খালেদা জিয়ার নাম বাতিলে উকিল নোটিশ
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পির পক্ষের অ্যাডভোকেট মো. মোতাহের হোসেন সুজা রেজিস্টার্ড ডাকে এই নোটিশ পাঠান।
অ্যাডভোকেট সুজা বলেন, “খালেদা জিয়া ভোটার তথ্য ফরমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়েছেন। তাই তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছি আমরা। অন্যথায় খালেদা জিয়ার নাম বাদ দেওয়ার জন্য আদালতের নির্দেশনা পেতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নোটিশে বলা হয়, ১৯৯৭ সালের ৯ আগস্ট প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা গেছে খালেদা জিয়া ১৯৬১ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার নথিপত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪৭ সালের ৫ সেপ্টেম্বর। কিন্তু গত ২৯ নভেম্বর ভোটার তথ্য ফরমে তিনি জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে অমর্যাদা করতেই খালেদা জিয়া এই দিনকে জন্মদিন হিসেবে প্রচার করছেন বলে নোটিশে মন্তব্য করা হয়।
নোটিশে আরো বলা হয়, এর আগে ১৯৭৮ সালের ১ এপ্রিল পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসকে জন্ম সময় উল্লেখ করলেও নির্দিষ্ট কোনো তারিখ দেননি। অন্যদিকে বিয়ের কাবিননামায় তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৪৭ সালের ৯ আগস্ট।
নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে এই উকিল নোটিশ পাঠানো হয়েছে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।