somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ ইভটিজিং

২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইভটিজিং এর ঘটনা প্রতিদিন ঘটে চলছে। আমরা উদ্বিগ্ন! এখন প্রশ্ন হল- সরকারের কঠোর আইন সত্ব্বেও কেন ইভটিজিং বন্ধ হচ্ছে না? বন্ধ অদৌ সম্ভব কি? নাকি এটি নিয়ন্ত্রণ সীমার মধ্যে থাকবে?
ইভটিজিং বন্ধের জন্য শাস্তি প্রয়োগ যথেষ্ট নয়। কারণ একজন ইভটিজিার ইভিটিজিংয়ের জন্য ৬মাস/১ বছরের জেল এবং অর্থ দন্ডে দন্ডিত হল। যে ইভটিজার ৬ মাসের জেল খেটে আসল ইভটিজিংয়ের জন্য সে কিন্তু জেল থেকে ফিরে এসে ভাল হয়ে যাবে আর কখনো ইভটিজিং করবে না এমনটি ভাবা যায় না। জেল থেকে ফিরে এসে সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। সে যখন আবার ইভটিজিংয়ের পুণরাবৃত্তি করবে, তখন সে আরো পরিকল্পিত ভাবে করবে যাতে আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়।
একজন ইভটিজার শান্তি প্রয়োগের সাথে সাথে সে যেন আর কখনো ইভটিজিং করবে না এরকম একটি মানসিক পরিবর্তন আনার কথা চিন্তা করতে হবে। এরকম ঘটনা আছে যে- একজন খুনি আসামী জামিনে বেরিয়ে এসে আবার খুন করছে। আইনের সুষ্ঠু প্রয়োগ অপরাধ প্রবনতা অনেকাংশে হ্রাস করতে পারে।
আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ইভটিজারের বয়স ৩০ এর নিচে। একজন ইভটিজার অবশ্যই চাইবে না তার বোন অথবা অন্য আত্মীয়ের সাথে এরক ঘটনা অন্য কেউ করুক। কিন্তু সে অনায়াসে তা করতে দ্বিধা করছে না। তার ভিতরে এই মানবিক অনুভুতি জাগিয়ে তুলতে হবে। এ কাজ শুধু সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার একার নয় আমাদের সকলের।
ইভটিজিং বন্ধে শুধু কঠোর আইন যথেষ্ট নয়। ইভটিজিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রেলি, সেমিনার করে বড় বড় বক্তৃতা দিলে এর সুফল পাওয়া যাবে না। বিশেষ করে যে বয়সটাতে ইভটিজিং প্রবনতা বেশি সে বয়সীদের এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। আমাদের সমাজের তৃণ মূল পর্যায় থেকে সকলের দায়িত্ব নিতে হবে। মনে রাখতে হবে ইভটিজিং বিশেষ করে বাবা-মা এ বিষয়ে সন্তানকে নৈতিক জ্ঞান শিক্ষা দিতে হবে। বাবা-মা হল সন্তানের প্রথম শিক্ষক।
নৈতিক জ্ঞান এবং নীতি বাক্যের মূল্যবোধ অনেক কমে গেছে। এগুলো অনেকটা এখন পুস্তকের ভাষা। আমাদের অধিকাংশ রাজনীতিবিদরা নির্বাচন আসলে তারা বলে থাকেন- তিনি নির্বাচিত হলে দুর্ণীতিমুক্ত সমাজ গড়ে তুলবেন, তিনি অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে আমরা তাদের আসল চেহারা দেখতে পাচ্ছি। আমাদের ভাবতে হবে ইভটিজিং আমাদের সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ার ফসল। আমাদের সমাজ ব্যবস্থার এবং মূল্যবোধের মূলে ঘুণে ধরেছে।
তাই ইভটিজিং বন্ধে সুশীল সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×