চাই নিশ্চিত তথ্য অধিকার
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলে বর্ণাঢ্য শোভাযাত্রা, গণসমাবেশ, মানববন্ধন এবং আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রঙ্গিন ব্যানার, ফেস্টুন, টি-শার্ট, স্টিকার সম্বলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় আর.কে.রোডস্থ সনাক কার্যালয় হতে যাত্রা শুরু করে শহর প্রদক্ষিন করে এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তথ্য আধিকার আইন-এর যথাযথ বাস্তবায়নের দাবীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে মো: শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র ব্যবস্থার জন্য তথ্য জানার অধিকার অপরিহার্য । সভায় বর্তমান সরকার তথ্য অধিকার আইন জাতীয় সংসদে অনুমোদন ও কার্যকর করায় নাগরিক কমিটি ও সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান বলেন, তথ্য অধিকার এর সুফল সাধারন জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকারের নীতিমালার আলোকে কুড়িগ্রামে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি প্রতিটি কার্যালয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে সাধারনজনগণের জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। সভায় কুড়িগ্রাম পৌরমেয়র মো: আবু বক্কর সিদ্দিক পৌরসভা কার্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে সকল ধরনের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা ও প্রচার করার অঙ্গীকার করেন। সভায় আরো বক্তব্য রাখেন সনাক-কুড়িগ্রাম এর আহবায়ক এনামুল হক চৌধুরী চাঁদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সুশাসনের জন্য প্রচারাভিযান কুড়িগ্রাম শাখার সভিপতি চাষী নুরনবী সরকার, শিক্ষাবিদ অধ্যাপক তপন কুমার রুদ্র, অধ্যাপক হারেছ হালদার, মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা চক্রবর্তী। শোভাযাত্রা ও আলোচনা সভায় নাগরিক কমিটির সদস্য, ইয়েস সদস্য ছাড়াও কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।