আমার প্রিয় পোস্ট
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- এম. আর. আখতার মুকুলের সেই চরমপত্র গুলো চাই... - রাতমজুর
- রবীন্দ্রনাথ ঠাকুর - বাংলা উইকি থেকে - রাগিব
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের তালিকা - ফারহান দাউদ
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- বন্ধুত্বের কিছু বই - একরামুল হক শামীম
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- চাকা (কল্পগল্প) - (অ)গাণিতিক
- স্বপ্ন (কল্পগল্প) - (অ)গাণিতিক
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
এ শুধু বাংলাতেই সম্ভব!!!
২২ শে মে, ২০০৮ রাত ১:৩৯
আমার এক দোস্ত; জ্যাক – জাকির আকরাম। আমরা ওরে খ্যাপাই “হাড্ডির লাগি হুগাইতে পারিনা মা” বলিয়া। ও বলে, “ব্যাপারস না”। অলস বসিয়া আছি এ মুহূর্তে। তো ঠিক করিলাম আজ আমার সেই দোস্তের দুঃখের কাহিনী বয়ান করিব।
বেচারার এই লইয়া তিন তিনখানা মোবাইল চুরি গিয়াছে। ইহাতে সে “অল্প শোকে কাতর” এর ন্যায় হইয়া পড়ে। কিন্তুক ক্ষণকাল পরেই সকল দুঃখ শার্টের কাঁধে পড়া ধূলির ন্যায় ঝাড়িয়া ফেলিয়া (ভাবখানা এমনতর যে, রাস্তায় হাঁটিলে ধূলিকণা তো পড়িবেই!!!) “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” বলি চতুর্থবারের ন্যায় বেলতলায় গেলেন এবং একখানা মোবাইল খরিদ করিয়া আনিলেন। কিন্তুক গুরুজনেরা তো আর এমনি এমনি বলেন নাই যে, “বুদ্ধিমানেরা বেলতলায় গমন করেন কেবল দুইবার। প্রথমবার যান বেল পাকিল কিনা তাহা দেখিবার নিমিত্তে এবং দ্বিতীয়বার যান যে বেলটি মাথায় পড়িল তাহার গুষ্টি উদ্ধার করিতে। অতঃপর তাহাকে বগলদাবা করিয়া লইয়া আসেন সরবত বানাইবার তরে”। কিন্তুক এহার গূঢ়তত্ত্ব না বুঝিয়া আমাদের জ্যাক বাবাজী নিজেকে তাহাদের চাহিতেও বুদ্ধিমান ভাবিয়া বসিল। অতঃপর বাল্যকালের ধারাপাতের জ্ঞানকে সম্বল করিয়া দুই কে দুই দিয়া গুণ করি চার বানাইয়া ফেলিলেন এবং এই ভাবিয়া নিশ্চিত হইলেন যে এইবার ভাগ্যদেবী আর তাহাকে ফাঁকি দেবেন না। কিন্তুক কলিকাল, ছাগলে চাঁটে বাঘের গাল!!! সুতরাং যাহা হইবার তাহাই হইল। সুতরাং যে লাউ সে কদুই হইল। মাগার বাট কাহিনীতে আসল প্যাঁচগী তখনি লাগিল যখন ঐ মোবাইল তাহারে ছলনাময়ী মাইয়্যার ন্যায় ছাড়িয়া অন্য প্রেমিকের হাত ধরিল এবং ইহাতে সে “অধিক শোকে পাথর” এর ন্যায় নির্বাক, নিশ্চল হইয়া পড়িল। তাহার ছলছল চোখ, তাহাতে সে কি এক বোবা চাহনি, কিছু বলিবার তরে দু’দন্ডের তরে কাঁপিয়া উঠি স্তব্ধ হওয়া কণ্ঠ; তাহার এহেন দেবদাসরূপ দেখিয়া বন্ধুমহলে আমাদের সকলের হৃদয় ভাঙ্গিয়া আসিতে চাহে। কিন্তুক আমাদের মত অভাজনেরা স্বান্তনা ব্যতীত কিবা দিতে পারি এক ছ্যাঁক খাওয়া প্রেমিক পুরুষকে? কিন্তু প্রেমিকের মন স্বান্তনায় কি মানে? সুতরাং তথাস্থু কহিয়া “ফেভিকল” দিয়া নিজ নিজ ভাঙ্গা হৃদয় অতীব কষ্টে জোড়া লাগাইয়া ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলা ব্যতীত আমাদের করিবার আর কিছুই রহিল না সেই প্রেমিকপুরুষের লাগিয়া!
কিন্তুক এত আর আমি বা আপনি না যে এইবেলা রণে ক্ষান্ত দিয়ে ইহজনমে আর মোবাইল কিনিব না বলিয়া পণ করিয়া বসিয়া পড়িব। এ হইল আমাদের বিশ্বপ্রেমিক জ্যাক মিয়া। তাহার হৃদয় আকাশের মত বিশাল যাহাতে তিনি কত যে কপোতিনীকে উড়িবার তরে স্থান দিয়াছেন তা লিখিতে গেলে ভগবান সাক্ষী আজ পুনরায় এক মহাভারতের আবির্ভাব হইবে। যাই হোক, কি যেন বলিতেছিলাম – হ্যাঁ, এত আর আমি বা আপনি নই – এ হইল জ্যাক – দ্য গ্রেট ফিলানথ্রোপিস!!! সুতরাং এক শুভলগ্নে কনে দেখা আলোতে তিনি পঞ্চমবারের মত মোবাইল খরিদ করিলেন এবং এক রাংগা প্রভাতে তাহার মিছামিছি কল পাইয়া নিশ্চিত হইলাম যে আমাদের জ্যাক ফিরিয়া আসিয়াছেন স্বমহিমায়।
তো সেদিন ক্লাস শেষে আমাদের সাথে আসিয়া বসিলেন। দেখিয়া মালুম হইল বেশ খোশ মেজাজেই আছেন। কেননা বসিবা মাত্র তিনি যে বীরবিক্রমে তাহার চিড়িয়াখানার বান্দররূপী মোবাইলের নানাবিধ নর্তন কুর্দন দেখাইতে লাগিলেন তাহাতে তাহার । পিতা তাহার এক বৎসরের পুত্র সন্তানের নানান পিঁচকে ফাজিল কর্মকান্ড দেখিয়া এবং দেখাইয়া যেরূপ আনন্দ পান তাহার আকর্ণবিস্তৃত হাসি দেখিয়া তেমনি মালুম হইতেছিল। তবে এহাতে দর্শক ও শ্রোতাকূলের যে কিরূপ বিরক্তির উদ্রেক হয় তাহার দিকে বিন্দু পরিমাণও নজর থাকেনা এসকল পুত্র গর্বে গর্বিত জনকদের। কি আর করা; ব্যাপার না। মূল কাহিনীতে ফিরিয়া আসি।
আমাদিকে চমকাইয়া দিয়া ব্যাটা কহিয়া উঠিল, “জানিস আজকাল মনখারাপ হইলেই আমি মোবাইল লইয়া বসি। হাসিতে হাসিতে পেটে খিল ধরিয়া যায়”। আমি মনে মনে কহিলাম, “আহা বাছা! অল্প বয়সে এত দুঃখ। মালুম হয় দিলের তকলিফ দিমাগে উঠিয়া নাচিতে শুরু করিয়াছে”। কিন্তুক যেই কথা সেই কাজ। বলিবামাত্র ব্যাটা সেটিংস গিয়া ল্যাংগুয়েজ ঠিক করিল “বাংলা”। এহার পর যাহা ঘটিল তাহার জন্যে আমরা কেহই প্রস্তুত ছিলাম না। অল্প সময়ের মাঝেই তাহার বান্দর পোলা আমাদিগকে যে পরিমাণ নিষ্পাপ আনন্দ প্রদান করিল এবং সেই সাথে যে পরিমাণ ভাষা শিক্ষা দিল; তাহাতে আমাদের নিজ নিজ শব্দভাণ্ডার যে কি পরিমাণে সমৃদ্ধশালী হইয়া উঠিয়াছে তার একটি বিশেষ নমুনা তুলিয়া ধরিবার লোভ সামলাইতে পারিতেছিনা – “Missed Call” এর বঙ্গানুবাদ “অক্ষম কল”। এখানে চিন্তার বিষয় আছে!!! কার অক্ষমতার কথা বলা হইয়াছে এখানে? কলের নাকি কল যিনি ধরিবেন তাহার!!!
সবকিছু দেখিয়া শুনিয়া আমাদের এক বন্ধু বলিয়া উঠিলেন, “বাস্তবিকই এ শুধু বাংলাতেই সম্ভব”!!!!
অভাজনের কিছু কথাঃ যে কোন ভাষার সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি হচ্ছে সে ভাষায় পারিভাষিক শব্দের সাবলীল ও স্বতঃস্ফূর্ত ব্যবহার। স্বীকার করছি বাংলা এ ব্যাপারে বেশ অনুদার বটে কিন্তুক তাই বলিয়া “Missed Call” এর বঙ্গানুবাদ “অক্ষম কল” এহা মানিতে বিবেকে বাঁধছে বৈকি। আর তাহার উপরে একাজটি যখন এমন কেউ করেন যাহাদের দাবি, “এ শুধু বাংলাতেই সম্ভব”-তখন এহেন বাংলা প্রহসনসম ঠেকে। যাই হোক, খানিকটা আতলামির জন্যে অভাজন ক্ষমাপ্রার্থী।
বিঃদ্রঃ সম্প্রতি বিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে যে আমাদের জ্যাক বাবাজীকে পুনরায় তাহার প্রেমিকা ছ্যাঁক দিয়াছেন ষষ্ঠবারের মত। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!!!
প্রকাশ করা হয়েছে: সাধু সাবধান বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আছেন কেমন???
রাতমজুর বলেছেন:
আছি আপা, দৌড়ের উপরে, কামলা মানুষ, কি আর হবে?
লোক হায়ার করা নিয়ে ব্যাস্ত ছিলাম, এখন ব্যাস্ত ট্রেইনিং করাতে।
আপনি কেমন? ভালো তো? যোগাযোগ রাখবেন।
লেখক বলেছেন: আবার জিঙ্গায়। যোগাযোগ তো রাখতেই হবে। কয়েকদিন পর পাস করে যে বের হচ্ছি। আপনিই ভরসা। হে হে হে।
লেখক বলেছেন: আবার হাসে!!! কিরে পুঁচকি খবর কি??? পড়াশোনার কতদূর। এক্সাম চলছে। দোয়া করিস।
একরামুল হক শামীম বলেছেন:
সম্প্রতি বিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে যে আমাদের জ্যাক বাবাজীকে পুনরায় তাহার প্রেমিকা ছ্যাঁক দিয়াছেন ষষ্ঠবারের মত। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!!!আহারে..
লেখক বলেছেন: ![]()
কিসলু বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ। শুকরিয়া। ![]()
লেখক বলেছেন: কবে খেতে চাস জানায়ে দিস। আমি হাজির হয়ে যাব। সো চিন্তা নট বাচ্চা।
অনি বলেছেন:
এতবার ছ্যাক দিল।
লেখক বলেছেন: ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
আহারে...
লেখক বলেছেন:
![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফেরারী ফেরদৌস বলেছেন:
দেহবল্লরী না থাকিলে কি হইবে, আমাদের জাকিরের হৃদয় বিশাল বটে!ভাল লিখছো! + না দিয়া উপায় আছে?
লেখক বলেছেন: শুকরিয়া জনাব। ![]()
কৃষ্ণকলি বলেছেন:
ভাল লিখেছেন।
লেখক বলেছেন: ![]()
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছো দিদিভাই। বেশ ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। আছেন কেমন বলুন তো??? আমার এক্সাম চলছে সুতরাং দোয়া করতে ভুলবেন না যেন।
বিষাক্ত মানুষ বলেছেন:
হা হা হা হা.. সেইরকম । +++++
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তবে আপনিই একমাত্র এত্ত গুলো + দিয়েছেন তাই ৫টা + এর ৩ টা আপনাকে দিয়ে দিচ্ছি আর ২ টা আমি রাখলাম। কেমন? (বাহ জ্যাকের সাথে থাকতে থাকতে আমার হৃদয়ও দেখছি আকাশের মত বড় হয়ে যাচ্ছে। আহা। সবই গুরুর প্রভাব। হে হে হে)
রাশেদ বলেছেন:
হা হা! ভালো হইছে।
রাশেদ বলেছেন:
মজা পাইছি অনেক। তবে প্রথম দিকে প্যারার শেষে এক্টূ ঝুলে গেছে লেগেছে। সরি, মাইন্ড খাইবা না কইলাম। লেখক বলেছেন: রাশেদ ভাই আপনি বিন্দাস বইলা যাবেন কোথায় কি মশলা কম পড়েছে। আমি মোটেও মাইন্ড খামু না। কেননা দেশে খাওনের অভাব হইলেও এতটা অভাব পড়ে নাই যে মাইন্ড খাইতে হইব। আর তারচেয়েও বড় কতা - আপনারে কয়া হয় নায়। আমি নেভাব মাইন্ড পেমেলির মাইয়া। হে হে হে। সুতরাং চিন্তা নট। বুঝলেন ভাইডি অনেকবার চেষ্টা করছি- আরও বালা কেমনে লেখন যায়। মাগার বাট!!! হে হে হে , আসলে বুঝলেন- আমি তো জানি - ইটস নট ইজি টু ডেভেলপ ইউর পারফেক্সন। মু হা হা হা। জটিল ভাবস। থ্যাংকস ভাইয়া আপনি বলতে থাকেন ভুল ত্রুটির কথা। আমি শুধরে নিতে চেষ্টা করব ইনশাল্লাহ। টেক কেয়ার।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
হা হা ... মজাক পাইছি...তবে আমিও সেলে বাংলা ব্যবহার করি কিনা...
মুছুন,বারতা, পিছনে,খেলা,বাছুন............
বলে শেষ করা যাবেনা...
লেখক বলেছেন: উফফফ। আসলেই এ শুধু বাংলাতেই সম্ভব। হা হা হা।
রিয়াজ শাহেদ বলেছেন:
হুমম... একবার কী একটা ইংরেজি শব্দের বাংলা করতেই পারছিলাম না, গেলাম এক বুদ্ধিজীবীর কাছে- তিনি খুঁজেপেতে বাংলা করলেন- "অপূর্ববস্তুনির্মাণক্ষমপ্রজ্ঞা"। বুঝুন এবার!ডিপার্টমেন্টের ম্যাগাজিন নিয়ে কাজ করছি এখন; বায়োকেমিকাল শব্দগুলোর বাংলা প্রতিশব্দ খুঁজে বের করতে কালঘাম ছুটে যাচ্ছে...
লেখক বলেছেন: হা হা হা!!! এক কাজ করুন। যে যে বাংলা পাচ্ছেন না ইংলিশ দিয়েই চালিয়ে দেন। এইসব ভুয়া বাংলার চেয়ে ইংলিশই বেটার। বেস্ট অফ লাক।
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো। আপনার লেখার স্টাইলটা অন্যরকম।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্যে।
(অ)গাণিতিক বলেছেন:
“Missed Call” এর বঙ্গানুবাদ “অক্ষম কল”। হে হে হে!!!
লেখক বলেছেন: হে হে হে!!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
দোয়া রইলো। এক্সাম ভাল হোক। তবে ব্লগিং থেকে সাময়িক বিরতি না নিলে এক্সাম ভালভাবে চেপে ধরবে। সেটার জন্য মোক্ষম ওঝা - লেখাপড়া।
কালপুরুষ বলেছেন:
"অক্ষম কল" কথাটা পুরোপুরি বাংলা হয়নি। "কল" কথাটি ইংলিশ রয়েই গেল। বরং "অক্ষম ডাক", বা "বিফল ডাক" হলে ভাল হতো।
ইরতেজা বলেছেন:
হে হে... মজা পাইলাম। আজকাল অনলাইনে তোকে দেখি না কেন? তোর টাইমের সাথে আমার টাইম ম্যাচ করতাছে না। অনলাইনে আসলে বাজ মারিস। কথা আছে।
লেখক বলেছেন: এইটা ঐ ব্যাটাদের চেয়ে ভাল। হা হা হা।
লেখক বলেছেন: ২৬ শে এক্সাম। আর কয়েন না। পাশ হইবেক না। আমাদের স্যার আসলে মানুষের মত দেখতে কিন্তু তার হৃদয় পাষাণসম।
রাশেদ বলেছেন:
নাহ! বেশি বদনাম করার মত কিছু নাই অবশ্য। তোমার লেখার হাত খুব ভালো। তাই প্রত্যাশা বেশি আর কি। লেখক বলেছেন: হে হে হে!!! রাশেদ ভাই ডরাইসে। পাছে উনার জন্যে দেখা পাত্রী হাত ছাড়া হয়ে যায় তাই এখন। হে হে হে।
বে-ইজ্জতি ব্যাপার স্যাপার
লেখক বলেছেন: হা হা হা!!! কেমন আছেন??? আপনিও কি জ্যাকের মতই হৃদয়বান???
ঘটনা আরেক বন্ধুর ।বিশাল ঘটনা ।
শুধু শেষবারের টা শেয়ার করি । মোবাইলটা বুকে চেপে ধরে বেচারা রাতে ঘুমিয়েছিল , নৃশংস চোর বাসার গ্রিল কেটে বুকে থাবা দিয়ে মোবাইলটা নিয়ে যায় । বেচারা সকালে উঠে দেখে চোর ফ্রিজ খুলে মিস্টিও খেয়ে গেছে ।
শুনে আমি
ভালো আছি । কম্পাইল করছেন অবিরত ?
লেখক বলেছেন: হা হা হা!!! প্লিজ লিখে ফেলুন না সে কাহিনী। হা হা হা। মাইরি কি চোররে বাবা।
অ্যামাটার বলেছেন:
হুমমম...ভাষাগত গুরুচন্ডালী দোষ আছে,
যাইহোক,জনস্বার্থে একটা বাগধারা করিয়া দিলাম,
অক্ষম কল=আর্থিক কারণে কল করিতে অক্ষম কারো দ্বারা কৃত কল ।
লেখক বলেছেন: হা হা হা!!! বাগধারা ভাল হয়েছে। আর গুরুচন্ডালী দোষ যে আছে সে অনভ্যাসের কারণ ব্যতীত অন্য কিছু নয়। সে জন্যে ক্ষমাপ্রার্থী।
ইরতেজা বলেছেন:
+++
অ্যামাটার বলেছেন:
ধইন্যাপাতা,মাগার গুরুচন্ডালী দোষ টা যে কি, মাইন্ডে আইতেছে না !!
সাধু-চলিত এর পাঁচমিশালি খিচুড়ি নাকি?
লেখক বলেছেন: জি জনাব।
আপন মাহমুদ বলেছেন:
একটা বকুল হাতে নিলে যতটা ভালো লাগে ততটা ভালো লেগেছে
লেখক বলেছেন: শরমিন্দা করলেন।
শাশ্বত শুভ্র বলেছেন:
অন্যের দু:খে মজা পায় যেই জন.....কে বলে...........................
ভালো লেগেছে.. কিন্তু আপনার ভ্রমন কাহিনির বাকি পর্ব কোথায়?
লেখক বলেছেন: হা হা হা!!! অন্যের দুঃখের কথা কি আর বলব নিজেরটাই বলি। আমি নিজেও এই ব্যাপারে বেশ দিল দরিয়া। অলরেডি তিন খানা হারাইছি। তবে এ ব্যাপারে আমার বন্ধুটি আমারও গুরু বটে। হা হা হা।
আর ভ্রমণ কাহিনীর পরের পর্ব পোস্টাইতেই আসিলাম। অপেক্ষা করুন।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনের বন্ধুবরের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা অতিব সুমিষ্ট আর উপাদেয় হইয়াছে ।
আপনাকে সালাম ।
তবে,--"ছলনাময়ী মাইয়ার মতো.." এহেন হিংসাত্মক ( ?!!) কথনের জন্য শিঘ্রই এই ব্লগে যুগপৎ নারী আন্দোলনের ডাক দেয়া হইবে আশঙ্কায় যারপরনাই ভীত হই !!
লেখক বলেছেন: ইয়ে মানে এখন তো আমার নিজেরই ভয় লাগতেসে। ইন্নালিল্লাহ কি যে হয়।
লেখক বলেছেন: বেচারা তো বটেই।



















হা হা হা, জটিল হৈছে। ৫+