somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিধাহীন খুনী

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আমি কি খুন করে ফেলেছি?
-অবশ্যই। নিজ হাতে গলা টিপে খুন করেছ; আবার একথা বল। এজন্যই তো তুমি দ্বিধা।
-খুব ভালো; তুমি সত্য। কিন্তু তুমি তো জয়ী হতে পারলে না।
জবাবে স্মিত হাসল সত্য।
হঠাৎ ভয় কথায় যোগ দিতে এল। সে-ও মনেরই আরেকটা অংশ। দ্বিধা আর সত্যের মত।
বলল-দেখ সত্য খুনটা যে হল তাতে শুধু যে আমাদের দুজনার দোষ তা কিন্তু নয়। আমাদেরও কিছু যুক্তি আছে।
-মিথ্যে বল না। তোমার ঐ যুক্তির মা হল ভয়। তুমি ’ও’কে ভয় পেতে বলেই যুক্তি দাঁড় করিয়েছ; দ্বিধাকে দলে টেনেছ। অথচ প্রচার করেছ তুমি দ্বিধাহীনভাবে খুন করেছ। একটু থেমে সত্য আবারও গর্জে উঠল। আর কতদিন ভয় হয়ে থাকবে? নিজেকে বাঁচাতে যুক্তির মুখোশ কতদিন পরবে তুমি?
একটু ভয় পেয়ে গেল দ্বিধা। চুপচাপ মিলিয়ে গেল সে।
ভয় বলল-দেখ সত্য ’ও’কে আমি কখনই বুঝতাম না। তাই ’ও’র জবাবও দেই নি। দিলে প্রতারণা হত।
-হুঁহ। ’ও’ কে বোঝেনা এমন একটা হৃদয় মনও সারা পৃথিবীতে নেই। ’ও’কে ভাষায় প্রকাশ করে যুক্তি দিয়ে ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না। সমগ্র সত্তার অণু পরমাণু ’ও’কে অনুভব করতে পারে। জবাব দিয়ে চলে গেল সত্য, পড়ে রইল দ্বিধা।

অস্থির হয়ে পাশ ফিরে শুলাম। মনটাতে তোলপাড় চলছে। বুকের ঠিক গভীরে-একেবারে মাঝখানটায় যেন একটু শূন্যতা। পাশ বালিশটা আঁকড়ে ধরলাম; তাতেও যদি শূন্যতা একটু কাটে।

আমি খুব ভয় পেয়েছি। ’ও’ ফিরে এসেছে। আমি ’ও’কে হাত নেড়ে বিদায় জানালাম। সেই হাত নাড়ার অর্থ ’না’। কিন্তু আমার হাত দুটো ভীষণ বিব্রতকরার মত কাঁপছে। একটা অবলম্বন খুঁজল আমার হাত দুটো -আঁকড়ে ধরার জন্য। পেয়েছি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে জাপটে ধরলাম অবলম্বনটি। সে শক্তি দিতে গিয়ে আমার মস্তিষ্ক কান্ত হয়ে পড়ল। চোখ খুললাম আমি। ’ও’ চলে গেছে।

ভয় বলল-কাজটা ভুল হয়নি।
দ্বিধা দ্বিধা প্রকাশ করল-কিন্তু এটা যদি আমার দ্বিতীয় খুন হয়ে থাকে? আমি কি তবে ভুল কাজে সাহায্য করলাম তোমাকে?
সত্যের কন্ঠ শোনা গেল-হ্যাঁ। তোমরা এমনভাবে ’ও’র গলা জাপটে ধরেছিলে যে ’ও’ মারা গেছে।
দ্বিধা অবাক হল-সেটা তো ছিল অবলম্বন।
সত্য বলল-’ও’ Ñই হল অবলম্বন।
সত্য আর দ্বিধা মন খারাপ করে মিলিয়ে গেল মনের মাঝে।
ভয় একা একা রইল। বলল-’ও’ হল ’ভালবাসা’। ’ও’ হল ’মরীচিকা’। প্রতিরোধ না করলে চলবে কেন। আবার এলে আবার বধ করব।বলে কালো হাত দুটো প্রসারিত করল সে। আবারও ’ও’ আসছে যে।
১৬.৯.’০৭
রাত ১১:৩৫

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ দুপুর ১:১৫
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×