জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

অনূদিত জেনগল্প ৩০ : ঈশ্বরের খোঁজে
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩
নদীতীরে ধ্যানস্থ থাকা অবস্থায় এক নির্জনবাসী সন্ন্যাসীকে এক যুবক প্রস্তাব দেয় যে, 'আমি আপনার শিষ্য হতে চাই।' 'কী হেতু ?', সন্ন্যাসী জানতে চান। যুবক মুহূর্তখানেক ভেবে বলে, '...কারণ আমি ঈশ্বরকে খুঁজে পেতে চাই।'
সন্ন্যাসী লাফ দিয়ে উঠে যুবকটির ঘাড় ধরে এক ধাক্কায় নদীতে ফেলে দেন এবং মাথাটা পানির নিচে চুবিয়ে ধরেন। এক মিনিট যেতে না-যেতেই যুবকটি মুক্ত হবার জন্য প্রাণান্ত করতে থাকলে সন্ন্যাসী শেষপর্যন্ত তাকে তীরে উঠিয়ে আনেন। যুবকটি কাশতে কাশতে অস্থির হয়ে হাঁপাতে থাকে। শেষপর্যন্ত সে শান্ত হলে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, 'এক্ষণে বলো, নিমজ্জনকালে সর্বক্ষণ তুমি কী অনুসন্ধান করছিলে ?'
'বাতাস', যুবকটি বলল।
সন্ন্যাসী বললেন, 'উত্তম, এক্ষণে গৃহে যাও এবং এইমতো তীব্রভাবে কদাচ ঈশ্বরকে প্রত্যাশা করিলে এইস্থলে প্রত্যাবর্তন করিও।'
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প ;
প্রকাশ করা হয়েছে: অনূদিত জেনগল্প বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমার জন্য লেখা বলেছেন:
+++++++++++++++++++++++++++
তামিম ইরফান বলেছেন:
সুন্দর গল্প।
চাচামিঞা বলেছেন:
দোবারা মাত পুছনা।
কালিদাস পন্ডিত বলেছেন:
সাধু!!! সাধু!!!!!
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
ভালো লাগল +
আহসানুল কবীর তুহিন বলেছেন:
কিছু আচ করিতে পারিলাম না
মোঃ গাউছুল আজম বলেছেন:
ধন্যবাদ সাধু।
শয়তান বলেছেন:
খিকজ
কানা বাবা বলেছেন:
মৌনতাই জেন্...
কিন্তু তাই বৈলা মে'র পরে আবার হেই অক্টোবরে!

...পুস্টানির ফ্রিকুয়েন্সিডা আরেট্টুস্ বাড়ানি যায়না, সাধুবাবা?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













