জীবনাভিজ্ঞতাই জেনবাদের সার। ফলে জেনচর্চা কেবল বৌদ্ধদের জন্য নয়, সকল মানুষের জন্যই। জেনের এসব অভিজ্ঞতা--- গল্প, কবিতা, ছবি, চলচ্চিত্র ইত্যাদি সকল শিল্পমাধ্যমেই রূপায়িত হয়েছে, হয়ে চলেছে।
বাংলা ভাষায় বীতশোক ভট্টাচার্যের অনুবাদে জেনগল্প, জেনকবিতা পাওয়া যায়। বইয়ে হিরণ মিত্র জেনছবিও এঁকেছেন। মাঝে মাঝে এসব কাজও এখানে উৎকলিত হবে, তবে প্রধানত যেসব কবিতা ও গল্প বীতশোক ভট্টাচার্য বা অন্য কেউ অনুবাদ করেন নি অর্থাৎ বাংলা ভাষায় যেগুলো এখনো রূপান্তরিত হয় নি ; সেগুলোর অনুবাদ ও শিক্ষণসমূহ এ ব্লগে শেয়ার করা হবে। এছাড়া নতুন করে জেনকবিতা ও জেনগল্প লিখবার চেষ্টাও এ প্রকল্পের আওতাভুক্ত।
এছাড়া চলচ্চিত্রে জেন একটা বড়ো জায়গা জুড়ে আছে। সেসব চলচ্চিত্র নিয়েও এখানে আলোচনা করা হবে। তবে সেটা আরো পরে।
পাঠকের সাড়া পেলে এ ব্লগটি অভিজ্ঞতা বিনিময়ের একটি বড়ো ক্ষেত্র হয়ে উঠতে পারে, সন্দেহ নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


