somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবী (সা.) এর সঙ্গে নিজামীর তুলনা, তীব্রভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

১৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর তুলনার নিন্দা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ সংস্থা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানায় তারা।
ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মকে নিয়ে ব্যবসা করার হীন লক্ষ্যে জামায়াত নিরপরাধ ও নিষ্পাপ মহানবীকে (সা.) যুদ্ধাপরাধসহ অনেক কলঙ্কে কলঙ্কিত নিজামীর সঙ্গে তুলনা করেছে। এটি তীব্রভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি জামায়াতের রাজনীতি বন্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গত বুধবার শিবিরের এক আলোচনা সভায় হজরত মুহাম্মদ (সা.)-কে নিজামীর সঙ্গে তুলনা করে বক্তব্য দেন জামায়াতের নেতা রফিকুল ইসলাম খান ও শফিকুল ইসলাম।
Click This Link

অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান ও শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে মুরতাদ ঘোষণা করেছে খোদ শিবিরের বিদ্রোহী সদস্যরা। বুধবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে জামায়াত মহানবী হযরত মুহম্মদ (সা)-এর সঙ্গে তুলনা করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় বিদ্রোহীরা তাদের মুরতাদ ঘোষণা করেছে। একই সঙ্গে তারা জামায়াত-শিবিরের এই দুই নেতাকে আজ শুক্রবার জুমার নামাজের আগেই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যথায় মুসল্লিদের সঙ্গে নিয়ে তাদের গণধোলাই দেয়া হবে।
এর আগে বুধবার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে জামায়াত নেতারা তুলনা করলেন মহানবী হযরত মুহম্মদ (সা)-এর সঙ্গে। মৌলবাদী এই নেতারা বলেছেন, হযরত মুহম্মদ (সা)-এর মতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা নিজামীর বিরম্নদ্ধেও মিথ্যাচার, অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াত নেতাদের ঔদ্ধত্যপূর্ণ এই বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকরা রীতিমতো সত্মম্ভিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সভায় রফিকুল ইসলাম খান নিজামীকে তুলনা করেন মহানবী হযরত মুহম্মদ (সা)-এর সঙ্গে। বলেন, হযরত মুহম্মদ (সা)-এর মতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের এই নেতা মাওলানা নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার, অপপ্রচার চলছে। তিনি বলেন, নবুয়ত প্রাপ্তির আগে মহানবীকে (সা) মক্কার সকলে আলামিন স্বীকৃতি দিয়েছিল। তাঁর কাছেই তারা নিজেদের সম্পদ গচ্ছিত রেখে নিশ্চিন্ত থাকত। আর যেই তিনি নবুয়ত পেলেন, তাঁর নানা সমালোচনা শুরু হলো। একইভাবে মাওলানা নিজামী জামায়াতের আমির না হওয়া পর্যন্ত তার কোন সমালোচনা ছিল না; যেই তিনি জামায়াতের আমির হলেন, অমনি সাঁথিয়া থেকে মাটি খুঁড়ে হাড়গোড় বের করে তাকে হত্যাকারী হিসেবে অপপ্রচার শুরু হলো। প্রায় একই রকমের কথা বলেন শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার মেইল ও টেলিফোনে কল করে বিদ্রোহীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এই ঘটনা সুইডেন ও বাংলাদেশের পত্রিকায় মহানবীকে নিয়ে যে কার্টুন করা হয়েছিল তার চেয়ে কয়েক শ' গুণ বেশি ন্যক্কারজনক। এই অপরাধের জন্য তাদের দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেভ শিবিরের ব্যানারে আন্দোলনরত বিদ্রোহীরা আরও বলেন, এই রফিকুল ইমলাম খান ও মাসুদই শিবিরের সঙ্কটের জন্য দায়ীদের অন্যতম।
Click This Link
৭১টি মন্তব্য ৪৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×