আমার প্রিয় পোস্ট
- বিড়াল সমাচার ( পোস্টটি সামহোয়্যারের সকল বিড়াল নিকধারী ব্লগার ও বিড়ালপ্রেমীদের উৎসর্গ করা হল) - রামন
- সামহোয়ার ইন ব্লগের সেরা ৩০ টি গল্প (গল্পপ্রেমীদের জন্য){আমার মতে } - নাঈম আহমেদ আকাশ
- অনুবাদ সায়েন্স ফিকশন গল্প: প্রশ্ন। - ইশতিয়াক মাহমুদ
- সন্ধ্যার স্যুভনির - হাসান মাহবুব
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- রাষ্ট্র পতি দুর্নীতি করলে জেল হয় রাষ্ট্র দূত দুর্নীতি করলে কিছুই হয় না। - দুরন্ত ইসলাম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- পতঙ্গতন্ত্র - হাসান মাহবুব
- দৃশ্যখাদকের দল এবং স্মৃতির ভাঙা দেরাজ - হাসান মাহবুব
- অণুগল্পঃ কয়েকজন গড়পড়তা মানুষের মর্নিং ওয়াক - অমিত চক্রবর্তী
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ - শিরীষ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ঈদগল্প : ফুলকলি, লাল জামা আর লাল পুতুল ! - আবদুর রাজ্জাক শিপন
- আমি কোন শব্দকর নই - শিরীষ
- ভাবার বিষয় । - কঠিনলজিক
- ইন্টারনেট মহাসাগরে অ্যান্টি ইসলামিক জীবানু , অসংখ্য FAKE & ANTI ISLAMIC SITES , সবাই সতর্ক থাকুন - দাসত্ব
- একটি অত্যন্ত সাধারণ ও বোকা মানুষের ভালোবাসাহীন জীবনের গল্প - ড়ৎশড়
- সূর্যের রক্তস্নান ও বিবিধ পাপোল্লাস - নৈশচারী
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৯ (শেষ পর্ব) - ত্রিশোনকু
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন? - এ. এস. এম. রাহাত খান
- ছোটগল্প : যুবকের মাতার ঘরে আগুন লেগেছিলো ! - আবদুর রাজ্জাক শিপন
- রেড - দা লিজেন্ড - অসীম
- হ্যানয় আহা হ্যানয় (যারা লজ্জা দিছেন তাদেরকে উৎসর্গ করলাম ) - সব্যসাচী প্রসূন
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ছোটগল্পঃ বিস্রস্ত - মোস্তাফিজ রিপন
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- ফিনিক্স পাখির ডিম - মুহম্মদ জায়েদুল আলম
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- এ শালার বাঙ্গাল ব্যড়া ঘাউরা চিজ হ্যায় না? - রাগ ইমন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- সাইয়েন্স ফিকশন: বিশুদ্ধ মানব প্রকল্প - আজম
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট) - জয় সরকার
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- ৭১ এর দালালদের চিনে রাখুন - ইমির
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- The Jewel of Medina(Freedom of speach এবং artistic license নামে মিথ্যার বেসাতি) - আশিক হাসান
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- শহীদ, শাহাদাৎ এবং জিয়া - বিতর্কিত বিষয়, বিতর্কিত পোস্ট, বিতর্কিত আলোচনা। - হ্যারি সেলডন
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিবৃত্ত - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দ্যাট ফেইটফুল ডে - আবূসামীহা
- ধর্ম বিশ্বাসের রকম ফের, জামাতী নমুনা - সাঈফ শেরিফ
- নাস্তিকরা কি সত্যিই শান্তিকামী? /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- সুরা আহযাব ৫০-৫২: রাসুলুল্লাহ সা: এর প্রতি কেন বিয়ের বিশেষ বিধান, নাকি আল্লাহর অন্যায় পক্ষপাতিত্ব (!) - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- যদি বলি লোভ থেকে তৈরি ধর্মের, তাই ধার্মিকেরা লোভী! - শাহরিয়ার হোসেন
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- মুখোশধারী ইসলামবিরোধী অন-লাইন যোদ্ধারা -১ - দ্বীপবালক
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

দেবদূতের বিবাহনামা ----- ৬
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৩০
![]()
১.
মালয়েশিয়া থাকা কালিনই অফিস থেকে খবর পেলাম আমার ভিসা বাংলাদেশস্হ লিবিয়ান দূতাবাসে চলে এসেছে। এখন শুধু বাংলাদেশে এসে দূতাবাসে পাসপোর্ট জমা দিব আর পরের দিন লিবিয়ায় উড়াল দিবো। সব শুনে বউ এর গাল গেল ফুলে। ওর এক কথা, "আমি যে দিন তোমাকে যাবার অনুমতি দিব সেই দিন তুমি যেতে পারবে তার আগে না"
কেন ? তোমার আবার কি সমস্যা ?
বউ চোখ বড় বড় করে বলে, পনের ষোল দিন পর রোজার ঈদ, তোমার কি মাথা খারাপ হয়েছে যে কয়েকটা দিনের জন্য ঈদ না করে আমাকে একা রেখে তুমি চলে যাবে !
আচ্ছা রোজার ঈদ করেই যাব।
না শুধু রোজার ঈদ করলেই হবে না ! রোজার ঈদের দশ বার দিন পরে আমার জন্মদিন। তার তিনদিন পর তোমার জন্মদিন। এগুলো কোন ভাবেই মিস করা যাবে না। তার বিশ বাইশ দিন পর আমাদের প্রথম বিবাহবার্ষিকী। এটার আগে তো কোন ভাবেই আমি তোমাকে ছাড়বো না।
মনে মনে প্রমাদ গোনলাম ! বললাম, সবচেয়ে ভাল হয় একে বারেই না গেলে, কি বলো?
আমার সাথে তামাসা করছ ?
আরে নাহ্, তোমার সাথে তামাসা করার মত সাহস কি আমার আছে না কি?
অদ্ভুত সুন্দর তার চোখ, বড়বড় টানা টানা, একেবারে মা দূর্গার মত, এই চোখের দিকে তাকালে আমার দুনিয়া উলট পালট হয়ে যায়। হঠাৎ এই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে মৃদু একটা চিৎকার দিয়েই বললো, "আরে ! তার বিশ বাইশ দিন পর তো আবার কুরবানীর ঈদ" । প্লিজ প্লিজ তুমি একেবারে কুরবানীর ঈদ করে যাও, তাহলে সবকিছু শেষ করে যেতে পারবে।
সাঁতার না জানা এই আমি তখন সেই চোখের গভীর দিশেহারা।
২.
দেশে এসে প্রথমবার লিবিয়ান দূতাবাসে গিয়ে বিশাল একটা ধাক্কা খেলাম। দূতাবাসগুলো বাংলাদেশী পাসপোষ্টধারীদেরকে কি পরিমান তুচ্ছতাচ্ছিল্য করে তা হাড়ে হাড়ে টের পেলাম। প্রথম দুই সপ্তাহের মধ্যে পাসপোর্ট জমাই দিতে পারলাম না। প্রতিদিন যাই ঘন্টা তিনেক লাইনে দাড়িয়ে থাকার পর একসময় ভীতর থেকে জানিয়ে দেওয়া হয়; আজকে কোন কাজ হবে না, আগামীকাল বা পরশু আসেন।
একেকটা দিন পার হয় আর আমার উৎকন্ঠা বাড়ে, সেই সাথে নতুনভাবে প্রাণিত হয় বউ এর পটোলচেরা চক্ষুদয়। একেকটা দিন পার হয় আমি ব্যর্থ হয়ে ফিরে আসি, আর ওর আনন্দ ধরে না। একেকটা দিন পার হয় আর আমার অস্হিরতা বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে বিবাহবার্ষিকীকে ঘিরে তার নিত্যনতুন পরিকল্পনার । শুধু তার চোখের দিকে তাকিয়ে বিশ্রান্ততা পাই, এই চোখের দিকে তাকিয়ে পৃথিবীর সব কষ্ট, সব না পাওয়া, সব ব্যর্থতাকে ভুলে থাকা যায়।
রোজার ঈদ গেল, বউ এর জন্মদিন গেল, আমার জন্মদিন গেল, একরকম মনস্হির করেই ফেলেছি যে একেবারে কুরবানীর ঈদ করেই যাব, ঠিক এমন সময় সাত তারিখের সাতদিন আগে আচমকা ভিসা হয়ে গেল। সাথে সাথে অফিসকে মেইল করে জানালে, ঐদিনই ওয়েষ্টার্ন ইউনিউনের মাধ্যমে টিকেটের টাকা পাঠিয়ে দিয়ে বলল যেন তাৎক্ষণিক ফ্লাইট ধরে চলে আসি।
এয়ারলাইন্সে ফোন করে জানতে পারলাম চার তারিখের আগে ঢাকা-ত্রিপলী কোন ফ্লাইট নাই, তার পরের ফ্লাইট এগার তারিখে।
ফোনটা রেখে তাকালাম তার দিকে, দেখি ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে, চোখ ধীরে ধীরে লাল হচ্ছে আর তার কোনায় জমছে বিন্দু বিন্দু জল। সাথে সাথে চোখ ফিরিয়ে কাপড়ে ভাঁজ ঠিক করতে করতে বললাম, "চার তারিখেই যেতে হবে কিছু করার নেই, ব্যাপারটা জরুরী"
৩.
খুব কষ্ট হচ্ছিলো, একদিকে বউ এর আবদার আরেক দিকে অফিস; দায়িত্ব, কিছু করার নেই যেতেই হবে।টিকেট কাটতে যাচ্ছি এমন মোবাইল বেজে উঠলো, সে ফোন করেছে। মনটাকে শক্ত করলাম, ধরলাম না ফোনটা, জানি এখনো শেষবারের মত চেষ্টা করছে আমাকে আটকাতে। এখন ফোন ধরলে নিজেকে নিয়ন্ত্রন করা কষ্টকর হবে। চার পাঁচবার ফোনটা কেটে দেওয়ার পর একটা এস.এম.এস পেলাম।
"Plz don't go. Plz"
বুকটা মোচড় দিয়ে উঠলো, মুহুর্তের কেমন একটা দূর্বলতা এসে ছেয়ে গেল মন, ভাবলাম "কি হয় দশ দিন পরে গেলে? তিন দিনের জন্য জীবনের প্রথম বিবাহবার্ষিকীটা ছেড়ে চলে যাবো ? গিয়ে না হয় কোন কিছু একটা বানিয়ে বলে দেবো" । মুহূর্তের জন্যেই, সাথে সাথে মাথা ঝাড়া দিয়ে ক্ষণিকের এই দূর্বলতা ঝেড়ে ফেলে চার তারিখের টিকেট কেটে ফেললাম।
৪.
বিছানায় দু'দিকে মুখ করে শুয়ে আছি পাশাপাশি দু'জন, কারও চোখে ঘুম নেই। টের পাচ্ছিলাম একটু পর পর মৃদু কেঁপে কেঁপে উঠছে তার পিঠ, খুব নিবিড় ভাবে কান পেতে শুনা যাচ্ছিলো তার চাপাস্বরে কান্নার শব্দ। চুপচাপ তাকে কাঁদতে দিচ্ছিলাম, তার ঐ কান্নাভেজা চোখের দিকে তাকানোর মত শক্তি আমার ছিলো না। কাঁদুক, কাঁদলে কষ্ট কিছুটা হলেও হালকা হবে।তোমাদের কত সুবিধা, একটু কষ্ট পেলেই কেঁদে মনটা হালকা করতে পার, আর আমরা ! আমরা তো কাঁদতেও পারি না, আমরা কিভাবে মন হালকা করবো ? আমাদের কষ্টগুলো কিভাবে প্রকাশ করবো? আমাদের কষ্টগুলো কিভাবে লাঘব হবে?
----------------------------------------------------------------
দেবদূতের বিবাহনামা ----- ৫
---------------------------------------------------------------
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডায়েরী, জীবন যাপন ;
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
হুম, তাই তো কৈ, কৈ ডুব দিছিলেন।
লেখক বলেছেন: আর বলবেন না ! সবদিক ম্যানেজ করা চলা যে কি কষ্ট, বিশেষ করে বউ আর শশুরবাড়ি !!
সৌম্য বলেছেন:
অসাধারন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সৌম্যভাই......
ভালো থাকবেন .....
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
খবর কি দাদা ?
লেখক বলেছেন: খবর আলহামদুলিল্লাহ ভালো..... প্রথম কয়েক সপ্তাহ বেশ ব্যস্ত ছিলাম....এখন ঈদের ছুটি কাটাচ্ছি......
ঈদের শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন....
এরশাদ বাদশা বলেছেন:
বিছানায় দু'দিকে মুখ করে শুয়ে আছি পাশাপাশি দু'জন, কারও চোখে ঘুম নেই। টের পাচ্ছিলাম একটু পর পর মৃদু কেঁপে কেঁপে উঠছে তার পিঠ, খুব নিবিড় ভাবে কান পেতে শুনা যাচ্ছিলো তার চাপাস্বরে কান্নার শব্দ। চুপচাপ তাকে কাঁদতে দিচ্ছিলাম, তার ঐ কান্নাভেজা চোখের দিকে তাকানোর মত শক্তি আমার ছিলো না। কাঁদুক, কাঁদলে কষ্ট কিছুটা হলেও হালকা হবে।তোমদের কত সুবিধা, একটু কষ্ট পেলেই কেঁদে মনটা হালকা করতে পার, আর আমরা ! আমরা তো কাঁদতেও পারি না, আমরা কিভাবে মন হালকা করবো ? আমাদের কষ্টগুলো কিভাবে প্রকাশ করবো? আমাদের কষ্টগুলো কিভাবে লাঘব হবে?..........................................................
লেখক বলেছেন: আরে এরশাদ বাদশা ভাই যে ! অনেক দিন পরে আপনাকে দেখলাম....
ঈদের শুভেচ্ছা রইলো .....
একরামুল হক শামীম বলেছেন:
আরে অনেকদিন পর!!!
লেখক বলেছেন: হুমম......আসলেই অনেক দিন পরে ....মাঝখানে দুই আড়াই মাস ব্লগের বাইরে ছিলাম.....চেষ্টায় আছি এখন থেকে আবার নিয়মিত হবার....ব্লগের নেশাটা কঠিন জিনিস.....
লেখক বলেছেন: শচীনদেব ইজ বস ..... উস্তাদ লোক ......![]()
ধন্যবাদ রিপন ভাই ..... ঈদের আগাম শুভে্ছা রইলো .....
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
আপনার কষ্ট আসলো কোথা থেকে এখানে? কয়েকটা দিন পরেও তো যেতে পারতেন,
লেখক বলেছেন:
কিছুই করার ছিল না ! খুবই খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ ছিলো .... আমি নিজেও তো থাকতে চেয়েছিলাম
......
ভাবীর প্রতি আপনার এই ভালোবাসার প্রকাশ হিসাবে এমন হাজারটা মাইনাস দিলেও কষ্ট পাব না
.....
ঈদের আগাম শুভেচ্ছা রইলো
কস্টগুলি নিয়েই চলতে হয়...
কস্ট যেমন আছে, সুখও আছে মানুষের জীবনে, কিন্তু আমরা সুখকে কম মনে রাখি আর কস্টগুলিকে বড় করে দেখি।
অনেক ভাল থাকবেন, শুভকামনা ।
লেখক বলেছেন: চমৎকার বলেছেন......আসলেই আমরা কষ্টগুলোকেই বড় করে দেখি.....দোয়া করবেন, ইচ্ছা আছে কয়েক মাসের মধ্যে ওকে নিয়ে আসতে পারবো ......
আপনার জন্যেও অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো .....
একরামুল হক শামীম বলেছেন:
এতো ইমোশন নিয়ে কিভাবে লেখেন.....দারুন একটা লেখা...দেখতে দেখতে একটা বছর হয়ে গেল....অথচ মনে হয় কয়েকদিন আগে এক রাতে আপনার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয় নি....দেরিতে শুভেচ্ছা।
লেখক বলেছেন: আসলেই সময় কত দ্রুত কেটে যায় .....দেখতে দেখতে একটা বছর চলে গেল.....কি অদ্ভুত তাই না ?
অনেক ধন্যবাদ শামীম ভাই, আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা .....
লেখক বলেছেন: ঈদ মোবারক ![]()
রথে চেপে এলাম বলেছেন:
ভাবীর রাগ কি এখন কমছে?
লেখক বলেছেন:
হুমম, এখন আর রাগ পুষে নেই, আর রাগের চেয়ে বেশি কষ্ট পেয়েছিলো......আর আমার নিজেরও তো খারাপ লেগেছিলো, কিন্তু কি আর করা .....
ঈদের আগাম শুভেচ্ছা
.... ঈদ মোবারক ![]()
হাসান মাহবুব বলেছেন:
লেখা পড়ে অভিভূত। আর একটু সাহসও পাইলাম হেহে....
লেখক বলেছেন:
আরে কোন ব্যাপার না....ফ্রী, যত সাহস লাগবে খালি নিয়া যাবা
......আসল কথা হলো বউরে কোন সময় ভয় পাইতে নাই, শুধু বাহিরে বাহিরে দেখাবা যে ভয়ে অস্হির হয়ে আছ, এতেই চলবে .....হা হা হা....
তবে একটা কথা আমার স্বীকার করতে কোন দ্বিধা নাই, আমার বউ এর মত বউ পাওয়া খুব খুব ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে আমার নিজেই নিজের ভাগ্য দেখে অবাক হয়ে যাই।
ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম......
অনন্ত দিগন্ত বলেছেন:
আহা ! কদ্দিন পরে আবার আপনার দেখা পেলাম ... তাও সেই সাথে এরকম ঘটনা সহ ... তবে যাই বলেন ভাবী দের ঐ চোখের পানি আমাদের ব্ল্যাকমেইল করতে বড়ই সহায়ক ভুমিকা পালন করে / করবে বলেই মনে হইতেছে ... আগে আপনার বিবাহনামা পড়ে বুকে সাহস সন্চয় করছি, এর পরে কোন একদিন বিসমিল্লাহ বলে না হয় এই যুদ্ধে নেমে পড়বো ...আপনাদের দুজনকে আগাম ঈদ মোবারক
লেখক বলেছেন: আপনাদেরকেও আবার পেয়ে খুব ভালো লাগছে। এই কয়দিন
সবাইকে খুব মিস করেছি। তাও পুরাতন অনেককেই দেখছি
না.....তার উপর ব্যান-আনব্যান খেলা......
ঠিকই বলছেন, চোখের পানিই হলো গিয়ে ব্ল্যাকমেইল করার ওদের সবচেয়ে মোক্ষম অস্ত্র। কোনভাবে এটাকে ঠেকাইয়া দিতে পারলে হলো......তারপর আপনারে আর পায় কে !
যাক অন্তত পক্ষে কতক ব্যাচেলরদেরকে তো বিবাহের আগ্রহী করতে পারছি..... এটা এক বিরাট পাওয়া
.....
আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা ..... ঈদ মোবারক
লেখক বলেছেন: ওকে
..... হুমানি পাইয়াই খুব খুশি হইলাম। ঈদ মোবারক.....
ত্রিশোনকু বলেছেন:
অপূর্ব বিরহ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ....
অনির্বান বলেছেন:
আপনাদের ২জনের এই বিবাসনামা পড়ি আর অবাক হই...কোন ভাবে ম্যানেজ করে থেকে গেলেই পারতেন।
লেখক বলেছেন: ম্যানেজ করার কোন উপায় ছিল না ভাই .... মাঝে মাঝে অনিচ্ছাকৃত কিছু কঠোর সিদ্ধান্ত নিতেই হয় জীবনে.....
আপনাদের সহানুভূতিই আমার অনেক পাওয়া....ভালো থাকবেন, সেই সাথে ঈদের অনেক শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ......ঈদের শুভেচ্ছা রইলো
রোহান বলেছেন:
আর কয়দিন থাইকা গেলেই পারতেন.... আমি আবার এইসব বিষয়ে পার্সোনাল লাইফরেই ফার্ষ্ট প্রায়োরিটি দেই... তয় বউ শাশুড়ি মিল্লা যেই হারে খানা দানা করাইতাছিলো আগেভাগে ভাইগা ভালোই করছেন নাইলে পরে দেখতেন আপনেরে নিয়া পেলেন উড়াল মারতে পারতাছে না শেষে পার্ট পইড়া মনডা খারাপ হওনের জায়গার ভালো হয়ে গেলো....হয়তো ভালোবাসার গভীরতা দেখেই.... এইভাবে যেনো বিবাহের হাফ সেন্চুরি ফুল সেন্চুরী পার করেন সেই কামনা রইলো....
লেখক বলেছেন: আমিও চেষ্টা করি ফ্যামেলিরে ফার্ষ্ট প্রায়োরিটি দিতে কিন্তু জীবনে কিছু কিছু সময় আসে একটু সেকরিফায়েস করতেই হয় দুইপক্ষ থেকেই।
আর বইলেন না, এক দিক দিয়া ঠিকই বলছেন। আর কয়েকটা দিন থাইকা গেলে প্লেনের আর উড়াল পাড়তে হইতো না ..... এমনিতেই ঐ দিন প্লেন ৩/৪ বার বাম্পিং করছে আকাশে
.......
আপনার সুন্দর একটা কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ .... ঈদের শুভেচ্ছা রইলো......পিচ্চিটারে আমার পক্ষ থেকে আদর দিয়া দিয়েন
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
অনেকদিন পর। ফিরে আসায় স্বাগতম। আমি ভেবেছিলাম আপনার সাথে একবার দেখা করবো। কিন্তু দেশে ফিরে নানান ঝামেলায় আটকে গেলাম। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আমার নিজেরও ইচ্ছা ছিলো অনেকের সাথে দেখা করার , কিন্তু নানামুখী ব্যস্ততার কারনে হয়ে উঠেনি। দেখা যাক পরের বার দেখা করবো, ইনশাআল্লাহ ![]()
আপনিও ভালো থাকুন, ঈদের শুভেচ্ছা রইলো
লেখক বলেছেন: অনেক ব্যস্ত ছিলাম, সেই কারনে নেটে খুব একটা বসা হয়নি। তারপরও তো শুনতে হয় আমি না কি সারাদিন লেপটপ নিয়াই পরে থাকি, তাকে আগের মত সময় দেই না.......
....বুঝেন এইবার কি অবস্হা আমার !
লেখক বলেছেন: মাঝে মাঝে বেটার ফিউচারের জন্য একটু কষ্ট করতেই হয় .....
আপনিও ভালো থাকুন.......ঈদের শুভেচ্ছা
মুকুট বলেছেন:
মাঝের লেখাগুলোর ভাষা অনেক বেশি শক্ত, যা শুধু অনুভব করা যায়, কিন্তু প্রকাশ করা যায় না। শুভকামনা আপনাদের জন্য। আগাম ঈদ মোবারক।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.....আপনার জন্যও রইলো ঈদের শুভেচ্ছা....সাবাইকে নিয়ে আনন্দের কাটুক সময়.....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .....ভালো থাকুন, ঈদের শুভেচ্ছা রইলো
_তানজীর_ বলেছেন:
বরাবরের মত অসাধারণ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ .......ঈদের শুভকামনা রইলো
লেখক বলেছেন: "এত ভালোবাসা" ..... বউই তো বুঝলো না
.......তার খুব কমন একটা অভিযোগ, তার প্রায়োরিটি নাকি আমার কাছে অনেক পরে ......
ঈদের শুভেচ্ছা রইলো .....
কাঙাল মামা বলেছেন:
শুভ বিবাহবার্ষিকী, ঈদ মুবারক ...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ..... ঈদ মোবারক
লেখক বলেছেন: জীবন ![]()
লেখক বলেছেন: ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ.....সারাদিন মাংসনিয়েই ব্যস্ত ছিলাম, আম্মুকে সাহায্য করতে হয়েছে...আজ একটু ফ্রী ছিলাম।
ঈদ মোবারক।
লেখক বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ.....অনেক খুশি হলাম, একনিষ্ঠ পাঠক ....
ঈদের শুভেচ্ছা রইলো.....
বোহেমিয়ান কথকতা বলেছেন:
খুব সুন্দর লেখা । সাঁতার না জানা এই আমি তখন সেই চোখের গভীর দিশেহারা।
আমি একটা ছড়া লিখেছিলাম যার একটা লাইন ছিল এরকম
চোখ দুটি তোর অতল গভীর ইচ্ছে মতো রোজ পাড়ি দেই
আমরা তো কাঁদতেও পারি না, আমরা কিভাবে মন হালকা করবো ? আমাদের কষ্টগুলো কিভাবে প্রকাশ করবো? আমাদের কষ্টগুলো কিভাবে লাঘব হবে?
কথা সত্য
লেখক বলেছেন: ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ......
বাহ্ ! আপনার কবিতার লাইনের সাথে কিভাবে মিলে গেল থিমটা !.....
দেবদূত সত্য কথায় বলে .....
অনেক ধন্যবাদ , সেই সাথে ঈদ মোবারক ![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .......আপনাকেও ঈদের শুভেচ্ছা......ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে.....।
ম্যাভেরিক বলেছেন:
আহারে, কী মায়ার জীবন, আহারে
লেখক বলেছেন: মায়া নিয়েই তো জীবন, মায়া নিয়েই তো বেঁচে আছি, মায়াই ফেরী করে বেড়াই....
অনেক অনেক ধন্যবাদ ম্যাভেরিক ভাই......আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো.....ঈদ মোবারক
এন এইচ আর বলেছেন:
আপনার লেখা পড়ে আমার অনুভুতি প্রকাশ করার মতো লেখিনীর হাত আমার নেই। তবে এটুকু বলতে পারি আপনার লেখা গুলো বারে বারে আমার চোখে পানি আনে। না কোন কষ্টে নয় আনন্দে। ভালবাসার কত শক্তি। আর সত্যিকারের ভালবাসার কত টান, কত আহবান..............এই ভালবাসা অমর হোক.........চিরদিন গভীর ভালবাসার বন্ধনে জড়িয়ে থাকুন আপনারা । শুভ কামনা সব সময়ের জন্য।
লেখক বলেছেন: আপ্লুত হয়ে গেলাম আপনার কমেন্ট পড়ে......আপনাদেরও অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই ব্লগে। সেটাও আমার অনেক পাওয়া।
আপনার জন্যেও অনেক শুভ কামনা ও শুভেচ্ছা রইলো
লেখক বলেছেন: হাসিমুখ দেখতে কার না ভালো লাগে
.....শুভেচ্ছা রইলো .......
লেখক বলেছেন: কিছুই করার ছিলো না .... চলে আসতেই হলো। কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধ্যেও অনেক কিছু করতে হয়।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কালপুরুষ বলেছেন:
চমৎকার লেখনী। মানুষের মনকে আবেগে সিক্ত করার মতো অনেক ছোট ছোট ও হৃদয় নিংড়ানো অনুভূতির সমাবেশ আছে এই লেখনীতে।
লেখক বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো ...... শুভেচ্ছা রইলো
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর দেবদূত......ভালো লাগলো দেখে।
কেউ চোখ ভাসিয়ে শান্তি খোঁজে।
আর কেউ এমন দারুণ করে লিখে.....
শুভকামনা রইলো।
সব ভালো হোক।
লেখক বলেছেন: মাঝখানে বেশ কিছু দিন ব্লগের বাইরে ছিলাম.....আপনাকে দেখেও ভালো লাগলো.....
আপনার প্রশংসা শুনে একটু লজ্জা লাগছে, তেমন আর ভালো লেখি কৈ!
আপনার জন্যেও রইলো অনেক শুভেচ্ছা ও শুভকামনা
লেখক বলেছেন: মাঝে মাঝে খুব অসহায় মনে হয় নিজেকে.......
ভালো থাকুন সবাইকে নিয়ে, শুভেচ্ছা ও শুভকামনা রইলো
লেখক বলেছেন: সহানুভুতি পেয়ে ভালো লাগলো.......শুভেচ্ছা রইলো আপনার জন্য
তাজা কলম বলেছেন:
আমরা তো কাঁদতেও পারি না, আমরা কিভাবে মন হালকা করবো ? আমাদের কষ্টগুলো কিভাবে প্রকাশ করবো? আমাদের কষ্টগুলো কিভাবে লাঘব হবে?
লেখক বলেছেন:
হিমালয়৭৭৭ বলেছেন:
দেবদুত, তাও যদি হয় শান্তির, তাদের আসলে বিয়ে না করাই ভাল!!!!
লেখক বলেছেন: হিমু ভাই ! অনেক দিন পর .....
এটা তো আগে বুঝি নাইরে ভাই ! .........
হিমালয়৭৭৭ বলেছেন:
আপনিও তো লেখেননা এখন আর; তাহলে কমেন্টও তো অনেক দিন পর হবেই
লেখক বলেছেন: হুমম......এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করছি.....মাঝখানে ২/৩ মাস একেবারে বাইরে ছিলাম। এত এত লেখা জমে গেছে, প্রতিদিন প্রিয় লেখকদের লেখা পড়ে পড়ে শেষ করছি। লেখার আর সময় পাচ্ছি না.....
আপনার অনেক লেখা জমে গেছে.......দেখি একদিন প্রথম থেকে শুরু করবো......
সহেলী বলেছেন:
মনটা কেমন করৈ দিলেন এই লেখায় । অনেক ধন্যবাদ এ পোষ্টের জন্য ।' তোমদের কত সুবিধা, একটু কষ্ট পেলেই কেঁদে মনটা হালকা করতে পার, আর আমরা ! আমরা তো কাঁদতেও পারি না, আমরা কিভাবে মন হালকা করবো ? আমাদের কষ্টগুলো কিভাবে প্রকাশ করবো? আমাদের কষ্টগুলো কিভাবে লাঘব হবে?' --- এটার জন্য ১০০ মাইনাস !
লেখক বলেছেন: সহানুভুতির জন্য অনেক অনেক ধন্যবাদ......
দেখছেন, খালি কষ্ট প্রকাশ করার উপায় জানতে চেয়েছি আর অমনি আপনি ১০০ টা মাইনাস দিয়ে বসলেন, আর প্রকাশ করলে কি কেয়ামতটাই না হয়ে যেত !! আমরা চিরকালই বঞ্চিত, ![]()
ভাবীর কমন অভিযোগ , উনার প্রায়োরিটি অনেক পরে --- একদম ঠিক কথা।
এজন্য পাল্টা স্ট্র্যাটেজী হলো জামাইকে পাত্তা না দেয়া, শুধু পাত্তা দেয়ার ভাব দেখানো, শোধবোধ।
লেখক বলেছেন: হা হা হা ...... জটিল স্ট্র্যাটেজী ..... এই পোষ্ট সাথে এই কমেন্ট ভুলেও বউকে দেখানো যাবে না ![]()
লেখক বলেছেন: সাথে নিয়া আসার উপায় ছিল না
..... এখানকার নিয়ম একটু অন্যরকম। রেসিডেন্ট ভিসা না হলে স্পাউস ভিসা দেয় না। রেসিডেন্ট ভিসার জন্য এপ্লাই করে দিয়েছে কম্পানি। ইনশআল্লাহ এক/দুই মাসের মধ্যে তাকে নিয়ে আসতে পারবো।
লেখক বলেছেন: ওরে বাবা ! জীবনে পরীক্ষার খাতা পর্যন্ত রিভিসন দেই নাই, আর আপনি পড়া পোষ্ট বিভাইজ দিয়ে গেলেন ! আপনার দৈর্য্যের প্রশংসা না করে পারছি না
...... আপনার মত হার্ডকোর পাঠকই আমার দরকার .....থ্যাংক্স
লেখক বলেছেন: বাপরে ! কত অনুভূতিরে বাবা !! ![]()
![]()
![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .....
মনে চোট লাগার কি আছে
.... চটজলদি একটা বিয়ে করে ফেলুন
, দেখবেন চারিদিকে কত প্রেম আর প্রেম
.....
লেখক বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম। ভালো আছেন নিশ্চয়। আসলে বিয়ে হয়েছে মাত্র এক বছর হলো তো, এখনো হানিমুন হানিমুন ভাবটা রয়ে গেছে......দোয়া করবেন এইভাবটা যেন সারাজীবন থাকে.....অনেক শুভেচ্ছা রইলো
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
ভাই এমন লেখা পড়লে মনে হয় ,আমারও যদি কেউ থাকত তবে কেমন হত সেই দিন গুলি ?হিংসা হইতাছে আপনারে ।সত্যি
লেখক বলেছেন: দোয়া করি যেন আপনি আমার চেয়েও অনেক অনেক গুণ সুখি হোন।নিরন্তর শুভেচ্ছা রইলো
মেহবুবা বলেছেন:
চেনা জানা ঘটনা । ভাল লেগেছে পড়তে পেরে । এর নাম জীবন , জীবনের অপর নাম পানি । সবকিছু পানির মত ।
লেখক বলেছেন: আপনার এই কথাটা ভালো লেগেছে, "সবকিছু পানি" ...... অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জয় সরকার বলেছেন:
অনেক ভালো লাগল।বিবাহনামার ফ্যান হইয়া গেলাম!!বিয়া শাদী করিনাই।কিন্তু পড়লে এক অদ্ভুত আবেগ চইলা আসে।।প্লাস............
লেখক বলেছেন: এই সিরিজগুলো পড়ে, অনেকেরই বিবাহ করার ইচ্ছা মাথা চাড়া দিয়ে উঠছে, আর আমি মুহূর্তেই শুভকর্মটি করে ফেলার পরামর্শ দিচ্ছি !!......বছর খানেক পরে দেশে আসলে নিশ্চিত দৌড়ানি খাইতে হবে, ভক্তকুলের কাছে .......আল্লাহ, তুমি বাচাইও.......
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
এই সিরিজগুলো পড়ে, অনেকেরই বিবাহ করার ইচ্ছা মাথা চাড়া দিয়ে উঠছে, আর আমি মুহূর্তেই শুভকর্মটি করে ফেলার পরামর্শ দিচ্ছি !!......বছর খানেক পরে দেশে আসলে নিশ্চিত দৌড়ানি খাইতে হবে, ভক্তকুলের কাছে .......আল্লাহ, তুমি বাচাইও.......---------------------
হিঃ হিঃ
সত্য বলেছেন। তবে আমার ইচ্ছা থাকলেও উপায় নাই
কাজেই আমার কাছ থেকে আপাতত সেফ
কবে আসছেন দেশে?
আপনাদের জন্য শুভকামনা রেখে যাচ্ছি।
লেখক বলেছেন: ৮/৯ মাসে আগে আসা হবে না।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক শুভেচ্ছা রইলো।
এমন ম্যারাথন ব্লগ রিডার আমি আর দেখি নাই আগে ! গ্রেট!! নতুন রেকর্ড করলে মনে হয় ![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
রেকর্ড কোন ব্যপার না! আমি আপনার ব্লগ পড়ছি, আপনি মজা পাচ্ছেন, আবার আপনার ব্লগ পড়ে আমিও মজা পাচ্ছি। সে হিসেবে কাটাকুটি! আমার হিসেবে পৃথিবীর সব কিছুরই একটা ইকুইলিব্রিয়াম থাকার কথা... লেখক বলেছেন: সেটাই, উপভোগ করাটাই আসল ব্যাপার। সেই হিসাবে তোমাকে আনন্দ দিতে পেরে ভালো লাগছে, আর আমি নিজেও আনন্দিত। থ্যাংক্স
লেখক বলেছেন: যার বুঝার কথা শুধু সেই বুঝলো না
....
ভালো থাকুন, রুমমা, শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: কি খুশিরে বাবা!! হাসি আর মাটিতে পড়ে না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















.jpg)










