরা কি সত্যিই শান্তিকামী? /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- সুরা আহযাব ৫০-৫২: রাসুলুল্লাহ সা: এর প্রতি কেন বিয়ের বিশেষ বিধান, নাকি আল্লাহর অন্যায় পক্ষপাতিত্ব (!) - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- যদি বলি লোভ থেকে তৈরি ধর্মের, তাই ধার্মিকেরা লোভী! - শাহরিয়ার হোসেন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- মুখোশধারী ইসলামবিরোধী অন-লাইন যোদ্ধারা -১ - দ্বীপবালক
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

দেবদূতের বিবাহনামা ----- ৫
২৯ শে জুন, ২০০৯ রাত ১০:৫৩
১.
অনেক আগে থেকেই আমি বাংলা নাটকের ঘোর ভক্ত। দেশের বাইরে এসেও সেই ভক্তি অটুট ছিলো, আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। ল্যাবের হাইস্পিড নেট ব্যবহার করে প্রতিদিন দশ বারটা নাটক ডাউনলোড করে নিয়ে যেতাম আর রাতে বসে বসে দেখতাম। গোল বাঁধলো বউ আসার পর, ও বাংলা নাটক দেখে না, ওর পছন্দ হিন্দী সিরিয়াল। সেই কারনে আমার নাটক দেখায় কিছুটা বাঁধা পড়লো, নাটকের পাশাপাশি এখন ইংলিশ ও হিন্দী মুভিও ডাউনলোড করা শুরু করলাম। রাতে খেয়েদেয়ে দুজনে বিছানায় শুয়ে শুয়ে চলতো মুভি দেখা। একটা মুভি দেখা শেষ হলে আমি নাটক দেখা শুরু করতাম, আর বউ মুখ ভার করে পাশে বসে থাকতো অথবা পাশে বসে গল্পের বই নিয়ে বসে যেতো, আবার বেশি বিরক্ত হলে খোলা বারান্দায় বাতাস খেতে চলে যেত।
বিরক্ত হওয়ার সাথে সাথে একটু কষ্টও পেলাম, আমাদের বাংলা নাটক কত বৈচিত্রময়, কত জনপ্রিয় ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির একটা ধারা আর আমার বউই কিনা বাংলা নাটক দেখে না ! মনে মনে একটা জিদ চেপে গেলো, তাকে বাংলা নাটকে ফেরাতে মুটামুটি একটা পরিকল্পনা করে ফেললাম। একদিন শুক্রবার আমার নাটক ডট কম থেকে আনিসুল হক এর "সিক্সটি নাইন" নাটকটার একশত পর্ব নামিয়ে দশটি দশটি পর্বে ভাগ করে মোট দশটি ফোন্ডারে সাজিয়ে প্রথম তিনটি ফোল্ডার বাদে বাকি আটটা ফোল্ডার হিডেন করে রেখে দেই ল্যাপটপে।
রাতে খেয়ে দেয়ে বিছানায় আসতেই বউ বললো, আজ কি মুভি দেখাবে ?
উফ্ ! তোমাকে বলতে ভুলে গেছি, আজকে ল্যাবে নেট ডাউন ছিলো, তাই কোন মুভি ডাউন লোড করতে পারিনি। অভিনয় প্রতিভা শূন্যের কোঠায়, কিন্তু বাঙ্গালি জাতির ঐতিহ্য বলে কথা ! মুখে করুন গোবেচারা একটা ভাব ফুঁটিয়ে তুললাম, অনেক কষ্টে।
তাহলে আজকে কি দেখবো ?
দেখি হার্ডডিস্কে পুরনো কোন কিছু পাই কি না। ওহ ! একটা নাটক পেয়েছি, আনিসুল হকের, "সিক্সটি নাইন", দেখবে না কি ? সুপার হিট নাটক, দেখতে পার।
ধুর ! বাংলা নাটক, ফালতু কাহিনী আর ন্যাকা ন্যাকা ডাইলগে ভরা।
হুমম, তোমার হিন্দী সিরিয়াল তো একেকটা ক্লাসিক কাহিনী আর সুপার ডুপার ডাইলগে ভরা !
তুমি কি এখন নাটক দেখা নিয়ে ঝগড়া করবে ?
ঠিক আছে, ক্ষ্যামা দিলাম মাপ চাই, আমি দেখা শুরু করলাম, আর আগামি দুই দিন কিন্তু ছুটি, তাই এ নাটকই দেখতে হবে সারাদিন। বলেই আমি প্রথম পর্ব থেকে দেখা শুরু করলাম।
বউ পাশে বসে গাল ফুঁলিয়ে কিছুক্ষণ বসে থেকে আমার দৃষ্টি আকর্ষণ করতে না পেরে শেষে হ্যারিপটারের বই নিয়ে পড়া শুরু করলো, ঐ দিকে আমার কোন বিকার নেই, আমি গভীর মনোযোগে সিক্সটি নাইন দেখছি।
বিছানায় আরাম করে পা দুলিয়ে দুলিয়ে নাটক দেখছি, চোখ স্ক্রিনের দিকে কিন্তু মনোযোগ বউ এর দিকে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম, যখনই কোন সাসপেন্স সীন আসছে তখনই ও বই থেকে মাথা তুলে মিনিট দুয়েক নাটক দেখছে। তারপর আবার বই এ ফিরে যাচ্ছে । আমি মনে মনে হাসছি, যাক মাছ টোপ না গিললেও ঠুকরাচ্ছে।
টানা দশ পর্ব দেখার পর মনে হলো, শেষের দিকে তার মনোযোগ নাটকে আরও বেড়ে গিয়েছে। নাটকের চরিত্র গুলোকে মুটামুটি চিনে ফেলেছে । ছেড়ে ছেড়ে দেখার কারনে কিছু না বুঝলে আমাকে মাঝে মাঝে প্রশ্নও করছে। আমি উত্তরে হালকা ঝাড়ি দিয়ে বলেছি, "নাটক দেখার সময় বিরক্ত করবে না তো, হয় তুমি মনোযোগ সহকারে পুরা নাটক দেখ না হয় বই পড়, আমাকে জ্বালাবেনা"
ঝাড়িটা ওর ইগোতে লাগলো মনে হয়, সাথে সাথে মুখটা ভার করে বই এ পূর্ণ মনোযোগ দিলো।
২.
প্রথম দশ পর্ব দেখা শেষ, পরের দিন পরের দশ পর্ব শুরু করলাম। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দশ পর্বের পরেই হয় সে বাকী আশি পর্ব দেখার আগ্রহ পাবে অথবা বাংলা নাটকের প্রতি আকর্ষণ চিরতরে শেষ হয়ে যাবে।
ঘুম থেকে উঠে, সকালে জম্পেস নাস্তা করে আমি "সিক্সটি নাইন" নিয়ে বসে গেলাম, রাতে ভালো ঘুম হয়েছে, তাই দুইজনের মনটা ফুরফুরে, দেখলাম ও নিজ থেকেই আমার সাথে বসে গেলো নাটক দেখতে অবশ্য হাতে বই ছিলো । কিছুক্ষণ পরেই দেখি সে বইটা বন্ধ করে ডান হাতের তর্জনী দিয়ে যেটুকু পড়া হয়েছে সেখানে মার্ক করে পুরা মনোযোগ দিয়ে নাটক দেখা শুরু করলো ! আসলে টোপ হিসাবে "সিক্সটি নাইন" নাটকটা পছন্দ করাটা ছিলো আমার খুব ভালো একটা সিদ্ধান্ত, এই নাটকটা তিন চারটা পর্ব দেখলে যে কারও পক্ষে এর আবেদন উপেক্ষা করা অসম্ভব। বেশ কিছুক্ষণ দেখে আবার বই পড়া শুরু করলো, আবার মজাদার কোন সীন বা ডাইলগ আসলেই নাটক দেখা শুরু করে
এক ফাঁকে, যেন কিছুই হয়নি এমন ভাব করে তাকে বললাম, "নাটকা খুব জমেছে, তাই না"
হুমম, আনিসুল হক তো ভালো নাটক লেখে !
তাহলে কি আবার প্রথম পর্ব থেকে শুরু করবো ?
নাহ ! থাক ।
বিশতম পর্ব পর্যন্ত একটানে শেষ করে দুপুরের খাবার খেতে গেলাম। খাবার টেবিলে আমি কৌশলে এই নাটক সম্বন্ধে গল্প শুরু করলাম, নাটকের চরিত্রগুলো কোনটা কেমন, কার অভিনয় সবচেয়ে ভালো হচ্ছে, কোন চরিত্রটা সবচেয়ে মজার ইত্যাদি।
রাতের ডিনার শেষে যখন ল্যাপটপ নিয়ে বসে টুকটাক কাজ করছি তখন সে বললো, "নাটক দেখবে না ?"
ইচ্ছে হচ্ছিলো খুশিতে একটা লাফ দেই, অনেক কষ্টে অনুভূতিটা ঢেকে রেখে বললাম, "তুমি দেখলে দেখবো"
তাহলে শুরু কর।
কিন্তু সবগুলো পর্ব তো ডাউনলোড করা নাই, আর মাত্র দশটা অদেখা পর্ব আছে হার্ডডিস্কে, আর সম্পূর্ণ নাটক একশ পর্বের।
সমস্যা নাই, যতগুলো আছে ততগুলোই দেখি, পরেরটা পরে দেখা যাবে।
বুঝলাম, ওকে বাংলার নাটক ঠিক মতোই পেয়ে বসেছে।
রাতের মধ্যেই ত্রিশ পর্ব পর্যন্ত হজম করে ফেললাম। পরের দিন সকালে উঠে বউ নাস্তা বানাচ্ছে আর আমি টেবিলে বসে নাস্তার জন্য অপেক্ষা করছি। হঠাৎ শুনি ও গুনগুন করে গান গাচ্ছে, একটু মনোযোগ দিতেই গানের কথাগুলো কানে আসলো,
"তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে দূর বহুদূর যেতে চাই
আনন্দ হাসি মুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে দূর বহুদূর যেতে চাই"
সিক্সটি নাইন নাটকের ভয়ংকর সুন্দর একটা গান, সে এই গানটা গুনগুন করছে ! যাক, সে এখন পুরাপুরি নাটকের মধ্যে ঢুকে গেছে, মিশন একোমপ্লিশ !
৩.
পরবর্তী ছয় সাত দিন একটা ঘোরের মধ্যে ছিলাম দুইজন, প্রতিদিন দশটা পর্ব করে দেখি আর তার পরের দিনের জন্য অপেক্ষা করি। একদিন ও বলে কি ব্যাপার তুমি দশ পর্ব দশ পর্ব করে ডাউনলোড করো কেন ? একবারে সবগুলো ডাউনলোড করতে পারো না ?
বউ এর আইটি জ্ঞান শূন্যের কোঠায়, বললাম ল্যাবে ডাউনলোড লিমিটেড করা একজন পাঁচশ মেগাবাইটের বেশি একদিনে ডাউনলোড করতে পারে না।
ও! বলে মনটা বিষণ্ণ করে চলে যায় সে।
এটা আমি ইচ্ছা করেই করছিলাম এজন্যে যে, দুই তিন দিনের মধ্যে সব পর্ব শেষ করে ফেললে ঘোর কাটতে না কাটতেই চলে যাবে সময়টা, ফলে হৃদয় দিয়ে উপভোগ করা হয়ে উঠবে না । এটাই যদি দশ সময় নিয়ে দেখা হয় তাহলে অনেক উপভোগ্য ও মনে দীর্ঘ স্হায়ী একটা ছাপ পড়বে ওর।
ক্রমেই জটিল জটিলতর হচ্ছিলো কাহিনী, আমারা তাড়িয়ে তাড়িয়ে গলাধঃকরন করছিলাম প্রতিটি পর্ব । পচাঁনব্বই পর্বের পরে দেখি বউ এর মুখ ভারি হয়ে যাচ্ছে, কাহিনীর এমন করুন টার্ণ নিবে সে মনে হয় কল্পনাও করতে পরেনি। একেবারে শেষ পর্বের আগের পর্ব দেখার সময় তার দিকে তাকিয়ে দেখি ছোখ ছলছল করছে, শেষ পর্বে এসে ক্যান্সারে আক্রান্ত তৃষা যখন মারা যায় তখন তার চোখ দিয়ে ঝড়ছে অশ্রু ধারা !
আমি ডান হাত বাড়িয়ে তাকে টেনে বুকের মধ্যে চেপে রেখে বা হাতটা পিঠের উপর বুলাতে বুলাতে বললাম, "ধুর বোকা ! নাটক দেখে কেউ কি কাঁদে ?" এগুলা তো মিথ্যা কাহিনী।
আমার বুকের মধ্যে এসে মূহূর্তেই তার চাপা কান্ন হাওমাউ কান্নায় রূপ নিল, গোঙ্গাতে গোঙ্গাতে বললো, মানুষের এত কষ্ট কেন ?
মানুষের মন বড়ই বিচিত্র, অনুভূতিগুলোও ভাইরাসের মত সংক্রামক, তার কান্নার চোটে আমার মনটাও কেমন ভারী হয়ে উঠলো। নারী তোমার এই রূপতো আগে দেখি নাই ! যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি । অদ্ভুত ! শত রঙের শত আবরনে জড়ানো এক হৃদয় তোমার, একেকটা আবরন খুলছি আর অপার্থীব এক রঙের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে ! অন্তর্দেশীয় হৃদয়ের রঙের দেখা কি এই জনমে পাবো ?
মনে পড়ে গেলো, লুকিয়ে সিগারেট খাওয়ার কারনে রিকসা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গিয়েছিলে, তারপর তিন দিন কোন ফোন পর্যন্ত রিসিভ করোনি। তোমার কথা মনোযোগ দিয়ে শুনিনি বলে বেড রুম থেকে বের করে দিয়েছিলে, ড্রয়িংরুমের সোফায় তিন ঘন্টা শুয়ে ছিলাম। সেই তুমি আজ নাটকের চরিত্রের কষ্টে কেঁদে বুক ভাসাও !
কি জানি ! আমরা মনে হয় নাটকের চরিত্র থেকেও কম গুরুত্বপূর্ণ ! আমরা তো আসলে স্বামী !
নিজের অজান্তেই মুখ দিয়ে হাসি বের হয়ে গেলো ।
মুখ তুলে বউ অবাক হয়ে বললো, " কি ব্যাপার ? হাসলে কেন ? "
নাহঃ ! এই মধ্যরাতে বেডরুম থেকে বের হয়ে তিন ঘন্টার জন্য ডাইনিং রুমে গিয়ে বসে থাকতে পারবো না, তার গালের উপর থেকে কান্নার জলটা মুছতে মুছতে বললাম "মানে কাঁদলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে তো তাই দেখছিলাম"
----------------------------------------------------------------------------
দেবদূতের বিবাহনামা ----- ৪র্থ পর্ব
বি:দ্র: তিন মাস আগের ঘটনা, অর্ধের লিখে ড্রাফট করে রেখেছিলাম। আজ কমপ্লিট করে পোষ্ট করলাম ।
আর, অবশেষে অর্ধ শতক পূর্ণ হলো
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
.....
হা হা হা ..... কি যে দৌড়ের উপরে আছি রে ভাই
..... যদি বুঝতেন .....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ....
আগের সেই সব নাটক কি আর হয়
!! সেই আশির দশক, নব্বই দশকের নাটক !!! উফ ! বাংলা নাটকের স্বর্ণযুগ আছিলো ...... এখন তো কালে ভদ্রে একটা দুইটা ভালো নাটক চোখে পড়ে ......
কালপুরুষ বলেছেন:
ব্লগে গদ্য লেখা খুব একটা পড় হয়না। এই লেখাটা একটু পড়ে ভাল লাগলো। পর্বের প্রথম দিক থেকে শুরু করবো তাই আপাতত পড়া মুলতবি রাখলাম। প্রথম থেকে পড়লে হয়তো আসল মজাটা পাওয়া যাবে।
লেখক বলেছেন: খুব ভালো লাগলো .....
আসলে প্রতিটি পর্বই বিচ্ছিন্ন, একটার সাথে আর একটার কোন লিংক নেই .... যে কোন সময় যে কোন পর্ব পড়তে পারেন ..... আসলে আমি অনেকটা ডাইরি লেখার মত করে লিখে যাস্ট রেকর্ড রাখছি আর কি ![]()
লেখক বলেছেন: হা হা হা .....
নতুন নতুন একটু সুখ তো থাকবেই
..... হানিমুন পিরিয়ডটা কাটতে দেন তারপর বুঝা যাবে ..... তবে দোয়া কইরেন যাতে এমন সুখ চিরস্হায়ী হয় .....
বড় বিলাই বলেছেন:
খুব ভালো লাগল। অনেক সুখে থাকুন।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ...
আপনিও পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক সুখে থাকুন ......
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বিয়া করার আগে পাত্রীর প্রথম যোগ্যতাঃ হিন্দি সিরিয়ালবিদ্বেষী হইতে হবেলেখক বলেছেন: হা হা হা .... জটিল বলছেন ......এমন হলেতো একে বারে সোনায় সোহাগা .....
দোয়া করি যেন এমন পাত্রী পান....তবে অনেক কষ্ট করতে হবে
.....হা হা হা
লেখক বলেছেন: গানটা আসলেই অসম্ভব সুন্দর .... কিন্তু অনেক খুঁজেও সম্পূর্ণ গানটা পেলাম
না.... এমন কি গানটার শিল্পী কে তাও জানি না
....
অনেক ধন্যবাদ ..... আপনাকে অনেক শুভেচ্ছা ......
সরকার সেলিম বলেছেন:
হায় হায় রে... আপনি ও ভাই ল্যাবে বসে ডাউনলোড!! আমরা একই ল্যাবে কাজ করতাম ৬/৭ বান্গালি, আর মাঝরাতে মাল্টিমিডিয়া প্রজেকটর লাগিয়ে নাটক....একদম সিনেমা হল বানিয়ে ফেলতাম।যাই হুক তবে ভাল লিখছেন নিয়মিত
লেখক বলেছেন: ওয়াও !! মাল্টিমিডিয়া প্রজেক্টারে নাটক !! ভাবতেই কেমন রোমাঞ্চ রোমাঞ্চ লাগছে
অনেক ধন্যবাদ ......ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে
সহেলী বলেছেন:
আমরা মনে হয় নাটকের চরিত্র থেকেও কম গুরুত্বপূর্ণ ! আমরা তো আসলে স্বামী ! ....................এটার জন্য প্লাস । আর বউয়ের আইটি জ্ঞানে দুবর্লতার সুযোগে তাকে মিথ্যে বলায় মাইনাস !
লেখক বলেছেন: হা হা হা .....ধন্যবাদ ..... অনেক ধন্যবাদ .....
মিথ্যা বলার যুক্তিটাও কিন্তু একদম ফেলনা না
.......
একরামুল হক শামীম বলেছেন:
"মানুষের মন বড়ই বিচিত্র, অনুভূতিগুলোও ভাইরাসের মত সংক্রামক, তার কান্নার চোটে আমার মনটাও কেমন ভারী হয়ে উঠলো। নারী তোমার এই রূপতো আগে দেখি নাই ! যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি । অদ্ভুত ! শত রঙের শত আবরনে জড়ানো এক হৃদয় তোমার, একেকটা আবরন খুলছি আর অপার্থীব এক রঙের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে ! অন্তর্দেশীয় হৃদয়ের রঙের দেখা কি এই জনমে পাবো ?"
এই অংশটা তো হেবভি
পুরোটাই খুব মজা নিয়ে পড়লাম।
কেক্কুক......
লেখক বলেছেন:
ধন্যবাদ ![]()
হ হ , আজাকল কেমন জানি অটোমেটিক সাহিত্য বাইর হয় ভিতর থেইকা
বর্ষার মন বলেছেন:
পড়ে খুব ভালো লাগল।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .....
আপনি মনে হয় ব্লগে নতুন .... শুভেচ্ছা হইলো ....
লেখক বলেছেন: না না , আপনার ভাবি যদি ব্লগ পড়তো তাইলে কি আমি এই পোষ্ট দেই
!
আমার ঘাড়ে সবেধন মাথা একটাই
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আপনার এই পোস্টগুলো পড়লে এত ভাল লাগে! কথোপকথনের চেয়েও এই সিরিজটা ভাল হচ্ছে। অনেক পরিণত, এবং সাধারণ জীবনযাপনের মাঝেও একটা অসাধারণ গল্প মিশে থাকে। সেটাই আলাদা করে দেয় লেখাগুলোকে। লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .....
কথোপকথন একদম প্রথম দিকের লেখা, বলতে গেলে আমার লেখার শুরুর সময়কার সিরিজ, অনেক ভুল ভ্রান্তিতে ভরা অপরিপক্ক প্রায় লেখা .....
যত লিখবো ততই লেখার মান বাড়বে, লেখা পরিনত হবে সেটাই স্বাভাবিক, আর অবশ্যই অবশ্যই আপনাদের অনুপ্রেরনা, উৎসাহ, আগ্রহ এই সব পূঁজি করেই লেখার সাহস পাই .....
সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ্য নির্দিধায় .....
আবারও অনেক অনেক ধন্যবাদ .......
সৌম্য বলেছেন:
ডাউনলোড লিঙ্কটা দিয়েন তো। টিভি দেখার স্বভাব না থাকায় কত কিছুই যে মিস করি......
লেখক বলেছেন: এই নাটকটা দেখার মত নাটক .....
সময় পেলে দেখে নিয়েন ..... নিচে লিংক দিয়ে দিলাম, এখানে টানা ১০০ পর্ব পেয়ে যাবেন
http://www.amarnatok.com/index.php?page=69_
আকাশ_পাগলা বলেছেন:
আমি যে কী বলব সেটা আন্দাজ করে নেন। +
(সবাই সব কথা বলে দিছে তাই আর কিছু বললাম না। আপনি বরং আন্দাজ করে নেন যে কী কী বলতাম।)
লেখক বলেছেন: আন্দজ করে নিলাম
...... হা হা হা
অনেক ধন্যবাদ
......
অলস ছেলে বলেছেন:
নির্বাক!
লেখক বলেছেন: থেংক্স
......
অনির্বান বলেছেন:
অনেক ভালো লাগে আপনাদের জীবনের খুনসুটি গুলো পড়তে। আর হিন্দি সিরিয়াল!
বাংলা নাটক জিন্দাবাদ..
ভালো থাকবেন দুজনেই আর ভাবি কে আমার পক্ষ্যথেকে বাংলা নাটকে ফিরেআসার জন্য শুভেচ্ছা। জানায়ে দিবেন কিন্তু..
লেখক বলেছেন: হিন্দি সিরিয়াল গুলো আসলেই ভয়ংকর ! একটা দেখেছিলাম প্রায় দুই হাজার পর্ব ক্রস করেছে ..... হা হা হা .... চিন্তা করেন একটা সিরিয়াল এত পর্ব হওয়া পর মূল কাহিনীর কোন সূত্র বা লিংক কি আর খুঁজে পাওয়া যাবে ? !!
বাংলা নাটক জিন্দাবাদ ...... ![]()
পৌছে দেওয়া হইবে
...... আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ......
আহমেদ রাকিব বলেছেন:
খুবই সুন্দর লেখা। কমেন্ট নাম্বার ৪,১০,১৩ আমি যা বলতে চাইছি এরাই বইলা দিছে। কি আর বলবো? ভালো থাকবেন সবসময়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ....
আপনাদের প্রশংসা পেয়েই তো লেখার উৎসাহ পাই .....
আবারও অনেক অনেক ধন্যবাদ ...... আপানর জন্য রইলো অনেক শুভকামনা ...
রাত্রী বলেছেন:
শুধুমাত্র আপনার লেখার মন্তব্য করার জন্যই লগইন করলাম।খুব ভাল লাগলো ভাইয়া।
আপনাদের অনন্ত সুখের যাত্রা কামনা করছি।।।।।
লেখক বলেছেন: গর্বিত অনুভব করছি ..... অনেক ধন্যবাদ .....
আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই .... সবসময় ভালো থাকুন .....
সপ্নচোরা বলেছেন:
বেশ ভাল লাগল। প্রিয়তে নিলাম..........
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ......
ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো .....পাঠকের ভালো লাগলেই লেখা স্বার্থক .... সেই সাথে খাটুনিটাও .... আবারও ধন্যবাদ
---------------------------------------------------------------------------
আপনার লেখাও সংক্রামক।পড়লেই কেমন বিয়া করার সাধ জাগে।
---------------------------------------------------------------------------
কি জানি ! আমরা মনে হয় নাটকের চরিত্র থেকেও কম গুরুত্বপূর্ণ ! আমরা তো আসলে স্বামী !
---------------------------------------------------------------------------
এখানে আইসাত আবার ভয় লাগাইয়া দিলেন
৫০তমতে শুভেচ্ছা।
লেখক বলেছেন: হা হা হা ..... লেখা পড়েই বিয়া করতে ইচ্ছা হচ্ছে ! ভেরী গুড .....ভয়ের বিন্দু মাত্র কারন নাই ..... জলদি বিয়ে করে ফেলেন
বিয়ের পর দেখবেন জীবনটা অন্য রকম .....
আপনাকেও শুভেচ্ছা ...... ভালো থাকুন সবসময়
পাথুরে বলেছেন:
জব্বর। +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ....
আপনার নিকটা তো সুন্দর !!
এন এইচ আর বলেছেন:
আম্মা আমি আজই বিয়া করুম................চমৎকার ................ অসাধারণ .........।
লেখক বলেছেন: হা হা হা .... যাক অন্তত কতক ছেলেপুলেকে তো বিয়ে করার জন্য উদ্ভুদ্ধ করছে আমার ই লেখা
....এটাও একটা বিশাল পাওয়া .... হা হা হা
আর আপনার বুদ্ধি, ধৈর্য......দুইটাই মাশাল্লাহ্ বেশ ভাল।
লেখক বলেছেন: "এইম ইন লাইফ" খুবই ভাল লেগেছে ......
"69" - এই নাটকটা দেখে নিয়েন ..... সত্যি বলছি অসাধারন একটা নাটক .....
বুদ্ধির ব্যাপরে নিশ্চিত নই, তবে আল্লার রহমতে অনেক ধৈর্য আমার সেটা স্বীকার করি
.....
দোয়া করবেন যেন এই ধৈর্য অটুট থাকে ![]()
রিমঝিম বলেছেন:
আপনার লেখাটা অসাধারণ হয়েছে!! ২ বার পড়া হয়ে গিয়েছে আমার। ভাবতেই ভাল লাগছে যে আরো ৪ টি পর্ব রয়েছে। আশা করি সেগুলোও অনেক ভাল হবে।
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .....
আপনার মত একনিষ্ঠ পাঠকই ত দরকার
.....
খুব খুব খুশি হয়েছি আপনার সবগুলো পর্ব পড়ার জন্য এমন আগ্রহ দেখে.....
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য .....
ড়ৎশড় বলেছেন:
আপনাদের গভীর ভালোবাসা দেখে ভালো লাগলো।ভাবী আর আপনার শুভকামনা করি।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .....দোয়া করবেন যেন এই গভীর ভালোবাসা চিরস্হায়ী
হয়.......
লেখক বলেছেন: হা হা হা ..... এভাবে তো ভেবে দেখেনি ......
চালাকির উদ্দেশ্য কিন্তু মহৎ ......
হাতের অবস্হা এখন অনেকটা ভালো, প্লাস্টার খুলে ফেলেছে, এখন ফিজিওথ্যারাপী নিচ্ছে সপ্তাহে ৩/৪ দিন
রোহান বলেছেন:
আমি নাটক দেহি না.... বউ এর লগে বইয়া সিরিয়াল দেখি আম্রা মেটালিকা আর সেপালচুরা রে বউ কালো তালিকাভুক্ত কইরা রাখছে... হুননের মইদ্ধে বাপ্পা মজুমদার পর্যন্ত ঠিক থাকে, পাওয়ার সার্জে ছাড়ছি দেইখা ল্যাপ্পি ভাংতে গেছিলো একদিন
এর লগে উপরি হিসাবে আছে ছুডু বান্দর মানে আমার বিল গেটস পুলা... ল্যাপ্পির ঢাকনারে হের বিড়াট কোনো খাওনের বস্তু মনে হয়... ল্যাপ্পি বাইর করলেই হামা গুড়ি মাইরা খাইতে চইলা আসে আট কীবোর্ড থাপড়ায়
আপনার তো তাও মৌজা ই মৌজা
হাপছেনচুরির কেক কুক কাইল পাঠায় দিবানে... অহন গেরামের ফুনের ইসপিড ভালো না
লেখক বলেছেন: হা হা হা ....
আপনার অবস্হাতো দেখি আমার চেয়েও করুন ..... তবে আপনার এই অবস্হা দেখে মনে মনে খুব খুশি হয়েছি
..... যাক বাবা ! আমি একা না
...
ঠিকই বলেছেন, আপনার তুলনায় আমার তো মৌজাই মৌজা
.... ভাবিরে হাজারটা প্লাস মেটালিক বন্ধ করনের লাইগা
..... মিঞা বাংলা গান শুনেন, কত সুন্দর সুন্দর বাংলা গান আছে
..... "বুরকা পড়া মেয়ে পাগল করেচে......."
লেখক বলেছেন: কবে দেখা শেষ
.......জব্বর একখান নাটক ![]()
লেখক বলেছেন: ইস! দোয়া করি জলদি কাজ সেরে সুস্হ সুন্দরভাবে দেশে ফিয়ে আসেন ....
অনেক ধন্যবাদ ....সেই সাথে শুভকামনা রইলো ....
লেখক বলেছেন: এটা এক ধরনের খেলা ..... বউ মনে করে সে আমাকে নিয়ন্ত্রন করছে, আসলে আমি ঘুড়ির নাটাইটা আমার হাতে ও বুঝতেই পারে না
....... সেও খুশি আমিও খুশি ![]()
অনেক ধন্যবাদ
..... চাঙ্কু ভাইটি ![]()
শফিউল আলম ইমন বলেছেন:
অর্ধশতকের অভিনন্দন। সিক্সটি নাইন নাটকটা আমারও অনেক পছন্দের এখন হাউসফুলটা ভাল লাগছে। হুমায়ুন আহমেদ এর লেখা ২৪ পর্বের 'কবি' না দেখা থাকলে দেখতে পারেন।লেখা ভাল্লাগছে। অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।
কেমন আছেন?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...
কবি নাটকটা তো দেখ হয়নি ! দেখতে হবে ..... এই নামে একটা টেলিফিল্ম আছে মনে হয় ..... জাহিদ হাসান মুল চরিত্রে .....
আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই ....আপনিও অনেক ভালো আছেন সেটাই আশা করি ......
শুভকামনা ও শুভেচ্ছা রইলো .....
রোহান বলেছেন:
আফনে তো ডেন্জারাস... বুরকা পরা মাইয়ার ভিডু ছাড়লে বউ এর মাইর মুইর মাটিত থাকপে??? হেই ভিডু অফিসে বইসা দেখনই সেইপ আর ফিফটয় মারলেন, কী-বোর্ড উচায়া একটু হাত তালি নেন
লন অ্যানিভার্সারিতে ভাবীরে নিয়া চিকেন প্রিন্ট কইরা বাকেটে ভইরা নাটক দেখেন আর কামুড় দেন... ক্যাচাপ ফ্রিজ থিকা বাইর কইরা নিয়েন
লেখক বলেছেন: দেড় বছরে ফিফটি ..... কি বোর্ড উচায়া হাত তালি দিতে একটু শরমই
লাগতেছে
, এত স্লো বেটসম্যান মনে হয় ৫ দিনে ম্যাচ তো দুরের কথা, ১৫ দিনের ম্যাচেও ঠাই পাবে না
......
কেএফসি !! জিহ্বায় পানি চলে আসলো ..... থ্যাংকু ! থ্যাংকু ! থ্যাংকু !
আমার বউ আমাকে বাংলা নাটকে আগ্রহী করছে ... এখন হাউসফুল দেখি প্রতিদিন ৫/১০ পর্ব কইরা ... ভালোই লাগে ... সিদ্ীক নামে একটা ক্যাবলা চরিত্র আছে, জট্টিল অভিনয় করছে
লেখক বলেছেন: আপনে সিনিয়র ভাই, কৈ ভাবছিলাম আপনার কাছ থেকে লেসন নিবো
......
ভাবীরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলা নাটকে আগ্রহী করানোর
জন্য .. হুমম, সিদ্দীক জটিল অভিনয় করছে এই নাটকে, আর ওর শারীরিক কাঠামোটা কেমন যেন অদ্ভুত ভাবে মিলে গেছে চরিত্রের সাথে .... তাই না ?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .....আপনিও ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে .....
সাহস দিচ্ছেন ? ওকে, দেখি একবার রিস্ক নিয়ে ..... আপনারা তো সাথেই আছেন ভয় কি ......
লেখক বলেছেন: ধন্যবাদ ..... দোয়া করবেন যেন এভাবে কাটিয়ে দিতে পারি বাকী জীবন .....
জানজাবিদ বলেছেন:
ভাল লাগছে ভাইজান। পরের কাহিনী গুলাও দিয়েন..........
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...... চোখ রাখেন দেবদুতে ব্লগে ...... হা হা হা .....
আপনাদের ভালো লাগে বলেই তো চালিয়ে যাচ্ছি ...... দোয়া করবেন .....
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
মানুষের মন বড়ই বিচিত্র, অনুভূতিগুলোও ভাইরাসের মত সংক্রামক, তার কান্নার চোটে আমার মনটাও কেমন ভারী হয়ে উঠলো। নারী তোমার এই রূপতো আগে দেখি নাই ! যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি । অদ্ভুত ! শত রঙের শত আবরনে জড়ানো এক হৃদয় তোমার, একেকটা আবরন খুলছি আর অপার্থীব এক রঙের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে ! অন্তর্দেশীয় হৃদয়ের রঙের দেখা কি এই জনমে পাবো ?ধন্যবাদ ... মাত্র ক্লাস শুরু হৈছে... অভিজ্ঞতা কাজে দেবে হয়তো
লেখক বলেছেন: হা হা হা .... আমার অভিজ্ঞতা আপনার চেয়ে খুব বেশি না মনে হয়
.....মুটামুটি কাছাকাছি সময়েই আমরা দুইজন কুরবান হইছি ![]()
.....
ঞ্যাঁ !! বলেন কি ! টিভিই দেখে না !!
হা হা হা .... এটা তো বিরাট সমস্যা .....
আপনাদের দুজনের জন্যেই রইলো অনেক অনেক শুভেচ্চা ও শুভকামনা ......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..... বিবাহনামার ৫০তম পর্ব ! ওরে বাবা !! আপানর এই আকাঙ্ক্ষা পূরণ হোক .....
আপনিও অনেক অনেক ভালো থাকুন .....
রাতমজুর বলেছেন:
গানটা শিরোনামহীন ব্যান্ডের, এ্যালবাম জাহাজী।
এতদিন ওয়েট কারনির লাইগ্যা মাইনাচাইমু নাকি ভাব্তেছি।
দেশে আসবেন কবে?
লেখক বলেছেন: বস্ ! কি বলে যে ধন্যবাদ দিবো ভেবে পাচ্ছি না ! গানটা যে কত কত খুঁজেছি !! এমন কি যেখান থেকে "69" নাটক নামিয়ে ছিলাম (amarnatok . com) সেখানের ফোরামেও জিজ্ঞেস করেছিলাম , কেউ খুঁজ দিতে পারেনি .....সামুর প্রথম পাতায় শুধু মাত্র একটা গানের খোঁজে একটা পূর্ণ পোষ্ট দিতে ইচ্ছা করেনি ...
থ্যাংক্স এগেইন বস্ ....।
দেখি দেড় মাস পরে দেশে আসছি, ইনশাআল্লাহ, দোয়া কইরেন .....
সমীরণ বলেছেন:
ব্লগে ভাল গদ্য খুব কম পাই, দেবদুতের পোষ্ট পরে একটা অসাধারন অনুভুতি হলো। খুব ঝরঝরে বাংলা গদ্য।প্রবাসে বাংলা নাটক আমার বিনোদনের প্রধান মাধ্যম। বলতে গেলে নিয়মিত নাটক দেখতে পেলে আমি বাংলাদেশের কোন প্রোগ্রামই তেমন মিস করি না।
তবে ভাল নাটক পাওয়া দিন দিন দুরহ হয়ে যাছে।
লেখক বলেছেন: কি যে বলেন না ভাই ! লজ্জা পেলাম ... ব্লগে কত ভালো লেখক আছে ! তবে আপনার প্রশংসা পেয়ে মনে মনে খুশিই হয়েছি .... এমন উৎসাহ পেলে লেখার আগ্রহ পাই .... অনেক ধন্যবাদ ....
প্রবাসে নাটক নিয়েই তো বেঁচে আছি ভাই ..... তবে দিন দিন নাটকগুলো কেমন যেন খুব বেশি কমার্শিয়াল হয়ে যাচ্ছে .....
ভালো থাকুন সেই দোয়া করি ..... অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য
লেখক বলেছেন: হা হা হা ...... হু, খুবই রিয়েলিস্টিক অভিনয় করে সিদ্দীক .....
জ্বিনের বাদশা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এই সিন কল্পনা করে আমি নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছি ..... হা হা হা ....
ভালো থাকুন পরিবারে সবাইকে নিয়ে ......
লেখক বলেছেন: হা হা হা .....
গৃহ সুখ বজায় রাখতে একটু আধটু হোমওয়ার্ক করতেই হয়
......
আপনাকে অনেক দিন পরে দেখলাম ব্লগে ?
বজ্জাদ বলেছেন:
আপনি একটা পিস !! এত ভালো লিখে ? +++++++++++++৬৯ টা মনে আছে ৩য় বর্ষ পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে টানা ৩ দিনে রুমমেটরা মিলে দেখে শেষ করেছিলাম । সেকি টান টান উত্তেজনা !
কি দিনই না গেছে !
লেখক বলেছেন: লজ্জায় লাল হয়ে গেলাম ভাই ![]()
আপনার প্রশংসা পেয়ে .....
৬৯ বাংলা নাটকের একটা মাইলফলক, নোডাউট ..... আর প্রতিটা পর্ব এমন জায়গার শেষ করতো যে কি বলবো; পরের পর্ব দেখার জন্য মন হাসফাস করতো....
"মন মানে না" - কে কি এখনও আনব্যান করেনি ? আপনিই কি "মন মানে না", এই নিকে ব্লগিং করছেন ?
অপরাজিতা ০০৭ বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: উরে বাবা !এত প্লাস একসাথে ! কৈ রাখি
....
অনেক অনেক ধন্যবাদ
......
লেখক বলেছেন: এই তো আপনাদের দোয়া, উৎসাহ, আলোচনা, সমালোচনা সব মিলিয়েই লেখা হয়ে উঠে আর কি
.....
অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য ..... আর আমাদের জন্যেই দোয়া করবেন ......
আজম বলেছেন:
পড়ে ভালো লাগলো। হলে থাকি, তাই সবই দেখা হয়, মুভি নাটক কিংবা সিরিয়াল।বাংলা নাটক খারাপ না। আপনার বিবাহনামা নিয়েও তো একটা নাটক হতে পারে!!!
ভালো একটা সিরিজ হবে...
লেখক বলেছেন: হা হা হা ..... বিবাহনামা নিয়ে নাটক .....
ডরাইছি .....
অনেক ধন্যবাদ
.....
আপনি কোন হলে থাকেন ?
েজবীন বলেছেন:
দু'জনের খুশনুটি, হল্লাহাটির এটা সবচেয়ে মধুর একটা সিরিজ .........সবসময় লিখেন কতো দৌড়ের উপর রাখে ভাবী, আর কত অসহায়ের মতো ভালোবাসায় চাপা পড়ে আছেন....
মানুষের মন বড়ই বিচিত্র, অনুভূতিগুলোও ভাইরাসের মত সংক্রামক, তার কান্নার চোটে আমার মনটাও কেমন ভারী হয়ে উঠলো। নারী তোমার এই রূপতো আগে দেখি নাই ! যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি । অদ্ভুত ! শত রঙের শত আবরনে জড়ানো এক হৃদয় তোমার, একেকটা আবরন খুলছি আর অপার্থীব এক রঙের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে ! অন্তর্দেশীয় হৃদয়ের রঙের দেখা কি এই জনমে পাবো ?
জানি পোষ্ট দেখাতে চান না ভাবীকে.... তবে কোন একদিন অন্তত এটা দেখায়েন....
লেখক বলেছেন: আপনি এত দরদ দিয়ে কমেন্ট করেছেন, যে কি বলবো !
সত্যি, মাঝে মাঝে মনে হয় পাঠকরা ওভার এসসিমেট করে ফেলছে না তো আমার সিরিজটাকে ? তার পর পরই মনে হয়; আরে নাহ্, ভালোবাসায় ওভার এসসিমেট বলে কিছু নাই .......
"অসহায়ের মতো ভালোবাসায় চাপা পড়ে আছি" --- হা হা হা , ব্যাপক বলেছেন, জটিল জটিল
....
পোষ্ট দেখাবো, তবে এখন না ... আরও বছর খানেক যাক ..... তাহলে ঝড়ের গতিটা কম হবে একটু ..... হা হা হা ....
অনেক অনেক ধন্যবাদ ......
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: চাঙ্কু ! খালি ফাঁকিবাজি, তাই না ?
ফেরারী পাখি বলেছেন:
"আমি মানুষের ভেতরটাকে দেখব বলে,তার পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি।"
একদম কাছে থেকে কাউকে এত সুন্দর বিশ্লেষণ করার ক্ষমতা সত্যিই সব মানুষের থাকে না।
ভালবাসতে পারাটা একটা বিশাল যোগ্যতার ব্যাপার। সেটা যার আয়ত্তে থাকে, সেই পৃথিবীর অন্যতম শুদ্ধ মানুষদের একজন বলে মনে করি।
ভালো থাকুন আপনারা দুজন।
লেখক বলেছেন: "আমি মানুষের ভেতরটাকে দেখব বলে,
তার পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি।" ----- অদ্ভুত সুন্দর! অনেক আগে মনে হয় শুনেছিলাম কবিতাটা ; সুনীলের লেখা না ?
আপনি এমন করে কমেন্ট করেছেন ! আপ্লুত হয়ে গেলাম .....আপনাদের ভালোবাসার ক্ষমতাও আমাকে মাঝে মাঝে খুব ভাবায় .... নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ....
পারভেজ বলেছেন:
৬৯ দেখে কে?! দেবদুতের বিবাহনামা তো ৬৯ কেও অনেক পেছনে ফেলে দিবে দেখি ব্রাভো!!
লেখনী, চিন্তা, উদ্দেশ্য আর ফলাফল সবকিছুকেই প্লাস।
চলুক!!
হাফ সেঞ্চুরীর শুভেচ্ছা।
লেখক বলেছেন: হা হা হা .... কি যে বলেন না বস ! আপনাদের দোয়া একটু আধটু চেষ্টা করি আর কি .... শুধু দোয়া করবেন ......
এখন পোষ্টটা একবার পড়তে গিয়ে দেখি বেশকয়েকটা টাইপো রয়ে গেছে, ঠিক করে দিতে হবে .... আর একটা টেকনিক্যাল ভুল চোখে পড়লো .... আমার বউ গানটা গুনগুন করে গেয়েছিলো পঞ্চাশ বা তার কিছু বেশি পর্ব দেখার পরে ....
অনেক ধন্যবাদ , অনেক
লেখক বলেছেন: না বস্, লাগবে না, আপনি ব্যান্ডের নাম আর এ্যালবামের নাম দেওয়া সাথে সাথে বাংলামিউজিক ডট কম থেকে বেশ কয়েকবার শুনে ফেলেছি
......অনেক কৃতজ্ঞ আপনার কাছে .....
আমি ৪/৫ বছর ধরে বাংলা নতুন কোন ব্যান্ডের গানই শুনি না, শুধু হেমন্ত, মান্নাদে, রবীন্দ্রতেই ছিলাম ......
সেই জেমস, দলছুট আর বাচ্চুর যুগের পরে ভেবেছিলাম বাংলা ব্যান্ডে এদের মত আর কেউ আসেনি.....এখন আপনার দেওয়া শিরনামহীনের গান শুনে তো পাগল হয়ে গেলাম !! এই এ্যালবামের সবগুলা গান ফাটাফাটি .... আমি পুরা পাঙ্খা হয়ে গেছি ......
প্রথমেই আপনার সাফল্যের জন্য অভিনন্দন।
অভিনন্দন সহজ সরল একজন মানুষকে জীবনসঙ্গী রূপে পাওয়ার জন্য...
লেখক বলেছেন: ঠিক ধরেছেন, ও একটু বেশিই সহজ সরল ...
আসলে আমাদের সবারই একাধিক রূপ রয়েছে, শুধু উপযুক্ত পরিবেশে সেই রূপটা প্রষ্ফুটিত হয় ..... মানুষ আসলেই বড় বিচিত্র জীব......
অনেক ধন্যবাদ ....
ভাল থাকুব সবসময় ....
রাতমজুর বলেছেন:
দেশে আসনের আগে এক টেরার একটা হাড্ডি আইনেন, কয়জনে মিল্যা ভইরা দিমুনে লেটেস গান আর মুভি-নাটক এগুলান দিয়া।
লেখক বলেছেন: এক টেরা ! ওকে ওকে ......খুবই ভাল হবে তাহলে .....
লেখক বলেছেন: হা হা হা ..... যাক একটা প্রেকটিকেল আউটপুট পাওয়া গেল এই লেখার .... অন্তত একজনকে তো বিয়ায় আগ্রহী করাতে পেরেছি .... হা হা হা ...
যাই হোক, পরে কিন্তু বলতে পারবেন না যে, আমি গাছে তুলে মই সরিয়ে নিয়েছি ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জেরী আপু
...... দোয়া করবেন
.....
বিষাক্ত মানুষ বলেছেন:
হুমম ... আমার বৈবাহিক জীবন আপনার মত সুখি না হইলে খবর আছে আপ্নের
লেখক বলেছেন: সত্যি , ডরাইছি .....
তবে বৎস, নদীর ঐ তীর সর্বকালেই সুখে থাকে
.....
বিষাক্ত মানুষ বলেছেন:
তাইলে ... দিল্লীকা লাড্ডু খাইয়াই পস্তানো উচিত ! কি বলেন !
লেখক বলেছেন: হ, এই ব্যাপারে আমি শতভাগ একমত ..... মরুম যখন খাইয়াই মরি
.....
লেখক বলেছেন: হা হা হা ......
বাফড়া বলেছেন:
প্রেম জিনিসটা এমনই... হালকা ফ্যাক্টরে হালকা টুইক করা, হালকা ম্যানিপুলেশান আপনে তো পুরা স্টাটেজী লয়া মাঠে নামসিলেন দেখি...
লেখক বলেছেন: ঠিক, সংসারে শান্তি বজায় রাখতে একটু আধটু ম্যানিপুলেশান দরকার
আছে
....
আর প্রেম ! সেটাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় ছোটখাটো নির্দোষ মিথ্যার মাধ্যমে, পাঁচ বছরের প্রত্যক্ষ আর দশ বছরের পরোক্ষ অভিজ্ঞতা
.... এই ক্ষেত্রে "ইন্নামা আমালা বিন নিয়াত" এইটাই আসল ..... হা হা হা .....
দিমু, সবই দিমু, এই ৮/৯ মাসে ভালোই অভিজ্ঞতা হইছে .... সেইগুলা অনুজদের সাথে সেয়ার না করলে তো হাসরের ময়দানে দাবীর তলে থাকমু
.....
লেখক বলেছেন: শুধু সেই বুঝলোনা
...... তার তো ধারনা, আমার কাছে তার গুরুত্ব সবার শেষে
....
স্পেশাল একটা থ্যাংক্স দিলাম .....
দোয়া করি, আপনিও পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন ...
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: হা হা হা ...... আমিও হুমাইলাম ![]()
লেখক বলেছেন: ওরে বাপরে ! কত্ত খুশিরে !! ![]()
চানাচুর বলেছেন:
খুশি না পড়ে মজা পেয়েছিলেখক বলেছেন: কি বলেন ? হুমায়ন আহমেদ (অবশ্য তার ইদানিং কার নাটকগুলো যাচ্ছে তাই) , তারপর সালউদ্দিন লাভলু, তৌকির, আরও কিছু নতুন নতুন প্রযোজক ফারুকীর ভাই বেরাদার ..... ওরা তো বেশ ভাল ভাল নাটক বানায় .....
আর আমাদের ঈদ স্পেশাল প্রায় সবগুলো নাটকই তো ভালো ![]()
চাঙ্কু বলেছেন:
নাটক ভালা পাই না ।নেটে দুই-একবার দেখার ট্রাই মারছিলাম ।কিন্তু কাহানি যাই হোক, কোয়ালিটি দেখলেই আমি আফসুস খাই
লেখক বলেছেন: ৬৯ নাটকটা দেইখেন ভালো লাগবে
......১০০ পর্বের ![]()
চাঙ্কু বলেছেন:
নেট থেকে নামাইলে স্ক্রিন কোয়ালিটীর জন্য দেখতে ইচ্ছা করে না । কি রকম ঝাপসা ঝাপসা !!!! HD নাটকের কুন সাইটের নাম জানেন ?
লেখক বলেছেন: HD !! তাও আবার বাংলা নাটক ! খাইছে ! ..... না ভাই এমন কোন কিছুর খবর তো জানি না .....
তবে আমি মিডিয়া প্লেয়ারে ৫০% সাইজ করে দেখি, আর পাশে এক্সপ্লোরার খুলে ব্লগিং বা ব্রাউজিং করি , তাই কোয়ালিটি নিয়ে খুব একটা মাথা ঘামাই না ....
কাঙাল মামা বলেছেন:
হ্যাপি ৫০!আপনার বউ জটিল আছে! বিয়ার আগে কথোপকথনে আর বিয়ার পর বিবাহনামায় যা দেখেইলো!! আপনে মিয়া সৌভাগ্যের পিছ একখান।!
শিরোনামহীনের ৩টা এলবাম নামাইয়া শুনেন। সেরম আছে। লাগলে আওয়াজ দেন, ডাউনলোড লিংক দিমু নে।
লেখক বলেছেন: হুমম .. এক অর্থে জটিলই .... সবার এক কথা, এমন বউই হয় না .... আমার বাবা মা তো বউমা বলতে অজ্ঞান
.... খালি আমার কাছেই কেমনে কেমনে জানি বাঘিনী হয়ে যায়
.....
অনেক ধন্যবাদ , কাঙাল মামা
....ভালো থাকবেন ....
গানগুলো অলরেডি শুনছি, এখন আফসুস হচ্ছে কেন আগেই এই ব্যান্ডের গান শুনিনি
....
আলী আরাফাত শান্ত বলেছেন:
দেরীতে হাফসেন্চুরীর অভিনন্দনবিবাহ নামা নিয়া সাবধান থাইকেন কুনসময় ভাবী আইসা পইড়া ফালায়া আরেকটা নামার সৃষ্টি করে
লেখা দারুন
লেখক বলেছেন: হা হ হা ... ঠিকই বলছেন .... কবে না জানি আবার "পরোয়ানা নামা" লেখতে বসতে হয়
.....
তবে বছর দুয়েক পরে লেখাগুলো দেখাব, যখন "তুমি আমাকে একটুও ভালোবাস না" প্রতিদিন এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাবে
..... তখন ....
অনেক ধন্যবাদ
রোহান বলেছেন:
ওরে ডেবডুতে কয় কি??? নাটুকের লগে বলগিং... হুমমম নাটুক আমাগো মাঝ থেকে এরম একজন বলগার রে কাইড়া নিয়া যাইতাছে... নাটুক রে মাইনাস...বিয়া পোষ্টের পরের পর্ব দিসি, পইড়া আইসেন
লেখক বলেছেন: আরে না না, ব্লগিং নাম্বার ওয়ান প্রায়োরেটি
তারপর নাটক ![]()
আজকে সারাদিন বাইরে ছিলাম, একটু আগে ফিরেছি, এখনি যাচ্ছি ....
.....
লেখক বলেছেন: একটু পরেই যাচ্ছি ....
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: হা হা হা .... কি ব্যাপার চাঙ্কু ! একটু পর পর খালি হুমায়া যান
...
রহস্য কি ভাই
....
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকগুলো দারুণ লেখা জমা হয়ে আছে.............
ঘুরে যাবো সময় করে.......
শুভেচ্ছা নিরন্তর।
লেখক বলেছেন: সাজি আপু ! অনেক দিন পরে আপনাকে ব্লগে দেখলাম।
আপনার পদচারনা সবসময় উপভোগ্য.....
আপনাকেও অনেক শুভেচ্ছা .....
জয় সরকার বলেছেন:
অসাধারন লেখা ............এত সাবলীল............আর অনুভুতিগুলো যেন পাঠক নিজেই অনুভব করে...............ধন্য আপনি.........শুভকামনা ভাবির জন্য।
লেখক বলেছেন: আপনার উচ্ছ্বল প্রশংসা পেয়ে লজ্জায় তো ভাই লাল হয়ে গেলাম ভাই ![]()
![]()
![]()
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা .....
লেখক বলেছেন: হা হা হা ..... আপনি খালি হুমান কেন ভাই
.....
অপ্সরা বলেছেন:
ভাবীটা অনেক অনেক ভালো বুঝাই যায়।
লেখক বলেছেন: খালি ভাবীটাই ভালো ! আমি কি ভালো না ?
....
সবাই কেন যে খালি আমার বউ এর সাপোর্টে থাকে
! বুঝি না ....
শিট সুজি বলেছেন:
হাফ সেন্চুরী মুবারাকবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .....
আপনার কমেন্টগুলো খুব উপভোগ করি ....
ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো
অন্যরকম বলেছেন:
মাথার চুল ছিরতে ইচ্ছা করতেছে যে কেনো এইলেখাটা এতদিন পড়ি নাই! বাংলা নাটকের কবিরাজকে ৫০এর অভিন্দন!
লেখক বলেছেন: অন্যরকম ওরফে খরগোস ভাইকে আমার ব্লগে স্বাগতম
....
"বাংলা নাটকের কবিরাজ" হা হা হা ব্যাপক নাম দিছেন তো ভাই .... হা হা হা
আর চুল ছিড়ার দরকার নাই
... আগে হোক পরে হোক পড়া হলেই হলো ![]()
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
.....
হিমালয়৭৭৭ বলেছেন:
৬৯ নাটকটা কয়েক পর্ব দেখেছিলাম, ভালই লেগেছিল।।। বিবাহনামা ধীরে ধীরে শাহনামা হয়ে উঠছে দেখে ভাল লাগছে.....
লেখক বলেছেন: মাত্র কয়েক পর্ব দেখেছেন ! বাকী গুলো সময় করে দেখে নিয়েন ....অসাধারন একটা নাটক .....
অনেক ধন্যবাদ , হিমালয় ভাই ....
শুভেচ্ছা রইলো ....
ফ্রুলিংক্স বলেছেন:
বাংলা নাটকগুলো ভাইরাসের মতো। আমি সাধারনত দেখি না। তবে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাই না।ইন্টার্নশীপের সময় একটু কাজ-কর্ম কম থাকায় বেশকিছু সিরিয়েল দেখা হয়েছিলো। রোজ ২৫/৩০ পর্ব করে। ৬৯-এর গানটি মুখস্ত করে ফেলেছিলাম। অনেকদিন থেকে আবার নাটক দেখা বন্ধ। বন্ধুদের সাথে কখনো লম্বা সময়ের আড্ডা হলে দেখা হয়।
হিন্দি সিরিয়াল এই জীবনে দেখি নাই (মাঝে মাঝে ড্রয়িংরুমে আসতে যেতে চোখে পড়ে)।
বাংলা নাটকের কোয়ালিটি হিন্দি সিরিয়ালের থেকে হাজার গুনে উন্নত।
লেখক বলেছেন: ঠিক, আমি আসলেই বুঝি না কিভাবে কোন সুস্হ মানুষ স্টারপ্লাসের পাল্লায় পড়তে পারে !
একজনের কাছে শুনছিলাম এমন একটা কাহিনী, "এক মহিলার ছেলে মারা গেছে, ছেলের ছেলে (নাতি) মারা গেছে আবার নাতির ছেলেও মারা গেছে, কিন্তু মহিলকে বার্ধক্যই ঠিক মত ধরেনি" ..... চিন্তা করেন এইবার অবস্হা .....
অনেক ধন্যবাদ আপনাকে .....
অলস ছেলে বলেছেন:
ভালো লিখা কি দেরি করে করে লিখতে হয় ভাই?
লেখক বলেছেন: না রে ভাই, দৌড়ের উপরে আছি কিছু দিন। ভাবছিলাম আজকে একটা সাই-ফাই দিমু, পুরা প্লট মাথায়, কিন্তু নাম ঠিক করতে পারতেছিনা
..... আমি গল্পের নাম না লিখে লেখা শুরু করতে পারি না
.......
লেখক বলেছেন: বলো কি ? নাটক দেখো না
....
আজকালকার ডিজুস পুলাপান, নাটক দেখে না
আরে বিবাহিত লাইফে এইটাই তো মজা, একটু টেকনিকেল হলে বউরে ঠিকই ম্যানেজ করা যায়। ..... বউ ভাবে, আরে সব কন্ট্রোল তো আমার হাতে, আসলে তার কন্ট্রোলের পিছনে পাওয়ার সাপ্লাইের সুইচ যে আমার হাতে সেটা টেরই পাই না
.....
কোন মানুষকে নিরন্ত্রন করতে পারার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে, আর সে যদি হয় বউ তাহলে সেই আনন্দ স্বর্গসম
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
যে গানটার কথা লিখেছেন ঐটা খুবই ফেবারিট গান...... শিরোনামহীনের। নাম "হাসিমুখ"
লেখক বলেছেন: হুমম, পরে রাতমজুর ভাই বলছিলো। অদ্ভুত সুন্দর গান .... লিংক পাওয়ার পর ৩/৪ দিন রিপিট মুড দিয়া পাগলের মত শুনছি
....
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আপনার কমেন্টগুলাও বস পুরা! বুঝসি টাইম হইলে টিপস নেওয়ার জন্য আপনের কাছেই আইতে হইবো!
আমি কিন্তু ভাইয়া ডিজুস পুলাপান না...... আর আজকালকার ডিজুস পুলাপানরা শুনি হাফপ্যান্ট পইড়া কান, নাক, ভ্রু'তে রিং ঝুলায়া মিলা'র গান দেখে
আর শিরোনামহীন - বুয়েটের ব্যান্ড, কিবোর্ডিস্ট ছাড়া সবাই বুয়েট আর্কির
লেখক বলেছেন: আরে ডিজুস তো বলছি কথার কথা হিসাবে
....
আর টিপস ! অলোয়েজ ওয়েলকাম
....
তাই নাকি, এটা জানতাম না ! চমৎকার .... এইভাবে মেধাবীরা ক্রিয়েটিভ
কাজে এগিয়ে আসলে দেখবে ধীরে ধীরে এমনিতেই দেশের চেহারা পরিবর্তন
হয়ে যাবে ..... খুবই ভালো লাগলো জেনে খুব
দ্রোহি বলেছেন:
সবগুলো পড়ে শেষ করলাম। কোন মন্তব্য করছিনা।আপনাদের দু' জনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: এমন একনিষ্ঠ পাঠইতো চাই ... অনেক অনেক ধন্যবাদ
আপনার জন্যেও রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
মোহাম্মদ লোমান বলেছেন:
বেশ মজার লেখা। ভাল লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ....
আমার ব্লগে স্বাগতম, আপনাকে
শুভেচ্ছা ও শুভকামনা রইলো .....
লেখক বলেছেন: হা হা হা .... মজার কমেন্ট ![]()
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: কৈ না তো ! রাগ করি না তো, আপু .....
শুধু একটু ভান করি যে খুব ভয় পাইছি ...... হা হা হা
এসব কি হচ্ছে ! বলেছেন:
ভাইরে, আন্নেতো আন্নের কাহিনী লিখছেন। আর আন্নের ফোস্ট হড়ি ম্যালা চিরকুমার (আর এতাগোল্লাই চিরকুমারীরা) হেতাগো ডিসিশন চেইন্জ করি হালাইছে, এইডা কিন্তু বিরাট এক কাম অইছে। তয় আমনের মতো ফাডাফাডি টেকনিক্যাল মাইনষের লাই এইডা কোন বিষয়ই না। তয় আল্লাহর কাছে দোয়া করি আন্নেরা বালা থাইকবেন, আর বেশী টেকনিক্যাল অইতে যাই ভাবীর কাছে ধরা খাইয়েন না।ফোস্ট খুব বালা অইছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ "এসব কি হচ্ছে" ভাই...(আপনার নিক দেখে টাসকি খাইছি ![]()
)
হ, ভাই বেশি বেশি করে দোয়া কইরেন, বিবাহিত মানুষদের দোয়ার বড়ই
প্রয়োজন
.....
অনেক শুভেচ্ছা রইলো, আপনার জন্য ......
চাচামিঞা বলেছেন:
আমার বাসায় হিন্দী সিরিয়াল নিষিদ্ধ...তবে কাজের মেয়ের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়।======================================
কেমন আছেন.....খুব মিস করি আপনাকে। বিশ্ব মন্দার জন্য এবার আমাদের কনফারেন্স হচ্ছে না। খুব ইচ্ছা ছিলো মালোয়শিয়া এসে আপনাকে ভরকে দেবো...
লেখক বলেছেন: হা হা হা ... খাইছে আপনার বাসার কাজের মেয়েও হিন্দী সিরিয়াল দেখে ![]()
....
আলহামদুলিল্লাহ ভালো আছি।
ব্যাপার না, কয়দিন পরে আমিই দেশে আসছি আপনাকে ভরকে দেওয়ার
হা হা হা জন্য ![]()
মোস্তাফিজ রিপন বলেছেন:
ওরেরে... এ যে দেখি 'বিয়াপক' কাণ্ড! দারুণ!দেবদূত, আপনার লেখায় 'পোক্তভাব'- বেশ পাকাপোক্তভাবে ঢুকে গেছে। স্যালুট!!
(অ.টঃ খাস্তগীররে ভাল লাগছে। পরীক্ষা শেষ হোক, দস্তগীররে নিয়া আমার প্লান জানামুনে।)
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , বস্ । আসলে বউ এর এমন আচরনে আমি নিজেও পুরা টাসকি খাইয়ে গিয়েছিলাম ..... হা হা হা ....
আপনার এমন স্বতঃস্ফূর্ত প্রশংসা আমাকে সত্যি উৎসাহ যোগাবে। কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ, আবারও।
এটা কি করলেন ! খস্তগীরকে নিয়ে আপনার প্লান না জানা পর্যন্ত তো এখন আমার শান্তিতে ঘুম হবে না ! হা হা হা .....
তাড়াতাড়ি আপানর পরীক্ষা শেষ হোক সেই কামনাই করি। আচ্ছা, আপনি কি পরীক্ষা দিচ্ছেন নাকি নিচ্ছেন ?
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
দেবদূতের বিবাহনামা -----৬ কই?
লেখক বলেছেন: হা হা হা , ডরাইছি ![]()
বউই তো সাথে নাই, আর বিবাহনামা-৬ কিভাবে হবে
......হা হা হা ।
তবে বউ আসছে আগামী সপ্তাহে, দোয়া কইরেন ![]()
অদ্ভুতুড়ে বলেছেন:
+
লেখক বলেছেন:
থ্যাংক্স
লেখক বলেছেন:
গৃহ শান্তি বজায় রাখার জন্য বউ এর সাথে মাঝেমাঝে চাপাবাজী করা যায়
.......
বোহেমিয়ান কথকতা বলেছেন:
হাহা জটিলস +++++++++++++++++++++++++++ গত দুই তিন সপ্তাহ ধইরা বিবাহে ইন্টারেস্ট কইমা গেছিল । এখন আপনার লেখা পইড়া আবার বাড়তাছে!!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
.....
বিবাহ খুব ভালো জিনিস, যত তাড়াতাড়ি পারা যায় করে ফেলাই ভালো....দেবদূত
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
মাইন্ড গেমস তো ভালোই খেলতে পারেন ভাইয়া! বাংলা নাটক আমিও খুব পছন্দ করি!
অপ্রাসঙ্গিক একটা কথা বলি ভাইয়া, সিগারেট টা কি ছেড়েছেন?
ভাল থাকবেন।
লেখক বলেছেন: সিগারেট ছেড়ে দিয়েছি আজ প্রায় চার বছর হলো
..... আর এটার পিছনে ওর অবদান শতভাগ
...... বউ হো তো এস্যা ![]()
লেখক বলেছেন: আল্লার রহমতে আমি আসলেই নিজেকে খুব ভাগ্যবান মনে করি। দোয়া কইরো, যাতে সামনের দিনগুলি আনন্দে কাটে।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
অবশ্যই!
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন:
তুহিন ভাই(ভোকাল) বস!!আমাদের প্রত্যেকটা নবীনবরণ পহেলা বৈশাখে শিরোনামহীন আসত!!অদ্ভুত ভাল লাগে গান গুলা!!আমরা মাঝেমধ্যে বিরক্ত হয়ে যেতাম,,,একই শিরোনামহীন কেন?কিন্তু প্রত্যেকটা পর্ব পরে মন্ত্রমুগ্ধের মত গেয়েই যাইতাম..আর একটা গান খুব পছ্ন্দের এবং খুব স্পেশাল !!ভালবাসা মেঘ-বন্ধজানালা এলবামের!দুইজন কানে হেদফোন দিয়ে গানটা শুনে দেখবেনলিরিক-ইচ্ছে হলে ভালবাসিস,,,
না হয় থাকে যেমন থাকে স্নিগ্ধ গাঙচিল
পুরানো অনেক স্মৃতি তাজা হয়ে গেল এই লেখায়,,
ধন্যবাদ এবং শুভকামনা
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। দেশে আসলে আপনার কথা মত গানটা একসাথে শুনে দেখবো। শিরোনামহীন আসলেই বস ![]()
![]()
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























অর্ধশতক এর - অ ভি ন ন্দ ন !
প্রথম + টা দিতে পেরে ভালো লাগছে !
মাইনষে বউ নিয়া কতো রস করে, শালার...আমগো যে কবে...